আর্জেন্টিনা
| República Argentina[১]
আর্জেন্টাইন প্রজাতন্ত্র
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| নীতিবাক্য En unión y libertad (স্পেনীস) "ঐক্য এবং স্বাধীনতা" |
||||||
| জাতীয় সঙ্গীত Himno Nacional Argentino (আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত) |
||||||
| রাজধানী | বুয়েনোস আইরেস এবং বৃহত্তম নগরী 34°20′S 58°30′W / 34.333°দ 58.5°প |
|||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | স্পেনীস | |||||
| জাতীয়তাসূচক বিশেষণ | Argentine | |||||
| সরকার | কেন্দ্রীয় প্রজাতন্ত্র | |||||
| - | রাষ্ট্রপতি | ক্রিস্টিন ফেরনান্ডস্ দে ক্রোকনার | ||||
| - | ভাইস্ রাষ্ট্রপতি | জুলিও কোবস | ||||
| স্বাধীন | স্পেন থেকে | |||||
| - | May Revolution | ২৫শে মে ১৮১০ | ||||
| - | Declared | ৯ই জুলাই ১৮১৬ | ||||
| - | পরিচিত | ১৮২১ (by Spain) | ||||
| আয়তন | ||||||
| - | মোট | ২,৭৮০,৪০০ বর্গকিমি (৮তম) ১,৭২৭,৬৬০ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | ১.১ | ||||
| জনসংখ্যা | ||||||
| - | ২০০৯ আনুমানিক | ৩৯,৯২১,৮৩৩ (৩৯তম) | ||||
| - | ২০০১ আদমশুমারি | ৩৬,২৬০,১৩০ | ||||
| - | ঘনত্ব | ১৪.৩৬ /বর্গকিমি ২৩.১১ /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | $৫৬৬.৯২২ বিলিয়ন[২] (২৪তম) | ||||
| - | মাথাপিছু | $১৪,২০০ (২০০৯) (৮০তম) | ||||
| জিডিপি (নামমাত্র) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | $৩০১.৩৩১ বিলিয়ন billion[২] (৩১তম) | ||||
| - | মাথাপিছু | $৭,৫৪৮ (৬৭তম) | ||||
| জিনি (২০০৭) | ৪৯[৩] (২৭তম) (উচ্চ) | |||||
| এইচডিআই (২০০৭) | ||||||
| মুদ্রা | Peso (ARS) |
|||||
| সময় স্থান | ART (ইউটিসি-৩) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | ART (ইউটিসি-৩) | ||||
| ইন্টারনেট টিএলডি | .ar | |||||
| কলিং কোড | ৫৪ | |||||
| Argentina also has a territorial dispute with the United Kingdom over an additional 1,000,000 km² of Antarctica, the Falkland Islands and South Georgia and the South Sandwich Islands (total area 3,761,274 km² (1,452,236 sq mi). | ||||||
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম বুয়েনোস আইরেস। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকা ২য় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র।
আর্জেন্টিনায় ভূ-প্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু-উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তাঁর সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া। তবে বেশির ভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির (যার নাম পাম্পাস) শহরগুলিতে বাস করেন। পাম্পাসেই দেশটির অধিকাংশ কৃষিসম্পদ উৎপন্ন হয় এবং এখানেই দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় "গাউচো"-দের আবাসস্থল।
১৯শ শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম, ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলির সমমানের জীবনযাত্রা নির্বাহ করত। কিন্তু ১৯৪০-এর দশকের পর থেকে আর্জেন্টিনা ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব, ও বড় আকারের জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত।
আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে ১৯৫৫ সালে পেরনের পতন ঘটে। ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনীয়কে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৮৩ সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয় কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যায় তখনও হাবুডুবু খেতে থাকে। ২১শ শতকের প্রথম দশকেও আর্জেন্টিনা তার অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিচ্ছেদসমূহ |
রাজনীতি [সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]
ভূগোল [সম্পাদনা]
অর্থনীতি [সম্পাদনা]
জনসংখ্যা [সম্পাদনা]
সংস্কৃতি [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Article 35 of the "Constitution"। gives equal recognition to "United Provinces of the River Plate", "Argentine Republic" and "Argentine Confederation" and authorises the use of "Argentine Nation" in the making and enactment of laws
- ↑ ২.০ ২.১ আর্জেন্টিনা International Monetary Fund. Retrieved 2009-10-01.
- ↑ সিআইএ পৃথিবী ফেক্টবুক: আর্জেন্টিনা
- ↑ Human Development Report 2009. The United Nations. Retrieved 5 October 2009
বহিঃসংযোগ [সম্পাদনা]
- আর্জেন্টিনার সরকারী ওয়েবসাইট
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ আর্জেন্টিনা-এর ভুক্তি
- আর্জেন্টিনা at UCB Libraries GovPubs
- LANIC আর্জেন্টিনা ওয়েবসাইট
- আর্জেন্টিনা - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প
- Wikimedia Atlas of আর্জেন্টিনা
- Argentina ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ থেকে
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||
|
|||||||||||