নিয়াজপুর ইউনিয়ন
| নিয়াজপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে নিয়াজপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°৮′৪৮″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.১৪৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | নোয়াখালী সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৬.১৪ বর্গকিমি (৬.২৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২ সাল) | |
| • মোট | ৫১,০৬৮ |
| • জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৬.৮০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮০০ |

নেয়াজপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]নিয়াজপুর ইউনিয়নের মোট আয়তন ৩,৯৮৯ একর বা ১৬.১৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী নিয়াজপুর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ২৯,৩৯৭ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নোয়াখালী সদর উপজেলার পূর্বাংশে নিয়াজপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নোয়াখালী পৌরসভা, দক্ষিণে অশ্বদিয়া ইউনিয়ন ও কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন, পূর্বে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]নিয়াজপুর ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী নিয়াজপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৮০ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নোয়াখালী চৌমুহনী শহরের চৌরাস্তা কিংবা জেলা শহর মাইজদী সোনাপুর জিরো পয়েন্ট থেকে রিক্সা কিংবা সিএনজিতে খুব সহজেই এই ইউনিয়নে যাতায়াত করা যায়।
হাট বাজার
[সম্পাদনা]উল্লেখ্যযোগ্য বাজার সমূহ:
- কাশেম বাজার,
- দানামিয়ার বাজার।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |