বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রধানপ্রাসঙ্গিক ও বিষয়শ্রেণীকর্ম এবং প্রকল্প

রাজনীতি প্রবেশদ্বার

রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।

রাজনীতি সম্পর্কে বিস্তারিত…

নির্বাচিত নিবন্ধ

বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই সংগ্রামী রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ খ্রীস্টাব্দ থেকে এর নির্বাচনী প্রতীক নৌকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ বিশ্বে পরিচিত। ১৯৭১ খ্রীস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামাকরণ করা হয় 'বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট-সরকার গঠন করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৬৯ আসনের মধ্যে ২৬৭টি আসনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে ১৯৯৬ সালে সরকার গঠন করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন লাভ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

নির্বাচিত চিত্র

কৃতিত্ব: George Frederic Watts

George John Douglas Campbell, 8th Duke of Argyll KG, KT, PC, FRS, FRSE (30 April 1823 – 24 April 1900), styled Marquess of Lorne until 1847, was a Scottish peer, Liberal politician as well as a writer on science, religion, and the politics of the 19th century.

আপনি জানেন কি...

আপনি জানেন কি?

নির্বাচিত জীবনী

গোলাম আযম তার নিজের অফিসে (২০০৯)

গোলাম আযম (জন্ম:নভেম্বর ৭, ১৯২২) বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী। তিনি ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর আমির ছিলেন। আযম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত থাকার জন্য বাংলাদেশ সরকার আযমের নাগরিকত্ব বাতিল করেছিল। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশি কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ব্যাতীত বা ভিসাবিহীন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করেন। জানুয়ারি ১১, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তাকে গ্রেফতার করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ১১ই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন। আদেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনের কোনো বিধান নেই। এ ছাড়া মামলার এ পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয়। ১৫ই জুলাই, ২০১৩ সালে গোলাম আযমের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে ৫ টি অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৯০ বছরের কারাদন্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি

উইকিসংবাদে রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলি

অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:

এই মাসে

নির্বাচিত উক্তি

..ঘরে ঘরে দূর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে……এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম..
শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক

উইকিমিডিয়া


উইকিসংবাদে রাজনীতি
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে রাজনীতি
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে রাজনীতি
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে রাজনীতি
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে রাজনীতি
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে রাজনীতি
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে রাজনীতি
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে রাজনীতি
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে রাজনীতি
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন