বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আলোচনাসভা

আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:Village pump (technical) থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Yahya (WMBD) কর্তৃক ৩ দিন আগে "উইকিস্কলার ২০২৭-এর সেন্ট্রালনোটিশ ব্যানার" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি আলোচনাসভা
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না।
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রে ↓ প্রথম আলোচনায় ↓ পাদদেশের আলোচনায় ↓

উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন পাতা তৈরি করা হয়,যার বেশিরভাগ নিবন্ধেই এক বা একাধিক নিবন্ধ পরিষ্করণ ট্যাগ বা বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা দূরীভূত করার জন্য ট্যাগ যোগ করা হলেও অনেক সময় উক্ত ব্যবহারকারীকে বার্তা দেওয়া হয় না বা নব্য ব্যবহারকারীগণকে সমস্যাসমূহের এর সমাধান সম্পর্কে বিস্তারিত বলা হয় না। এই কাজটি সহজ ও দ্রুত করার জন্য, প্রথমে আমি বার্তা প্রদান নামক একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। এরপর গ্যাজেট তৈরির নীতিমালা অনুসারে এটিকে সংশোধন এবং পরিমার্জন করে বর্তমান পর্যায়ে এনেছি। এই পাতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু প্রায় সকল উইকিপিডিয়ানদেরই বার্তা প্রদান করতে হয়, তাই এটিকে গ্যাজেট হিসাবে মনোনীত করার প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

✪ দৃঢ় সমর্থন Anaf Ibn Shahibul 2 (আলাপ) ২০:৫৪, ২৩ নভেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অউব্রা সংক্রান্ত নীতিমালা প্রস্তাব

[সম্পাদনা]

অটো উইকি ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি উইকি সাইট সম্পাদনার সফটওয়্যার। এটি দিয়ে অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। প্রকল্প পাতায় এটি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকার কথা বলা থাকলেও এই মানদণ্ড কোনো আলোচনার ভিত্তিতে আসেনি। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না এটি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত দেখেছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে কখন এটি ব্যবহার করা যাবে না, কখন যাবে তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব-

  • অউব্রা ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া হবে না। ব্যবহারকারীকে কোনো সুনির্দিষ্ট টাস্কের জন্য আবেদন করতে হবে। একজন প্রশাসক ওই টাস্ক সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়ের জন্য অনুমোদন দিবেন। নির্দিষ্ট সময়ের পরে জেসন পাতা থেকে নাম সরিয়ে ফেলা হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক ১৫০-২০০ পাতায় <cite class="citation web cs1" data-ve-.... টাইপের অপ্রয়োজনীয় কোড আছে, যা হাতে সংশোধন করা কঠিন। এগুলো সংশোধনের জন্য ১/২ দিন মেয়াদে কেউ অনুমতি চাইতে পারবেন।
  • নিয়মিত সংশোধনের প্রয়োজন হলে কিংবা অনেক পাতা (সাধারণত ১০০০+) সম্পাদনার প্রয়োজন হলে বটের আবেদন করতে হবে।
  • শুধু কসমেটিক চেঞ্জ টাইপের সম্পাদনা ও বানান সংশোধনের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে অন্য সংশোধন কাজের সময় এক সাথে এরকম সম্পাদনা করা যাবে।
  • অন্য সম্পাদক ও প্যাট্রোলারদের সমস্যা এড়াতে সম্পাদনার গতি কম রাখতে হবে।

— ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:২০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মতামত

[সম্পাদনা]
  •  সমর্থন করছি। সাথে কিছু মতামত বিবেচনায় নিলে নিতে পারেন: অনুমতির মেয়াদ আবেদনকৃত কাজ দেখে বিবেচনা করা যেতে পারে, তবে মূল কথা কাজ অস্থায়ী হতে হবে। গতির ব্যাপারটা আরো নির্দিষ্ট করা যেতে পারে, যেমন - ৬ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনা। নাহলে বিভিন্নজনের কাছে ধীরগতির সংজ্ঞা বিভিন্ন। — AKanik 💬 ১৬:১৮, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সংখ্যা নির্দিষ্ট করে দেয়াই উচিত। তবে আরেকটু বাড়ানো যায়। হাতে সম্পাদনা করলেও ৬ ঘন্টায় এরচেয়ে বেশি সম্পাদনা করা যায়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি প্রথমে ৪ ঘন্টায় ২০০ লিখেছিলাম, পরে একাধিক ব্যবহারকারী একইসাথে যদি অউব্রা ব্যবহার করেন চিন্তা করে ৪ এর স্থানে ৬ লিখেছি। ভাল হয় যদি সবাই সম্পাদনা হারের বিভিন্ন মান প্রস্তাব করেন। একই মানে ঐক্যমত না হলে, শেষে গড় মান নেয়া যেতে পারে। ৬ ঘন্টায় হাতদ্বারাও অনেক সম্পাদনা করা যায়, কিন্তু হাতদ্বারা ও অউব্রা দিয়ে করার পার্থক্য থাকবে যে, অউব্রা দিয়ে ধরুন ৩০ মিনিটে ২০০ সম্পাদনা করে আপনি ৫ ঘন্টা ৩০ মিনিট বিরতি দিবেন, সাম্প্রতিক পরিবর্তন স্বাভাবিক হবার জন্য। এই বিরতিতে অন্য কাজ করবেন, ফলে সময় নষ্ট হবে না। হাতদ্বারা করলে এত বিরতি পাবেন না এবং পরিশ্রম বেশি হবে। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন করছি। * NusJaS - আলাপ ১৬:৫০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  • এটা আগে কেন হয়নি? কথার কথা, আগে একজন ব্যবহারকারী অউব্রা ব্যবহার করে হয়ত শতাধিক সম্পাদনা করেছে, যেটা নতুন ব্যবহারকারী করতে পারবেনা। অনেকের কাছে সম্পাদনা সংখ্যা তেমন গুরুত্ব না রাখলেও অনেকের কাছে রাখে বলেই দেখেছি। তাদের প্রশ্নের কী উত্তর দিবেন? এটা অউব্রা দিয়ে কাজ শুরুর অনুমোদন করার আগে থেকেই করাটা উত্তম ছিল। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:৫৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সম্পাদনা সংখ্যা নয়, আলোচনা হচ্ছে স্থায়ীভাবে দেয়া হবে না। যারা মাঝে মাঝেই ব্যবহার করবেন, তাদের অধিকবার আবেদন করতে হবে। — AKanik 💬 ১৯:১৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমার কথায় অস্পষ্টতা ছিল, মাঝে মাঝেই ব্যবহার করবেন এটা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসেন বুঝিয়েছি। যখন আপনি জানেন একই কাজ মাঝে মাঝেই করা প্রয়োজন হবে, তখন অউব্রার বদলে একবারে বট আবেদন করাই উচিত। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    তাহলে ঠিক আছে। প্রস্তাবিত নীতিমালায়  সমর্থন ―  ☪  কাপুদান পাশা (✉) ১০:৩৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন, ৪ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনার সীমাবদ্ধতাই ঠিক আছে বলে আমার কাছে মনে হয়। প্রশাসকগণ অনুমতি দেওয়ার সময় একসাথে অনেক ব্যবহারকারীকে না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন করছি। -- মহামতি মাʿসু়ম (আলাপ)
  • অটো উইকি ব্রাউজার (অউব্রা) আগে ব্যবহার করিনি বলে এখানে কোনো মন্তব্য যোগ করিনি, কিন্তু সম্প্রতি উইকিমিডিয়া কমন্সে অউব্রা ব্যবহার করে প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে আমি বাংলা উইকিপিডিয়ায় এই প্রস্তাবিত নীতিমালাকে  সমর্থন করেছি, নাহলে এর অপব্যবহার যেকোনো বৃহৎ উইকিমিডিয়া প্রকল্পকে ছাড়খার করে দিতে পারে। --এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৩:০৭, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন - সাথে এই আলোচনা বন্ধ করার অনুরোধ করছি -- ䷝ কাঈম আমিন (আলাপ) ১০:০১, ৩০ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থনপূর্বক এই আলোচনাটি বন্ধ করার অনুরোধ করছি। Ishtiak Abdullah (আলাপ) ১০:১৭, ৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উল্লেখযোগ্যতার নীতিমালার প্রস্তাব

[সম্পাদনা]

সুপ্রিয় সবাই,

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রস্তাবনা লেখার সময় সক্রিয় ৩০টি অপসারণ প্রস্তাবনার মাঝে ২৭টি প্রস্তাবনাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব করছি। সম্প্রদায় প্রস্তাবনাটি গ্ৰহণ করলে এটি উইকিপ্রকল্প বাংলাদেশের অধীনে কার্যকর হবে এবং উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/শিক্ষা প্রতিষ্ঠান পাতায় লিপিবদ্ধ করা হবে। ইংরেজি উইকিপিডিয়া যারা নিয়মিত সম্পাদনা করেন তারা জেনে থাকবেন, সেখানে সহজে বুঝার সুবিধার্থে উইকিপ্রকল্প ভিত্তিক উল্লেখযোগ্যতার নির্দেশনা/নীতিমালার মতো পাতা তৈরি করা হয়ে থাকে।

প্রস্তাবনা
১. প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না।

২. মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]

৩. উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। যেসব উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় বা অনুমোদন বিহীন সেগুলো এবং যেগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে শিক্ষা-কার্যক্রম চালায় সেসব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

এর বাইরে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে এমন যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ তৈরি করা যাবে।

এই নীতিমালার সাথে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় এমন নিবন্ধগুলো প্রশাসকগণ দ্রুত অপসারণ করতে পারবেন।

  1. ↑ সাধারণভাবে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত বা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগণ পড়াশোনা করেছেন এমন বিদ্যালয়।

প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত মতামত আশা করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বর্তমানে উইকিপিডিয়ায় মৌলিক গবেষণা থেকে উদ্ভব প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধ রয়েছে। এতে যা ঘটেছে তা এরকম যে গুগল অথবা এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ করলে একটি বিদ্যালয় নিয়ে মোটামুটি চার/পাঁচটি উৎস পাওয়া যায়। এক উইকিপিডিয়া নিজেই, দুই সরকারি ওয়েবসাইট ও নিজস্ব ওয়েবসাইট, চার ইআইআইএন ডেটাবেস/ লিস্টিং সাইট আর পাঁচ ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেল। কখনো কখনো কিছু রুটিন নিউজ পাওয়া যায়। এখন বড় প্রশ্ন হলো এই নিবন্ধগুলো উইকিপিডিয়ায় আসলো কীভাবে। মূল কারণ উল্লেখযোগ্যতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণে এগুলো পড়ে আছে বহুদিন। বাস্তবে এগুলোর বেশিরভাগই উইকিপিডিয়ার মূল নীতিমালাগুলোতেই উত্তীর্ণ হতে পারে না। তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কারণে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতার কোনো মানদণ্ডই শতভাগ নিচ্ছিদ্র উল্লেখযোগ্যতা নিশ্চিত করবে না। বাংলা উইকিপিডিয়ায় যদি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতার সুযোগ রাখতেই হয় তাহলে তা কেবল নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে এমন প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া উচিত।
 ২ ও ৪ এর প্রতি আংশিক সমর্থন
  • দেশে 'জিলা' / 'পাইলট' বিদ্যালয়গুলোর অনেকগুলো ১৯৬০/৭০ এর দশকের। 'শতবর্ষী' ও 'ব্রিটিশ আমলের' হওয়া কোনো উল্লেখযোগ্যতার মাপকাঠি হওয়া উচিত নয়। কারণ এটা পুরোপুরি সময়ের সাথে আপেক্ষিক। এমন হলে ১৯৪৮/৪৯/৫০-এর বিদ্যালয় কি বাদ দেওয়া হবে? এই শতবর্ষী বিষয়টি যদি থাকেই তাহলে এটা কতটা শিথিলযোগ্য বা নয় এটার ব্যখ্যা দরকার।
প্রস্তাব-
  • যাচাইযোগ্য উৎসের ভিত্তিতে সকল বিদ্যালয়ের উল্লেখযোগ্যতা নির্ধারণ করা হোক। সকল বিদ্যালয়কে একাধিক স্বাধীন এবং নির্ভরযোগ্য গৌণ উৎস থেকে বিস্তারিত কভারেজ পেতে হবে (রুটিন নিউজ ব্যতিত যেমন: নিয়োগ/ভর্তি বিজ্ঞপ্তি, অমুক অনুষ্ঠান অনুষ্ঠিত, সভাপতি অমুক নির্বাচিত ইত্যাদি)। এক্ষেত্রে পুরনো বলে উল্লেখযোগ্যতা থাকতে পারে এমন অনুমান উচিত নয়। অসম্পূর্ণ ট্যাগ যুক্ত করে মানোন্নয়নের সুযোগ দিয়ে শিথিলতা দেখানো যেতে পারে। একটি স্কুল যদি জাতীয় পর্যায়ে দীর্ঘদিন প্রভাব রাখে বা একটি উপজেলায় শিক্ষার সূচনাকারী (ইউনিয়ন/গ্রাম নয়) হয় তাহলে তা উল্লেখযোগ্যতা পাবে। পত্রিকার সূত্রের ক্ষেত্রে জাতীয় পত্রিকার সূত্র ব্যবহার করা উচিত। আঞ্চলিক পত্রিকার ক্ষেত্রে সর্বনিম্ন বিভাগীয় শহরের পত্রিকা যা অন্তত ২০-৩০ বছর ধরে প্রকাশিত হচ্ছে। এছাড়া অন্তত দুইজন উল্লেখযোগ্য (উইকিপিডিয়ায় ইতোমধ্যে নিবন্ধ থাকা শিক্ষায়তনিক ব্যক্তিত্ব/বিজ্ঞানী/পণ্ডিত/সাহিত্যক; তবে খেলোয়াড় বা রাজনীতিবিদ নন) ব্যক্তি মাধ্যমিক পাস করা (কেবল স্বল্প মেয়াদে যোগদান নয়; এক্ষেত্রে স্কুলের প্রভাবের কোনো প্রমাণ থাকে না) উল্লেখযোগ্যতা নিশ্চিত করবে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই যাচাইযোগ্যতা নিশ্চিত কঠিন। তাই কেবল যাচাইযোগ্য নিবন্ধগুলোই থাকবে। যেগুলো নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকবে সেগুলো স্ব স্ব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় পুনর্নির্দেশিত হবে।
  • প্রতিষ্ঠাকালের বা ঘটনার অবশ্যই যাচাইযোগ্যতা থাকতে হবে। অন্তত বিদ্যালয়টি যে ১৯৪০-এ প্রতিষ্ঠিত এটার নির্ভরযোগ্য সূত্র থাকা চাই। উইকিপিডিয়ায় শ'খানেক বিদ্যালয়ের নিবন্ধ আছে যাতে কেবল সালটাই লেখা। আর কিছু নেই। দাবি আসবে 'এটা গুরুত্বপূর্ণ বিদ্যালয়'। কিন্তু যাচাইযোগ্যতা ছাড়া এটির গুরুত্ব এলাকার বাইরে তো কারো জানার কথা নয়। আমার এলাকার স্কুল কতটা গুরুত্বপূর্ণ তা আমি বুঝি। কিন্তু বিশ্বকোষে স্থান দেওয়ার জন্য আমার একার উপলব্ধি যথেষ্ট নয়। ধরুন একটি বিদ্যালয় ১৯২০ সালে বেড়ার ঘরে প্রাথমিক শ্রেণি চালু করল। কিন্তু হাইস্কুল হলো ১৯৬০-এ। তাদের ফটকে লেখা 'স্থাপিত-১৯৬০'। তখন কী করা হবে? একটি উদাহরণ: উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। নিবন্ধে এখনো ১৯৪৩ বাদে আর কিছুর উল্লেখ নেই। এমন প্রচুর নিবন্ধ স্থানীয় গুরুত্বের ভিত্তিতে তৈরি।
  • আলিয়া মাদ্রাসাগুলোও স্তরবিন্যাস অনুযায়ী ২ ও ৩-এর শর্তগুলো পূরণ করবে। এক্ষেত্রে যাচাইযোগ্যতাও সাধারণ স্কুল-কলেজের মতো হবে (বিভ্রান্তি এড়াতে উল্লেখ)।
  • দেশে প্রচুর আপগ্রেডেড সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোর অনেকগুলো শতবর্ষী হতে পারে এবং ৮ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালায়। এগুলো মিডল স্কুল বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
প্রস্তাব- মাধ্যমিক মানে মাধ্যমিকই (এসএসসির অনুমোদন, অন্য স্কুলের নামে পরীক্ষার্থী পাঠানো নয়); নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নয়।
  • বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গতকাল অনুমোদন পেয়ে আজ নিবন্ধ তৈরি করা উচিত নয়। অন্তত এটা যে বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়েছে এটার নিশ্চয়তা দরকার। ভারতে হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে। অনেকগুলো থেকে এখনো প্রথম ব্যাচও পাশ করে বের হয়নি। একে তো অনুমোদনের নিউজ বাদে আর কোনো কভারেজ থাকে না, তার উপর এগুলোর রাষ্ট্র ও সমাজের উপর প্রভাব ও গুরুত্ব আসলে কতটুকু?
প্রস্তাব- যেসকল প্রতিষ্ঠান অন্তত চারটি বিভাগে (ইউজিসির নিয়ম) কার্যক্রম চালায় এবং ঐ প্রতিষ্ঠান থেকে নূন্যতম সংখ্যক (সংখ্যা আলোচনা সাপেক্ষে নির্নেয়) গবেষণাপত্র নিজে/জার্নালে প্রকাশের প্রমাণ রয়েছে সেসকল বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। এছাড়া যেসকল বিশ্ববিদ্যালয় পূর্বে অনুমোদিত ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে বা অ-অনুমোদিত কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব থাকলে, সেসকল বিশ্ববিদ্যালয় বা সমমান শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে।
  ৩ এর বিরোধিতা
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা উচিত হবে না। এগুলো স্কুল শিক্ষা বা K-12 এর অংশ। ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাদে বাকিগুলো স্বয়ংক্রিয় উল্লেখযোগ্যতা পাওয়ার জন্য উইকিপিডিয়ার মূল নীতিমালাগুলোতেই উত্তীর্ণ হতে পারে না। ব্যনবেইসের ডেটাবেসে ১,৫৫৫টি স্কুল এন্ড কলেজের নাম আছে, কেবল কলেজ ৩,৩৮০টি। এতগুলো বিদ্যালয় কীভাবে একসাথে উল্লেখযোগ্য হয়? বাংলাদেশে শহরাঞ্চলে এমনকি উপজেলাগুলোতেও প্রচুর 'কলেজ' ও 'স্কুল এন্ড কলেজ' রয়েছে। অথচ কয়েকটার অনুমোদন আছে, ছাত্র নেই এমন অবস্থা। কভারেজও নেই। ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে পাঁচশ'র বেশি নিবন্ধ তৈরি করা সম্ভব। এগুলো বিজ্ঞাপণ ছাড়া কিছু নয় (ইতোমধ্যে প্রচুর মূলনামস্থানেই আছে)। এগুলোর শিক্ষকদের পদবিন্যাস বিশ্ববিদ্যালয়ের মতো হলেও বর্তমান শিক্ষাক্ষেত্রের অবস্থা বিবেচনায় এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য করা উচিত হবে না। গ্রামের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন তবে অবস্থা একই। সবেমাত্র নামমাত্র শিক্ষক নিয়ে কলেজ শাখা খুললে সেটা কতটুকু উল্লেখযোগ্যতা পাবে?
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স (৩-বছর মেয়াদী কোর্স) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় সব কলেজেই প্রথমে ৩ বছর মেয়াদী কোর্সের অনুমোদন দেয় এবং এরপর রেজাল্টের উপর ভিত্তি করে ৪-বছর মেয়াদী অনার্সের অনুমোদন পায়। যারা সন্তুষ্ট করতে পারে না, তারা পায় না। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আমার কোনো আক্রোশ নেই। তবে আমার তৈরি করা নিবন্ধেই আমি দুটির বেশি সূত্র খুঁজে পাচ্ছি না। কিছু কলেজে আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা নগন্য। 'স্কুল এন্ড কলেজ' বাদে প্রায় সব কলেজেই পাস কোর্সের অনুমোদন আছে। সংসদ সদস্যের সুপারিশ ও বিভাগপ্রতি একটি করে রুম দেখিয়ে এই অনুমোদন আদায় করা যায়। এটা অনার্স পর্যন্ত কম যায়; যেহেতু মান নিয়ন্ত্রণ তুলনামূলক কঠোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজ আছে প্রায় ৮৮১ এবং ডিগ্রি কলেজ আছে প্রায় ১,৯২১টি। যেখানে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যতা নিয়েই সংশয় আছে সেখানে এত পরিমাণ কলেজ একসাথে উল্লেখযোগ্য হওয়া অসম্ভব। একই যুক্তিতে যেকোনো মেয়াদের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না। যেহেতু ডিপ্লোমাও পাস কোর্সের মতো এইচএসসির উপরে কিন্তু ৪ বছরের অনার্সের নিচে।
৩ নং পয়েন্টে প্রস্তাব- অন্তত একটি বিষয়ে কার্যক্রম রয়েছে এমন সকল ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রদানকারী কলেজ/ ইনস্টিটিউট/একাডেমি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। ৪ বছরের অনার্সের উপরে সকল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান (যেমন: পিজিডি/মাস্টার্সের মতো আন্তর্জাতিকভাবে প্রচলিত বিষয়ে) স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। এছাড়া জাতীয় পর্যায়ে ঐ বিষয়ে বিশেষায়িত অন্যতম প্রতিষ্ঠান হলে (ডিপ্লোমা হলেও) তা উল্লেখযোগ্য হবে। এটি ন্যূনতম মানদণ্ড হওয়া উচিত।
বিশেষ মানদণ্ড: জাতীয় বিশ্ববিদ্যালয় ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদী প্রফেশনাল কোর্স আছে। এগুলোর সমস্যা এখানে যে এদের শিক্ষার্থী সংখ্যা নগন্য এবং কভারেজ বলতে কেবল বিজ্ঞাপনই থাকে।
কওমি মাদ্রাসার বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন
  • স্পষ্টত কওমি মাদ্রাসারও উল্লেখযোগ্যতা ও যাচাইযোগ্যতা প্রয়োজন। একইসাথে ধর্মীয় ও রাজনৈতিক বিষয় হওয়ায় এটি নিয়ে মতপার্থক্য তৈরি হবে। দেশে অনিবন্ধিত মিলিয়ে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ২২,০০০ থেকে ২৫,০০০টি। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কভারেজ, ঐতিহাসিক দেওবন্দি আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার ভিত্তিতে উল্লেখযোগ্যতায় উত্তীর্ণ হবে।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। যেহেতু প্রতি উপজেলায় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাই সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা উচিত হবে না। প্রতি জেলা শহরে ২-১০টির মতো স্কুলসহ প্রতি উপজেলায় ১ করে নিয়ে দেশে প্রায় ৫০০/৬০০ এমন স্কুল আছে। সবক্ষেত্রে পুরনো স্কুলটাই সরকারি হয় এমনও নয়। যেমন পটিয়া উপজেলায় সবচেয়ে পুরনো হলো, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। কিন্তু সরকারি হয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজের ক্ষেত্রেও এমন হয়েছে। যেমন সীতাকুণ্ড ডিগ্রী কলেজকে না করে করা হয়েছে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজকে। সবক্ষেত্রেই সরকারি হওয়া নিশ্চিত উল্লেখযোগ্যতা বোঝায় না। কিছু প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠা করে নিজ উদ্যোগে। যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র/টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এগুলোর কয়েকটা বাদে বাকিগুলো উল্লেখযোগ্যতা নেই। যেখানে বেসরকারি প্রতিষ্ঠান গুলো তাৎপর্যপূর্ণ কভারেজের অভাবে উইকিপিডিয়ায় থাকছে না সেখানে কেবল সরকারি হওয়ায় গণহারে এগুলোকে রাখা উচিত হবে না।
এই স্বয়ংক্রিয় উল্লেখযোগ্যতা এবং নূন্যতম মানদণ্ডগুলো বাংলাদেশের সাথে ভারতের জন্যও অনুসরণ হোক। অন্যথায় বাংলা উইকিপিডিয়ায় বৈষম্য সৃষ্টি হবে। বাংলাদেশের কোনো কলেজ অপসারণের সময় "পশ্চিমবঙ্গের অমুক কলেজের তো নিবন্ধ আছে" এমন দাবি আসতে পারে। অন্য রাষ্ট্রগুলোর জন্য উইকিপিডিয়ায় সাধারণ নীতিমালা প্রযোজ্য হোক। প্রস্তাবিত নীতি কার্যকর হলে যে প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতা পাবে না সেগুলোকে সরাসরি অপসারণ বা পুনর্নির্দেশ না করে টেমপ্লেট লাগিয়ে কিছুদিন মানোন্নয়নের সুযোগ দিয়ে পর্যালোচনা করা হোক। ✷ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:২৪, ৩০ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

[সম্পাদনা]
  • হওয়া উচিত ধরণের শব্দ নীতিমালাকে স্পষ্ট করবে না বরং এতে বিভ্রান্তি তৈরি করবে। প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারেই শুরুর দিকের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পষ্টতই এই বিদ্যালয়গুলো নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। কোন প্রাথমিক বিদ্যালয় যদি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে তবেই সেই প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা উচিত, অনেক অপসারণ প্রস্তাবনায় এটা নিয়ে আলোচনা হয়েছে। এই সুযোগ রাখা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত কিংবা সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা না করে মাধ্যমিক পর্যায়ের মতো শতবর্ষী, সরকারি কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কেননা এমনও হতে পারে কোন কোন এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র নাও পাওয়া যেতে পারে। (نقاش) عبد الله ১২:৫১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২ নং পয়েন্ট - ধরুন, ৭৫ বছর বা ১০০ বর্ষী একটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রণেতা নিজে মৌলিক গবেষণা করে তথ্য যুক্ত করেছে, প্রতিষ্ঠানের ইতিহাস লিখেছে, সুন্দর দৃষ্টি নন্দন একটি নিবন্ধ তৈরী করেছে। কিন্তু এসবের কোনো তথ্যসূত্র যুক্ত করেনি, অনলাইনেও নেই। এখন কথা হলো তার দেওয়া তথ্যে তিনি ভুল ইতিহাস উপস্থাপন করতে পারে, নিজের ইচ্ছামত পরিসংখ্যান উপস্থাপন করতে পারেন। আমরা কী ভাবে তার দেওয়া তথ্যগুলো যাচাই করবো ? তাই তথ্যসূত্রহীন ১০০ বর্ষী হোক বা ১০০০ বর্ষী হোক কোন প্রতিষ্ঠানের নিবন্ধ আমাদের উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত না। কারণ উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। আমরা সর্বোচ্চ একটি "বাংলাদেশের শতবর্ষী কলেজের তালিকা" বা "বাংলাদেশের শতবর্ষী উচ্চ বিদ্যালয়ের তালিকা" নিবন্ধে তার নাম যুক্ত করতে পারি। শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় উইকিতে উল্লেখযোগ্য হিসেবে ধরা হবে, যখন তার উল্লেখযোগ্যতার প্রমাণ থাকবে। শতবর্ষী তবে নিবন্ধে তথ্যসূত্র যুক্ত পড়ার মতো কোনো তথ্য নাই, তা হলে হবে না।

৩ নং পয়েন্ট - কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হিসেবে ধরা উচিত নয়। এমপিওভুক্ত বা অনুমোদনের সাথে অবশ্যই উইকিপিডিয়া পর্যায়ের তথ্যসূত্র যুক্ত একটি সুগঠিত নিবন্ধ হতে হবে। এমপিওভুক্ত কিন্তু নিবন্ধে পড়ার মতো কোনো তথ্য নেই বা প্রণেতার স্ব প্রকাশিত মৌলিক তথ্য আছে, যা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র নেই, তা হলে চলবে না।

৪ নং পয়েন্ট - বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য না ধরে শুধু মাত্র সরকারি পাবলিক, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠান কে অবশ্যই তার উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয়, কিন্তু অনলাইনে তার নাম ছাড়া উইকিপিডিয়ায় রাখার মতো অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। এ ধারণের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধ পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা অনুচিত। - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০৪, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR এখানে এই মন্তব্য নিষ্প্রয়োজন। এখানে আলোচনা হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠার ব্যপারে। যাচাইযোগ্যতা, তথ্যসূত্রহীন নিবন্ধ, উল্লেখযোগ্যতার প্রমাণ বা মৌলিক গবেষণা এগুলো ভিন্ন আলোচনা। উপরের ও নিচের সকল মন্তব্য মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ব্যবহারকারী Badhon-এর মন্তব্য চলমান আলোচনার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে আটকানো যৌক্তিক মনে করছি না। Yahya (আলাপ) ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা থেকে পুরোনো মন্তব্য মুছে ফেলবেন না, <s></s> ব্যবহার করে কেটে দিবেন। আরেকটি বিষয় মনে রাখুন, এই নীতিমালা উইকিপিডিয়ার মৌলিক কোনো নীতিমালাকে পাশ কাটাবে না বরং এই বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নির্ণয়ে সহযোগিতা করবে —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  • মন্তব্য। সন্মানিত প্রশাসকগণ, এই আলোচনাটি প্রায় ১ বছরের পুরাতন। আমার মনে হচ্ছে এর থেকে বেশি আলোচনার প্রয়োজন নেই, এবং যার যে মন্তব্য ছিলো তার প্রায় সবই এখানে চলে এসেছে। বহুদিন ধরেই নতুন কেউ এখানে মন্তব্য করেনি। তাই প্রশাসকদের নিকট অনুরোধ করলাম আলোচনাটি একটা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করার জন্য। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:২৭, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা

[সম্পাদনা]

এর বাইরেও কিছু বিচারধারা বিবেচনা করা যায়।

  • মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলো শতবর্ষী না হলেও উল্লেখযোগ্য হবে।
  • ইউজিসির অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না।
  • এই নীতিমালা শুধু বাংলাদেশে প্রযোজ্য হবে, না কি এর সাথে ভারত ও অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ক্ষেত্রে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা” নাম দিলে বিভ্রান্তি হবে না।

সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাই • আলাপ • ১৯:২৬, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনার শিরোনামের পাশাপাশি শুরুতেই স্পষ্ট করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। বাকী দুই পয়েন্ট যোগ করে নিতেও আমি সমস্যা দেখি না। এভাবে সংশোধন করে লেখা যেতে পারে,

২. মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। এর বাইরের মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

ভুঁইফোড় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ তৈরি বন্ধে এভাবে উল্লেখ করা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

—শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil জ্বি ঠিক আছে। তবে ৪ নং টা এভাবে লিখুন
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে। তবে এ ভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি অনুমোদিত হতে হবে অথবা WP:NSCHOOL নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।
কারণ সরকারি নতুন মেরিন একাডেমি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টেক্সটাইল কলেজগুলোর তালিকা ইউজিসির ওয়েবসাইটে থাকেনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:০২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কিন্তু প্রতিষ্ঠান নিজে কিন্তু বিশ্ববিদ্যালয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের আওতায় নিজেরা কোর্স পরিচালনা করে। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর ন্যায়) আমার মনে হয় না শুধু শুধু এত জটিল বিষয় এখানে ঢুকানোর কোন প্রয়োজন আছে। বরং সহজ করে এভাবে লেখা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]

—শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  1. ↑ এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে।
@MdsShakil, হ্যা এভাবেও লেখা যেতে পারে। ইউজিসির সাথে সরকারি অন্যান্য কর্তৃপক্ষ অনুমোদিত। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:৩৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, @Meghmollar2017 বিভিন্ন জেলার সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে,
  • জেলা পর্যায়ের সরকারি উচ্চ বিদ্যালয়সমূহ (মাধ্যমিক স্তরের) পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে।- এরূপে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ, উপজেলা পর্যায়ের হলে, তা পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না। (কেটে দিলাম, এভাবে বেশি জটিল হয়ে যাবে, শাকিল ভাই উপরে যেরকম বলেছেন, সেরকমই ঠিক আছে। — হাসিব (আলাপ) ০৮:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি))উত্তর দিন

প্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে,

  • শতবর্ষী-র পরিবর্তে ৭৫ বছর হলে ভালো হয়, ৭৫ বছর ধরলে ১৯৪৮ এর পূর্বে অথবা ১৯৪৭-এর পূর্বে বলা যেতে পারে, আমি বলতে চাচ্ছি বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের উপমহাদেশের প্রেষ্ঠাপটে যথেষ্ট প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

৪নং পয়েন্ট সম্পর্কে,

@Haseeb55 উপরে আমার আর শাকিল ভাইয়ের আলোচনায় দেখুন! এরকম একটি বিষয় উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন প্রতিষ্ঠানকে শুধু ইউজিসি নয়, সরকারি স্বীকৃতিদানকারী যেকোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পেলেই হবে। টীকায় দেখুন। এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত।
আর @MdsShakil ভাই, শতবর্ষী প্রতিষ্ঠানের ব্যপারে আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই আলোচনায় একটি মন্তব্য করেছি, এটা আসলে কিছু সিনিয়র উইকিপিডিয়ানের উদ্বেগ, যার সাথে আমি একমত রয়েছি। আমি শতবর্ষের স্থানে ৭৫ করার কথা বলেছি, আসলেই ব্রিটিশ আমল থেকে পাঠদানকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত, তবে নিবন্ধটিতে কিছু সারাংশমূলক তথ্য থাকা বাঞ্ছনীয়, তাছাড়া পাঠক নিবন্ধে এসে কিছুই পাবেনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil হ্যা, আপনি বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা উপ-অনুচ্ছেদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনায় পরিবর্তন আনতে পারেন। এবং মন্তব্যকারী সবাইকে পুনরায় মেনশন দিতে পারেন। অথবা উপনাম তৈরির মত আবার পুনরায় প্রস্তাবনা দিতে পারেন। উপরের আলোচনার সাথে সাথে শতবর্ষীর স্থানে ৭৫ বছর অথবা ব্রিটিশ আমলে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যুক্ত করতে পারেন। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:২৯, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সাধারণত যেসব বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের নাম মানুষ বেশি সার্চ করে বা অধিক গুরুত্ব বহন করে ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে) এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করলে সুবিধা জনক হবে। 103.145.74.152 (আলাপ) ০৬:৩৪, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শতবর্ষীর স্থানে ৭৫ বছরের প্রস্তাব

[সম্পাদনা]

সুপ্রিয় উইকিপিডিয়ান! আপনারা জ্ঞাত রয়েছেন পূর্বে সাধারণত সকল উচ্চ বিদ্যালয়কে রেখে দেওয়া হলেও বর্তমানে সকল প্রাথমিক বিদ্যালয়কে মুছে দেওয়া হয়েছে এবং বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ পর্যাপ্ত তথ্যের অভাবে, উল্লেখযোগ্যতার অভাবে আলোচনা মুছে দেওয়া হচ্ছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি এই শব্দটা ছোটবেলায় ঐতিহাসিকের বিপরীতে ব্যবহার হতে দেখেছি। এখনো দেশীয় পত্র-পত্রিকায় ব্রিটিশ আমলের স্থাপনাকে ঐতিহাসিক হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়। তাই ৭৫ বছর পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই মুছে ফেলা উচিত নয়। পূর্বের আলোচনায় বহু সাবেক অভিজ্ঞ উইকিপিডিয়ান শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকে রেখে দেওয়ার কথা বলতে দেখেছি। আমি আলোচনাসভা ও কিছু স্থানের আলোচনা খুজে পেলাম দেখুন এখানে (এক, দুই, তিন)। এইজন্য আমি প্রস্তাব করছি নীতিমালায় ১০০ বছর পুরাতনের স্থলে ৭৫ বছর করা হোক। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কলেজ / মহাবিদ্যালয় সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা

[সম্পাদনা]

যেকোনো কলেজ বা মহাবিদ্যালয়তো বটেই, বিশ্ববিদ্যালয়ও বাই-ডিফল্ট উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে (১৯৭১'এর পূর্বে) যেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিলো সেগুলো কেবলমাত্র এবং নিশ্চিতভাবেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠানই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এগুলোর মূল চরিত্রের বিশ্লেষণে দেখা যায় ভিন্নরূপ। আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী ও অনার্স পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা আবশ্যক। নীতিমালাটি এমন হতে পারে - কোনো বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তিত্ত্ব সেই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করেছেন বা শিক্ষা প্রদান করেছেন এবং খ্যাতিমান বলতে এখানে কেবল শিক্ষায়তনিককেই বুঝানো হবে - লেখক/সাহিত্যিক/বিজ্ঞানী/পণ্ডিত ইত্যাদিই কেবল বিবেচ্য হবে; কোনো মতেই কোনো সঙ্গীত শিল্পি/ক্রীড়াবিদ/অভিনেতা/রাজনীতিবিদের জন্য নয়। এর বিশেষ কারণ রয়েছে: জ্ঞানতাত্ত্বিক বিষয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হয়; কিন্তু প্রতিভা এখান হতে লাভ করা যায় না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:১৪, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার বট নীতিমালা

[সম্পাদনা]

আমি প্রায় চার বছর পূর্বে বাংলা উইকিপিডিয়ার একটি স্থানীয় নীতিমালা তৈরি করে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছি (এখানে দেখুন)। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাবিতই রয়েছে। সুতরাং সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হোক। যেহেতু অনেক পুরনো প্রস্তাবনা, এবং কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারীর দৃষ্টিগোচর পূর্বেই হয়েছে, তাই আমি খুব বেশি দেরি না করে সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো ‐নকীব সরকার বলুন... ১১:১৭, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar অনুগ্রহ করে তাড়াহুড়া করবেন না। কোনো নীতিমালা বিষয়ে নেতিবাচক মন্তব্য না থাকলেও সম্প্রদায়কে জানানোর পর কমপক্ষে একসপ্তাহ সময় নিন। কারণ, একজন সক্রিয় ব্যবহারকারীও হয়ত দুই-তিনদিন উইকিপিডিয়ায় না এসে থাকবেন। পাশাপাশি বর্তমানে ঈদ পরবর্তী ও পূজা পূর্ববর্তী ব্যস্ততা তো রয়েছেই। ―  ☪  কাপুদান পাশা (✉) ২০:২৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ঠিক আছে ‐নকীব সরকার বলুন... ২০:৩৫, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালা পাতাটি নিয়ে কিছু বলছি না তবে নিজে থেকে কোনো কিছু প্রস্তাব করে বলে দেওয়া তাই আমি খুব বেশি দেরি না করে আগামীকাল/সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো উইকি স্পিরিটের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্র্যাকটিস রয়েছে আমি সেগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। অব্যশই এটি অতি জরুরী কিছু নয়, সম্প্রদায়ের মতামতের জন্য অপেক্ষা করুন, আলোচনায় ঐক্যমত্য সৃষ্টি হলে কোনো প্রশাসক কিংবা অন্য কোনো অভিজ্ঞ ব্যবহারকারী আলোচনা বন্ধ করবেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আমি আপনার বক্তব্য স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি মূলত বলেছিলাম, প্রস্তাবনাটি পূর্বেও অনেক উপস্থাপিত হয়েছিল, কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখেছেন এবং কিছু সংশোধনও করেছিলেন। আর আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে এই নীতিমালাটিকেই মোটামুটি মেনে নেয়া হচ্ছে (কারণ অন্য কোনো নীতিমালা আমি খুজে পাচ্ছি না, কিন্তু এরপরেও অনেক বট অনুমোদিত হয়েছে)। এসব বিবেচনা করেই আমি উদ্যোগী হয়েছিলাম। আর অতি জরুরী নয় ঠিকই, কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয়ও কিন্তু নয়। কারণ অন্য উইকিতে আমি যখন বট নিয়ে কাজ করেছি, আমি কিছু কিছু উইকিতে নীতিমালা পেয়েছি যেগুলো ঠিক অনুমোদিত ধরা যায় না, আবার শুধুমাত্র আদর্শ বটের নীতিমালা মেনে চলে, সেটাও ঠিক স্পষ্ট হয় নি। তো, আমি ভাবলাম, এই দিকে একটু মনোযোগ দেয়া উচিত আমাদের। কিছু অবাঙালী উইকিপিডিয়ানের মুখে শুনেছি, উপমহাদেশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে বাংলা একটি প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং তারা বাংলাকে অনুসরণ করে থাকে। তো, আমরা বাংলা উইকিপিডিয়ায় আমাদের নীতিমালাগুলোকে আরো উন্নত করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া, বাংলা উইকি বৈশ্বিক বটকে স্বয়ংক্রিয়ভাতে অনুমতি দেয় না। এর মানে হলো, বাংলা উইকির নিজস্ব কিছু মতামত আছে। তাই এই নিজস্ব মতামতগুলোরই একটি অংশ এই নীতিমালাটি। ‐নকীব সরকার বলুন... ০৮:২১, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil ভাই, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ১২ দিন সময় যথেষ্ট হয়েছে। যদি আপত্তি না থাকে, তবে নীতিমালাটি আরো দুইদিন অপেক্ষা করে (মোট দুই সপ্তাহ) চূড়ান্ত করা যায়। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালায় বলা হয়েছে বট দিয়ে বানান সংশোধন করা উচিত নয়, বর্তমানে AishikBot বানান সংশোধনের জন্য অনুমোদিত। ব্যপারটা উল্টো হয়ে গেলো না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আফতাবুজ্জামান ভাইকে বিশেষভাবে উল্লেখ করছি। তিনি এসংক্রান্ত ঝুঁকি নিয়ে আগেই উল্লেখ করেছিলেন, আমার বটও এমন কিছু ভুল করেছিল (আমার আলাপ পাতায় খুঁজে পাচ্ছি না আলোচনাটুকু, তাই এখানে তার সংযোগ দিতে পারছি না)। ঐশিক ভাই যেহেতু অনুমোদিত, এবং আফতাব ভাই এক্ষেত্রে উনাকে ঝুঁকি সম্পর্কে অবগত হিসেবে চিহ্নিত করেছেন, আমার কোনো আপত্তি নেই। তবুও আমি @Aishik Rehman ভাইকে নীতিমালাটি আরো একবার পড়ে একটু মতামত দেয়ার অনুরোধ জানাবো। কারণ নীতিমালায় পাদটীকায় উদাহরণ দেয়া আছে, সেটি আফতাব ভাই কর্তৃক আমার আলাপ পাতায় দেয়া বক্তব্যেরই উদ্ধৃতি ছিল। ‐নকীব সরকার বলুন... ০২:৫৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
এই নিয়ে আরেকটি আলোচনা শুরু হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১১:০৫, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এই আলোচনা থাকুক, নিচের আলোচনা বন্ধ করে দেন। এখানে বেশি মানুষ মতামত দিয়েছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:৪৮, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বট নীতিমালার প্রস্তাবনা

[সম্পাদনা]

সুধীবৃন্দ! আমি দেখতে পেলাম, বাংলা উইকিপিডিয়ায় বটের নির্দিষ্ট কোনো প্রয়োগ করার মতো নীতিমালা নেই। একটি নীতিমালা অনেক আগে বোধহয় নকীব সরকার অনুবাদ করেছিলেন। যেটা প্রস্তাবনা হিসেবে পড়ে আছে। আমি দেখতে পেলাম, এটার প্রস্তাবনা কোথাও উত্থাপন করা হয়নি। যথাসম্ভব, অনুবাদের সময়ে বা আমদানির সময়ে ইংরেজি উইকিপিডিয়ায় এটি প্রস্তাবনা অবস্থায় ছিলো। যেহেতু, বট নিয়মিত চালনা করা হয়, তাই আমি সম্প্রদায়ের কাছে নীতিটি নিশ্চিত করতে প্রস্তাব করবো। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৮:২৮, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

- প্রস্তাবনা পাতা: উইকিপিডিয়া:বট নীতিমালা (উল্লেখ করতে ভুলে যাওয়ায় দুঃখিত)। ―  ☪  কাপুদান পাশা (✉) ২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান পাতার লিংকটি দিয়ে দিলে আমরা তা সমর্থন বা বিরোধিতা করবো কিনা তা বুঝতে সুবিধা হতো। মেহেদী আবেদীন ১৮:৫৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা নীতিমালার প্রস্তাবনা

[সম্পাদনা]

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! আমরা দেখতে পাই, ধারাবাহিক দীর্ঘকালীন অনেক আলোচনা খোলা পরে থাকে। সেক্ষেত্রে আমাদের নিস্তব্ধ উইকিপিডিয়ানরাও দায়ী হতে পারি। সেজন্য একটি বন্ধকরণ নীতিমালা থাকা অপরিহার্য ছিলো। তাই আমি উইকিপিডিয়া:আলোচনা নীতিমালা প্রস্তাব করছি। এখানে বেশিরভাগই আমাদের কমন প্র্যাক্টিস দ্বারা ব্যবহৃত হয়ে আসছে। যেগুলি নতুন, সেগুলি হচ্ছে:

  1. দ্রুত বন্ধকরণ নীতি। এক্ষেত্রে দিন/সময় আমি নির্ধারণ করিনি। যারা মন্তব্য করবেন, তারা একটি আলোচনা একটি নতুন মন্তব্য ছাড়া কতদিন খোলা রাখা যেতে পারে এই বিষয়টিসহ মন্তব্য করবেন।
  2. অপ্রশাসক কর্তৃক বন্ধকরণ নীতি। এটা ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেও আমি বাংলা উইকিপিডিয়ার উপযোগী করে তৈরি করেছি।
  3. মন্তব্যবিহীন আলোচনা আলোচনা শুরুকারী দিয়ে বন্ধ করা। যেহেতু, নির্দিষ্ট সময় যাবত কোনো মন্তব্যই আসেনি, তার অর্থ কারুর বিরোধিতা নেই বা মৌন সম্মতি আছে। সেক্ষেত্রে আলোচনা শুরুকারী দিয়ে সেটি বন্ধ করে কাজ চালু রাখা। সেটাও কেবলই অপ্রাশসনিক ক্ষেত্রগুলিতে।

―  ☪  কাপুদান পাশা (✉) ০৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

[সম্পাদনা]

বছরভিত্তিক বিষয়শ্রেণী ব্যবস্থার পরিবর্তন বিষয়ে

[সম্পাদনা]

আমাদের উইকিপিডিয়া সম্প্রদায়ে প্রায়ই বিভিন্ন বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বছরভিত্তিক বা কালনির্ভর বিষয়শ্রেণী ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় বিষয়শ্রেণী:২০০৩-এর বই, বিষয়শ্রেণী:১৯৭১-এ বাংলাদেশ ইত্যাদি বিষয়শ্রেণী তৈরি করি। কিন্তু, মাঝে মাঝে মনে হয়, এই ধরনের শ্রেণী প্রতিষ্ঠা ব্যবহারকারী এবং পাঠকদের জন্য আরো সরল ও বোধগম্য হতে পারে যদি এগুলোর নামকরণ একটু ভিন্নভাবে করা হয়, যেমন [[বিষয়শ্রেণী:১৯৭১ সালে বাংলাদেশ]] অথবা [[বিষয়শ্রেণী:২০০৩ সালের বই]]।

এমন প্রস্তাবনার পক্ষে যুক্তি হচ্ছে স্পষ্টতা এবং সহজতা: ‘১৯৭১ সালে বাংলাদেশ’ কিংবা ‘২০০৩ সালের বই’ শিরোনামটি আরো সহজ এবং স্পষ্ট। পাঠক বা সম্পাদক যে কোনও বছর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সময়, এই ধরনের নামকরণ অধিক বোধগম্য হতে পারে, কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা ঘটনা সম্পর্কিত নির্দেশনা দেয়। '১৯৭১-এ বাংলাদেশ' বা '২০০৩-এর বই' শুনতে কিছুটা জটিল মনে হয় আমার কাছে।

তবে, এই ধরনের পরিবর্তন বাস্তবায়ন করার কিছু চ্যালেঞ্জ রয়েছে:

১. ব্যাচ প্রক্রিয়ায় পরিবর্তন: উইকিপিডিয়া কমিউনিটির অনেক ব্যবহারকারী ইতিমধ্যে প্রচুর সংখ্যক নিবন্ধ এবং বিষয়শ্রেণী তৈরি করেছেন এই পুরনো নামকরণ পদ্ধতিতে। বিষয়শ্রেণী নাম পরিবর্তন করার জন্য একটি বড়ো পরিসরে বট-ভিত্তিক কার্যক্রম প্রয়োজন হবে, যা বেশ কিছু সময় এবং শ্রমের বিষয় হতে পারে।

২. ভিন্নমত এবং ঐতিহ্যগত ধারা: পূর্ববর্তী নামকরণের ব্যবহার দীর্ঘকাল ধরে প্রচলিত। এমন পরিস্থিতিতে নতুন পরিবর্তন গ্রহণে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, কারণ তারা পুরনো ব্যবস্থায় অভ্যস্ত এবং এই পরিবর্তন তাদের জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে।

৩. গ্রহণযোগ্যতা: নতুন নামকরণ ব্যবস্থার গ্রহণযোগ্যতা সময়ের সাথে স্পষ্ট হবে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই বেশী সংখ্যক সম্পাদক কি ভাবছেন সেটা অগ্রাধিকার পাওয়া উচিত।

এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই পরিবর্তনকে কার্যকর করতে পারি? যদি সম্প্রদায়ের সদস্যরা এটি নিয়ে আলোচনা করে, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বটের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমায় নামকরণের পরিবর্তন সম্ভব হতে পারে। তবে, এটি কেবল তখনই সফল হবে যদি আমরা এটি একটা পদ্ধতিগতভাবে গ্রহণযোগ্য পরিবর্তন হিসেবে দেখতে পারি এবং পূর্বের নামকরণ ব্যবস্থার সাথে অসঙ্গতির ক্ষেত্রে যে কোনও সমস্যা সংশোধন করতে পারি।

এই প্রস্তাবটি সুবিধাজনক হলেও, এর সাথে কিছু বাস্তবিক চ্যালেঞ্জ এবং পরবর্তী কাজের পরিমাণ রয়েছে। আমি আশা করি, আমরা আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব, যা উইকিপিডিয়ার উন্নতির জন্য সহায়ক হবে।

আপনার কি মতামত এই বিষয়ে? — ফেরদৌস • ১৩:২০, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন: একমত পোষণ করছি। ভেনজেন্স • আলাপ ১৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন — তবে এরকম গণহারে পরিবর্তনের জন্য অউব্রা ব্যবহার করা যেতে পারে, যা আমি কমন্সে একবার ব্যবহার করেছিলাম। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৪:২২, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 ম্যানুয়ালি বা অউব্রা দিয়ে না করে বট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করলে ভালো হবে। ভেনজেন্স • আলাপ ১৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ভাষায় ইংরেজি আগ্রাসনের বিরোধী লোক হিসেবে দৃঢ় সমর্থন। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৪:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার দশক জাতীয় বিষয়শ্রেণী কিভাবে লেখা হবে? "২০১০ সালের দশকের চলচ্চিত্র" এভাবে?
আরও ব্যাপার হচ্ছে আমার মনে হয় এটা শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ রাখা উচিত না। নিবন্ধের শিরোনামেও এটা কার্যকর করা যেতে পারে। কেননা অনেক নিবন্ধের শিরোনাম তার বিষয়শ্রেণীর মতো। মেহেদী আবেদীন ১৫:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ২০১০ সালের দশক কেনো হবে? সালের দশক আর ২০১০-এর দশক আকাশ-পাতাল পার্থক্য। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দশকের বিষয়শ্রেণী হবে ২০১০ দশকের চলচ্চিত্র ধরণের। দশকের হিসাব দশবছর পরপর হয়। তাই সাল কথাটি এখানে ব্যবহৃত হবেনা।
নিবন্ধের শিরোনাম এবং বিষয়শ্রেণীর গঠন এক রকম রাখলে তা মানানসই হয়। সুতরাং, বিষয়শ্রেণীতে যেমন স্পষ্টতা প্রয়োজন, নিবন্ধের শিরোনামেও তেমন হওয়া উচিত। এটি শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ না রেখে নিবন্ধের শিরোনামেও কার্যকর করা যায়। এতে নিবন্ধ এবং বিষয়শ্রেণীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। — ফেরদৌস • ১৭:১১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous দশকের ক্ষেত্রে বোধহয় "এর" ব্যবহার হয়। যেমন- আশির দশক, নব্বইয়ের দশক ইত্যাদি। কিন্তু আমাদের দেশে একশ বছর আগের ইতিহাস পড়া বোধহয় প্রাচীনকালে পাপ ছিল। সেজন্য উনিশশো আশির দশক নাকি আঠারোশো আশির দশক; সেটা ঠিক প্রচলিত হয়নি। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য তাহলে সালের ক্ষেত্রে "০০০০ সালে(র) অমুক", দশকের ক্ষেত্রে "০০০০-এর দশকে(র) অমুক", শতাব্দী/সহস্রাব্দের ক্ষেত্রে "০০তম শতাব্দী(তে/র)/সহস্রাব্দে(র) অমুক" হবে। সবাই কি আমার সঙ্গে একমত? এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন এ রকম হলে আরো শ্রুতিমধুর হবে। Ishtiak Abdullah (আলাপ) ১৫:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন, উইকিপিডিয়ায় আসার পর প্রথমে আমি বিষয়শ্রেণী:২০০৩ সালের বই শৈলীতে লিখতাম, এরপর দেখি সবেই বিষয়শ্রেণী:২০০৩-এর বই শৈলীতে। পছন্দ না হওয়া সত্ত্বেও নিজেকে অভিযোজিত হতে হয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, বৈশ্বিক মহামারীর পরে বাংলা উইকিতে এলেও আমি অনেক জায়গায় লক্ষ করেছি যে ইংরেজি ও বাংলার মধ্যে পার্থক্য না বুঝে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যকে বাংলায় চাপানো হচ্ছে। উইকিপিডিয়ার বাইরে উইকিভ্রমণ নিবন্ধ voy:বাক্যাংশ বইতে লক্ষ করেছিলাম যে সেখানে বেশিরভাগ বাক্য ইংরেজি পদান্বয়কে অণনুসরণ করেছিল, আর সেখানে কেবল শব্দে বাংলা ছিল। আমি গোটা নিবন্ধকে নিজের হাতে ইংরেজি থেকে অনুবাদ করেছি যাতে নিবন্ধটির বেশিরভাগ বাক্য বাংলা পদান্বয়কে অনুসরণ করে ও আড়ষ্টতা কম থাকে। উইকিপিডিয়াতেও নিশ্চয় বাংলা শব্দ রয়েছ অথচ পদান্বয় ইংরেজির ন্যায় এরকম একাধিক নিবন্ধ রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, @BadhonCR: মূলত কারিগরি কারণে ২০০৩ এর পরে হাইফেন দিয়ে পরের কাজ করার রীতি শুরু হয়েছে। যদি সম্প্রদায় আরও আগে খেয়াল করত, হয়ত বিকল্প খোঁজা যেত, যেমন- এখন খোঁজা হবে। যেহেতু আমাদের বর্তমান বিষয়বস্তু ইংরেজি থেকে অনুবাদ করা হচ্ছে, অনেক বৈশিষ্ট্য চলে আসা স্বাভাবিক। আমাদের উচিত হবে, যখনই নজরে পড়ে ও সময় করা যায়- এগুলোকে শোধরানোর চেষ্টা করা। যেমন- আমি উসমানীয় সাম্রাজ্য নিয়ে কাজ করি। উইকিপিডিয়ায় অনেকে ইংরেজি বা লাতিন বর্ণানুসারে খাতুনকে হাতুন লিখেন, মুহাম্মাদকে মেহমেদ লিখেন। ―  ☪  কাপুদান পাশা (✉) ০৩:১৬, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন, এমনটা হলে ভালো শুনাবে ও নতুনেরা আরো সহজে বুঝতে পারবে ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৩:০৪, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন -- R1F4T আলাপ ০৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সমর্থন বট দিয়ে বর্তমান ও ভবিষ্যতে সকল বিষয়শ্রেণি পরিবর্তন করা যায়। প্রশাসকরা মন্তব্য করলে ভালো হয়। —মহাদ্বার আলাপ ১৪:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবি নিবন্ধের শিরোনাম নিয়ে মতামত

[সম্পাদনা]

আসসালামুআলাইকুম, বেশীর ভাগ নিবন্ধে রাহমান লেখা থাকে। কিন্তু আরবি উচ্চারণ হবে রহমান। সেই বিষয়ে কোন শিরোনাম রাখা উচিত তা নিয়ে মতামত চাচ্ছি। মোবাশশির' (আলাপ) ১১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে রহমান হওয়া উচিত, কারণ এটা কেবল সঠিক আরবি প্রতিবর্ণীকরণই নয়, বরং বাংলায় একে সাধারণত "রহমান"ই লেখা হয় (অবশ্য কেউ কেউ "রেহমান" লেখেন, যেমন আমাদের ঐশিক, কিন্তু সেটা ব্যতিক্রম)। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার মতামতকে  সমর্থন মোবাশশির' (আলাপ) ১১:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 নামের রহমান আর তাসমিয়ার রহমানে পার্থক্য আছে। তাসমিয়াতে, উভয় বানানই প্রচলিত ও শুদ্ধ। আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে। সুতরাং নাম পরিবর্তনের এই অনুরোধ সঠিক নয় যে, এটা সঠিক উচ্চারণ নয় বা ভুল। আর আলাপ পাতায় আলোচনা চলমান থাকার পরও আবার আলোচনাসভায় বিষয়টির উত্থাপন আমার কাছে সঠিক মনে হচ্ছে না। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ভাই, আপনি কি সুরা আর রাহমান বলেন নাকি সুরা আর রহমান বলেন? মোবাশশির' (আলাপ) ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Md Mobashir Hossain আমি বা অন্য কেউ কবে থেকে উইকিপিডিয়ার কর্ণধার হয়ে গেল যে, সে যা উচ্চারণ করবে, সেটা মুখ্য হবে? আজকের আগে এই ধরনের আলাপ আমি শুনিনি।
আপনার অপ্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর দিচ্ছি: হাফিজ হিসেবে আমি কুরআনের শুদ্ধ উচ্চারণ করি। সুতরাং আমার উচ্চারণ না রহমান, না রাহমান। উপরে যেমনটা বলেছি, সিফাত অনুযায়ীই সকল হরফে প্রয়োগ করতে অভ্যস্ত। একটা উদাহরণ দেই, হয়ত কখনো শুনে থাকবেন; ইখফার গুন্নাহ ইখফা হবে তখন, যখন নুন সাকিনকে পরবর্তী হরফের মাখরাজে নিয়ে যাওয়া হবে। কিন্তু সাধারণত অনারবরা এটা অনুশীলন করেননা। তারা অনুস্বার আর ন-এর মাঝামাঝি একটি উচ্চারণ সকল ইখফার হরফের পূর্বের নুন সাকিন বা তানভিনে করে থাকেন। যেমন- ইনশাআল্লাহের উচ্চারণ তারা ইংশাআল্লাহ করেন। কিন্তু আমাদেরকে আমাদের উস্তাদরা এই উচ্চারণ এমনভাবে শিখিয়েছেন যে, আমাদের স্বয়ংক্রিয় পরবর্তী হরফের মাখরাজে জিহ্বা চলে যায়। কিন্তু এখানে এটা মুখ্য নয়। উদাহরণ দিলে বুঝবেন, সূরা আনফাল, এটার উচ্চারণ সূরতুল আঙফাল, যেখানে ঙ/ং ফা-এর মাখরাজ থেকে উচ্চারিত হবে। বলুন, এটা বাংলায় কীভাবে লেখা হবে? সুতরাং কে কীভাবে উচ্চারণ করে; এসব কথা বলে বিষয়টি কঠিন না করাই শ্রেয়। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে।

@খাত্তাব হাসান: আমি ইংরেজি উইকিপিডিয়ায় ঐ মূর্ধন্য বর্ণটি দিয়েছি, আর ইংরেজি উইকিপিডিয়া আমাকে en:Resh নিবন্ধে পুনর্নির্দেশিত করেছে। সেখানে লেখা আছে, "It ranges between an alveolar trill [r], an alveolar flap [ɾ], and a uvular trill [ʀ] (the last of which is only found in a few modern varieties). It is pronounced as a postalveolar approximant [ɹ̠] in the traditional dialect of Fes." অর্থাৎ মুস্তালিয়া বর্ণটির উচ্চারণ বাংলা "র"-এর কাছাকাছি। এছাড়া এই বর্ণের আরেকটা নাম পেয়েছি, যার ইংরেজি প্রতিবর্ণী rāʾ। শুধু তাই নয়, আরবি লেখনীতে আলেফ বাদে স্বরবর্ণের মাত্রা ঐচ্ছিক। সেইসব দিক থেকে "রহমান" ও "রাহমান" উভয়ই শুদ্ধ, তবে প্রচলনের দিক থেকে আমি "রহমান" বানানকে সমর্থন করি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
✪ আমি সমর্থন করছি। Anaf Ibn Shahibul (আলাপ) ১০:৪০, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনা:এআই বিষয়ক নীতিমালা

[সম্পাদনা]

সুধী, নীতিমালা প্রণয়ন ও সংশোধনের ধারাবাহিকতায় আমি একটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করছি: এআই বিষয়ক নীতিমালা। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা মেশিন লার্নিংভিত্তিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট দিকনির্দেশনা ও সীমারেখা নির্ধারণ করা। বর্তমানে অনেকেই এআই টুল ব্যবহার করে গণহারে বিষয়বস্তু তৈরি করছেন বা অনুবাদ করছেন, যা যাচাইহীন, ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য সৃষ্টি করছে। এই নীতিমালা এই ধরনের অনির্ভরযোগ্য ব্যবহারের বিরুদ্ধে ভূমিকা রাখতে সহায়ক হবে। বিষয়টিতে সম্প্রদায়ের মন্তব্য কামনা করছি। ―  ☪  কাপুদান পাশা (✉) ১১:০০, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন

[সম্পাদনা]

বিরোধিতা

[সম্পাদনা]

মন্তব্য

[সম্পাদনা]
@Saadi095 ইংরেজিতে এআই সংক্রান্ত নীতিমালা পাতা নেই। কারণ, সেখানকার টহলদার অনেক বেশি। খুব একটা সমস্যা সৃষ্টি হয়না। এগুলো ইনফরমেশনাল/রচনা পাতা। আমরা আমাদের অবস্থা বুঝেই নীতি তৈরি করতে হবে। ―  ☪  কাপুদান পাশা (✉) ১১:১৬, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • আমি উইকিপিডিয়ায় কোনো এআই সরঞ্জাম ব্যবহার করি না, তবে প্রয়োজনে এআই সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। যাইহোক, কোনো লেখা "নিশ্চয়ই" বা অনুরূপ শব্দ দিয়ে শুরু হলে কিংবা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হলে সহজেই বোঝা যায় যে এটা চ্যাটবটের লেখা, ব্যবহারকারীর নিজস্ব লেখা নয়। তবে ব্যবহারকারীর কপি-পেস্টের দক্ষতা ভালো থাকলে "নিশ্চয়ই" দিয়ে লেখা শুরু হওয়ার বা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হওয়ার সম্ভাবনা থাকে না। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:২৭, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 অনেকেই আছে ইংরেজি লেখা Ai কে দিয়ে বাংলা করে কোনো পরিবর্তন না করেই প্রকাশ করে। যেটা হওয়া উচিত না! পরীক্ষা করে তো দেখা উচিত কিন্তু অনেকেই তা করে না R1F4T আলাপ ১৮:১৫, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, এআই দিয়ে ভাষান্তর করা যায়, তবে সেটা যান্ত্রিক অনুবাদেরই নামান্তর। অবশ্য এআই-এর অনুবাদ গুগল বা মাইক্রোসফট অনুবাদের চেয়ে ভালোমানের হয়, তবুও সেখানে আনাড়ি অনুবাদের সংশোধনের প্রয়োজন। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৮:২২, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আরও বড় সমস্যা হলে বিষয়বস্তু পরিবর্তন করে ফেলে অনেক সময় নিজের মতো লিখে দেয় অনুবাদ করতে বললেও R1F4T আলাপ ১৮:২৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T @Sbb1413 ভালো হতো যদি উইকিপিডিয়ার ফিল্টার এআই যুক্ত লেখা বুঝে সেটাকে প্রতিরোধ করতে পারতো। কিন্তু হয়তো আগামী দশ বছরেও এমন কোন প্রযুক্তি উইকিপিডিয়ায় আসবেনা। মেহেদী আবেদীন ১৯:৩৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য

[সম্পাদনা]

বিষয়শ্রেণী:মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য-এ অন্তর্ভুক্ত বিষয়শ্রেণীসমূহকে মেয়াদের ক্রমিক নং থেকে সাল অনুযায়ী স্থানান্তরের প্রস্তাব করছি।

উদাহরণস্বরূপ,

বিষয়শ্রেণী:প্রথম লোকসভার সদস্য কে

অথবা,

এ স্থানান্তর করার প্রস্তাব করছি। এর ফলে নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করা এবং শতাব্দী অনুযায়ী বিষয়শ্রেণী নির্ধারণ সহজ হবে। – তুহিন (বার্তা • অবদান) ১৭:৩০, ১৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন, প্রথম দ্বিতীয় এভাবে লিখলে বুঝতে অসুবিধা হয়। সাল উল্লেখ করা থাকলে সুবিধাজনক হবে। মেহেদী আবেদীন ১৮:০৬, ১৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার প্রস্তাব হচ্ছে সাল আগে দেওয়া। বিষয়শ্রেণী:১৯৫২–১৯৫৭ লোকসভার সদস্য এভাবে লিখলে প্রথম লোকসভার সদস্য নামের সঙ্গে সামাঞ্জ্যস্যপূর্ণ হয়। "কোন লোকসভার সদস্য?" = "১৯৫২-১৯৫৭ লোকসভার সদস্য"।
উল্লেখ্য, দুটো সালের মাঝে হাইফেনের (-) বদলে en dash (–) ব্যবহার করতে হবে। ≈  MS Sakib  📩 ·📝 ০৭:১৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib সাল শেষে থাকলে আর্টিকেলে বিষয়শ্রেণী যোগ করা সহজ হবে। আর আমরা সাল শেষে ব্যবহার করতেই অভ্যস্ত। – তুহিন (বার্তা • অবদান) ০৮:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib en dash সাধারণত কীবোর্ডগুলিতে (বিশেষত কম্পিউটারে) প্রচলিত নয়। হাইফেন থাকাই যুক্তিসঙ্গত বলে মনে করি। ―  ☪  কাপুদান পাশা (✉) ০৮:০৮, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, বাংলা ভাষায় হাইফেনের মতো এন ও এম ড্যাশের ব্যবহার সুনির্দিষ্ট নয়। যতটুকু সুনির্দিষ্ট, তা ধরে বলা যায়, হাইফেন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শব্দযোজক হিসেবে ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ “১৯৯৪-১৯৯৯” লেখা হলে “১৯৯৪ ও ১৯৯৯” বোঝাবে, “১৯৯৪ থেকে ১৯৯৯” বোঝাবে না। মোবাইলে অভ্র কীবোর্ডে এন ও এম ড্যাশ লেখার সুবিধা আছে। ডেস্কটপ থেকে উইকিপিডিয়ার সম্পাদনা উইন্ডোতেও এই দুইটি লেখার ব্যবস্থা আছে। এছাড়া কম্পিউটারের ক্যারেক্টার ম্যাপ থেকেও আপনি কপি করে ব্যবহার করতে পারেন। — আদিভাই • আলাপ • ০৯:৫৯, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে, ১-৫; এটাকে ১ ও ৫ বুঝায়। আবার, ইংরেজিতেও হাইফেন দিয়ে সমাসবদ্ধ হয়; কিন্তু কখনো শুনিনি তারা 1-5 কে ১ ও ৫ বুঝেছে; এটা কোথায় থেকে আনলেন; একটু স্পষ্ট করবেন। ―  ☪  কাপুদান পাশা (✉) ১০:৫০, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন ব্যবহার ব্যাকরণসিদ্ধ। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে এন ড্যাশ ব্যবহার করা হয়। যদিও বাংলায় এন ড্যাশ বলতে আলাদা কিছু এখনও স্বীকৃত নয়, সকল ক্ষেত্রে মাত্র একটি ড্যাশ ব্যবহার করা হয়, তবুও বলতে হয়, সমাসবদ্ধ পদ ছাড়া হাইফেনেশনের ব্যবহারও বাংলা ভাষায় স্বীকৃত নয়। আশা করছি, কোথায় থেকে আনলাম, বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। — আদিভাই • আলাপ • ১১:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: ফেসবুকে শুবাচ গ্রুপের পোস্ট দেখুন। রেফারেন্স হিসেবে ড. মোহাম্মদ আমীনের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে (যদিও এখন ডেড)। ড. আমীন কিন্তু হায়াৎ মামুদের সঙ্গে যৌথভাবে একটা ব্যাকরণ বইয়ের লেখক।
ফেসবুক আদর্শ রেফারেন্স না হলেও বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য পড়ে দেখুন। ≈  MS Sakib  📩 ·📝 ১৬:২০, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib ও @Meghmollar2017 ধন্যবাদ। বুঝতে পেরেছি। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৬:২৪, ২০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া ও এর বাংলা সহপ্রকল্পসমূহে MW:Extension:PageAssessments ইনস্টলের প্রস্তাবনা

