মঙ্গোলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মঙ্গোলিয়া (মঙ্গোলীয় ভাষা: Монгол Улс মোঙ্গোল্‌ উল্‌স্‌) মধ্য ও পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটোর। এর উত্তরে রাশিয়া ও দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে গণচীন অবস্থিত। রাজধানী উলান বাটোরে মোট জনসংখ্যার ৩৮ শতাংশ লোক বাস করে। মঙ্গোলিয়ার রাজনৈতিক ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র দ্বারা পরিচালিত। সাম্প্রতিককাল পর্যন্ত মঙ্গোলিয়ার বেশির ভাগ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের অনেকেই যাযাবর, তবে এই অবস্থার পরিবর্তন ঘটছে। রাজধানী উলানবাটোর দেশটির সর্ববৃহৎ শহর।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] রাজনীতি

মঙ্গোলিয়ার রাজনীতি একটি অর্ধ-রাষ্ট্রপতিশাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং ৭৬ সদস্য বিশিষ্ট আইনসভা উভয়ের উপর ন্যস্ত। রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে ৪ বছরের জন্য নির্বাচিত হন এবং এক ব্যক্তি সর্বোচ্চ ২ বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, যিনি মন্ত্রীসভা গঠন করেন। সংসদ সদস্যেরাও ৪ বছরের জন্য নির্বাচিত হন।

বর্তমানে Tsakhiagiin Elbegdorj দেশটির রাষ্ট্রপতি এবং Sükhbaataryn Batbold দেশের প্রধানমন্ত্রী।

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা] ভূগোল

মঙ্গোলিয়ার ভূ-সংস্থানিক মানচিত্র

মঙ্গোলিয়াতে তিনটি প্রধান পর্বতশ্রেণী আছে। আলতাই পর্বতমালা এদের মধ্যে সর্বোচ্চ; এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মঙ্গোলিয়াতে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব বরাবর বিস্তৃত। খানগাই পর্বতশ্রেণীটিও একই দিক বরাবর মধ্য ও উত্তর-মধ্য মঙ্গোলিয়াতে অবস্থিত; এগুলি অপেক্ষাকৃত পুরাতন, ক্ষয়ে যাওয়া পর্বত এবং এখানে অরণ্য ও চারণভূমি দেখতে পাওয়া যায়। রুশ সীমান্তের কাছে, উলানবাতারের উত্তর-পূর্বে অবস্থিত খেনতিল পর্বতমালা আরও কম উচ্চতাবিশিষ্ট। পূর্ব মঙ্গোলিয়ার অধিকাংশ এলাকা সমতল। পূর্বে এটি গোবি মরুভূমির সাথে মিশে গেছে। সেলেঙ্গে নদী মঙ্গোলিয়ার প্রধান নদী।

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] জনসংখ্যা

[সম্পাদনা] সংস্কৃতি

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