আলজেরিয়া
| الجمهورية الجزائرية الديمقراطية الشعبية (আরবি) République algérienne démocratique et populaire (ফরাসি) গণপ্রজাতন্ত্রী আলজেরিয়া
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| নীতিবাক্য "By the people and for the people"[১][২] "রাষ্ট্রবিপ্লব জনগণের দ্বারা এবং জনগণের জন্য" |
||||||
| জাতীয় সঙ্গীত Kassaman ("The Pledge") "কেসামান" |
||||||
| রাজধানী | আলজিয়ার্স 36°42′N 3°13′E / 36.7°উ 3.217°পূ |
|||||
| বৃহত্তম শহর | রাজধানী | |||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | আরবি | |||||
| স্বীকৃত আঞ্চলিক ভাষাসমূহ | তামাযাইত (জাতীয় ভাষা) | |||||
| জাতীয়তাসূচক বিশেষণ | আলজেরিয়ান | |||||
| সরকার | অর্ধ-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র | |||||
| - | রাষ্ট্রপতি | আব্দুল আজিজ বৌতাফলিকা | ||||
| - | প্রধানমন্ত্রী | আহমেদ ওইয়াহিয়া | ||||
| প্রতিষ্ঠান | ||||||
| - | হাম্মাদিদ রাজবংশ | ১০১৪ থেকে | ||||
| - | উস্মানীয় নীতি | ১৫১৬ থেকে | ||||
| - | ফরাসি নীতি | ১৮৩০ থেকে | ||||
| - | ফ্রান্স থেকে স্বাধীনতা | ৫ই জুলাই ১৯৬২ | ||||
| আয়তন | ||||||
| - | মোট | ২,৩৮১,৭৪১ বর্গকিমি (১১তম) ৯১৯,৫৯৫ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | সামান্য | ||||
| জনসংখ্যা | ||||||
| - | ২০০৯ আনুমানিক | ৩৪,৮৯৫,০০০[৩] (২০ তম) | ||||
| - | ১৯৯৮ আদমশুমারি | ২৯,১০০,৮৬৭ | ||||
| - | ঘনত্ব | ১৪.৬ /বর্গকিমি (২০৪তম) ৩৭.৯ /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | ২৪২.১৩ বিলিয়ন [৪] (৩৮ তম) | ||||
| - | মাথাপিছু | $৬,৮৫৪.৯৩[৫] (৮৮ তম) | ||||
| জিনি সহগ? (১৯৯৫) | ৩৫.৩ (মধ্যম) | |||||
| মানব উন্নয়ন সূচক (২০০৭) | ||||||
| মুদ্রা | আলজেরিয়ান দিনার (DZD) |
|||||
| সময় স্থান | সিইটি | |||||
| ইন্টারনেট টিএলডি | .dz | |||||
| কলিং কোড | +২১৩ | |||||
আলজেরিয়া উত্তর-পশ্চিম আফ্রিকায ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। আলজেরিয়া আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র (সুদানের পরেই)। দেশটির নয়-দশমাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। ভূমধ্যসাগরের তীরে উপকূলীয় সমভূমি রয়েছে। আলজেরিয়ার প্রায় সব মানুষ দেশটির উত্তরাঞ্চলে উপকূলের কাছে বাস করে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। আলজেরিয়ার আরবি নাম আলজাজাইর (অর্থাৎ দ্বীপসমূহ); নামটি রাজধানীর তীর সংলগ্ন দ্বীপগুলিকে নির্দেশ করছে।
আলজেরিয়ার বেশির ভাগ লোক আরব, বার্বার কিংবা এই দুইয়ের মিশ্রণ। বার্বারেরা প্রথম উত্তর-পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে। ৭ম শতকের শেষভাগে আরব মুসলিমেরা উত্তর আফ্রিকা জয় করে এবং ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে। বর্তমানে আলজেরিয়ার প্রায় সবাই মুসলিম ও আরবিভাষী। সংখ্যালঘু বার্বারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা ও রীতিনীতি বিসর্জন দেয় নি। আলজেরিয়াতে ফরাসি ভাষাও বহুল প্রচলিত।
আলজেরিয়া ১৯শ শতকের মাঝামাঝি থেকে ১৯৬২ সালে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল। আট বছর ধরে সংঘটিত স্বাধীনতা যুদ্ধে দেশটির অশেষ ক্ষতিসাধন হয়, এবং এখান থেকে বহু ইউরোপীয় চলে যায়।
স্বাধীনতার সময়ে আলজেরিয়ার অর্থনীতি ছিল অনুন্নত ও কৃষিনির্ভর, তবে সরকার শীঘ্রই এটি আধুনিকীকরণের উদ্যোগ নেন। বর্তমানে আলজেরিয়া আফ্রিকার ধনী দেশগুলির একটি, এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়ামের রপ্তানি। ১৯৯০-এর দশকের শুরুতে সামরিক বাহিনী ও ইসলামী মৌলবাদীদের মধ্যে সংঘর্ষ দেশটিকে গৃহযুদ্ধে ঠেলে দেয়। তবে সরকারী উদ্যোগের ফলে ২১শ শতকের শুরুতে এই যুদ্ধ অনেকাংশেই দমন সম্ভব হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ আলজেরিয়ার সংবিধান (১৯৯৬), Art. ১১ [ar]
- ↑ আলজেরিয়ার সংবিধান (১৯৯৬), Art. ১১ [en]
- ↑ Department of Economic and Social Affairs Population Division (2009). "World Population Prospects, Table A.1" (PDF). 2008 revision. United Nations. Retrieved on 2009-03-12.
- ↑ Algeria. প্রকাশক: International Monetary Fund. http://www.imf.org/external/pubs/ft/weo/2009/02/weodata/weorept.aspx?sy=2006&ey=2009&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=612&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a=&pr.x=54&pr.y=12। সংগৃহীত হয়েছে: 2009-10-01.
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>ট্যাগ;imf2.2Fনামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি - ↑ Human Development Report 2009. Human development index trends: Table G. প্রকাশক: The United Nations. http://hdr.undp.org/en/media/HDR_2009_EN_Complete.pdf। সংগৃহীত হয়েছে: 2009-10-10.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- সরকার
- El Mouradia সরকারী ওয়েবসাইট (ফরাসি এবং আরবিতে)
- জাতীয় জনগণর বিধানসভা সংসদীয় ওয়েবসাইট।
- রাষ্ট্র প্রধান এবং মন্ত্রীপরিষদ সদসবৃন্দ
- সাধারণ তথ্য
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ Algeria-এর ভুক্তি
- আলজেরিয়া from UCB Libraries GovPubs
- আলজেরিয়া - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প
- Wikimedia Atlas of আলজেরিয়া
- Ministère de l'Aménagement du Territoire, de l'Environnement et du Tourisme
- আলজেরিয়ার মানচিত্র
|
|||||