[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় উইকিপ্রকল্পসমূহ যদিও নিষ্ক্রিয়, তবে নিষ্ক্রিয়তার মূল কারণ প্রকল্পসমূহ হালনাগাদ রাখা, যেটি আসলে দুএকজন হালনাগাদ রাখতে চান, যা তাদের পক্ষে সম্ভবপর না হয়ে ওঠায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে। এই এক্সটেনশনের মাধ্যমে প্রতিটি নিবন্ধকে নির্দিষ্ট উইকিপ্রকল্পের অধীনে মান (অসম্পূর্ণ, শুরু, সি, বি, ভালো নিবন্ধ, নির্বাচিত নিবন্ধ) এবং গুরুত্ব (নিম্ন, মধ্য, উচ্চ, শীর্ষ) অনুযায়ী চিহ্নিত ও ডাটাবেজে সংরক্ষণ করা যায়। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়াসহ একাধিক উইকিতে (যেমন, ফরাসী উইকিপিডিয়া, ইত্যাদি) এটি ব্যবহৃত হচ্ছে। উক্ত মান নির্ধারণগুলো বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যে আমরা অনেকেই ব্যবহার করলেও এতে আসলে কোনো উপলব্ধ লাভ হয়নি, কারণ এটি শুধু এখনো শুধু আলাপ পাতাতে টেমপ্লেটেই বিদ্যমান, এর বাইরে এর কোনো জায়গায় উপলব্ধ নয়।

সম্ভাব্য কিছু সুবিধা:

  • উইকিপ্রকল্পভিত্তিক নিবন্ধের মান ও গুরুত্ব সহজে ট্র্যাক করা যাবে।
  • স্বয়ংক্রিয় রিপোর্ট, পরিসংখ্যান ও ড্যাশবোর্ড তৈরি সম্ভব হবে।
  • কোন ক্ষেত্রে বেশি কাজ দরকার, তা চিহ্নিত করা সহজ হবে।
  • নতুন সম্পাদকদের জন্য অগ্রগতি (অসম্পূর্ণ>শুরু>সি>বি>ভালো নিবন্ধ>নির্বাচিত নিবন্ধ) দেখা যাবে, যা তাদের উৎসাহিত করবে (মূলত এটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সম্পাদনার শুরুতে একটা নিবন্ধ অনুবাদ করতে গিয়ে আমি ভুল করে নির্বাচিত ট্যাগটি লাগিয়ে ফেলেছিলাম, ফলে বিষয়টি আমাকে সাময়িক আনন্দিতও করেছিল)।
  • কিছু বৈশ্বিক টুলস/সরঞ্জাম (যেমন উইকিপ্রকল্প ড্যাশবোর্ড, বট, গ্রাফ ইত্যাদি) বাংলা উইকিপিডিয়াতেও ব্যবহারযোগ্য হবে।
  • অন্যান্য সহপ্রকল্প, যেমন উইকিভ্রমণে কিছু টেমপ্লেট (যেমন: টেমপ্লেট:রূপরেখা ভ্রমণপথ) সঠিকভাবে কাজ করছেনা, বিশেষভাবে উইকিভ্রমণের জন্য গাইডের মান ট্র্যাকিং, গুরুত্ব নির্ধারণ (কোন শহর/গন্তব্য কতটা গুরুত্বপূর্ণ), অগ্রগতি দেখা (সম্পাদকগণ দেখতে পাবে তাদের কাজের ফলে নিবন্ধের মান বেড়েছে), বৈশ্বিক টুলস সাপোর্ট (ইংরেজি উইকিভ্রমণের মতো ড্যাশবোর্ড বাংলা উইকিভ্রমণেও ব্যবহারযোগ্য হবে)।

তবে: এক্সটেনশন চালু হলে বিদ্যমান উইকিপ্রকল্প টেমপ্লেটগুলো হালনাগাদ করতে হবে। শুরুতে কিছুটা মেইন্টেন্যান্স ও পরীক্ষণ লাগবে। ব্যবহারকারীদের (বিশেষত তুলনামূলক নতুনদের) জন্য একটি নির্দেশিকা তৈরি করতে হবে, যেন তারা সঠিকভাবে মান/গুরুত্ব নির্ধারণ করতে পারেন।

তাই আমি প্রস্তাব করছি বাংলা উইকিপিডিয়ায় PageAssessments এক্সটেনশনটি সক্রিয় করা হোক। এজন্য সকলের গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি। তবে মতামত প্রদানের পূর্বে অবশ্যই মনে রাখবেন এর কিছু উপলব্ধ সমস্যা হলো নতুন সম্পাদকরা হয়তো বুঝতে পারবে না এই অসম্পূর্ণ/শুরু/ সি.....মান বা গুরুত্ব নির্ধারণ জিনিসগুলো কেন দরকার। ফলে কেউ কেউ এড়িয়ে যাবে, আর ভুল ব্যবহার করলে উপাত্ত এলোমেলো হবে। তবে এটি খুবই রেয়ার। এছাড়া আপনাদের জানা আরও উপলব্ধ সমস্যা থাকলেও জানাতে পারেন। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  •  সমর্থন, এটা আসলেই প্রয়োজন।
মেহেদী আবেদীন ০৪:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন ~~ নীল নন্দী ০৫:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন – তবে ইংরেজি ব্যবহার অনুযায়ী "সি" ও "বি"-এর জায়গায় "গ" ও "খ" ব্যবহার করলে আরও ভালো হবে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১০:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  মন্তব্য বাংলা উইকিপিডিয়ায় প্রকল্পগুলোতে ডেডিকেটেডলি কাজ করার মানুষ নেই। সবগুলো নিবন্ধকে এই কাঠামোয় আনতে কয়েক বছর সময় লেগে যাবে। বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ও নিষ্ক্রিয় উইকিপ্রকল্পের পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে? আমার মনে হয় হাতে গোনা এক-দুইটি উইকিপ্রকল্প বাদে বাকি টপিকগুলো কভার করার মতো যথেষ্ট সক্রিয় উইকিপ্রকল্প বাংলা উইকিপিডিয়ায় নেই। বাংলা উইকিপিডিয়ার সমস্যা হলো, কেউ একজন উদ্যমী হয়ে কাজ করার পর কোনো লিগ্যাসি থাকে না। মানে যখন ব্যবহারকারী একটি উইকিপ্রকল্পে কাজ করার উদ্যম হারিয়ে ফেলেন, তখন তার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অন্য কোনো ব্যবহারকারী থাকেন না। আবার একজনকে একটি উইকিপ্রকল্প বানিয়ে কাজ করতে দেখলে, অপরজন তা থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি উইকিপ্রকল্প বানিয়ে বসেন। ফলে কোনো উইকিপ্রকল্পের লিগ্যাসি থাকে না। ইংরেজি, ফরাসি উইকিপিডিয়ায় ডেডিকেটেডলি কাজ করার মানুষ রয়েছে অনেক। বাংলায় এই কাজ করার মানুষের অভাব। কাজেই উইকিপ্রকল্পের নিষ্ক্রিয়তা, লিগ্যাসিহীনতা, আর উইকিপিডিয়ার সমস্ত টপিক কভার করতে অক্ষমতা উইকিপ্রকল্পভিত্তিক মূল্যায়নের জন্য একটি রেড ফ্ল্যাগ বলে মনে করি। তবে উইকিপিডিয়ায় নিবন্ধ মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে বিধায় আমার পরামর্শ থাকবে উইকিপ্রকল্পভিত্তিক না করে সামগ্রিক একটি কাঠামো তৈরি করা। এতে উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধসমূহের মতো টপিক অনুযায়ী বিভক্ত রাখা যায়। এতে উইকিপ্রকল্প মেইনটেইন করার প্রয়োজনীয়তা থাকবে না। আবার সমগ্র উইকিপিডিয়ার নিবন্ধসমূহকে এই মূল্যায়ন কাঠামোর অধীনে এনে অত্যাবশ্যকীয় নিবন্ধসমূহ নিয়ে কাজ করা সহজতর হবে বলে মনে করি। আমার বার্তাটি দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। — আদিভাই • আলাপ • ১৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @Meghmollar2017, যেহেতু এক্সটেনশনটি কখনো ব্যবহারের করিনি, তাই উইকিপ্রকল্পভিত্তিক না করে টপিক আকারে করা যায় কিনা তার সঠিকভাবে বলতে পারছিনা, তবে আপনার মন্তব্যে আইআরসিতে উইকিমিডিয়া প্রযুক্তিগত সাহায্যের চ্যানেল জিজ্ঞেস করলাম, তাদের কথা অনুযায়ী সম্ভবত করা যাবে, একজনের পরামর্শ অনুযায়ী, প্যাব্রিকেটরে টাস্ক খোলার সময় বলতে হবে, যে আমরা সফটওয়্যারটি আচরণ নতুনভাবে কাজ করাতে চাই। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  বিরোধিতা কথাগুলো অন্যভাবে নিবেন না। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নতুন নিবন্ধ টহল দেওয়ার লোক নেই, আগের তুলনায় অবদানকারী কমে গেছে। কোনো অপসারণ প্রস্তাবনায় ভালো পরিমান অংশগ্রহণকারী পাওয়া যায় না, ভালো নিবন্ধ বা নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা যাচাই করার লোক নেই। সেখানে এই কাজ, যা বাংলা উইকির পরিপ্রেক্ষিতে একেবারে অপ্রয়োজনীয় এবং বাস্তবতা সম্মত নয়, তার পিছনে আমাদের রিসোর্স খরচ করার প্রয়োজনীয়তাটা কি, তার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil, প্রস্তাবনায় সম্ভবত কিছুটা সংশোধন প্রয়োজন। আমি মূলত এক্সটেনশনটি বর্তমানে যেভাবে কাজ করছে সেটা অনুযায়ী প্রস্তাবনা দিয়েছি, তবে উপরে আদিভাই এবং আপনার মতে, যেহেতু অবদানকারীর সঙ্কটের বিষয়টি রয়েছে, এজন্য উইকিপ্রকল্প অনুসারে কাজগুলো আরও সহজ হয়ে গেলেও করা হয়তো সম্ভবপর হয়ে উঠবেনা, তাই আদিভাই যেমনটা বললেন, এক্সটেনশনটির মাধ্যমে যদি টপিক আকারে মান নির্ধারণ করা যায় যেটি ডেটাবেসে সংরক্ষিত থাকবে, তাহলে মনে হয় খুব একটা সমস্যা হবেনা, বরং উইকিপ্রকল্প ছাড়াই এ কাজগুলো সহজে ট্র্যাক করা যাবে, তবে আমার মনে হয় এর মূল উদ্দেশ্য ভালো/নির্বাচিত নিবন্ধ পর্যালোচনা নয়, বরং এর ফলে মূলত নিবন্ধগুলোর মান নির্ধারণ যেগুলো সহজে ট্র্যাক করা যাবে, যা বিষয়শ্রেণী অনুযায়ী খুঁজে বের করার চাইতেও সহজ হবে, এটি মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলা উইকিপিডিয়া পূর্বেও বর্তমান অবস্থানের মতো ছিলনা, ভবিষ্যতেও বর্তমান অবস্থানের মতো থাকবেনা। এজন্য আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে এই আলোচনাটি খোলা রাখতে পারি, যাতে ভবিষ্যতে (খুব দূরের ভবিষ্যত নয়) অনেক বিষয় বিবেচনা করে স্বীদ্ধান্ত নেওয়া যায়। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী নামস্থানের বানান সংশোধন (বিষয়শ্রেণী → বিষয়শ্রেণি)

[সম্পাদনা]

সুপ্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,

আজ থেকে ৫ বছর আগে, ২০২০ সালের নভেম্বরে আমি বাংলা উইকিপিডিয়ার বিষয়শ্রেণী নামস্থানটির বানান সংশোধন করে বিষয়শ্রেণি করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলাম। সেখানে আমার পাশাপাশি Meghmollar2017 ভাই 'শ্রেণি' বানানের পক্ষে প্রাতিষ্ঠানিক নিয়ম ও ভাষাতাত্ত্বিক যুক্তি দিলেও Zaheen ভাই সাবেকী বানানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর ২০২১ সালের জানুয়ারিতে ব্যুরোক্রেট তানভির ভাই আলোচনাটি এই মন্তব্য করে বন্ধ করেছিলেন:

...বিভিন্ন শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা ভাষার তুলনামূলকভাবে নতুন বানানগত পরিবর্তনগুলো বাংলা উইকিপিডিয়ায় সর্বসম্মতভাবে গ্রহণ করা হবে কী না তা নিয়ে সুনির্দিষ্ট শব্দ ও শব্দের প্রয়োগের স্থানের প্রেক্ষিতে স্বতন্ত্র আলোচনার অবকাশ রয়েছে।

তানভির ভাইয়ের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে এবং তাঁর নির্দেশিত "সুনির্দিষ্ট শব্দের স্বতন্ত্র আলোচনার" অবকাশকে কাজে লাগিয়ে আজ ২০২৫ সালে আমি পুনরায় এই প্রস্তাবটি পেশ করছি।

পরিবর্তনের যৌক্তিকতা

প্রচলনের ৮ বছর পরে এসেও ২০২০ সালের আলোচনায় কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিল 'শ্রেণি' বানানটি কতটা স্থিতিশীল বা গ্রহণযোগ্য হবে। কিন্তু ২০২৫ সালে এসে আমরা দেখছি, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকল পাঠ্যপুস্তক, সরকারি নথি, জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে 'শ্রেণি' বানানটিই এককভাবে রাজত্ব করছে। তানভির ভাই যে "স্বতন্ত্র গ্রহণযোগ্যতা"র কথা বলেছিলেন, তা আজ 'শ্রেণি' বানানের ক্ষেত্রে শতভাগ অর্জিত হয়েছে।

বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ বানানরীতি (২০১২) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিয়ম অনুযায়ী, যেসব সংস্কৃত (তৎসম) শব্দে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ' উভয়ই শুদ্ধ, বাংলায় সেসব ক্ষেত্রে শুধু হ্রস্ব 'ই' কার (ি) ব্যবহৃত হবে। আধুনিক বাংলা অভিধান (২০১৫) থেকে 'শ্রেণী' শব্দটি পুরোপুরি বাদ দিয়ে 'শ্রেণি' শব্দটিকে একমাত্র প্রমিত বানান হিসেবে গ্রহণ করা হয়েছে। একইভাবে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রমিত বানান বিধিতেও এই নীতি সমর্থন করা হয়েছে। তাদের প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এও ‘শ্রেণী’ বানানের পরিবর্তে ‘শ্রেণি’ বানানটিকে মূল ভুক্তি বা মান্য রূপ হিসেবে স্থান দেওয়া হয়েছে।

অনেকের কাছেই শ্রেণী বানান বেশি পরিচিত, কিংবা কারো কাছে দুটোই সমান পরিচিত। কিন্তু ২০২৫ সালের একজন স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীর কাছে এটি অবশ্যই বিভ্রান্তিকর। তারা ছোটবেলা থেকে ‘শ্রেণি’ পড়ে উইকিপিডিয়ায় এসে দেখছে ‘বিষয়শ্রেণী’। তাদের চোখে উইকিপিডিয়া তখন "ভুল বানানে ভরা" একটি সাইট মনে হতে পারে।

অনেকের ধারণা 'শ্রেণি' বানানটি কেবল স্কুলের পাঠ্যবইয়ে সীমাবদ্ধ, যা সম্পূর্ণ ভুল। শিক্ষা কার্যক্রমের বাইরেও দুই বাংলার প্রশাসনিক, আইনি এবং রাষ্ট্রীয় কাজে 'শ্রেণি' বানানটিই এখন দাপ্তরিক মানদণ্ড (Standard)। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা’ বইটির ৪র্থ পৃষ্ঠায় স্পষ্টভাবে শ্রেণি লিখতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬৯ পৃষ্ঠায় বলা হয়েছে "‘শ্রেণীকক্ষ’ ভুল, ‘শ্রেণিকক্ষ’ সঠিক" (পিডিএফ])। এছাড়া বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাজের মূল ভিত্তি 'সচিবালয় নির্দেশমালা ২০১৪'-এর ১৪ পৃষ্ঠায় কর্মকর্তাদের পদমর্যাদা ও শ্রেণিবিভাগে সর্বত্র ‘শ্রেণি’ ব্যবহৃত হয়েছে। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪-এর নির্দেশিকায় 'শ্রেণিবিন্যাস' (নির্দেশিকা লিংক) এবং বিভিন্ন সরকারি চাকরির গেজেটে ফলাফলের মান হিসেবে 'প্রথম শ্রেণি', 'দ্বিতীয় শ্রেণি' লেখার প্রচলন প্রতিষ্ঠিত। একই চিত্র দেখা যায় পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গ সরকারের একটি পূর্ণাঙ্গ দপ্তরের নামেই এই বানানটি রয়েছে ‘অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ’ (Backward Classes Welfare Department), যা প্রমাণ করে দাপ্তরিকভাবে এই বানানটি কতটা স্বীকৃত। পাশাপাশি শিক্ষা দপ্তরের মূল 'বাংলার শিক্ষা' পোর্টালে (লিংক) সমস্ত ক্লাসের তালিকা 'শ্রেণি' বানানে করা হয়েছে।

পূর্বের আলোচনায় আবেগ বা অভ্যাসকে প্রাধান্য দেওয়া হলেও তা সরিয়ে রেখে যদি আমরা নির্মোহভাবে ব্যাকরণ ও ভাষাতত্ত্ব বিচার করি, তবে 'শ্রেণি' বানানটিই অধিকতর যৌক্তিক। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'শ্রেণি' (হ্রস্ব ই) এবং 'শ্রেণী' (দীর্ঘ ঈ) উভয়টিই শুদ্ধ। সংস্কৃত ব্যাকরণে কোথাও বলা হয়নি যে 'শ্রেণি' ভুল। কিন্তু বাংলা উচ্চারণরীতিতে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ'-এর উচ্চারণে কোনো পার্থক্য নেই। যেহেতু বাংলায় দীর্ঘ উচ্চারণের বালাই নেই এবং মূল সংস্কৃতেও 'শ্রেণি' শুদ্ধ, তাই অহেতুক দীর্ঘ ঈ-কার ব্যবহারের মাধ্যমে বানানের জটিলতা বাড়ানো ভাষাতাত্ত্বিকভাবে অপ্রয়োজনীয়। একারণেই বাংলাদেশের বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি উভয়ই 'শ্রেণি' বানানকেই প্রমিত করেছে।

উইকিপিডিয়ার নিবন্ধের ভেতরে আমরা এখন সচেতনভাবেই 'শ্রেণিবিন্যাস', 'শ্রেণিবিভাগ' ইত্যাদি শব্দ ব্যবহার করছি। এমনকি উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম নামক রচনাশৈলী নির্দেশনা পাতার শুরুতেই শ্রেণি শব্দের কথা বলা আছে। অথচ নামস্থানের নাম 'বিষয়শ্রেণী'। এই দ্বিমুখী নীতি একটি বিশ্বকোষের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২০ সালের আলোচনার যুক্তি খণ্ডন

২০২০ সালের আলোচনায় প্রবীণ উইকিপিডিয়ান জাহিন ভাই (Zaheen) ও সুব্রত দা (Suvray) মূলত বাংলা সাহিত্যের দীর্ঘদিনের ঐতিহ্য ও গত ১০০ বছরের ব্যবহারের প্রসঙ্গ টেনে এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন।

কিন্তু সাহিত্যে বা উইকিসংকলনে আমরা রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের বানান অবিকল রাখি কারণ তা ইতিহাসের অংশ। তবে একটি আধুনিক ওয়েবসাইটের ইন্টারফেস সর্বদা সমসাময়িক ও ব্যবহারকারী-বান্ধব হওয়া বাঞ্ছনীয়। আমরা যেমন আজ আর ১৯৩০-এর দশকের রীতি মেনে 'বাঙ্গালা' কিংবা 'কার্য্যালয়' লিখি না, তেমনই আধুনিক প্রমিত বানানে 'শ্রেণী'র পরিবর্তে 'শ্রেণি' গ্রহণ করাটা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা 'ভাষাতাত্ত্বিক ক্যু' নয়, বরং এটি ভাষার স্বাভাবিক বিবর্তন। তাছাড়া, গত আলোচনায় আশঙ্কা করা হয়েছিল যে বানানটি আবার পাল্টে যাবে কিনা। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে (২০১২–২০২৫) 'শ্রেণি' বানানটি অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে, যা প্রমাণ করে এটি কোনো সাময়িক “হুজুগ” ব্যাকরণিক সিদ্ধান্ত।

