গোপালপুর ইউনিয়ন, বেগমগঞ্জ
| গোপালপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে গোপালপুর ইউনিয়ন, বেগমগঞ্জের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৯১°৩′৩৩″ পূর্ব / ২২.৯৭৯৪৪° উত্তর ৯১.০৫৯১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | বেগমগঞ্জ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোশারেফ হোসেন মিন্টু (জাতীয় সমাজতান্ত্রিক দল-জে.এস.ডি) |
| আয়তন | |
| • মোট | ১৬.৭৪ বর্গকিমি (৬.৪৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৩৩,৩৯৫ |
| • জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৯.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮২৮ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গোপালপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গোপালপুর ইউনিয়নের আয়তন ১৬.৭৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপালপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৩৯৫ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বেগমগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে গোপালপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মিরওয়ারিশপুর ইউনিয়ন, দক্ষিণে জিরতলী ইউনিয়ন, পশ্চিমে আমানউল্যাপুর ইউনিয়ন ও উত্তরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন এবং সোনাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গোপালপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আটিয়া কান্দি
- বসন্তেরবাগ
- বেতুয়াবাগ
- চাঁদ কাশিমপুর
- দেবকালা
- কোটরা মহব্বতপুর
- মধুপুর
- মহবুল্লাপুর (দিলারবাগ)
- রামনাথপুর
- রেজ্জাকপুর
- তুলাচারা
- সিরাজউদ্দিন পুর
- দক্ষিণ কালিকাপুর
- দক্ষিণ মির্জানগর
- দক্ষিণ রসুলপুর
- তিতাহাজরা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপালপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৯.৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মাধ্যমিক বিদ্যালয়[২]
প্রাথমিক বিদ্যালয়[৩]
- মধুপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোটরা মহব্বতপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সামছুন্নাহার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কালিকাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বসন্তবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁদকাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বসন্তেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিকাপুর সফিউল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আটিয়া কান্দি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- তিতাহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রসুলপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]সদস্য, পাকিস্তান তৃতীয় জাতীয় পরিষদ।
সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
মুক্তিযোদ্ধা।
- অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
সাবেক রাষ্ট্রদূত।
গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বেগমগঞ্জ আপনিয়া হয়ে সিএনজি, অটোরিকশা যোগে গোপালপুর যাওয়া যায়। আবাদ বেগমগঞ্জ চৌরাস্তা থেকে বাংলাবাজার হয়ে সিএনজি অটোরিকশা মাধ্যেমে গোপালপুর ইউনিয়ন কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]সোনাইমুড়ী উপজেলা হতে আগত খালটি বেগমগঞ্জ আপানিয়ার পাশ দিয়ে গোপালপুর ইউনিয়ন হয়ে বাংলাবাজারের মধ্যে দিয়ে চৌরাস্তা চৌমুহনী খালের সাথে মিলিত হয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- বাংলাবাজার
- গোপালপুর নতুন বাজার
- বেতুয়া বাজার
- ছোবহান মার্কেট
- মধুপুর আশা মার্কেট
- তিতাহাজরা কবির বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- গোপালপুর চৌধুরী বাড়ি
- চৌধুরী বাড়ি জামে মসজিদ
- আশ্রমের দিঘী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ মোশারেফ হোসেন | চেয়ারম্যান | |
| কাজল পাটোয়ারী | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মোঃ শামিম | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| মোঃ শাহাজাহান সাজু | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| মোসলে উদ্দিন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| মোঃ আবুল বাসার | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মোঃ নুর নবী | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| মোঃ কামাল হোসেন | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| ইছমাইল হোসেন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| মোসাঃ নাছিমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| হোসনেয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| মাকছুদা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৪]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | তৈয়ব আলী | ১৯৮৩–১৯৮৮ |
| ০২ | মোঃ মাজেদুল ইসলাম সরকার | ১৯৮৮–১৯৯৩ |
| ০৩ | কফিল উদ্দিন | ১৯৯৩–১৯৯৮ |
| ০৪ | শাহ আলম সরকার | ১৯৯৮–২০১০ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, গোপালপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, গোপালপুর ইউনিয়ন"। gopalpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
