নোয়াখালী ইউনিয়ন
| নোয়াখালী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে নোয়াখালী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৯১°৫′৫২″ পূর্ব / ২২.৮০৩৬১° উত্তর ৯১.০৯৭৭৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | নোয়াখালী সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২৫.১৭ বর্গকিমি (৯.৭২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২ সাল) | |
| • মোট | ৫৩,৮৪৩ |
| • জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৮.৬০ % |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮০০ |
নোয়াখালী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]নোয়াখালী ইউনিয়নের মোট আয়তন ২৫.১৭ বর্গ কিলোমিটার বা ৯.৭২ বর্গ মাইল।
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, নোয়াখালী ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৫৩,৮৪৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে নোয়াখালী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, উত্তরে নোয়াখালী পৌরসভা ও বিনোদপুর ইউনিয়ন, পশ্চিমে এওজবালিয়া ইউনিয়ন, দক্ষিণে ধর্মপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন ও কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন এবং উত্তর-পূর্বে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন ও ধানসিঁড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]নোয়াখালী ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী, নোয়াখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৭৮.৬০ শতাংশ। এই ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি কলেজ, ২টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]নোয়াখালী ইউনিয়নের উল্লেখ যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ:
- মেজর (অবঃ)আবদুল মান্নান কলেজ।
- ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
- নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
- চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সাইয়্যেদুল আবরার মহিলা আলিম মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নোয়াখালীর মাইজদী বা সোনাপুর শহর থেকে সিএনজি বা মটর চালিত রিকশায় সহজে যাতায়াত করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]নোয়াখালী ইউনিয়ন এ অনেকগুলা ঐতিহ্যবাহী হাট বাজার রয়েছে, যা এককালে নোয়াখালী শহর এর ভূমিকা পালন করতো, এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- কালিতারা বাজার।
- ডাক্তার বাজার।
- মান্নান নগর চৌরাস্তা বাজার।
- সাহেবের হাট।
- মেমেরস্কুল বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]নোয়াখালী ইউনিয়নের দর্শনীয় স্থান সমূহ:
• বাঁশি খন্দকার জামে মসজিদ।
• নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
• মান্নান নগর চৌরাস্তা বাজার।
• সোনাপুর ডিগ্রী কলেজ।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]• ইউপি চেয়ারম্যান : এম ইয়াসিন আরাফাত
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
