বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ
সংক্ষেপেআরসিএলবি
নেতাইকবাল কবীর জাহিদ
বিভক্তিবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন)
ছাত্র শাখাবিপ্লবী ছাত্র মৈত্রী
ভাবাদর্শসাম্যবাদ
মার্কসবাদ–লেনিনবাদ
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ (আরসিএলবি)হচ্ছে বাংলাদেশের একটি কমিউনিস্ট পার্টি। সংগঠনটি বর্তমানে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাথে কাজ করে থাকে। এটি বাংলাদেশে বামপন্থীদের জোটবদ্ধ সংগঠন বাম গণতান্ত্রিক জোটের সাথে একত্রে কাজ করত।

২০২২ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ইউসিএলবির সাথে ঐক্যবদ্ধ হয়। দুই পার্টির ঐক্য কংগ্রেসের মাধ্যমে পার্টি "বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ" নামে আত্মপ্রকাশ করে এবং ২৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।[]

মস্কোপন্থী সিপিবি ধারার বাইরে পিকিংপন্থী ধারার বৃহত্তম কমিউনিস্ট পার্টি।

গঠনের ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ (ইউসিএলবি) ২০১৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশের কমিউনিস্ট লীগ (সিএলবি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) র সমন্বয়ে ঢাকায় গঠিত হয়। মোশাররফ হোসেন নাননু ছিলেন দলের সাধারণ সম্পাদক; এছাড়াও আব্দুস সাত্তার, আজিজুর রহমান, রণজিৎ চট্টোপাধ্যায় ও আফসার আলী দলের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। উদ্বোধনী সম্মেলনে ১৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।[] ২০২২ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) র সাথে ইউসিএলবির ঐক্য হয়। ঐক্য কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ঐক্য কংগ্রেসে ইকবাল কবীর জাহিদ পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জোটগত কার্যক্রম

[সম্পাদনা]

এই দলটি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাম গণতান্ত্রিক ফ্রন্টের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। ২০১৮ সালের ১৮ জুলাই বাম গণতান্ত্রিক জোট গঠিত হলে এটি এই জোটের সাথে কাজ করেছে। পরে ২০২৪ সালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠিত হলে বর্তমানে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাথে জোটবদ্ধ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. অফিস, খুলনা (০৩ সেপ্টেম্বর ২০২২)। "নতুন রাজনৈতিক দল বিপ্লবী কমিউনিস্ট লীগ"দৈনিক ইত্তেফাক। ঢাকা: তারিন হোসেন। সংগ্রহের তারিখ 2026-01-22 {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. New Age. 2 left parties merged আর্কাইভইজে আর্কাইভকৃত ২০১৩-০৭-১৩ তারিখে