বিষয়বস্তুতে চলুন

জাতীয় পার্টি (কাজী জাফর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় পার্টি (কাজী জাফর)
নেতাকাজী জাফর আহমেদ
সভাপতিমোস্তফা জামাল হায়দার
মহাসচিবনওয়াব আলী আব্বাস
প্রতিষ্ঠা২০ ডিসেম্বর ২০১৩; ১২ বছর আগে (2013-12-20)
ভাবাদর্শউদারনীতিবাদ (বাংলাদেশী)
সামাজিক উদারনীতিবাদ
রাজনৈতিক অবস্থানকেন্দ্রপন্থী
জাতীয় অধিভুক্তিবিশ দলীয় জোট (২০১৪-২০২২)
আন্তর্জাতিক অধিভুক্তিনা
জাতীয় সংসদের আসন
০ / ৩০০
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

জাতীয় পার্টি (কাজী জাফর) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জাপা অংশ নেওয়ায় দলের এ সিদ্ধান্তের বিরোধিতা করে দলের একাংশকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে তিনি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ২৫ জানুয়ারি বিএনপিনেতৃত্বাধীন বিশ দলীয় জোটে এ দলটি যোগ দেয়।[][] পরবর্তীতে ২০২২ সালে বিশ দলীয় জোট বিলুপ্ত হলে দলটির নেতৃত্বে বারো দলীয় জোট গঠিত হয়।[]

কাজী জাফর আহমেদের মৃত্যুর পর এ দলটির চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে যথাক্রমে টিআইএম ফজলে রাব্বি চৌধুরীমোস্তফা জামাল হায়দার দায়িত্ব পালন করেছেন। ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুর পর এ দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মোস্তফা জামাল হায়দার।[] নওয়াব আলী আব্বাস খান এই দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও জননন্দিত নেতা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কাজী জাফরের নেতৃত্বে নতুন জাতীয় পার্টি"দৈনিক প্রথম আলোপ্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "কাজী জাফর আহমেদের বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন"দৈনিক যুগান্তর। ২৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. প্রতিনিধি, বিশেষ (২২ ডিসেম্বর ২০২২)। "২০ দল ভেঙে দুটি জোট, লক্ষ্য যুগপৎ আন্দোলন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৫
  4. "জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা দেশের মানুষ আজ কঠিন সময়ে আছে"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১