নবীপুর ইউনিয়ন
| নবীপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে নবীপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯১°১৪′১৪″ পূর্ব / ২২.৮৯৬৯৪° উত্তর ৯১.২৩৭২২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | সেনবাগ উপজেলা |
| আসন | ২৬৯ নোয়াখালী-২ |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ বেলায়েত হোসেন |
| আয়তন | |
| • মোট | ১৭.০১ বর্গকিমি (৬.৫৭ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৯,১০৫ |
| • জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৪.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৬২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নবীপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]নবীপুর ইউনিয়নের আয়তন ১৭.০১ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবীপুর ইউনিয়নের জনসংখ্যা ২৯,১০৫ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সেনবাগ উপজেলার সর্ব-দক্ষিণে নবীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বিজবাগ ইউনিয়ন, উত্তর-পশ্চিমে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন ও কাদিরপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন, দক্ষিণে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]নবীপুর ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বড় চারিগাঁও
- বিষ্ণুপুর
- দেবী সিংহপুর
- গোপালপুর
- গোপীরঙ্গ
- ছোট চারিগাঁও
- নবীপুর
- নলদিয়া
- দক্ষিণ গোবিন্দপুর
- শ্রীপদ্দি
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবীপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৪.৭%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- দক্ষিণ শ্রীপদ্দি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জয়নুল আবেদীন ফারুক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব দেবী সিংহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মমিন উল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সেনবাগ উপজেলা হতে থেকে সিএনজি যোগে সেনবাগ রাস্তার মাথায় এস সেখান থেকে ছমির মুন্সীর হাট হয়ে কুতুবের হাট আইচের টেকের দেবী সিংহপুরে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- গবাদিয়া খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা
- নবীপুর বাজার
- চৌরাস্তা বাজার
- চন্দ্রের হাট
- শান্তির হাট
- কুতুবের হাট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- নবীপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ
- তাই-থাই বাংলা সাইন্টিফিক হ্যাচারি
- বুদ্ধ পুকুর বটতলা
- গোবিন্দপুর নতুন খাল পাড়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৪]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ বেলায়েত হোসেন[৫] | চেয়ারম্যান | |
| আনোয়ার কবির | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| আবদুল ছোবহান | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মোঃ দেলোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| মোঃ রহিম উদ্দিন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| মোঃ আকরাম উদ্দিন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| মোঃ রফিক উল্যা | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মফিজের রহমান | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| আনোয়ার উল্যাহ | ০৮নং ওয়ার্ড | |
| মোঃ কামরুজ্জামান | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| বিবি ফাতেমা | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| বিবি মরিয়ম আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| আনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নবীপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "খাল ও নদী, নবীপুর ইউনিয়ন"। nabipurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বর্তমান পরিষদ, নবীপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "চেয়ারম্যান, নবীপুর ইউনিয়ন"। nabipurup.noakhali.gov.bd। ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
