বুর্কিনা ফাসো
| বুর্কিনা ফাসো | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| নীতিবাক্য "Unité, Progrès, Justice" (ফরাসি) "Unity, Progress, Justice" (ইংরেজি) "একতা, অগ্রগতি, সুবিচার" (বাংলা) |
||||
| জাতীয় সঙ্গীত Une Seule Nuit (ফরাসি) One Single Night (ইংরেজি) উনে সেউলে নুইট (বাংলা) |
||||
| রাজধানী | উয়াগাদুগু 12°20′N 1°40′W / 12.333°N 1.667°W |
|||
| বৃহত্তম নগরী | রাজধানী | |||
| রাষ্ট্রভাষা (সমূহ) | ফরাসি | |||
| জাতীয়তাসূচক বিশেষণ | বুর্কিনাবে | |||
| সরকার | Semi-presidential প্রজাতন্ত্র | |||
| - | রাষ্ট্রপতি | Blaise Compaoré | ||
| - | প্রধানমন্ত্রী | Tertius Zongo | ||
| স্বাধীনতা | ফ্রান্স থেকে | |||
| - | তারিখ | ৫ই আগষ্ট ১৯৬০ | ||
| আয়তন | ||||
| - | মোট | ২৭৪,০০০ বর্গকিমি (৭৪তম) ১০৫,৭৯২ বর্গমাইল |
||
| - | জলভাগ (%) | ০.১% | ||
| জনসংখ্যা | ||||
| - | ২০০৯ আনুমানিক | ১৫,৭৫৭,০০০[১] (৬৬তম) | ||
| - | ১৯৯৬ আদমশুমারি | ১০,৩১২,৬৬৯ | ||
| - | ঘনত্ব | ৫৭.৫ /বর্গকিমি (১৪৫তম) ১৪৮.৯ /বর্গমাইল |
||
| জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক | |||
| - | মোট | $১৮.৭১৯ বিলিয়ন[২] (১৭৭তম) | ||
| - | মাথাপিছু | $১,৩০৩.০৭ (১৬৩তম) | ||
| জিনি সহগ? (২০০৩) | ৩৯.৫ (মধ্যেম) | |||
| মানব উন্নয়ন সূচক (২০০৭) | ||||
| মুদ্রা | West African CFA franc[৩] (XOF) |
|||
| সময় স্থান | GMT | |||
| ইন্টারনেট টিএলডি | .bf | |||
| কলিং কোড | +২২৬ | |||
| 1 | The data here is an estimation for the year 2005 produced by the International Monetary Fund in April 2005. | |||
বুর্কিনা ফাসো (ফরাসি, মোরে, ও দিউলা ভাষায়: Burkina Faso) আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে আপার ভোল্টা (ইংরেজি: Upper Volta) নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। ১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ "নৈতিক জাতির দেশ"। এর উত্তরে ও পশ্চিমে মালি, পূর্বে নাইজার, এবং দক্ষিণে বেনিন, টোগো, ঘানা ও আইভরি কোস্ট। উয়াগাদুগু (ফরাসি Ouagadougou উয়াগাদুগু, মোরে ভাষায় উয়াগ্যড্যগ্য) দেশের বৃহত্তম শহর ও রাজধানী।
বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি। প্রতি বছর এই দেশের হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশগুলিতে, যেমন ঘানা বা আইভরি কোস্টে কাজ খুঁজতে বিশেষ করে মৌসুমী কৃষিকাজের জন্য পাড়ি জমায়।
বুর্কিনা ফাসো পশ্চিম আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত খরাপ্রবণ তৃণভূমি নিয়ে গঠিত। এই স্থলবেষ্টিত দেশটির উত্তরাংশে সাহারা মরুভূমি এবং দক্ষিণে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য। বুর্কিনাবে জাতির লোকেরা দেশের প্রধান জনগোষ্ঠী এবং এরা মূলত দেশের ঘনবসতিপূর্ণ দক্ষিণ ভাগে বাস করে। মাটির মান খারাপ এবং প্রচুর খরা হলেও এরা মূলত কৃষিকাজেই নিজেদের নিয়োজিত রাখে।
বুরকিনা ফাসোর মোসসি জাতির লোকেরা বহু শতাব্দী আগে এখানে যে রাজ্য স্থাপন করেছিল, তা ছিল আফ্রিকার সবচেয়ে প্রাচীন রাজ্যগুলির একটি। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে বারংবার সামরিক কু ঘটে এবং সামরিক শাসন চলে। ১৯৯১ সালে নতুন সংবিধান পাস হবার পর দেশটিতে বর্তমানে গণতন্ত্র বিদ্যমান।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Department of Economic and Social Affairs Population Division (2009). "World Population Prospects, Table A.1" (PDF). 2008 revision. United Nations. Retrieved on 2009-03-12.
- ↑ Burkina Faso। প্রকাশক: International Monetary Fund। http://www.imf.org/external/pubs/ft/weo/2009/02/weodata/weorept.aspx?sy=2006&ey=2009&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=748&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a=&pr.x=88&pr.y=0। সংগৃহীত হয়েছে: 2009-10-01।
- ↑ CFA Franc BCEAO. Codes: XOF / 952 ISO 4217 currency names and code elements. ISO. Retrieved 2009-05-08.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Premier Ministère সরকারী ওয়েবসাইট। (ফরাসি)
- রাষ্ট্র প্রধান এবং মন্ত্রীপরিষদ সদসবৃন্দ
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ বুর্কিনা ফাসো-এর ভুক্তি
- Burkina Faso from UCB Libraries GovPubs
- বুর্কিনা ফাসো - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প
- Wikimedia Atlas of বুর্কিনা ফাসো
- News headline links from AllAfrica.com
- {{{2}}} ভ্রমণ নির্দেশিকা, উইকিট্রাভেল থেকে
- বুর্কিনা ফাসোর ছবি
|
|||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |