বাম গণতান্ত্রিক জোট
বাম গণতান্ত্রিক জোট | |
|---|---|
| প্রতিষ্ঠা | ২০১৮ |
| সদর দপ্তর | মুক্তি ভবন, কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা |
| ভাবাদর্শ | সমাজতন্ত্র মার্কসবাদ-লেনিনবাদ নাগরিক জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজ গণতন্ত্র সমাজ উদারতাবাদ |
| রাজনৈতিক অবস্থান | বামপন্থী রাজনীতি থেকে দূর-বাম রাজনীতি |
| বাংলাদেশে সাম্যবাদ |
|---|
| সিরিজের অংশ |
|
|
বাম গণতান্ত্রিক জোট ছিল বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক আদর্শের পতাকাবাহী ছয়টি রাজনৈতিক দলের জোট। এই ছয়টি দলের ভেতরে তিনটি দল - সিপিবি, বাসদ এবং বাসদ (মার্কসবাদী) বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত। বাকি তিনটি দলের নিবন্ধন নেই।
ইতিহাস
[সম্পাদনা]২০১৩ সালের দিকে বামপন্থীদের জোটরূপে গণতান্ত্রিক বাম মোর্চা গঠিত হয়। তারই ধারাবাহিকতায়, ১৮ জুলাই, ২০১৮ তারিখে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।[১] গঠনের সময় আটটি দলের সমন্বয়ে এই জোট গঠিত হয়। পরবর্তীতে ২৪ মে ২০২২ তারিখে গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যপদ স্থগিত করা হয়।[২]
পরবর্তীকালে ২০২৫ সালের ২৯ নভেম্বর গঠিত হয় বাংলাদেশের বামপন্থীদের নতুন জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।[৩] গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন হলে বাম গণতান্ত্রিক জোট নিষ্ক্রিয় হয়ে যায়।
উদ্দেশ্য
[সম্পাদনা]দুঃশাসন, জুলুম-লুটপাটতন্ত্র প্রতিহত, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করা এবং বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা।[৪]
জোটভুক্ত দলসমূহ
[সম্পাদনা]ছয়টি বামপন্থী দলের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে। দলগুলোর নাম:[৫]
কেন্দ্রীয় পরিচালনা পরিষদ
[সম্পাদনা]১৬ জনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের নাম:[৭]
২. মো. শাহ আলম
৩. খালেকুজ্জামান
৪. বজলুর রশীদ ফিরোজ
৫. সাইফুল হক
৬. আকবর খান
৭. শুভ্রাংশু চক্রবর্তী
৮. ফখরুদ্দিন কবির আতিক
১০. ফিরোজ আহমেদ
১১. মোশাররফ হোসেন নান্নু
১২. অধ্যাপক আবদুস সাত্তার
১৩. মোশরেফা মিশু
১৪. মমিন উর রহমান বিশাল
১৫. হামিদুল হক
১৬. রণজিত কুমার
সমন্বয়ক
[সম্পাদনা]এই জোটের সমন্বয়ক ধাবাহিকভাবে তিন মাস অন্তর অন্তর পরিবর্তিত হয়। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জোটের সমন্বয়ক এর দায়িত্ব পালন করছেন। [৮]
কার্যালয়
[সম্পাদনা]মু্ক্তি ভবন, কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা। (বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়)[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 সিপিবিসহ ৮ দলের বাম গণতান্ত্রিক জোট সাপ্তাহিক একতা, ২২ জুলাই, ২০১৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২৪ মে ২০২২)। "বাম গণতান্ত্রিক জোট থেকে গণসংহতি আন্দোলনসহ ২ দলের সদস্যপদ স্থগিত"। প্রথম আলো। ঢাকা।
- ↑ "নতুন জোট 'গণতান্ত্রিক যুক্তফ্রন্ট' গঠনের ঘোষণা" নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের ঘোষণা [Announcement of the formation of a new alliance, the 'Democratic United Front']। Bangladesh Pratidin। ২৯ নভেম্বর ২০২৫। ২৯ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ গণতান্ত্রিক জোটের ঘোষণা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০১৮ তারিখে বাংলা ট্রিবিউন, ১৮ জুলাই, ২০১৮।
- ↑ ৮ দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোট ঘোষণা দৈনিক কালের কণ্ঠ, ১৯ জুলাই, ২০১৮।
- ↑ "The United Communist League of Bangladesh and the Workers' Party of Bangladesh (Marxist) merged to form a new left political party, the Revolutionary Communist League of Bangladesh, at the Joint Party Congress in Khulna."। New Age।
- ↑ বাম গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুন ২০২০ তারিখে দৈনিক আমাদের সময়, ১৯ জুলাই, ২০১৮।
- ↑ বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০২২ তারিখে বিডি টোয়েন্টিফোর ডটকম, ২৫ মে, ২০২২।