তৎসম শব্দে 'শ্রেণী' ও 'শ্রেণি' উভয় বানান শুদ্ধ হলেও বাংলায় প্রমিতকরণের স্বার্থে 'শ্রেণি' গ্রহণ করাকে জাহিন ভাই “ভাষাতাত্ত্বিক ক্যু” বা “গদ্যের ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা” হিসেবে অভিহিত করেছিলেন। তার এই মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উইকিপিডিয়ার নীতিমালার আলোকে এটি একটি ‘ব্যক্তিগত পছন্দ’ বা ‘নস্টালজিয়া-ভিত্তিক’ অবস্থান হিসেবে গণ্য হতে পারে, যা উইকিপিডিয়া:NPOV-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া গত এক যুগে কোনো ভাষাতাত্ত্বিকের লেখায় এই পরিবর্তনের বিরুদ্ধে এমন সব বিশেষণ দেখা যায়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি বলেছিলেন “উইকিপিডিয়ার স্বীয় বানান নীতিও থাকতে পারে”, যা সরাসরি উইকিপিডিয়া:NOR নীতিমালার লঙ্ঘন। মৌলিক গবেষণা এড়াতে নীতিমালা অনুসারে উইকিপিডিয়ানদের কাজ নিজস্ব বানানরীতি তৈরি করা নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ করা। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে এক যুগেরও বেশি সময় ধরে প্রচলিত প্রাতিষ্ঠানিক ও আধুনিক প্রমিত বানানটিই গ্রহণ করা সমীচীন।

প্রস্তাবিত বাস্তবায়ন প্রক্রিয়া

এই প্রস্তাবটি গৃহীত হলে Phabricator-এর মাধ্যমে পদক্ষেপগুলো নেওয়া হবে:

  1. নামস্থান বিষয়শ্রেণী-কে পরিবর্তন করে বিষয়শ্রেণি করা হবে।
  2. বিষয়শ্রেণী শব্দটিকে নামস্থানের Alias হিসেবে যুক্ত করা হবে, যাতে পুরনো সব লিংক সচল থাকে।
  3. তবে সম্প্রদায় চাইলে স্বয়ংক্রিয় বট (Bot) ব্যবহার করে ধীরে ধীরে নিবন্ধের ভেতরের লিংকগুলো নতুন বানানে প্রতিস্থাপন করা যেতে পারে (যদিও অ্যালিয়াস থাকার কারণে এটি বাধ্যতামূলক নয়)। এই প্রক্রিয়ায় সম্প্রদায়ের আপত্তি না থাকলে বট দিয়ে রিপ্লেস করার কাজটা আমি করতে পারব। (উল্লেখ্য, আমি এটা প্রয়োজনীয় মনে করছি না; কেবল যদি সম্প্রদায় চায় তখন করব।)

সর্বোপরি, ব্যক্তিগত অভ্যাস বা নস্টালজিয়ার কারণে বর্তমানে অপ্রচলিত বানানকে উইকিপিডিয়ার মতো আধুনিক প্ল্যাটফর্মের মূল নামস্থানে আঁকড়ে ধরে রাখা অনুচিত। ২০২৫ সালের পাঠক এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে, আমি সম্প্রদাতের কাছে বিষয়শ্রেণি বানানটি গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে সক্রিয় সবার সুচিন্তিত মতামত ও সমর্থন প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে, ≈  MS Sakib  📩 ·📝 ১২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন/বিরোধিতা/মন্তব্য

[সম্পাদনা]
@Ishtiak Abdullah সব শ্রেণীকে বট দিয়ে শ্রেণি করার পক্ষে না আমি। ম্যানুয়ালি করা উচিত। কারণ, কারিগরি সীমাবদ্ধতার ফলে প্রচুর ফলস পজেটিভ কেইস আসতে পারে। আর হ্যাঁ, আধুনিক ও স্বীকৃত বানানরীতির কারণে নিবন্ধে সম্পাদনা করে ম্যানুয়ালি শ্রেণীকে শ্রেণি করলে কারোর আপত্তি করার কিছু নেই, এমনকি এই আলোচনা ব্যর্থ হলেও। বানানটা নামস্থানে হওয়ায় এই আলোচনা করতে হচ্ছে। ≈  MS Sakib  📩 ·📝 ১৫:১৪, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন যেহেতু রাষ্ট্রীয় ভাষানিয়ন্ত্রক সংস্থা এবং বর্তমান ব্যবহার, বানানটি সমর্থন করে, তাই পরিবর্তনে আমার সমর্থন রইল। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:৩৩, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন: শ্রেণি বানানটিই যথাযথ। এটাই করা উচিত। ★🧿 সাদি (👋🏻) 🧿 ১৬:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)★উত্তর দিন
  • যুক্তিযুক্ত প্রস্তাব।  সমর্থন রইল। — আদিভাই • আলাপ • ১৭:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন—উইকিপিডিয়ার সবসময় প্রগতিশীল বানানরীতি অনুসরণ করা উচিত।--সাজিদ রেজা করিম ১৮:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • পুরাতন আলোচনার সংযোগ যুক্ত করে দিন অনুগ্রহ করে। আমার মতে, উইকিপিডিয়ার মতো গাম্ভীর্যপূর্ণ প্রকল্পগুলিতে আসলে পুরাতন ভাষার রীতিই বেশী মানায়। এছাড়া, আমাদের একটা আলোচনা হয়েছিল যে, যেখানে জল লেখা আছে, সেটাকে পানি করা যাবেনা। একইভাবে এটা পরিবর্তন করাটা আমার মনে হয়না, জরুরি। যেহেতু পুরাতন থেকে একটা বানান হয়ে আসছে, সেটা এভাবে পরিবর্তন করার কারণ দেখছিনা। আর বাংলা বানানরীতি অনুসারে বাংলাদেশের সরকারি দপ্তরে বলা কথাটি সার্বিকভাবে গ্রহণ করা ভুল, যেটা আপনিও জানেন। নতুন বানানরীতি আসতেই পারে, তার অর্থ এই নয় যে- পুরাতন বানানরীতি ভুল হবে। সুতরাং, "শ্রেণী ভুল বানান" এতোটা ওয়াইডক্ষেত্রের জন্য উদ্ধৃত করা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।
    প্রযুক্তিগত মন্তব্য: মিডিয়াউইকি নামস্থানে উপনামও সমর্থন করে থাকে। সুতরাং আমার মনে হয়, এক্ষেত্রে পুরোপুরি পরিবর্তন না করে উপনাম বা এলিয়াস যুক্ত করা অধিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৪:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান: মন্তব্যের জন্য ধন্যবাদ। পূর্বের আলোচনার লিংক যুক্ত করেছি। "গাম্ভীর্যপূর্ণ প্রকল্প" এবং "পুরাতন ভাষার রীতি"র বিষয়ে আমার কিছু দ্বিমত আছে। আমার বক্তব্য হচ্ছে, উইকিপিডিয়ার মতো একটি বিশ্বকোষ, যা মূলত শিক্ষামূলক প্রকল্প, তাতে একাডেমিক জগতে স্বীকৃত বানানই ব্যবহার করা উচিত। পুরোনো রীতি মানার কথাটা আমার কাছে একটু বিভ্রান্তিকর লেগেছে। গাম্ভীর্যপূর্ণ বা পুরোনো রীতির মানদণ্ড আসলে কী? সাধুভাষা? নব্বইয়ের দশকেও বাংলাদেশের কিছু পত্রিকা সাধুভষায় সংবাদ পরিবেশন করত। কিংবা পুরোনো রীতি বলতে কার্য্যালয়, সূর্য্য? বাংলা উইকিসম্মেলনে জনাব ফয়জুল লতিফ চৌধুরী সূর্য্য বানানের পক্ষে বলেছিলেন, তা আপনার স্মরণে আছে? এভাবে যদি প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী "পুরোনো" বানানের পক্ষে বলতে থাকেন, আমরা কোন "পুরোনো"টাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করব? আবার সবক্ষেত্রে আধুনিক বানান ব্যবহার করে এক্ষেত্রে কেন পুরোনোটা?
    এবার আসি জল-পানির হিসেবে। এটা নতুন-পুরাতন দ্বন্দ্ব না। দুই ধর্মীয় সম্প্রদায়ে দুটোই সমানভাবে প্রচলিত হওয়ায় সাম্প্রদায়িকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে স্থিতাবস্থা বা status quo রাখার নীতি গ্রহণ করা হয়েছে। তাই এই বিষয়ট শ্রেণি-শ্রেণীতে প্রাসঙ্গিক নয়।
    উল্লেখ্য, আপনার মন্তব্যে ব্যবহৃত "সরকারি", "জরুরি"র মতো বানানও কিন্তু খুব বেশিদিনের পুরোনো নয়। উইকিতে এখন আমরা ইসলামি, সরকারির মতো বানান ব্যবহার করছি, এমনকি খোদ শ্রেণির ক্ষেত্রেই প্রায় শতভাগ নিবন্ধের শিরোনামে শ্রেণি বানান ব্যবহৃত। সকল নিবন্ধের শিরোনামে এক বানান, Category-র জন্য আরেক বানান বিভ্রান্তিকর হয়ে যায় না? আমি এখানে সামাঞ্জস্য চাচ্ছি।
    এবার সরকারি দপ্তরে সীমাবদ্ধ না থেকে দৃষ্টি বিস্তৃত করি। পাঠ্যবই, সংবাদপত্র থেকে শুরু করে সবকিছুতেই একমাত্র বানান হিসেবে শ্রেণি ব্যবহৃত হয়। দুই বাংলার প্রথম আলো, কালের কণ্ঠ, আনন্দবাজার, এই সময় দেখুন, তাদের বিগত কয়েক বছরের সংবাদে কেবল শ্রেণি ব্যবহৃত হচ্ছে।
    আমার শিক্ষাজীবনের একদম সূচনালগ্নে (২য় বা ৩য় শ্রেণির পর) বানান সংস্কার হওয়ায় আমার কয়েক বছর পরে যারা পড়াশোনা শুরু করেছে, তাদের কাছে শ্রেণী বানান ভুল বা বেখাপ্পা মনে হওয়াই স্বাভাবিক।
    তাই এক যুগেরও বেশি সময় আগে সংস্কারকৃত বানান কেন এখনও উইকিপিডিয়ায় ব্যবহৃত হবে না? ≈  MS Sakib  📩 ·📝 ১৮:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    বিদ্র: খাত্তাব হাসানের রচনা উইকিপিডিয়া, সাধু ভাষা ও চলিত ভাষা। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৩:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib যদি শোধরাতেই হয়, তাহলে সঠিকভাবে শোধরানো উচিত। বিষয়শ্রেণী নামে কিছু তো বাংলা ভাষায় দেখছিনা। ক্যাটাগরি অর্থ ছিল, বিভাগ। এটাকে বিষয়শ্রেণী নাম কী হিসেবে দেয়া হল? আর আমি মনে করছি, পুরাতন আর নতুন নয়- প্রয়োজন ব্যতীত কোনো বিষয়ই পরিবর্তন করার আবশ্যকতা নেই। কোনো নতুন নিয়ম আসার অর্থ তো এই না যে, পুরাতনটা ভুল হয়ে যাবে। তবে সবদিক বিবেচনা করে আমি প্রস্তাব করব, নাম বিভাগ বা এই ধরনের কিছু রাখা হোক। ―  ☪  কাপুদান পাশা (✉) ০৫:১১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান: পুরো শব্দটাই বদলে ফেলা দীর্ঘ আলোচনার বিষয়। গতবারও শব্দ বদলে ফেলার আলোচনা একদমই আগায়নি। বরং শ্রেণী-শ্রেণি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। বিষয়শ্রেণি সমাসসাধিত শব্দ=বিষয়ের শ্রেণি (category of Subjects); আরও স্পষ্ট অর্থ। সংস্কৃতের প্রভাবে বাংলায় সমাসসাধিত শব্দ তৈরিতে বাধা নেই। মৌলিক গবেষণার কথা যদি বলেন, এখন এটা ২০+ বছর ধরে প্রচলিত হয়ে গেছে, তাই পুরো শব্দ বদলে ফেলা জরুরি না। তবে এই শব্দের রেফারেন্স হিসেবে বাংলাপিডিয়া ব্যবহার করতে পারি। যদিও বাংলাপিডিয়ার ডিজিটালাইজেশনে ব্যবহারকারী:Nasirkhan ভাই ছিলেন বলেই (অবদান দেখুন) সেখানে এই শব্দের আমদানি; কিন্তু যা-ই হোক, শব্দের পক্ষে একটা রেফারেন্স কিন্তু আছে। ওখানে সর্বশেষ সম্পাদনা ২৭ এপ্রিল ২০১৪ হওয়ায় এবং সরাসরি উইকিপিডিয়ার অনুকরণে ব্যবহৃত হওয়ার কারণে বানানটা পুরোনো ধাঁচেই রয়ে গিয়েছে।
    তবে শুদ্ধতার স্বার্থে বানান বদলানো জরুরি, কেনো জরুরি তা তো উপরে বলেছিই। হুট করে একটা জিনিস নজরে এলো। গুগল ট্রান্সলেটেও এখন "শ্রেণী" বানানকে ভুল হিসেবে মার্ক করে। দেখুন। ≈  MS Sakib  📩 ·📝 ০৮:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib গুগল তো আমাদের মানদণ্ড না। আপনি বারবার বলছেন, এটা অশুদ্ধ বা ভুল। কী হিসেবে? পুরাতন বানানরীতি ভুল কী হিসেবে হবে? কোনো সরকারি দপ্তরে ব্যবহারের জন্য নীতির অনুসারে?
    আর, বিষয়শ্রেণী বলতে কোনো শব্দ বাংলায় ইতোমধ্যে নেই। শব্দ তৈরিতে বাধা নেই, কিন্তু ২০ বছর যাবত মিডিয়াউইকি ব্যতীত আর কোথাও ব্যবহৃত হয়নি; এটাকে তো প্রচলন বলেনা। ―  ☪  কাপুদান পাশা (✉) ২২:০১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @MS Sakib এবং খাত্তাব হাসান: আমার মনে হয় এই আলোচনাকে বানান পরিবর্তনের মধ্যে সীমিত রাখা উচিত। আলোচনাটি সম্পন্ন হলে তবে এর উপযুক্ত বাংলা নাম নিয়ে আলোচনা করা উচিত। আমার মনে হয় নামস্থানটির নামকে বিষয়হীন করে শুধু "শ্রেণি" রাখলেই যথেষ্ট। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৪:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান ‘বিষয়শ্রেণী’ (বা বিষয়শ্রেণি) শব্দটির ব্যবহারক্ষেত্র তুলনামূলকভাবে শীর্ণ (এর বিকল্পও বিদ্যমান)। তাই এটি খুব ব্যাপকভাবে প্রচলিত হবে, এমন প্রত্যাশা করা যায় না। তবে এ থেকে এই সিদ্ধান্ত টানা ঠিক নয় যে শব্দটি “কোথাও ব্যবহৃত হয়নি”। ১৩৬৩ বঙ্গাব্দে (উইকিপিডিয়ার জন্মেরও আগে) এটার ব্যবহার দেখতে পাচ্ছি (পৃষ্ঠা ১৮) [অথবা এখানে এক ক্লিকে দেখুন], এছাড়া পুরাতন ও সমসাময়িক কালেও একাধিক ব্যবহার পাচ্ছি , , , , , , (থ্রি বারে দেখুন), । এর পাশাপাশি কয়েকটি সরকারি বিজ্ঞপ্তি, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যক্তিগত পোস্টেও শব্দটি লক্ষ্য করেছি (উইকিমিডিয়ার সাথে সেসব পোস্টের সম্পর্ক নেই); তাছাড়া ইউটিউবেও একটা ব্যবহার পাচ্ছি ডেসক্রিপশন দেখুন।
    দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শ্রেণী বনাম শ্রেণি। শ্রেণী বানানটি যে ব্যাকরণগতভাবে ভুল তা বাংলা একাডেমির বানানরীতিতে উল্লেখ করতে দেখিনি। অনেকের তাই এখানে যুক্তি হচ্ছে সংস্কৃত ব্যাকরণে যেহেতু দুটি বানানই গ্রহণযোগ্য তাই শ্রেণী রাখতে দোষ নেই। শুধু শ্রেণি রাখার পক্ষে বাংলা একাডেমির যুক্তি কি তা ইতোমধ্যেই জনাব MS Sakib ব্যাখ্যা করেছেন। ভাষার ক্ষেত্রে সবসময় ভুল বা শুদ্ধতার বিচারে নয়, অপ্রয়োজনীয়তার খাতিরেও পরিবর্তন আসে। আর এরকম পরিবর্তন বাংলায় নতুন নয়। বাংলা লিপি থেকে এককালে ৠ, ঌ, ৡ, ঽ, ৺ প্রভৃতি বর্ণ বাদ দেওয়া হয়েছিল—ভুল বা অশুদ্ধ হওয়ার কারণে নয়, বরং সেগুলোর ব্যবহারিক প্রয়োজন না থাকায়। এক্ষেত্রেও একই নীতি অনুসৃত হয়েছে। একই শব্দের দুরকম বানান ইংরেজি ভাষাতেও আছে (color, colour; এবং আরও); তবে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতদ্বৈধ থাকায় সেগুলো রয়েই গেছে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে দুটি প্রধান বাংলাভাষী অঞ্চলের বহু ভাষাতাত্ত্বিকদের শ্রেণি বানানের বিষয়ে ঐকমত্য রয়েছে। তারিক মনজুর বাংলা একাডেমির বানান পরিবর্তন নীতির (বিশেষ করে বিকল্প সৃষ্টি) অনেক ক্ষেত্রে সমালোচনা করলেও বানানে বিকল্প বর্জনকে গুরুত্ব দিয়েছেন।
    রবীন্দ্রনাথের ব্যবহৃত বানানের যুক্তি দিয়ে অনেকে শ্রেনীর পক্ষে মত দিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বানানের ক্ষেত্রে উচ্চারণকে প্রাধান্য দিতেন। (পূর্বোক্ত; ১৩ এবং [পৃষ্ঠা ১৮ সংযোগ] ) আর এই পরিবর্তন উচ্চারণকে গুরুত্ব দিয়েই করা হয়েছে।
    তানভির মহাশয় প্রচলিত বানানের প্রতি তার অতীতকাতরতার কথা বলেছেন (এই যুক্তির বিপক্ষে জনাব MS Sakib ইতোমধ্যে মন্তব্য করেছেন)। আমিও মনে করি না প্রচলিত বানান যদি ব্যাকরণগতভাবে ভুল না হয় তবে খামোখা তার বিকল্প সৃষ্টির প্রয়োজন আছে (ব্যক্তিগত মন্তব্য)। কিন্তু এখানে সৃষ্টি নয় বিকল্প বাদ দেওয়া হচ্ছে। তাছাড়া উইকিপিডিয়ার নামস্থান কোনো প্রতিষ্ঠানের নাম নয়, একটা শব্দ মাত্র। এটি একটি নির্দিষ্ট বিষয় বা বস্তুকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। উইকিঅভিধানের নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছিলো; কিন্তু এটি উইকিপিডিয়ার মতোই প্রকল্পের নাম হওয়ায় তা অপরিবর্তিতই থেকে গেছে। কিন্তু নামস্থানের সেই সুবিধা নেই।
    ভাষাতাত্ত্বিক পরিবর্তনের প্রতি সারা দিতে বাঙালির গড়িমসি ঐতিহাসিক। ঌ বর্ণটি বিদ্যাসাগরের যুগে বাদ পড়লেও আমি ছোটোবেলায় বর্ণপরিচয়ে (২০০৯-১০) তার সঙ্গে পরিচিত হয়েছি বলে মনে পড়ে। কমলেশ মন্ডল (আলাপ) ১০:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন R1F4T আলাপ ১৪:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৯:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ০৫:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    দৃঢ় সমর্থন Ppt2003 (আলাপ) ১৭:৩৬, ২৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • গত আলোচনার পর পাঁচ বছর পার হয়েছে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা যে বেড়েছে ও বাড়ছে সে বিষয়ে একমত। সকল পাঠ্যপুস্তকে যদি ‘শ্রেণি’ লেখা হয়, তবে কয়েক প্রজন্ম এই বানান গ্রহণ করেই বেড়ে উঠবে এবং এর পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রস্তাবকের যুক্তি ঠিক আছে। প্রমিত বাংলা রীতি মেনে নিবন্ধের লেখায় যদি কেউ ‘শ্রেণি’ ব্যবহার করতে চান, নিয়মতান্ত্রিকভাবেই সেটা করতে পারেন। নস্টালজিয়াকে গুরুত্ব না দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, আমার কাছে সেটা হতাশাজনক। নস্টালজিয়া একেবারে গুরুত্বহীন নয়, এবং সবার-ই জীবনের বিভিন্ন সময়ে নস্টালজিয়া আসে। নস্টালজিয়াকে প্রাধান্য দিলেই কেউ অপ্রগতিশীল হয়ে যান না। উইকিপিডিয়া আমাদের বেশিরভাগের ক্ষেত্রে আবেগের বিষয়। শুরু থেকে নামস্থানের নামটি ‘বিষয়শ্রেণী’ দেখে ও লিখে আসছি। সেটাকে ‘বিষয়শ্রেণি’ লিখতে হবে তা আমার মন সায় দিচ্ছে না। নামের ক্ষেত্রে নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠান বানান নির্ধারণ করেন। আমার স্কুলের নামে ‘গবর্নমেন্ট’ আছে যা অন্য কোথাও নেই। প্রচলন নেই বা ভুল বা অন্য কোনো যুক্তিতে কোনোদিন এই নাম পরিবর্তন করার কথা কেউ বলেছে বলে শুনিনি। যাহোক, আবেগ বাদ দিয়ে যদি যুক্তির কথা বলতে হয়, তবে আমি মনে করি নামস্থানের নাম হিসেবে হলেও এই নামস্থানের নামের বানান অপরিবর্তিত রাখা উচিৎ। নাম ও দলিল অনেক ক্ষেত্রে ব্যাকরণের থেকেও বড় বিষয়। বর্তমানের বানানরীতি ‘বাংলাদেশি’ সমর্থন করলেও সংবিধানে বাংলাদেশের নাগরিকদের ‘বাংলাদেশী’ হিসেবে পরিচয় দিতে বলায় আমরা উইকিপিডিয়ায় ‘বাংলাদেশী’ লিখি। উইকিপিডিয়ার নিজস্ব বানানরীতি থাকবে কী না সেই আলোচনায় যাবো না, কিন্তু উইকিপিডিয়ার নিজস্ব নামস্থানের নাম নিজের মতো করে লেখার স্বাধীনতা থাকা উচিৎ। এটা বিশ্বকোষের নিবন্ধের বিষয়বস্তু নয়, এটি প্লাটফর্মের কাঠামোগত বিষয়। এসকল বিবেচনায় ‘বিষয়শ্রেণী’ নামস্থানের বানান পরিবর্তন করার বিষয়ে আমার  বিরোধিতা জানিয়ে গেলাম। — তানভির • ১৪:৫৫, ১২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
    @তানভির আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই মন্তব্যকে দৃঢ় সমর্থন করছি। আমরা যখন কোনো নিবন্ধ লিখি আমরা সাধারণত "বিষয়শ্রেণী" লিখে থাকি। তবে বিষয়শ্রেণিও সঠিক। তবে উইকিপিডিয়ায় বিষয়শ্রেণী ব্যবহার করা হয়। তাই আমি বিষয়শ্রেণী → বিষয়শ্রেণি করার প্রস্তাবকে  বিরোধিতা জানিয়ে গেলাম। — Anaf Ibn Shahibul (আলাপ) ১৬:৫০, ২৩ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • প্রস্তাবকের বিস্তৃত গবেষণা ও পরিশ্রমের প্রতি সম্মান রেখেই আমার বিরোধিতা জানাচ্ছি। প্রথমেই পরিষ্কার করে বলি‘শ্রেণি’ বানানটি যে আধুনিক প্রমিত, প্রাতিষ্ঠানিকভাবে গৃহীত এবং নিবন্ধের ভাষায় ব্যবহারযোগ্য—এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে এই আলোচনা আমার কাছে মূলত ভাষাতাত্ত্বিক নয়; এটি নামস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সংক্রান্ত। নামস্থান কোনো সাধারণ শব্দচয়ন নয়, এটি উইকিপিডিয়ার কাঠামোগত ইন্টারফেস ও অভ্যন্তরীণ পরিচয়ের অংশ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি নামস্থানের বানান পরিবর্তন করার জন্য যে মাত্রার কার্যকর প্রয়োজনীয়তা দেখানো দরকার, তা এখানে আমি এখনো দেখতে পাচ্ছি না।
‘বিষয়শ্রেণী’ বানানটি ব্যাকরণগতভাবে ভুল এমন দাবি কেউই করছে না। এটি একটি গ্রহণযোগ্য বিকল্প বানান, যা শুরু থেকে উইকিপিডিয়ার নামস্থানে ব্যবহৃত হয়ে এসেছে। প্রাতিষ্ঠানিক বানাননীতি পরিবর্তিত হয়েছে বলেই প্ল্যাটফর্মের কাঠামোগত নাম অবশ্যম্ভাবীভাবে বদলাতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নীতি উইকিপিডিয়ায় আছে বলে আমার জানা নেই। বরং বহু ক্ষেত্রে আমরা স্থিতাবস্থাকেই (status quo) অগ্রাধিকার দিই, বিশেষ করে যখন সেটি ভুল নয় এবং কার্যকরভাবে কাজ করছে। তুলনামূলকভাবে নিবন্ধের ভেতরের ভাষা একটি জীবন্ত ও নমনীয় ক্ষেত্র; সেখানে প্রমিত বানান অনুসরণ করাই যুক্তিসঙ্গত। কিন্তু নামস্থান সেই শ্রেণির অন্তর্ভুক্ত নয়। এটি কোনো নিবন্ধের শিরোনাম বা সাধারণ পাঠ্য নয়; এটি সফটওয়্যার ও সম্প্রদায়-নির্ধারিত একটি কাঠামো।
সব দিক বিবেচনায় আমি মনে করি, বর্তমান নামস্থানের বানান অপরিবর্তিত রেখে নিবন্ধের ভাষায় আধুনিক প্রমিত বানান ব্যবহারের স্বাধীনতা বজায় রাখাই অধিক সংযত ও নীতিসঙ্গত সিদ্ধান্ত হবে। সে কারণে এই প্রস্তাবের বিরোধিতা জানাচ্ছি।— ফেরদৌস • ১০:০৩, ১৬ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার নতুন ফিচারগুলোর আগাম ব্যবহার প্রসঙ্গে

