চর ফকিরা ইউনিয়ন
| চর ফকিরা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে চর ফকিরা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°১৪′৫৮″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.২৪৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী |
| আয়তন | |
| • মোট | ৪৫.২২ বর্গকিমি (১৭.৪৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৬,৩১০ |
| • জনঘনত্ব | ৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫১.০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চর ফকিরা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর ফকিরা ইউনিয়নের আয়তন ৪৫.২২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ফকিরা ইউনিয়নের জনসংখ্যা ২৬,৩১০ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিমাংশে চর ফকিরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর কাঁকড়া ইউনিয়ন ও রামপুর ইউনিয়ন; পূর্বে চর কাঁকড়া ইউনিয়ন, রামপুর ইউনিয়ন ও মুছাপুর ইউনিয়ন; দক্ষিণে চর এলাহী ইউনিয়ন এবং পশ্চিমে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ও ধানশালিক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর ফকিরা ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর দিয়ারাবালুয়া
- চর বালুয়া
- গুচ্ছগ্রাম
- চর ফকিরা
- চর চায়না ডোপা
- চর কালী
- কচ্ছপিয়া
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ফকিরা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫১.০%।[১] এ ইউনিয়নে ৪টি হাই স্কুল, ১টি মাদরাসা, ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও কয়েকটি নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা রয়েছে অত্র ইউনিয়নে
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]★কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ★চরফকিরা উচ্চ বিদ্যালয় ★কাজী বেলাল স্কুল এন্ড কলেজ ★মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়
- আজগর আলী দাখিল মাদ্রাসা
- পূর্ব চর ফকিরা মুক্তিযোদ্ধা শহীদ ইসলাইল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফকিরের তাকিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কচ্ছপিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চর কচ্ছপিয়া কাজী এম. এ. মান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর ফকিরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]★মিজানুর রহমান বাদল, সাবেক চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ। ★মরহুম বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ★
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রিকশা বা সিএনজি যোগে চর ফকিরা ইউনিয়নে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[২]
- চাপরাশি খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৩]
- চাপরাশির হাট
- মোল্লার দোকান
- বটতলী বাজার
- বজলুর রহমান বাজার
- মন্ডলতলী বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৪]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোহাম্মদ জায়দল হক[৫] | চেয়ারম্যান | |
| আবদুল মোতালেব | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| নিসার আলী চৌধুরী | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মোশারেফ হোসেন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| মোঃ সলিমুল্লাহ | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| মোঃ আবুল কালাম | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| মোঃ মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মোঃ ইউছুপ নবী | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| মোঃ নুর আলম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| মোঃ ফখরুল ইসলাম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| হাছিনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| রোকেয়া বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৬]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | নাদোরের জামান | ১৯৭২–১৯৭৬ |
| ০২ | বজলুর রহমান | ১৯৭৭–১৯৮৪ |
| ০৩ | ইদ্রিস মিয়া | ১৯৮৫–১৯৯২ |
| ০৪ | বজলুর রহমান | ১৯৯২–১৯৯৮ |
| ০৫ | হানিফ মিয়া | ১৯৯৮–২০০৩ |
| ০৬ | জহির উদ্দিন সেলিম | ২০০৩–২০০৮ |
| ০৭ | সফিকুল আলম | ২০০৮–২০১১ |
| ০৮ | মিজানুর রহমান | ২০১১–২০১৪ |
| ০৯ | সফিকুল আলম | ২০১৪–২০১৪ |
| ১০ | জামাল উদ্দিন লিটন | ২০১৪–২০২২ |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "খাল ও নদী, চর ফকিরা ইউনিয়ন"। charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "হাট-বাজারের তালিকা, চর কাঁকড়া ইউনিয়ন"। charkakraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বর্তমান পরিষদ, চর ফকিরা ইউনিয়ন"। charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "চেয়ারম্যান, চর ফকিরা ইউনিয়ন"। charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর ফকিরা ইউনিয়ন"। charfakiraup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
