মিরওয়ারিশপুর ইউনিয়ন
| মিরওয়ারিশপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মিরওয়ারিশপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°৫′৪৮″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.০৯৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | বেগমগঞ্জ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | শাহজাহান সাজু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ১২.৩৮ বর্গকিমি (৪.৭৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ৩১,০৪৬ |
| • জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭০.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮২৩ |
মিরওয়ারিশপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মিরওয়ারিশপুর ইউনিয়নের মোট আয়তন ৩০৫৯ একর বা ১২.৩৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী মিরওয়ারিশপুর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩১,০৪৬ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বেগমগঞ্জ উপজেলার উত্তরাংশে মিরওয়ারিশপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে গোপালপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে জিরতলী ইউনিয়ন, দক্ষিণে বেগমগঞ্জ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা, পূর্বে চৌমুহনী পৌরসভা ও নরোত্তমপুর ইউনিয়ন এবং উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মিরওয়ারিশপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সাল জনশুমারি অনুযায়ী মীরওয়ারিশপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৭০.৮ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মিরওয়ারিশপুর বালিকা উচ্চবিদ্যালয়,
- মীরকাশেম বহুমুখী উচ্চবিদ্যালয়,
- মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসা,
- আজিজ একাডেমি,
- শিশু কানন মডেল একাডেমী।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নোয়াখালীর বৃহত্তম শহর চৌমুহনী থেকে ও নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুর জিরো পয়েন্ট থেকে রিক্সা কিংবা সিএনজি করে খুব সহজেই মীরওয়ারিশপুর ইউনিয়নের যাতায়াত করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]উল্লেখযোগ্য বাজার সমূহ:
- বারির হাট,
- আমীন মার্কেট,
- মজুমদার হাট,
- মিরআলিপুর বাজার (হুরিরহাট),
- আপানিয়া বাজার,
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মির আলিপুর বদুপাটোয়ারি জামে মসজিদ,
- মির আলি পুর তালতলা।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
