চর জুবলী ইউনিয়ন
| চর জুবলী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে চর জুবলী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৯′৪৮″ উত্তর ৯১°৬′৩৮″ পূর্ব / ২২.৬৬৩৩৩° উত্তর ৯১.১১০৫৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | সুবর্ণচর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৮৯.৬০ বর্গকিমি (৩৪.৫৯ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪৭,৬৬৩ |
| • জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৪.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮১২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চর জুবলী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর জুবলী ইউনিয়নের আয়তন ৮৯.৬০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর জুবলী ইউনিয়নের জনসংখ্যা ৪৭,৬৬৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সুবর্ণচর উপজেলার মধ্যাংশে চর জুবলী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে চর বাটা ইউনিয়ন, চর আমানউল্যা ইউনিয়ন, উত্তর পৃর্বে চর ওয়াপদা ইউনিয়ন, উত্তরে চর জব্বর ইউনিয়ন; পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন ও চর গাজী ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদী ও হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর জুবলী ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। ১০ টি মৌজা নিয়া অত্র ইউনিয়ন এর প্রশাসনিক কাঠামো গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর বাগ্যা
- চর জুবলী
- চর মহিউদ্দিন
- দক্ষিণ চর বাগ্যা
- চর জিয়াউদ্দিন
- মধ্য চর বাগ্যা
- উত্তর কচ্ছপিয়া
- দক্ষিণ কচ্ছপিয়া
- পশ্চিম চর জুবলী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর জুবলী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৪.৫%।[১] এ ইউনিয়নে ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত ১৯৭২)
- চর মহিউদ্দিন এন. এ. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১৯নং দক্ষিণ চরবাগ্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোলাম মাওলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কচ্ছপিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১১নং মধ্য চরবাগ্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৫নং মধ্যম চরবাগ্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২৪নং দক্ষিণ চরবাগ্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১৪নং মধ্যচর বাগ্যা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চর জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিয়াউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর মহিউদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর জুবিলী অজিফা খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর জুবলী অলি উল্ল্যাহ রেজিস্টার্ড বেসরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সু্বর্ণচর উপজেলা পরিষদ থেকে সিএনজি বা রিকশা যোগে চর জুবলী ইউনিয়ন পরিষদে সহজে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- ভুলুয়া নদীর অংশ
- মরধোনা খাল
- দক্ষিণ বাগ্যা স্লুইস গেইট খাল
- চর জিয়া উদ্দিন বাজার খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- হালিম বাজার
- দক্ষিণ হালিম বাজার
- হানিফ চেয়ারম্যান বাজার
- হারিছ চৌধুরী বাজার
- পন্ডিতের হাট
- পাংখার বাজার
- চর মহিউদ্দিন বাজার
- হাদাওলাগো (বাজার) দোকান
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- স্লুইস গেইট
- মেঘনা নদীর পাড়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ সাইফুল্লাহ খসরু[৬] | চেয়ারম্যান | |
| আবদুর রহিম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| আবদুল হালিম | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মোঃ সেলিম | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| মোহাম্মদ মঞ্জুর আলম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| অজি উল্যাহ | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| মোঃ মোস্তফা | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মোঃ ইব্রাহিম খলিল | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| মোঃ দুলাল মিয়া | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| মোঃ আক্তার হোসেন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| মায়া বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| নাছিমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর জুবলী ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "খাল ও নদী, চর জুবলী ইউনিয়ন"। charjubileeup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "হাট-বাজারের তালিকা, চর জুবলী ইউনিয়ন"। charnubileeup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বর্তমান পরিষদ, চর জুবলী ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "চেয়ারম্যান, চর জুবলী ইউনিয়ন"। charjubileeup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