[সম্পাদনা]

সুপ্রিয় সুধী,

গত মাসে আয়োজিত উইকিমিডিয়া ফিউচার ল্যাবে অংশগ্রহণকারীরা আলোচনা করেন যে, ইন্টারনেট ও প্রযুক্তিগত পরিবেশে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে উইকিমিডিয়া কী ধরনের উদ্যোগ নিতে পারে। আলোচনার অংশ হিসেবে এমন কিছু ছোট, নিরাপদ ও পরীক্ষামূলক পরিবর্তনের প্রস্তাব উঠে আসে, যেগুলো বিভিন্ন সম্প্রদায় স্বেচ্ছায় তাদের সাইটে প্রয়োগ করতে পারে এবং যার ফলাফল থেকে অন্যান্য সম্প্রদায় শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে।

আলোচিত একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল—কিছু সম্প্রদায় স্বেচ্ছায় পরীক্ষামূলক ফিচার আগাম চালুর বিষয়ে সম্মত হতে পারে। এসব ফিচার পূর্বঘোষণার মাধ্যমে চালু করা হবে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর সীমিত পরিসরে (A/B test পদ্ধতিতে) পরীক্ষা করা হবে। যদি দেখা যায় যে ফিচারটি প্রত্যাশিত ফল দিচ্ছে না বা কোনো সমস্যা সৃষ্টি করছে, তবে দীর্ঘ আলোচনাপ্রক্রিয়া ছাড়াই দ্রুত তা প্রত্যাহার করা হবে।

এই ধরনের সফল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমাদের উইকি অন্যান্য উইকির তুলনায় আরও আধুনিক ও কার্যকর ব্যবহারকারী অভিজ্ঞতা (UX) প্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও আমাদের সম্প্রদায় উভয়ই জনসমক্ষে উপস্থাপন করতে পারবে যে আমরা উদ্ভাবনী উদ্যোগে অগ্রণী এবং নতুন ফিচার গ্রহণের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করছি। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আমরা কি নিয়মিতভাবে এ ধরনের পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করতে পারি? আপনারা কি এ উদ্যোগকে সমর্থন করেন? উল্লেখ্য, এ প্রক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় থাকবে। কোনো পরিবর্তনের ফলে সমস্যা দেখা দিলে তা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনে বাতিল করা হবে। এছাড়া, এই উদ্যোগ সফল করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কী ধরনের সহায়তা বা পদক্ষেপ প্রয়োজন বলে আপনারা মনে করেন, তা-ও অনুগ্রহ করে উল্লেখ করতে পারেন।

আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায়। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৪:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন — 👋 Anaf Ibn Shahibul (📥/✉️) 🇧🇩 🌐 ০১:০২, ১ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় ঐকমত্য অর্জিত হয়েছে। আলোচনা বন্ধ করা হলো। @শাকিল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিকে এব্যাপারে অবগত করা যেতে পারে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:৪৯, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

জুলাই ৩৬ এডিটাথন ২০২৬

[সম্পাদনা]

সুধী, জুলাইয়ের বৃষ্টিসিক্ত প্রভাতের স্নিগ্ধ শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে আমরা আরেকটি জুলাইয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালাম। জুলাইকে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় বিশাল সংখ্যক নিবন্ধ রয়েছে, অনেক নিবন্ধের ঘাটতি রয়েছে। এই নিবন্ধগুলো কাজ করার জন্য একটি ডেডিকেটেড এডিটাথন আয়োজন করা যায়। যেহেতু আগামী ১৯ তারিখ পর্যন্ত ফিফা বিশ্বকাপ এডিটাথন চলবে, তাই ২০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই এডিটাথন আয়োজন করতে ইচ্ছুক। সম্প্রদায়ের মতামত কামনা করছি। একইসাথে এই এডিটাথন আয়োজনের জন্য সাইট ব্যানার প্রদানেও ইচ্ছুক। ধন্যবাদান্তে — আদিভাই • আলাপ • ২৩:৩৭, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 আয়োজনটার ধরন কী হবে? বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি বা এই ধরনের বড়সড় ক্ষেত্র নিয়ে হলে কিছুটা কাজের হবে। যেহেতু ১৫ দিনের। ―  ☪  কাপুদান পাশা (✉) ০৪:৩০, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ভাই, জুলাই আন্দোলন ও এর প্রভাবসংশ্লিষ্ট নিবন্ধ, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ২০২৬ সালের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, (যেহেতু নির্বাচন নিয়ে এর আগে এডিটাথন হয়েছে, সেই অংশটুকু স্কোপের বাইরে রাখা যেতে পারে। কিন্তু বর্তমান সরকারের আমলে যেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রভাবে হয়েছে, সেগুলোকে রাখা যেতে পারে। যেমন: হামের প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী মনে করা হয়, তাই এই সংক্রান্ত নিবন্ধগুলো স্কোপের মধ্যে থাকবে।) বিচারপ্রক্রিয়া, মিস- ও ডিসইনফরমেশন, শেখ পরিবারের নামে নামকৃত প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের হালনাগাদ, উল্লেখযোগ্য ব্যক্তি ইত্যাদি। ব্যক্তির উল্লেখযোগ্যতা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু জুলাই রাজনৈতিকভাবে একটা সেনসিটিভ টপিক, এডিটাথনে নিরপেক্ষতা ও উল্লেখযোগ্যতা সম্পর্কিত নির্দেশনা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে নিরপেক্ষ আউটপুট পাওয়া যায় আর উল্লেখযোগ্যতা নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়। এছাড়া আপনার কোনো পরামর্শ থাকলে সেইটিও জানাতে পারেন। — আদিভাই • আলাপ • ০৪:৪৯, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ঠিক আছে। একটা খসড়া করে ফেলুন। তাহলে আমাদের বুঝতে ও আগ্রহ পেতে সুবিধা হবে। আর ব্যস্ততার দরুন যদি কাজ করতে না-ও পারি, আমার  সমর্থন উইকিপিডিয়ার উন্নয়নমূলক কাজের সাথে থাকবে। ―  ☪  কাপুদান পাশা (✉) ১২:২৫, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন --Tanvir Rahat (আলাপ) ১০:৪৫, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • প্রস্তাবকের প্রস্তাব ও উপরের মন্তব্য অনুসারে বোঝা যাচ্ছে এই এডিটাথনে রাজনৈতিক টপিকগুলো মূল ফোকাস থাকবে। প্রস্তাবকের দৃষ্টিতেও "জুলাই রাজনৈতিকভাবে একটা সেনসিটিভ টপিক"। সম্প্রদায়কে সম্ভাব্য অফ-উইকি হ্যারাসমেন্টের ঝুঁকি থেকে রক্ষা করতে ঢাক-ঢোল পিটিয়ে এডিটাথনের তীব্র বিরোধিতা করবো। এডিটাথন করতেই পারেন, তবে সাইট নোটিসে জোড়ালো  বিরোধিতা করবো। প্রস্তাবক যথেষ্ট অভিজ্ঞ, আশা করি ঝুঁকিগুলো এখানে ব্যাখ্যা না করলেও বুঝতে পারবেন। -- Yahya (আলাপ | অবদান) ১৭:১৪, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
    @Yahya, @ARI, @MS Sakib, প্রস্তাবক হিসেবে রাজনৈতিকভাবে সেন্সিটিভ টপিক বলতে উইকিপিডিয়ার নিবন্ধগুলোর নিরপেক্ষতা ও মান-নিয়ন্ত্রণকে আমি বুঝিয়েছি। জাতীয় রাজনীতিতে অনলাইনে উইকিপিডিয়াকে জড়িয়ে যতগুলো বিতর্ক হয়েছে, সবগুলোতে এই জিনিসগুলো অনুপস্থিত ছিল। এইক্ষেত্রে, এডিটাথনে কঠোর মান নিয়ন্ত্রণের শর্ত যুক্ত করা গেলে, সেইটা কোনো ইস্যু হবে না। সাইটনোটিশের ব্যাপারে আপনাদের হাইলাইটেড কনসার্ন, মূল এডিটাথনের আয়োজনকেই আউটকাস্ট করে দিচ্ছে। বিষয়টা দুঃখজনক। ফেলো উইকিপিডিয়ান হিসেবে আপনাদের থেকে আমার আশা ছিল, আপনারা এই নিরপেক্ষতা বজায় রাখা, উল্লেখযোগ্যতা ইত্যাদি বিতর্ক নিয়ে পরামর্শ দেবেন। আপনারা হয়তো উইকির চাইতে অফউইকি কজের দিকে বেশি দৃষ্টিপাত করছেন। শেষপর্যন্ত এডিটাথন আয়োজন হলেও, একটা প্রিজুডিসড বিরোধীভাব বজায় থাকবে। অতিরিক্ত বিরোধিতা এবং বিরুদ্ধ পরিবেশ মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হয়তো শেষপর্যন্ত এডিটাথন আয়োজন হলেও, যতটা সমর্থন এবং সহযোগিতা পাব আশা করেছিলাম, সেইটা হবে না। আপনাদের ধন্যবাদ। — আদিভাই • আলাপ • ২২:২৮, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
    "অতিরিক্ত বিরোধিতা" বা "বিরুদ্ধ পরিবেশ" তৈরির কোনো উদ্দেশ্য আমার নেই। এখানে শুধু বাস্তবতা তুলে ধরা হয়েছে। উইকিপিডিয়ার অনেক রাজনৈতিক টপিকের নিবন্ধে নিরপক্ষতার সমস্যা আছে, যেগুলো পুনর্লিখন করা দরকার। এই এডিটাথনে সেই কাজ করা হলে তা অবশ্যই প্রশংসার দাবিদার। এখানে বিরোধিতার কিছু নেই, আমিও এডিটাথনের বিরোধিতা করিনি। আমার বিরোধিতা মুভমেন্ট ইকোসিস্টেমের বাইরে এর প্রচারণায়। এর আগে যতোগুলো অফ-উইকি হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে, সবগুলোতে আমাদের নিরপেক্ষতাকেই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনটাকে কখন কীভাবে ব্যাখ্যা করা হবে, আপনি আগে থেকে ধারণাও করতে পারবেন না। এই মুভমেন্টে যেখানে ন্যূনতম ঝুঁকির সম্ভাবনা থাকে সেটা এড়িয়ে চলা হয়। সাইট নোটিস/সেন্ট্রাল নোটিস সেন্সিটিভ জিনিস। এগুলো ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। -- Yahya (আলাপ | অবদান) ০৮:৫৬, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • এডিটাথন আয়োজনে  সমর্থন, তবে সাইট নোটিশের বিষয়ে জোড়ালো  বিরোধিতা। কারণটা শুধু রাজনৈতিক নয়, সাধারণত বাংলা উইকিপিডিয়ার এধরণের এডিটাথনে সাইট নোটিশ ব্যবহৃত হয় না। নোটিশ ছাড়াইএসব এডিটাথন আয়োজিত হয়। তাই রাজনৈতিক আলাপ বাদ দিলেও নোটিশের প্রয়োজনীয়তা প্রশ্নসাপেক্ষ। ≈  MS Sakib  📩 ·📝 ১৭:৩০, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • সাইট নোটিসের ব্যাপারে জোরালো বিরোধিতা  তার কারণ আমি ব্যাখ্যা করছি: প্রথমতই আগে বলা হয়েছে যে, প্রতিযোগিতা হলে সাইট নোটিস দেওয়া হয় এবং এডিটাথনে দেওয়া হয় না। কারণ হিসেবে আমি যা বুঝলাম, প্রতিযোগিতা ও এডিটাথন একইভাবে আয়োজিত হলেও এর প্রেক্ষাপট ভিন্ন। প্রতিযোগিতা মূলত আয়োজন করা হয় নতুনদের আকর্ষণ করার উদ্দেশ্যে, তাই এতে অর্থ বা আনুষাঙ্গিক পুরস্কারের ব্যবস্থা করা হয়। কিন্তু এডিটাথনে আমরা নিয়মিত ব্যবহারকারীরা সবাই মিলে একটা বিষয়ের নিবন্ধসমূহ তৈরি বা হালনাগাদ বা মানোন্নয়ন করি। এক্ষেত্রে আমরা যারা নিয়মিত ব্যবহারকারী, তারা নিজের আলাপ পাতা দেখিই, আলাদা করে সাইট নোটিসের প্রয়োজন নেই। নতুনদের ডাকতে সাইট নোটিস প্রয়োজন। আর যারা আলাপ পাতা দেখেন না বা নতুন ব্যাবহারকারীগণ এই সেনসিটিভ বিষয়ে তারা কঠোরভাবে উইকি নীতিমালা মানতে পারবে না সন্দেহ আছে আমার। আগেও এডিটাথনে সাইট নোটিস দেওয়া হয়নি। শুধুমাত্র এর জন্য ব্যতিক্রম বানাতে আমি সমর্থন করি না। সাইট নোটিসের মাধ্যমে নতুন ও আলাপ-পাতা-না-দেখা ব্যবহারকারী এনে এডিটাথনের লাভের বদলে ক্ষতি বেশি হবে বলে আমি মনে করি। তবে আমি নিজেও ভুল হতে পারি এই বিষয়ে।

কমিউনিটির মত থাকলে এডিটাথন করা যেতেই পারে। কিন্তু মাথায় রাখবেন এই টপিকের ঘটনার পক্ষে-বিপক্ষে দুই দলই আছে। পক্ষের দল অনেক প্রশংসা করবে। কিন্তু বিপক্ষের দলের কাছে আপনি এডিটাথনের অবদানকারীর একটি তালিকা দিয়ে দিচ্ছেন। উইকিতে আমরা অনেকেই নিজের আসল নাম ব্যবহার করি। এবং এটি নিরাপত্তা ঝুঁকি হতে পারে নাকি পারে না সে বিষয়ে আমার সন্দেহ আছে। যদিও এখন বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি অনেক কম। কিন্তু কোনো ঘটনার দ্বায়ভার কে নেবে? prevention is better than cure. নব্বইয়ের গণঅভ্যুত্থান নিয়ে এডিটাথন আয়োজনে এখন কোনো সমস্যা নেই কেননা অনেকটা সময় পার হয়ে গেছে। আমার মতে জুলাই আন্দোলন এখনো এতটা থিতু হতে পারেনি। আরও সময় প্রয়োজন। আর এডিটাথন আয়োজনে একটি বৃহৎ knowledge gap বা জ্ঞানের শূন্যস্থান যা-পূরণ-করতে-এডিটাথন-প্রয়োজন দেখাতে পারলে ভাল হতো। যদি tangibly ও প্রতিসংখানের মাধ্যমে বৃহৎ knowledge gap ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় তাহলে এডিটাথন আয়োজনে মৃদু  সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১২:৪৭, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন। সাইট নোটিশ প্রদর্শনে  বিরোধিতা করছি।
R1F4T আলাপ ১৪:৪০, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

সবাইকে অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগত ব্যস্ততা ও অসুস্থতার কারণে এইটা নিয়ে অগ্রসর হতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত এর জন্য। আমি আগামীকাল ২৫ জুলাই থেকে এডিটাথন শুরু করতে চাইছি। সম্প্রদায়ের আলোচনাসভার পরামর্শ মোতাবেক কোনো সাইট নোটিশ ছাড়াই আয়োজন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদান্তে — আদিভাই • আলাপ • ০১:৪৪, ২৪ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 আশা করি এখন আপনি অনেক সুস্থ আছেন। আপনি এডিটাথনের আয়োজন করেন। -- মানিক আলাপ ০৪:০৯, ২৪ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাব: ভৌগোলিক পরিমাপে "আয়তন" শব্দের বদলে সঠিক পরিভাষা "ক্ষেত্রফল"-এর ব্যবহার

[সম্পাদনা]

সুধী উইকিপিডিয়ানবৃন্দ, বাংলা উইকিপিডিয়ায় দেশের তথ্যছক, বিভিন্ন মহাদেশ বা অঞ্চলের নিবন্ধ এবং তালিকাগুলোতে আমরা দীর্ঘকাল ধরে ইংরেজি 'Area'-এর পরিভাষা হিসেবে "আয়তন" শব্দটি ব্যবহার করে আসছি। কিন্তু বৈজ্ঞানিক ও গাণিতিক দৃষ্টিকোণ থেকে এটি একটি স্পষ্ট ভুল প্রয়োগ। একটি বিশ্বকোষ হিসেবে আমাদের তথ্যের পাশাপাশি পরিভাষাগত নির্ভুলতার দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন।

আমি প্রস্তাব করছি যে, ভৌগোলিক সীমানার পরিমাপ বোঝাতে "আয়তন" শব্দের পরিবর্তে প্রযুক্তিগতভাবে সঠিক শব্দ "ক্ষেত্রফল" ব্যবহার করা হোক। এর পেছনের যৌক্তিক কারণ তুলে ধরছি:

কেন এই পরিবর্তন যৌক্তিক ও জরুরি?

[সম্পাদনা]
  • দ্বিমাত্রিক বনাম ত্রিমাত্রিক বাস্তবতা: গণিত ও বিজ্ঞানের ভাষায় "ক্ষেত্রফল" (Area) হলো একটি দ্বিমাত্রিক রাশি (2D), যা শুধু দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে পরিমাপ করা হয়। অন্যদিকে "আয়তন" (Volume) হলো একটি ত্রিমাত্রিক রাশি (3D), যার সাথে গভীরতা বা উচ্চতা যুক্ত থাকে। একটি দেশের ভূখণ্ড মূলত ভূপৃষ্ঠের দ্বিমাত্রিক পরিমাপ। আমরা যখন বাংলাদেশের আকার বোঝাই, তখন মাটির নিচের গভীরতা বা আকাশের উচ্চতা মাপি না। তাই একে "আয়তন" বলা বাস্তবতার পরিপন্থী।
  • পরিমাপের এককের সাথে স্ববিরোধিতা: আমরা দেশের তথ্যছকে লিখি— বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ "বর্গ কিলোমিটার" (Square km)। খেয়াল করুন, "বর্গ" শব্দটি কেবল ক্ষেত্রফলের ক্ষেত্রে বসে। কোনো কিছুর 'আয়তন' মাপলে তার একক হতে হতো "ঘন কিলোমিটার" (Cubic km)। যেহেতু আমরা বর্গ কিলোমিটার লিখছি, তাই এর লেবেল অবশ্যই "ক্ষেত্রফল" হতে হবে।
  • বিশ্বকোষীয় মান ও অনুবাদের যথার্থতা: আমরা ইংরেজি উইকিপিডিয়ার 'Area' শব্দটিকে অনুবাদ করে 'আয়তন' লিখছি, যা আক্ষরিক অর্থেই ভুল। ইংরেজির 'Volume'-এর বাংলা হলো আয়তন। বিশ্বের অন্যান্য ভাষার উইকিপিডিয়াতেও (যেমন: হিন্দিতে 'क्षेत्रफल' বা ক্ষেত্রফল) সঠিক গাণিতিক পরিভাষাই ব্যবহৃত হয়েছে।
  • উইকিপিডিয়ার নিজস্ব অসংগতি: বাংলা উইকিপিডিয়ার গণিত ও জ্যামিতি বিষয়ক নিবন্ধগুলোতে (যেমন: আয়তক্ষেত্র) আমরা ঠিকই লিখছি 'দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল'। অথচ ভূগোলের নিবন্ধগুলোতে আমরা উল্টোটা করছি। একই বিশ্বকোষের ভেতরে এই স্ববিরোধিতা থাকা অনুচিত।

নির্ভরযোগ্য তথ্যসূত্র ও প্রয়োগ

[সম্পাদনা]

এই প্রস্তাবনাটি কেবল আমার ব্যক্তিগত মত নয়, বিভিন্ন বিশ্বস্ত শিক্ষামূলক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও এই ভুলটি শুধরে নেওয়ার প্রমাণ রয়েছে:

  1. জাতীয় শিক্ষাক্রম ও শিক্ষক বাতায়ন: বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ পরিচালিত ‘শিক্ষক বাতায়ন’-এ প্রকাশিত একটি প্রবন্ধেও এই বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা আছে, পরিমাপের একক যেহেতু বর্গকিলোমিটার, তাই একে "আয়তন" বলা গাণিতিকভাবে ভুল, "ক্ষেত্রফল" বলাই যুক্তিসঙ্গত।[১]
  2. উচ্চতর শিক্ষার প্ল্যাটফর্ম (SATHEE): আইআইটি কানপুর (IIT Kanpur) পরিচালিত শিক্ষামূলক প্ল্যাটফর্ম 'সাথী'-তে পরিমাপের সংজ্ঞায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, "ক্ষেত্রফল হলো উন্মুক্ত পৃষ্ঠের পরিমাপ যা বর্গ এককে পরিমাপ করা হয়", আর "আয়তন হলো ত্রিমাত্রিক বস্তু দ্বারা দখলকৃত স্থান।"[২]
  3. বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান 'উদ্ভাস-উন্মেষ'-এর বিসিএস প্রস্তুতি (ভূগোল অংশ) গাইডে বর্তমানে শুদ্ধরূপে "বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার" শব্দগুচ্ছই ব্যবহার করা হচ্ছে, যা প্রমাণ করে যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই ভুল শুধরে নেওয়ার চর্চা শুরু হয়েছে।[৩]
  4. সাধারণ গাণিতিক আলোচনা: বিভিন্ন বিজ্ঞান ও গণিত বিষয়ক প্ল্যাটফর্মে (যেমন: মজার গণিত বা কোয়ারা-এর আলোচনা) বারবার উঠে এসেছে যে, "Area"-কে একসময় ভুল করে "আয়তন" অনুবাদ করা হয়েছিল এবং সেটাই লোকমুখে প্রচলিত হয়ে গেছে। কিন্তু পরিমাপের একক বর্গ হওয়ায় এটি নিশ্চিতভাবেই "ক্ষেত্রফল"।[৪]

প্রস্তাবনা

[সম্পাদনা]

যেহেতু উইকিপিডিয়া কোনো সাধারণ ব্লগ নয়, বরং একটি তথ্যকোষ, তাই এখানে প্রচলিত ভুলের চেয়ে নিখুঁত পরিভাষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপাতত আমার প্রস্তাব হলো:

  1. নীতিগতভাবে সবাই একমত হলে আমরা এই ঐকমত্যে পৌঁছাতে পারি যে, 'Area'-এর বাংলা হিসেবে "ক্ষেত্রফল" ব্যবহার করাই সঠিক।
  2. এই ঐকমত্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা তথ্যছক (যেমন: {{তথ্যছক রাষ্ট্র}}) এবং নিবন্ধের শিরোনামগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু করতে পারি।

এ বিষয়ে সম্প্রদায়ের সকলের সুচিন্তিত মতামত আশা করছি।

তথ্যসূত্র

  1. ↑ লাবিব উজ্জামান (১২ নভেম্বর ২০২৫)। "বাংলাদেশের আয়তন ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার। এখানে ক্ষেত্রফল না বলে আয়তন বলা হয় কেন?"। শিক্ষক বাতায়ন।
  2. ↑ "পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন"। SATHEE (IIT Kanpur)।
  3. ↑ "বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের আলোকে ভূগোলের গুরুত্বপূর্ণ টপিকসমূহ" (পিডিএফ)। উদ্ভাস-উন্মেষ।
  4. ↑ "পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন কি?"। মজার গণিত।

--R1F4T আলাপ ০৮:১২, ২৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

  • দৃঢ় সমর্থন প্রদান করছি। উইকিপিডিয়ায় এই পরিবর্তন শুধু উইকিপিডিয়ায় অভ্যন্তরীণভাবে পরিবর্তন আনবে না, উইকির বাইরেও সঠিক পরিভাষাটির প্রচলনে ভূমিকা রাখবে। Ishtiak Abdullah (আলাপ) ০৮:১৬, ২৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • মৃদু সমর্থন – হ্যাঁ, "area" অর্থে "ক্ষেত্রফল" কথাটিই সঠিক। তবে কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে ক্ষেত্রফলের বিকল্পে "আয়তন" ব্যবহার করা যায়, কারণ দেশের কোনো ভলিউম হয় না, শুধু এরিয়া হয়। তাই তথ্যছকে "আয়তন"-এর জায়গায় "ক্ষেত্রফল" ব্যবহার করা উচিত, তবে নিবন্ধে বিভ্রান্তি না থাকলে "ক্ষেত্রফল" ও "আয়তন"-এর মধ্যে যেকোনো একটা ব্যবহার করা যায়। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৮:৪৮, ২৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  •  মন্তব্য – এরকম আলোচনা উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ-এ করাই শ্রেয়, তবে এখানে করলেও ক্ষতি নেই। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৮:৪৯, ২৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন ~~ নীল নন্দী ১১:৪৩, ২৬ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • @R1F4T,  বিরোধিতা দিতে খারাপ লাগছে, তাও দিতে হয়। আপনার প্রস্তাবনাটি অত্যন্ত সুন্দর। কিন্তু এতে কিছু ফ্ল আছে। প্রথমত, আপনার উপস্থাপিত "তথ্যসূত্র"-গুলো অপিনিয়ন পিস, সাধারণ ধারণাসূচক প্রবন্ধ (অনুল্লেখযোগ্য) এবং কোচিংয়ের গাইড। এগুলোকে ভিত্তি হিসেবে দাঁড় করানোর যুক্তি আমার বোধগম্য হলো না। উপরন্তু, এখানে আয়তনের বদলে ক্ষেত্রফল লিখতে হবে, কোনো সাজেশনও দেওয়া হয়নি। দ্বিতীয়ত, কোনো ট্রেন্ড শুরু করা উইকিপিডিয়ার কাজ নয়। তৃতীয়ত, ভাষাগত দিক বিবেচনায় “দেশের আয়তন” ভুল পরিভাষা নয়। ভাষার সহজাত ধর্মের কারণেই শব্দের অর্থের সঙ্কোচন-প্রসারণ ঘটে। উপরন্তু, নতুন পরিভাষার প্রচলনের প্রচেষ্টা বিভ্রান্তি তৈরি করবে, যা কাম্য নয়। তদোপরি, বাংলা ভাষায় বৈজ্ঞানিক পরিভাষার এমন পরস্পরবিরোধী শব্দ এইটাই একমাত্র নয়। Power - ক্ষমতা, Energy - শক্তি, Force - বল, শব্দগুলো বৈজ্ঞানিক পরিভাষার বাইরে সাধারণভাবে ইন্টারচ্যাঞ্জেবল, কিন্তু বৈজ্ঞানিক ক্ষেত্রে এর অর্থের সঙ্কোচন ঘটে। চতুর্থত এবং সর্বশেষ, আপনার (এবং আপনার উল্লিখিত সূত্রের) বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও ভুল আছে। আপনি একটি টেবিলের ২ডি সারফেস এরিয়া মেপে সেটিকে "ক্ষেত্রফল" বলতে পারবেন। একটি বেলুনের ৩ডি সারফেস এরিয়ার সাথে এর দৃশ্যমান পার্থক্য আছে। তেমনি একটি দেশের "ক্ষেত্রফল" মাপতে গেলে আপনাকে পাহাড়-পর্বত বিবেচনায় নিয়ে সারফেস এরিয়া মাপতে হবে। আমরা আদতে এই কাজটা করি না। সঠিক বৈজ্ঞানিক পরিভাষার যুক্তি আনতে গেলে বলতে হবে, “সমুদ্র সমতলে ভূমির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল”। আশা করি, সেইটা শুনতে অত শ্রুতিমধুর হবে না। কাজেই, ভাষাকে ভাষার মতো চলতে দিন, আর উইকিপিডিয়াকে তার নিজের নীতি মোতাবেক। বিষয়টি নিয়ে আপনার মানসিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। শুভেচ্ছা। — আদিভাই • আলাপ • ০০:৫৩, ২৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
    "দেশের ক্ষেত্রফল" ও "দেশের আয়তন" কোনোটিই ভুল নয়; যেকোনো একটা ব্যবহার করা যায়। তাই আমি মৃদু সমর্থন করলাম। এটা শুধু বাংলা নয়, ইংরেজিতেও বৈজ্ঞানিক পরিভাষার বাইরে শব্দগুলোর অর্থের প্রসারণ বা সংকোচন ঘটে। যেমন বৈজ্ঞানিক পরিভাষায় "কার্য" অর্থে "work", "শক্তি" অর্থে "energy" আর "ক্ষমতা" অর্থে "power" ব্যবহার করা হয়, কিন্তু এর বাইরে "work" শব্দটি "কাজ" বা "শ্রম" অর্থে এবং "energy" ও "power" শব্দ দুটি প্রায়ই "বিদ্যুৎ" অর্থে ব্যবহৃত হয় (যেমন "mental work" → "মানসিক কাজ/শ্রম" কিংবা "Department of Power" → "বিদ্যুৎ দপ্তর")। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৬:১১, ২৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • WP:COMMONNAME অনুযায়ী  বিরোধিতা। মেহেদী আবেদীন ০৬:১৭, ২৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগ দরকার: তথ্য হালনাগাদ করা দরকার

[সম্পাদনা]

বিভিন্ন দেশ ও অর্থনীতি বিষয়ক অনেক নিবন্ধ আছে যেগুলির তথ্য বছরে অন্ততঃ একবার হালনাগাদ করা দরকার। যেমন ‘‘‘বাংলাদেশ‘‘‘ ও ‘‘‘বাংলাদেশের অর্থনীতি‘‘‘। এ ধরণের নিবন্ধের জন্য টেমপ্লেট:তথ্য হালনাগাদ করা দরকার জাতীয় একটি ফলক (ট্যাগ) প্রয়োজন দরকার। সকলে বিবেচনা করুন ও উদ্যোগ নিন। Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:০৫, ২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

{{হালনাগাদ}} বলে একটি ট্যাগ রয়েছে এর জন্য। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৬:১৭, ২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। “বাংলাদেশের অর্থনীতি” নিবন্ধে প্রয়োগ করেছি। যদি ব্যবহারবিধি বিষয়ে কোনো পরামর্শ থাকে জানতে চাই। Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:৩১, ২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন উইকিমিডিয়া সভা (আগস্ট ২০২৬)

[সম্পাদনা]

প্রিয় উইকিমিডিয়ান,

শুভেচ্ছা নেবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আমাদের পরবর্তী অনলাইন সভা আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সভার বিস্তারিত
কীভাবে যুক্ত হবেন?

অনুগ্রহ করে ইভেন্ট পাতাটিতে প্রবেশ করে "ইভেন্টের জন্য নিবন্ধন করুন" বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

জুম মিটিং লিংক ইভেন্ট পাতায় ও নিবন্ধনের পর ইমেইলে পেয়ে যাবেন।

আপনার এজেন্ডা যুক্ত করুন

এই কলের মূল ফোকাস থাকছে বাংলা উইকিমিডিয়ানদের কার্যক্রম প্রদর্শন বা শোকেস। আপনার বা আপনার দলের যদি শেয়ার করার মতো কোনো প্রজেক্ট, সাম্প্রতিক কার্যক্রম বা অন্য কোনো এজেন্ডা থাকে, তবে ইভেন্ট পাতার "অন্যান্য এজেন্ডা" অনুচ্ছেদে তা যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অথবা এই ইমেইল ঠিকানায়ও সেশনের প্রস্তাব দিতে পারেন: yahya@wikimedia.org.bd

আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

ধন্যবাদান্তে, Yahya (WMBD) (আলাপ) ১৪:২৯, ৩ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Incorrect name and gender in an article

[সম্পাদনা]

The article ভিক্টোরিনা এ. আবেলানোসা appears to contain an old identification error. The subject is Victorino A. Abellanosa (23 December 1903 – 8 August 1968), a male Cebuano dramatist and composer, not female and named “Victorina” as the article currently says.

The English article en:Victorino A. Abellanosa has been corrected. The Bengali article should therefore be moved and fixed as well, including the name, gender, description and categories.

Could a Bengali-speaking editor please correct it? Thank you. Icodense (আলাপ) ০২:৫৪, ৫ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

It's a matter of just renaming the article to ভিকতোরিনো এ. আবেলিয়ানোসা, since Bengali does not have grammatical gender to fix further. Plus, the transliteration of the Cebuano name is incorrect. এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৩:০২, ৫ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 Done by Mehedi Abedin and R1F4T — সাদি (💬 • 📊) ১২:১৮, ৫ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৬: সেশন প্রস্তাবের আহ্বান

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর — ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের সেশন প্রস্তাব জমা দিতে পারেন:

  1. ঝটপট বক্তব্য (৫ মিনিট)
  2. উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
  3. ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
  4. কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)

প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।

সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে: https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp

আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠান বিন্যাস উপদল

– তারুণ্য আলাপ • ১৭:১৮, ৬ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৬-এ অংশ নিন!

[সম্পাদনা]

সুধী,

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় বিগত বছরের মতোন ২০২৬ সালের ৯ – ১৫ আগস্ট এক সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই সম্পাদনাসভার মূল উদ্দেশ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, স্বাস্থ্যচর্চা এবং বিশেষ করে মাতৃ ও নবজাতকের পরিচর্যায় তাদের ঐতিহ্যবাহী জ্ঞান ও ভূমিকা বিষয়ক নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে সাহায্য করতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে উইকিপদক।

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা।

আপনার সম্পাদনা শুভ হোক!
~মহীন (আলাপ) ১৯:৫৩, ৮ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬-এর ব্যানার প্রদর্শন

[সম্পাদনা]

বাংলা উইকিসংযোগ দলের আয়োজনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬-এর জন্য ব্যানার প্রদর্শনের লক্ষ্যে এখানে কেন্দ্রীয় বিজ্ঞপ্তির অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সম্প্রদায়ের কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ! ― ᱚᱨᱤᱡᱤᱛ✉ ১৪:২১, ২২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

একত্রিত করুন

[সম্পাদনা]

রমণী গাভরু (পুরাতন) ও রামানি গাভরুকে (নতুন) রমণী গাভরুতে একত্রিত করুন। কারণ: বাংলায় রমণী শব্দ প্রসিদ্ধ এবং অসমীয়া বানান। ―  ☪  কাপুদান পাশা (✉) ১৭:১৩, ২২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাব অনুযায়ী  সমর্থন। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৭:৩২, ২২ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলার প্রেমে উইকি ২০২৬: বিজয়ীদের নাম ঘোষণা!

[সম্পাদনা]

বাংলার প্রেমে উইকি ২০২৬ বিজয়ী!

সবাইকে শুভেচ্ছা,

আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার প্রেমে উইকি ২০২৬ আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে! এবারের প্রতিযোগিতায় ৩৬৪ জন অংশগ্রহণকারী অংশ নেন। তারা মোট ২,৯০৪টি মিডিয়া ফাইল জমা দিয়েছেন, যার মধ্যে ছিল ২,৮৮৮টি আলোকচিত্র এবং ১৬টি ভিডিও। এসব ছবি ও ভিডিওর মধ্য দিয়ে বাংলার উৎসবের বৈচিত্র্য ও ঐতিহ্য সুন্দরভাবে ফুটে উঠেছে।

এবারের প্রতিযোগিতার সেরা তিনটি বিজয়ী ছবি:

বিজয়ী আলোকচিত্রগুলো দেখতে এখানে ক্লিক করুন »

আমরা সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং দৃষ্টিনন্দন মিডিয়া ফাইল মুক্ত লাইসেন্সের আওতায় সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের অসাধারণ অবদান উইকিমিডিয়া কমন্সের সংগ্রহকে সমৃদ্ধ করার পাশাপাশি মুক্ত জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়াও, এই প্রতিযোগিতা থেকে ইতোমধ্যে ৬+ নির্বাচিত ছবি এবং ৭৬+ মানসম্মত ছবি নির্বাচিত হয়েছে—যা এ বছরের আলোকচিত্রীদের অসাধারণ কাজের উৎকর্ষ ও গুণগত মানের দৃষ্টান্ত।

এই আয়োজন বাস্তবায়নে যারা অংশ নিয়েছেন, সহায়তা করেছেন, কিংবা পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি আয়োজক দলের পক্ষে
~মহীন (আলাপ) ১৪:০৩, ২৮ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্যের অনুরোধ: নতুন ব্যবহারকারী দল "স্থানান্তরকারী" তৈরি

[সম্পাদনা]

প্রিয় উইকিপিডিয়াবাসী, আশা করি ভালো আছেন। আমি কিছুদিন যাবত পাতা স্থানান্তর আলোচনা থেকে এই চিন্তাটা করছিলাম। কিন্তু আজকে উইকিপিডিয়ার মতো উল্লেখযোগ্য পাতা অনাকাঙ্ক্ষিত স্থানে স্থানান্তর করা ও তিনদিন যাবত এই অবস্থায় পড়ে থাকতে দেখার পর আমার মনে হচ্ছে, এই প্রস্তাবনাটা এখনই উত্থাপন করা উচিত।

প্রস্তাবনা

[সম্পাদনা]
  • স্থানান্তরকারী নামে একটি ব্যবহারকারী দল তৈরি করা হবে।
  • স্থানান্তরকারী হতে হলে কমপক্ষে নিরীক্ষক বা পর্যবেক্ষক (আপনাদের মন্তব্য দিন) হতে হবে। এছাড়া, স্থানান্তর সংক্রান্ত আলোচনায় নিয়মিত থাকতে হবে। (কারণ, স্থানান্তর আদৌ বুঝে কিনা, সেটাও প্রসঙ্গ)
  • স্বয়ংনিশ্চিতকৃত ও নিশ্চিতকৃত ব্যবহারকারী দল হতে move ও movestable অধিকার সরানো হবে।
  • স্থানান্তরকারী ব্যবহারকারী দলে move, movestable, move-subpages ও move-categorypages অধিকারগুলো যুক্ত করা হবে।
  • প্রশাসকের অধিকারে দলসমূহ যোগ ও অপসারণে স্থানান্তরকারী যুক্ত হবে।
  • কোনো স্থানান্তরকারী আলোচনা ব্যতীত বিতর্কিত স্থানান্তর করলে তার অধিকার অপসারণ করা হবে।

সমস্যা

[সম্পাদনা]
  1. এই অধিকার সরালে সাধারণ ব্যবহারকারীরা নিজের ব্যবহারকারী পাতা বা উপপাতাও স্থানান্তর করতে পারবেন না। সেটার জন্য অনুরোধ করার একটা নিয়ম তৈরি করা যেতে পারে। বাকি এটা একটা জটিল প্রক্রিয়া, কী করা যেতে পারে আলোচনা করা উচিত।
  2. ফাইল স্থানান্তরকারী নামের পৃথক দল থাকবে নাকি উভয়কে একত্রিত করা উচিত হবে, বিষয়টা আলোচনা করা উচিত।
  3. move-subpages ও move-categorypages অধিকার ব্যবহারের ক্ষেত্রে আলাদা কোনো সীমাবদ্ধতা বা নির্দেশনা প্রয়োজন কি না, তা আলোচনা করা প্রয়োজন।

দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবনাটা সামনে আনলাম, তাই ভুলত্রুটি উল্লেখ করে দিলে উপকৃত হবো। আপনার সময়ের জন্য ধন্যবাদ! খাত্তাব হাসান (আলাপ) ২২:১৭, ২৮ আগস্ট ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন

[সম্পাদনা]
প্রস্তাব অনুযায়ী  সমর্থন।--মহামতি মাʿসু়ম (আলাপ) ১৩:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বিরোধিতা

[সম্পাদনা]


মন্তব্য

[সম্পাদনা]

দেলোয়ার হোসেন দিল — স্বাধীন পর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

আমি দেলোয়ার হোসেন দিল নামে একটি খসড়া নিবন্ধ তৈরি করেছি। বিষয়টি আমার নিজের সঙ্গে সম্পর্কিত হওয়ায় স্বার্থের সংঘাত এড়াতে আমি নিজে নিবন্ধটি মূল নামস্থানে স্থানান্তর করতে চাই না। অনুগ্রহ করে একজন স্বাধীন সম্পাদক খসড়াটি পর্যালোচনা করে দেখবেন—এটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা, নিরপেক্ষতা ও তথ্যসূত্রের নীতিমালা পূরণ করে কি না। খসড়া: খসড়া:দেলোয়ার হোসেন দিল দেলোয়ার হোসেন দিল (আলাপ) ১৮:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Article Guidance feature update: experiment outcome and next steps

[সম্পাদনা]

হ্যালো Bangla Wikipedians,

Apologies this message is not in your language. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন.

The Article guidance team has wrapped up the first A/B experiment with Simple English, Turkish, and French Wikipedia. You can read about the results on this page. As one of our pilot Wikipedias, we'd like to update you on our progress, next steps, and ask for your input on exposing the feature now.

We did not add Bangla Wikipedia to the experiment as announced after we resolved the topic-matching issue for non-Latin-script queries. Adding a new Wikipedia midway through the experiment would have reduced the accuracy of the results. We wanted to be sure our conclusions were reliable.

What's next

Based on the experiment results and feedback from participating communities, we are now working on:

This work will prepare us for another experiment, and we look forward to including your Wikipedia.

We are open to exposing the feature now to see its impact, or waiting until more progress is made. We'd appreciate your input on what works best for your community.

Our request

As we continue improving the feature, we encourage experienced editors and anyone interested in creating outlines to keep contributing. You can find resources to adapt outlines or create new ones on this page.

We would also like to know if your Wikipedia is open to exposing the feature now. Please share your thoughts here or on our project talk page. You are also welcome to join our Discord channel for help with outline creation.

Thank you once again for your collaboration on this project. Your feedback and contributions are truly appreciated.

