ইয়েমেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
الجمهورِيّة اليَمَنيّة
Al-Jumhūriyyah al-Yamaniyyah
Republic of Yemen
Yemen-এর পতাকা Yemen-এর কোট অফ আর্ম্‌স
নীতিবাক্য
"Allah, al-Watan, at-Thawra, al-Wehda"
"God, Nation, Revolution, Unity"
জাতীয় সঙ্গীত
United Republic
রাজধানী সানা
15.8°N 47.9°E / 15.8°N 47.9°E / 15.8; 47.9
বৃহত্তম শহর রাজধানী
রাষ্ট্রীয় ভাষাসমূহ আরবি
জাতীয়তাসূচক বিশেষণ Yemeni
সরকার Republic
 -  President Ali Abdullah Saleh
 -  Prime Minister Ali Mohammed Mujur
Establishment
 -  Unification May 22 1990 
আয়তন
 -  মোট ৫২৭ বর্গকি.মি. (49th)
২০৩ বর্গমাইল 
 -  জলভাগ (%) negligible
জনসংখ্যা
 -  July 2007 আনুমানিক 22,230,531[১] (51st)
 -  2004 আদমশুমারি 19,685,161 
 -  ঘনত্ব 42/বর্গ কিলোমিটার 
১০৯/বর্গমাইল
জিডিপি (পিপিপি) 2005 আনুমানিক
 -  মোট $19.480 billion (110th)
 -  মাথাপিছু $900 (175th)
এইচডিআই (2004) Green Arrow Up Darker.svg 0.492 (low) (150th)
মুদ্রা Yemeni rial $1 = 198.13 Rials (YER)
সময় স্থান (ইউটিসি+3)
ইন্টারনেট টিএলডি .ye
কলিং কোড 967

ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।

১৯৯০ সালে ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন) এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন (দক্ষিণ ইয়েমেন) দেশ দুইটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয়। সানা’আ ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর। এটি আফ্রিকা মহাদেশ থেকে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন। দেশের উত্তর ও উত্তর-পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। সৌদি আরব ও ওমানই ইয়েমেনের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনের আয়তন ৫,২৭,৯৭০ বর্গকিমি।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস[সম্পাদনা]

রাজনীতি[সম্পাদনা]

ইয়েমেনের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপর ন্যস্ত। বিচার বিভাগ তাত্ত্বিকভাবে নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।

প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা]

ভূগোল[সম্পাদনা]

ইয়েমেনের ভূ-সংস্থানিক মানচিত্র

ইয়েমেন দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ওমান ও সৌদি আরবের মধ্যখানে অবস্থিত। দেশটি লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী বাব-এল-মান্দের প্রণালীর মুখে অবস্থিত। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত পেরিম দ্বীপ এবং এডেন উপসাগরে অবস্থিত সোকোত্রা দ্বীপকে গণনায় ধরে ইয়েমেনের মোট আয়তন ৫,২৭,৯৭০ বর্গকিলোমিটার। ইয়েমেনের স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য ১,৭৪৬ কিলোমিটার। [১]

ইয়েমেন আরব মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত। দেশটির পর্বতময় অভ্যন্তরভাগ পশ্চিম, দক্ষিণ ও পূর্বে সরু উপকূলীয় সমভূমি এবং উত্তরে সৌদি আরবের সাথে সীমান্তে মরুভূমি দ্বারা বেষ্টিত। লোহিত সাগরের উপকূল ঘেঁষে প্রলম্বিত প্রায় ৪১৯ কিলোমিটার দীর্ঘ অর্ধ-ঊষর উপকূলীয় সমভূমিটি তিহামাহ নামে পরিচিত। অভ্যন্তরভাগের পর্বতগুলি বিভিন্ন উচ্চতার হয়। সর্বোচ্চ পর্বত জাবাল আন নাবি শুয়াইবসমুদ্রতল থেকে ৩,৭৬০ উঁচুতে অবস্থিত। উচ্চভূমিগুলির ভেতর দিয়ে বেশ কিছু ওয়াদি বা নদী উপত্যকা চলে গেছে; এগুলি গ্রীষ্মকালে শুষ্ক থাকে। ইয়েমেনের কোন স্থায়ী নদী নেই। ওয়াদিগুলির মধ্যে হাজরামুত ওয়াদিটির উপরের অংশে পলিভূমি ও পানির দেখা মেলে। উত্তর ও পূর্বের মালভূমি ও মরুভূমি উত্তপ্ত ও শুষ্ক এবং এখানে গাছপালা তেমন হয় না।

অর্থনীতি[সম্পাদনা]

ইয়েমেনে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর রাজধানী সানা। সানা শহরটি সম্ভবত মনুষ্যনির্মিত প্রথম শহরগুলির একটি। ইউনেস্কো এটিকে World Heritage of Mankind বলে ঘোষণা করেছে। রাব আল খালি মরুভূমির প্রান্তে অবস্থিত মারিব শহর ছিল শেবার রাণীর সাম্রাজ্যের রাজধানী। এখানে ৩০০০ বছর আগে নির্মিত বাঁধ এখনও দেখতে পাওয়া যায়। ইয়েমেন পূর্বে বিভিন্ন সাম্রাজ্যের অংশ ছিল এবং এদের রাজধানীগুলি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে। প্রতিটিতেই সেই আমলের বিশেষ নিদর্শন দেখতে পাওয়া যায়। ইসলামের একেবারে প্রথম দিককার হযরত মুহাম্মদের জীবদ্দশাকালীন মসজিদ থেকে শুরু করে ইসলামী যুগের প্রথম বিশ্ববিদ্যালয় ও আরও অনেক প্রাচীন ঐতিহ্যবাহী স্থানে ইয়েমেন পরিপূর্ণ।

জনসংখ্যা[সম্পাদনা]

ইয়েমেনের ২ কোটি জনগণের বেশির ভাগই ইয়েমেনী আরবি ভাষায় কথা বলেন। দেশের দক্ষিণ-পূর্বে ওমানসৌদি আরবের সাথে সীমান্তবর্তী এলাকায় মেহরি নামের দক্ষিণী আরবি ভাষার প্রচলন আছে। সাম্প্রতিক বছরগুলিতে সোমালিয়া থেকে আগত লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে অভিবাসী সোমালি সম্প্রদায়ে সোমালি ভাষার প্রচলন আছে। ইয়েমেন পাহাড়ি ও রুক্ষ অঞ্চল বলে এখানকার প্রায়-বিচ্ছিন্ন লোকালয় ও সম্প্রদায়গুলিতে প্রচলিত আরবি ভাষার মধ্যে বিচিত্রতার পরিমাণ বেশি এবং এগুলিতে প্রাচীন আরবির বিভিন্ন বৈশিষ্ট্য এখনও সংরক্ষিত।

সংস্কৃতি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Yemen country profile. Library of CongressFederal Research Division (December 2006). This article incorporates text from this source, which is in the public domain.

বহিঃসংযোগ[সম্পাদনা]