জাতীয় গণতান্ত্রিক পার্টি
জাতীয় গণতান্ত্রিক পার্টি | |
|---|---|
| সংক্ষেপে | জাগপা |
| চেয়ারম্যান | তাসমিয়া প্রধান |
| সাধারণ সম্পাদক | ইকবাল হোসেন |
| মুখপাত্র | রাশেদ প্রধান |
| প্রতিষ্ঠাতা | শফিউল আলম প্রধান |
| সদর দপ্তর | আসাদ গেট, ঢাকা |
| ভাবাদর্শ | বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র |
| জোট | বিশ দলীয় জোট (২০১২-২০২২) বারো দলীয় জোট |
| নির্বাচনী প্রতীক | |
| দলীয় পতাকা | |
| ওয়েবসাইট | |
| www | |
| বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন | |
জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা হলো বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ১৯৮০ সালে শফিউল আলম প্রধান দলটি প্রতিষ্ঠা করেন।[১] দলটি ২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেলেও ২০২১ সালের ৩১ জানুয়ারি নির্বাচন কমিশন এর নিবন্ধন বাতিল করে।[২][৩] পরবর্তীতে দলটি এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে এবং ২০২৫ সালের ১৯ মার্চ হাইকোর্ট নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।[৪] ২০২৫ সালে এ দলটি এগারো দলীয় নির্বাচনী ঐক্যে যোগদান করে।
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশী রাজনীতিবিদ শফিউল আলম প্রধান ১৯৮০ সালের ৬ এপ্রিল রমনার সবুজ চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাগপা গঠন করেন।[৫] বর্তমান দলটির সভাপতি হলেন তাসমিয়া প্রধান।[৬]
রাজনৈতিক জোট
[সম্পাদনা]দলটি বিশ দলীয় জোটের একটি শরীক দল ছিল। ২০২২ সালের ডিসেম্বরে জোটটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে এটি ১২–দলীয় জোট’ যা ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ জোট গঠন করা হলে জাগপা সেই জোটে থেকে যায়।[৭] ২০২৫ সালের ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান যোগদান করায় ১২ দলীয় জোট থেকে অব্যাহতি কথা উল্লেখ করে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।[৮] ২০২৫ সালে এ দলটি ''এগারো দলীয় নির্বাচনী ঐক্যে'' যোগদান করে।
অঙ্গ ও সহযোগী সংগঠন
[সম্পাদনা]- ছাত্র সংগঠন: জাগপা ছাত্র কাফেলা
- যুব সংগঠন: যুব জাগপা
- শ্রমিক সংগঠন: শ্রমিক জাগপা
- মহিলা সংগঠন: মহিলা জাগপা
সভাপতি
[সম্পাদনা]- শফিউল আলম প্রধান (১৯৮০–২০১৭)
- রেহানা প্রধান (২০১৭–২০১৮)
- তাসমিয়া প্রধান (২০১৮–বর্তমান)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইতিহাস - জাতীয় গণতান্ত্রিক পার্টি"। জাতীয় গণতান্ত্রিক পার্টি। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১।
- ↑ "জাগপার নিবন্ধন বাতিল"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫।
- ↑ "যে কারণে জাগপার নিবন্ধন বাতিল করল ইসি"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১।
- ↑ "নিবন্ধন ফিরে পেল জাগপা"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫।
- ↑ "জাগপা সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ মে ২০১৭। ৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জাগপা'র সভাপতি হলেন তাসমিয়া প্রধান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
- ↑ প্রতিনিধি, বিশেষ। "২০ দল ভেঙে দুটি জোট, লক্ষ্য যুগপৎ আন্দোলন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
- ↑ "জামায়াতের সমাবেশে যোগ দেওয়ায় ১২ দলীয় জোট থেকে বাদ জাগপা"। jugantor.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫।