বিনোদপুর ইউনিয়ন, নোয়াখালী সদর
| বিনোদপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বিনোদপুর ইউনিয়ন, নোয়াখালী সদরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°৫′১২″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.০৮৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | নোয়াখালী সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | পদ শূন্য |
| আয়তন | |
| • মোট | ৯.৮০ বর্গকিমি (৩.৭৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ২০,২৪২ |
| • জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৮.৬ % |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বিনোদপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বিনোদপুর ইউনিয়নের মোট আয়তন ২৪২৭ একর বা ৯.৮০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২০,২৪২ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে বিনোদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে নোয়াখালী পৌরসভা, উত্তরে কাদির হানিফ ইউনিয়ন, পশ্চিমে নোয়ান্নই ইউনিয়ন এবং দক্ষিণে এওজবালিয়া ইউনিয়ন ও নোয়াখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বিনোদপুর ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বিনোদপুর
- পূর্ব বদরীপুর
- গোপাল রামশঙ্কর
- জামালপুর
- জালিয়াল
- কৃষ্ণরামপুর
- মনসাদপুর
- নলপুর
- উত্তর লক্ষ্মীপুর
- উত্তর লালপুর
- উত্তর নারায়ণপুর
- উত্তর শরীফপুর
- পন্ডিতপুর
- শফিপুর
- দক্ষিণ লক্ষ্মীপুর
- দক্ষিণ লালপুর
- শুকুরপুর
- পশ্চিম কৃষ্ণপুর
- পশ্চিম পরশুরামপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মাধ্যমিক বিদ্যালয়[২]
- বিনোদপুর উচ্চ বিদ্যালয়
- নলপুর উচ্চ বিদ্যালয়
- ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল
প্রাথমিক বিদ্যালয়[৩]
- দক্ষিণ জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগের মাধ্যম
[সম্পাদনা]মাইজদী প্রধান সড়ক দত্তেরহাট মসজিদ থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে বিনোদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- হায়দার মিয়ার হাট
- বিনোদপুর বাজার
- জালিয়াল চৌধুরী হাট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মুছামিয়া পাটোয়ারী বাড়ী জামে মসজিদ
- মুন্সী আনোয়ার আহমেদ জামে মসজিদ
- বলাই চাঁদ গোস্বামীর আখড়া
- এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ তোফাজ্জল হোসেন[৬] | চেয়ারম্যান | |
| মোহাম্মদ আবদুল হালিম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| মোঃ জহিরুল হক | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| জহিরুল হক | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| রাসেল মিয়া বাবু | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| তাজুল ইসলাম | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| আনোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মোশাররফ জাহাঙ্গীর | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| মোহাম্মদ আবদুল আলিম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| মোঃ ইয়ামিনুর দাহার | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| জরিনা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| রাশেদা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| রওশন আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, বিনোদপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বিনোদপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "হাট-বাজারের তালিকা, বিনোদপুর ইউনিয়ন"। binodpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৩।
- ↑ "বর্তমান পরিষদ, বিনোদপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "চেয়ারম্যান, বিনোদপুর ইউনিয়ন"। binodpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
