অ্যান্ডোরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Principat d'Andorra
প্রিন্সিপাৎ দান্দরা
অ্যান্ডোরা রাজ্য
অ্যান্ডোরা-এর পতাকা অ্যান্ডোরা-এর কোট অফ আর্মস্‌
নীতিবাক্য
উইর্তুস্‌ উনিতা ফোর্তিওর্‌
(লাতিন: "Virtue United is Stronger")
জাতীয় সঙ্গীত
El Gran Carlemany, Mon Pare
অ্যান্ডোরা-এর অবস্থান
রাজধানী
(ও বৃহত্তম নগরী)
আন্দরা লা ভেলিয়া
42°30′N 1°31′E
রাষ্ট্রভাষা (সমূহ) কাতালান; স্পেনীয়ফরাসিও প্রচলিত
সরকার parliamentary co-principality
 -  French Co-Prince Jacques Chirac
 -  Episcopal Co-Prince Joan Enric Vives Sicília
 -  Executive Council President Jaume Bartumeu
স্বাধীনতা
 -  Paréage 1278 
আয়তন
 -  মোট 468 বর্গকিমি (193rd)
181 বর্গমাইল 
 -  জলভাগ (%) negligible
জনসংখ্যা
 -  2006 আনুমানিক 67,313 (202nd)
 -  2004 আদমশুমারি 69,150 
 -  ঘনত্ব 152 /বর্গকিমি (69th)
393 /বর্গমাইল
জিডিপি (পিপিপি) 2003 আনুমানিক
 -  মোট $1.9 billion (183rd)
 -  মাথাপিছু $26,800 (unranked)
মুদ্রা Euro (€)[১] (EUR)
সময় স্থান CET (ইউটিসি+1)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) CEST (ইউটিসি+2)
ইন্টারনেট টিএলডি .ad[১]
কলিং কোড +376
^  Prior to 1999: French franc and Spanish peseta. Small amounts of Andorran diners (divided into 100 centim) were minted after 1982.

অ্যান্ডোরা (কাতালান ভাষায় Andorra আন্দরা) দক্ষিণ-পশ্চিম ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্র রাষ্ট্র। দেশটি পূর্ব পিরেনিস পর্বতমালায় ফ্রান্সস্পেনের মাঝে অবস্থিত। অ্যান্ডোরা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলির একটি। এর আয়তন ৪৬৮ বর্গকিমি ও জনসংখ্যা প্রায় ৭১ হাজার। আন্দরা লা ভেলিয়া রাজধানী ও বৃহত্তম শহর।

অ্যান্ডোরা একটি রুক্ষ এলাকা; গভীর গিরিখাত, সরু উপত্যকা ও সুউচ্চ পর্বত এর ভৌগলিক বৈশিষ্ট্য। এর সর্বনিম্ন এলাকা সমুদ্র সমতল থেকে ৯১৪ মিটার উঁচুতে অবস্থিত। শীতকালে প্রচুর বরফ পড়ে এর পাহাড়ি রাস্তাগুলি প্রায়ই বন্ধ হয়ে যায়, বিশেষত ফ্রান্সের সাথে সংযোগ স্থাপনকারী রাস্তাটি। গ্রীষ্মে এর আবহাওয়া শীতল, শুষ্ক ও রোদেলা।

অ্যান্ডোরা বহু বছর ধরে অবহেলিত ছিল। ১৯৫০-এর দশকে এসে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। ক্ষুদ্র হলেও অ্যান্ডোরাতে পিরেনিসের সেরা স্কি ও স্নোবোর্ডিঙের ব্যবস্থা আছে। হাইকিং, বাইকিং ও আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্যাবলী গরমকালে পর্যটকদের ডেকে আনে। তবে অ্যান্ডোরার বেশির ভাগ অতিথিই দৈনিক ভিত্তিতে স্পেন বা ফ্রান্স থেকে প্রবেশ করেন, বিশেষত দেশটির করমুক্ত কেনাকাটার সুবিধা গ্রহণের জন্য। ব্যবসায়ীরা আন্দোররা লা ভেল্লা ও অন্যান্য শহরের রাস্তায় রাস্তায় ইলেকট্রনিক সামগ্রী, মদ, তামাক ও অন্যান্য বিলাসদ্রব্য বিক্রি করেন।

পর্যটন অ্যান্ডোরার আয়ের মূল উৎস, তবে কিছু কিছু অ্যান্ডোরান আদিকালের মত এখনও ভেড়া ও গবাদি পশু পালন করেন। গ্রীষ্মে গ্রামের লোকেরা গবাদিপশুদের পর্বতের উঁচুতে আল্পীয় চারণভূমিতে নিয়ে যায়। আবাদযোগ্য জমিগুলোতে মূলত তামাকের চাষ হয়।

প্রায় ৭০০ বছর ধরে অ্যান্ডোরা ফ্রান্সের নেতা ও উত্তর-পশ্চিম স্পেনের উর্গেল অঞ্চলের বিশপ একত্রে শাসন করতেন। তাদেরকে একত্রে "অ্যান্ডোরার যুবরাজগণ" উল্লেখ করা হত। ১৯৩৩ সালে অ্যান্ডোরাবাসী স্বাধীন গণতান্ত্রিক এলাকা তাদের প্রথম সংবিধান পাশ করে। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ও উর্গেলের বিশপ দেশটির কেবল নামেই শাসক।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

মূল নিবন্ধ : অ্যান্ডোরার ইতিহাস

[সম্পাদনা] রাজনীতি

মূল নিবন্ধ : অ্যান্ডোরার রাজনীতি

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা] ভূগোল

মূল নিবন্ধ : অ্যান্ডোরার ভূগোল

[সম্পাদনা] অর্থনীতি

মূল নিবন্ধ : অ্যান্ডোরার অর্থনীতি


[সম্পাদনা] জনসংখ্যা

মূল নিবন্ধ : অ্যান্ডোরার জনসংখ্যার পরিসংখ্যান


[সম্পাদনা] সংস্কৃতি

মূল নিবন্ধ : অ্যান্ডোরার সংস্কৃতি


[সম্পাদনা] আরও দেখুন


[সম্পাদনা] বহিঃসংযোগ


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found

অন্যান্য ভাষাসমূহ