UOzurumba (WMF) (আলাপ) ২২:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় উত্তরোত্তর পতনশীল সম্পাদক সংখ্যা ও পাঠক সংখ্যা

[সম্পাদনা]

https://stats.wikimedia.org/#/bn.wikipedia.org/reading/total-page-views/normal|bar|2016-01-01~2026-09-13|~total|monthly

https://stats.wikimedia.org/#/bn.wikipedia.org/reading/total-page-views/normal|bar|2016-01-01~2026-09-13|(access)~desktop*mobile-app*mobile-web+(agent)~user|monthly

সুধী, উপরের সংযোগ দুটি দিয়েই বলতে চাই, ইংরেজি উইকিসহ বাংলা উইকিতে চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট আসার পর থেকে উইকিপিডিয়ার পাঠক সংখ্যা কমছে। এর ফলস্বরূপ আমি বিশ্বাস করি ভবিষ্যতে সম্পাদক সংখ্যাও কমে যাবে। বর্তমানে ওয়েবসাইটের ট্রাফিক ২০১৬ সালের কাছাকাছি গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ভবিষ্যতে পাঠক আনা, সম্পাদক আনা এবং প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় অনুদানও পাওয়া যাবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম। হয়তো এই বিষয়ে আগে আলোচনা হয়েছিল যা আমি দেখিনি।

আমি নিজেও খেয়াল করছি যে আগে যা দেখতে আমি বাংলা, ইংরেজি উইকি দেখতাম সেটা এখন অসংখ্য চ্যাটবটের কোন একটার মাধ্যমে জেনে নিই। আর আমি নিজেও অনেকদিন সম্প্রদায়ে বেশি অবদান রাখিনি, তাই এটার দায় কিছুটা আমারও আছে। —মহাদ্বার আলাপ ১৭:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পাঠক ধরে রাখতে করণীয় সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। -- Yahya (আলাপ | অবদান) ১৭:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আমার অনুমান এখন উইকিপিডিয়ার প্রধান খদ্দের (পাঠক) হচ্ছে নানারকম চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট। কিন্তু আমার সন্দেহ হয় বাংলা উইকিপিডিয়ার নানাবিধ দুর্বলতার কারণে চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট এড়িয়ে যায়। এর কারণ অনেকগুলি। প্রথমতঃ অধিকাংশ নিবন্ধ অসম্পূর্ণ ও সময়োত্তীর্ণ। ২ নম্বর, বাংলা উইকিপিডিয়ার বহু নিবন্ধ ইংরেজী উইকিপিডিয়ার নিবন্ধের অদক্ষ ও দুর্বল বাংলা কপি। এক বছর আগেও মেশিন ট্রান্সলেশন ছির খুবই দুর্বল। ৩ নম্বর, অনেক এডিটর আছেন কিন্তু দক্ষ কপি-এডিটরের অভাব। নিজে ১০ বছর প্রকাশনায় কপি-এডিটরের কাজ করেছি। তাই বিষয়টি আমি বুঝি। অধিকাংশ এডিটর টেকনিক্যাল বিষয় বোঝেন বলে মনে হলো। কপি-এডিটর যথেষ্ট নয়, ডেটা এডিটর থাকতে হবে। বাংলাদেশ নামীয় নিবন্ধটি কি অনুসরণযোগ্য? নিবন্ধের সংখ্যা বাড়ছে। পরিপূর্ণ ও ত্রুটিহীন নিবন্ধের সংখ্যা সীমিত। একটি পূর্ণাঙ্গ নিবন্ধ লেখার জন্য ৪ থেকে ৬ ঘণ্টা সময় প্রয়োজন। এই সময় কেউ দিচ্ছেন না।
একটি উদাহরণ দিতে চাই।
গতকাল রাতে কেতকী কুশারী ডাইসন নিবন্ধটির সম্পদনায় অংশ গ্রহণ করেছি। মৃত্যু অনুচ্ছেদে আমি লিখেছিলামঃ ২০২১ সালে কভিদের প্রথম টিকা নেওয়ার অব্যবহিত পরে তিনি স্ট্রোক করেন। এরপর থেকে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। ৩১ আগস্ট ২০২৬ তারিখে তার হার্ট অ্যটাক হয়। তাকে কিডলিংটনে একটি হাসপাতালে ভর্তি করানোর পর তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হতে থাকে। ১১ সেপ্টেম্বর ২০২৬ প্রত্যুষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়ত হয়েছিল ৮৬ বৎসর।
আজ সকালে যা পড়েছি তা হলোঃ লেখিকা, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সমালোচক কেতকী কুশারী ডাইসন, ৮৬, যিনি তাঁর গবেষণা ও অনুবাদের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীকে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অক্সফোর্ডে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী রবার্ট ডাইসন এবং পুত্র ভার্জিল পূজারি ডাইসন ও ইগর নীলাদ্রি ডাইসনকে রেখে গেছেন। -- ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না।
সকলের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে প্রস্তাব করছিঃ
প্রতি মাসে সর্বাধিক ২৫টি (ক) কমপ্লিট, (খ) ত্রুটিহীন, (গ) হালনাগাদ ডেটা সম্পন্ন, (ঘ) সুপাঠ্য ও (ঙ) নির্ভরযোগ্য প্রণয়নের টার্গেট নিতে হবে। এক বছরের জন্য ৩০০ নিবন্ধের তালিকা আগে তৈরী করে নিতে হবে, যার মধ্যে অন্ততঃ ৬০% হবে বিদ্যমান নিবন্ধ। রায়হান খান ০০ (আলাপ) ১৯:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@রায়হান খান ০০ সুচিন্তিত মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমস্যা হচ্ছে, আইডিয়া বাস্তবায়নের লোক আমাদের কম। আপনি যে আইডিয়া দিয়েছেন, আমার মনে হয় এটি ব্যক্তিগত প্রজেক্ট হিসেবে শুরু করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি নিজেই টার্গেট নিলেন প্রতি মাসে ২৫ টা নিবন্ধ (সংখ্যাটা সুবিধামত কম-বেশি করে নিতে পারেন) মানসম্মত অবস্থায় আনবেন, এবং টানা একবছর এটি বজায় রাখলেন। পাশাপাশি আপনার উদ্যোগটি ডিফ ব্লগসহ নানা উইকিমিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করলেন। এতে আপনাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হয়ে শুরু করবে। আমার মনে হয় এটি সম্ভব, কারণ এআই-এর যুগে কপি-এডিটও অনেক সহজ। -- Yahya (আলাপ | অবদান) ১৭:০২, ১৪ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Yahya আমি নিজেও জানি না এখানে কী করা সম্ভব। নিকটবর্তী সময়ে যদি ইডিটাথন করে কিছু সম্পাদক আনা সম্ভবও হয়, তবে তাদের নিজেদেরও এআই দিয়ে সম্পাদনা করার সম্ভাবনা আছে, আর দীর্ঘমেয়াদী সম্পাদক, পাঠক আনার উপায়ও দেখছি না। রায়হান খানের মত অনুযায়ী নিবন্ধ উন্নয়নের জন্য ঠিক আছে, কিন্তু পাঠক আনার ব্যাপারটা ধোঁয়াশাময় রয়ে যাচ্ছে। —মহাদ্বার আলাপ ১০:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়, বাংলা উইকিপিডিয়ার পাঠকদের একটি বড় অংশ শিক্ষার্থী। উইকিপিডিয়ায় অনেক জীবনী বিষয়ক নিবন্ধ থাকলেও বিজ্ঞান ও গণিত সম্পর্কিত বা এরকম পড়াশোনার বিভিন্ন বিষয়ের বাংলা নিবন্ধ হয় একেবারেই নেই, নয়তো অসম্পূর্ণ। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্যের জন্য ইংরেজি উইকি, গুগল বা এআই চ্যাটবটের দিকে চলে যায়। এসকল বিষয়ে গুরুত্ব দিলে বাংলা উইকিপিডিয়ার পাঠক বাড়ানো সম্ভব বলে মনে করি।TheAhasan (আলাপ) ১৭:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিস্কলার ২০২৭-এর জন্য স্বেচ্ছাসেবক আহ্বান

[সম্পাদনা]

‘উইকিস্কলার ২০২৭’ প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহীদের এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে: https://lime.wikimedia.org.bd/697485

উইকিস্কলার আয়োজনকে সফল করতে বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা প্রয়োজন হবে। আপনি আগ্রহী হলে অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন।

ধন্যবাদ! Yahya (WMBD) (আলাপ) ০৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বিডিক্রিকটাইম নিবন্ধের খসড়ার স্বাধীন পর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

আমি বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হওয়ায় বিষয়টির সঙ্গে আমার স্বার্থের সংঘাত (COI) রয়েছে। এ কারণে আমি নিজে নিবন্ধটি মূল নামস্থানে প্রকাশ না করে স্বাধীন সম্পাদকের পর্যালোচনা চাইছি।

খসড়া: ব্যবহারকারী:Shaon015/খেলাঘর

গত ৭ সেপ্টেম্বর সাহায্যকেন্দ্রেও পর্যালোচনার অনুরোধ করেছিলাম, তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি। খসড়াটিতে প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, New Age ও BASIS-সহ বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্যতা, নিরপেক্ষতা ও তথ্যসূত্রের দিক থেকে খসড়াটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন অথবা মূল নামস্থানে স্থানান্তরের উপযোগিতা সম্পর্কে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব। Shaon015 (আলাপ) ০৪:০৩, ২০ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Shaon015 এআই দিয়ে তৈরি নিবন্ধ? ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
খসড়াটি তৈরির সময় ভাষা ও বিন্যাসে এআই-এর সহায়তা নেওয়া হয়েছে। তবে নিবন্ধের তথ্যগুলো উল্লেখিত প্রকাশিত সূত্রের ভিত্তিতে যাচাই করে সংযোজন করা হয়েছে। প্রয়োজনীয় কোনো সংশোধন থাকলে জানালে সংশোধন করব। Shaon015 (আলাপ) ১৮:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Shaon015 কিছু পরিবর্তন করলাম, আশা করি কোন সমস্যা নেই। সমস্যা হলে পুনর্বহাল করে দিবেন। আর সূত্র নিয়ে একটি মন্তব্য যে এতদিস TBSnews ভাবতাম মোটামোটি খেয়াল রেখে সংবাদ করে, কিন্তু এখানে TRUB এর স্থলে TRAB লিখছে তারা, এই প্রতিষ্ঠানের অন্যান্য খবরেও দেখলাম পিছনের ব্যানারে TRUB কিন্তু খবরে TRAB লেখা। ইউনিটি যে 'A' দিয়ে লিখা সম্ভব না, সেটুকুও দেখছি যাচাই না করে ছাপিয়ে দেয়া হচ্ছে। এছাড়া মোটামোটি আমার মনে হয়েছে নিবন্ধ ঠিকই আছে, অন্যদের পর্যালোচনার অপেক্ষা করুন। —মহাদ্বার আলাপ ১৪:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আপনার পর্যালোচনা ও সংশোধনের জন্য আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে বেশ কিছুদিন অপেক্ষা করেছি, তবে নতুন কোনো আপত্তি বা মতামত পাইনি। আপনার মতে খসড়াটি এখন মূল নামস্থানে প্রকাশের উপযুক্ত কি না জানালে উপকৃত হব। উপযুক্ত মনে হলে স্বার্থের সংঘাতের বিষয়টি বিবেচনায় রেখে আপনি বা অন্য কোনো স্বাধীন সম্পাদক নিবন্ধটি মূল নামস্থানে স্থানান্তর করে দিলে কৃতজ্ঞ থাকব। Shaon015 (আলাপ) ০৯:৫৮, ১২ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
[সম্পাদনা]

(Apologies for posting in English. You can help by translating it)

Hello, I’m Danny from Wikimedia Deutschland’s Wikidata For Wikimedia Projects team.
We have been investigating and examining how Wikidata’s use in the Special:RecentChanges and Special:Watchlist pages can be made to be more useful, or less ‘noisy’ (fewer edits that have little value to the reader).

We are currently exploring to make a change in the volume and the type of Wikidata edits that appear in these pages, and we need your feedback to help us ensure this is a positive change for the Wikis and won’t disrupt your workflows.
Language links are also known as sitelinks or interlanguage links and describe when a Wikidata item is connected to a Wiki, adding it to the language dropdown tool for other connected Wikis.

A variety of "Language Link" edits as seen in the Recent Changes feed

The request for feedback is whether you support the removal of these language link edits from the Recent Changes and Watchlist feed, or would you oppose such a change and if so, why? Please share you thoughts on the dedicated metawiki Talk page.

Further information about this change: m:Wikidata_For_Wikimedia_Projects/Hide_Language_Link_edits

Thank you for any participation or feedback you give, -- User:Danny Benjafield (WMDE) ১৫:২৬, ২২ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

I don't see any major issues with removing those types of edits from the recent changes. —শাকিল (আলাপ · অবদান) ০৫:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

তথ্য হালনাগাদ করা দরকার

[সম্পাদনা]

আজকে বাঙ্গালা উইকিপিডিয়ার প্রারম্ভিক পাতার ডান পাশের কলামে লেখা হয়েছে ‘আপনি জানেন কি ..অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত লারা ক্রফ্‌ট: টুম্ব রেইডার এখন পর্যন্ত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রগুলির মধ্যে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র?’ — এ তথ্যটি সঠিক নয়। বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়কারী শীর্ষ ৫টি ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের তালিকা এরকমঃ ১। The Super Mario Bros. Movie, ২০২৩। আয় $১.৩৬ বিলিয়ন ২। A Minecraft Movie, ২০২৫ $৯৬০ মিলিয়ন (প্রায়) ৩। The Super Mario Galaxy, Movie, ২০২৬। আয় $৯৪১ মিলিয়ন (প্রায়) ৪। Sonic the Hedgehog 3 ২০২৪। আয় $৪৯২ মিলিয়ন (প্রায়) ৫। Warcraft, ২০১৬। আয় ৪৩৯ মিলিয়ন। নিনটেনডোর আইকনিক গেম 'মারিও' ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত প্রথম সিনেমাটি মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে। লাইভ-অ্যাকশন ঘরানার ছবির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল হলো 'ওয়ারক্রাফট' (Warcraft)। রায়হান খান ০০ (আলাপ) ১৮:৪৬, ১ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

তুর্ক নিগাবান আর্টিকেল তথ্যসূত্র

[সম্পাদনা]

লিখা আর্টিকেল লিংক ( https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:Md._Ariful_Islam_Sujoy/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%98%E0%A6%B0 ) এর যে তথ্যসূত্র দিয়ে ৭ ঘন্টা আগে পোস্ট করেছিলাম তার তথ্যসূত্র সব লিংক দেখলাম ভেঙে গেছে। পরে নতুন করে সব করা লাগলো। এর কারণ কি? Md. Ariful Islam Sujoy (আলাপ) ১৭:৫৯, ৩ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

শারদীয় এডিটাথন ২০২৬-এ অংশ নিন

[সম্পাদনা]

প্রিয় সুধীবৃন্দ,

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে শারদীয় এডিটাথন।

এই এডিটাথনের মূল উদ্দেশ্য হলো হিন্দুধর্ম ও শারদীয় উৎসব সংক্রান্ত নিবন্ধসমূহের মানোন্নয়ন এবং নতুন মানসম্মত নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করা।

সময়সীমা: ১ অক্টোবর ২০২৬ – ১৫ অক্টোবর ২০২৬
আয়োজক: উইকিপ্রকল্প হিন্দুধর্ম এবং রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়

শারদোৎসবের এই দিনগুলোতে আপনার অভিজ্ঞতা ও সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করতে সবাইকে এই এডিটাথনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।

এডিটাথনের নিয়মাবলী, প্রস্তাবিত নিবন্ধ তালিকা এবং বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে মূল পাতাটি দেখুন। সবাইকে শারদীয় শুভেচ্ছা!

বিনীত,

আয়োজক দলের পক্ষ থেকে
~  মানিক  📩 ·📝 ০৬:৪৪, ৪ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আন নাজাত মডেল মাদ্রাসার খসড়া পর্যালোচনা ও স্থানান্তরের অনুরোধ

[সম্পাদনা]

শ্রদ্ধেয় সম্পাদকবৃন্দ,

আমি “আন নাজাত মডেল মাদ্রাসা” শিরোনামে একটি খসড়া নিবন্ধ তৈরি করেছি। নিবন্ধটিতে প্রতিষ্ঠানের ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও বৃত্তির ফলাফল সম্পর্কে প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্যসূত্র যুক্ত করেছি।

খসড়ার লিংক: https://bn.wikipedia.org/wiki/খসড়া:আন_নাজাত_মডেল_মাদ্রাসা

আমার অ্যাকাউন্ট থেকে পাতাটি মূল নামস্থানে স্থানান্তর করতে পারছি না। অনুগ্রহ করে খসড়াটি পর্যালোচনা করে উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী উপযুক্ত মনে হলে মূল নিবন্ধে স্থানান্তরের বিষয়ে সহায়তা করবেন।

প্রয়োজনীয় সংশোধন ও পরামর্শ গ্রহণ করতে আগ্রহী।

ধন্যবাদ। ফৌজিয়া ফেরদৌস (আলাপ) ০৪:৫৫, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

প্রথমত, দেখে মনে হচ্ছে সরাসরি এআই ব্যবহার করে খসড়া লেখা হয়েছে যা উইকিপিডিয়া নীতিমালার সাথে সাংঘর্ষিক। শুধুমাত্র যেকোনো টুলই একটি খসড়ায় "২০২৬ সালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়" এরকম একটি অপ্রাসঙ্গিক কথা যুক্ত করতে পারে, মানুষ নয়। দ্বিতীয়ত, সূত্রগুলো সব ২০২৬ সালের, এই ব্যাপারটি কাকতালীয় লাগলেও সূত্রগুলির মধ্যে থাকা লেখাগুলোর ভাষা কাছাকাছি। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মার্কেটিংয়ের জন্য পত্রিকাগুলোকে নমুনা লেখা প্রদান করলে তবেই রিপোর্টের ভাষা মিলে যেতে পারে। তৃতীয়ত, সূত্রগুলো সব একই বিষয় নিয়ে। একটা খসড়া উল্লেখযোগ্যতা পেতে হলে সেখানে বিভিন্ন সময়ের প্রকাশিত বিভিন্ন নির্ভরযোগ্য উৎসের একই টপিকের বিভিন্ন বিষয়ের সূত্র থাকা আবশ্যক। তাই বলা যায়, খসড়াটি এখনো উল্লেখযোগ্যতা অর্জন করেনি। মেহেদী আবেদীন ০৯:৩২, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আমার লেখাটি আমি লিখেছি। উইকিপিডিয়া নিয়ম অনুযায়ী লিখেছি সূত্র উল্লেখ করেছি। বরং আপনার উত্তরটি মনে হচ্ছে এইআই দিয়ে তৈরি করা। বিভিন্ন পত্রিকার যে লিংক যে সূত্রগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো কি এআই দিয়ে তৈরি। আর এগুলো আপনার কাছে কাকতালীয় মনে হয় কীভাবে ? একটি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলেই কি বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যমে ইচ্ছামত নিউজ করাতে পারে ? এটা আপনার কী ধরনের সম্পাদকীয় নীতিমালার কথা। এটা কি নীতিমালার অংশ ?
নাকি আমি কোন এআই-এর কাছ থেকে কোন রিপ্লাই পেয়েছি ? ~2026-54269-46 (আলাপ) ১১:১৯, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@~2026-54269-46 আপনাকে অবশ্যই উইকিপিডিয়ার নীতিমালা মেনে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। প্রথমত, আপনার নিবন্ধ আসলেই কতটা উল্লেখযোগ্য তা আমার কাছে পরিষ্কার নয়। হয়তো আপনি সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, আপনি আইপি থেকে উত্তর দিচ্ছেন, যদিও আপনার একাউন্ট থেকেই উত্তর আসা উচিৎ ছিল। এখানে আপনার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ~ Eftekhar Naeem (আলাপ) ১২:২২, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে কয়েকটি বিষয়ে বিনীতভাবে সুস্পষ্টভাবে জানতে চাই।
খসড়াটির লেখাটি আমি নিজে প্রস্তুত করেছি এবং প্রকাশিত সংবাদপ্রতিবেদনের তথ্যসূত্র যুক্ত করেছি। তাই শুধু লেখার ধরন দেখে এটিকে সরাসরি এআই দিয়ে তৈরি বলে মনে করা যথাযথ মূল্যায়ন বলে মনে করি না।
উল্লেখিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনগুলো বাস্তবে প্রকাশিত। একাধিক সংবাদমাধ্যমে একই সময়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হওয়া বা কিছু ভাষাগত মিল থাকা—এগুলো একাই প্রমাণ করে না যে প্রতিবেদনগুলো স্বাধীন নয়, কিংবা একই প্রচারমূলক লেখা থেকে তৈরি হয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট প্রমাণ থাকলে তা জানালে উপকৃত হব।
আমি বুঝি, সংবাদ প্রকাশিত হওয়া এবং উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করা আলাদা বিষয়। তাই অনুরোধ করছি, খসড়াটির কোন নির্দিষ্ট নীতিমালা বা নির্দেশিকা অনুযায়ী কোন ঘাটতি রয়েছে, তা উল্লেখ করলে সেই অনুযায়ী সংশোধনের সুযোগ পাব।
আমার উদ্দেশ্য কোনো প্রচারণামূলক নিবন্ধ তৈরি করা নয়; প্রকাশিত তথ্যসূত্রের ভিত্তিতে নীতিমালা অনুসরণ করে একটি বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করা। ফৌজিয়া ফেরদৌস (আলাপ) ১৩:১০, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আপনি কি ভুলে যাচ্ছেন যে এআই দিয়ে জেনারেট করা লেখার বিভিন্ন শব্দের আগে পরে সাধারণত * চিহ্নটি থাকে? তাই এ ক্ষেত্রে একজন অভিজ্ঞ সম্পাদক একটি খসড়াকে এআই দিয়ে তৈরি হিসেবে শনাক্ত করবে সেটা অস্বাভাবিক নয়। আর বাকি সব পয়েন্টের ক্ষেত্রে আপনি প্রমাণের প্রসঙ্গ তুলেছেন। যদিও উইকিপিডিয়া কোনো আদালত নয়, কিন্তু বিশ্বকোষের মান ধরে রাখার জন্য এখানে সম্পাদকরা বিভিন্ন সম্ভাবনার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এছাড়া যেহেতু সবগুলো সূত্রই ২০২৬ সালের, সেহেতু উল্লেখযোগ্যতার দিক দিয়ে এর ঘাটতি রয়েছে, কিন্তু তবুও মেনে নেওয়া যেতো যদি উক্ত বিষয়ের উপর বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমিক সূত্রে প্রকাশ প্রচুর পরিমাণে হতো। "একটি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলেই কি বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যমে ইচ্ছামত নিউজ করাতে পারে?" হ্যাঁ পারে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন কোম্পানিও এটা করে থাকে। আর তাই উইকিপিডিয়ায় বিভিন্ন সূত্র পর্যালোচনা করা হয়ে থাকে। আর আপনি বলেছিলেন যে আপনি "প্রয়োজনীয় সংশোধন ও পরামর্শ গ্রহণ করতে আগ্রহী" অথচ পরামর্শের পর আপনি সেটা গ্রহণ করতে পারলেন না, উলটো আমাকেই (সম্ভবত ক্ষোভের বশে) এআই বানিয়ে দিলেন। আপনি যদি পরামর্শ গ্রহণ করার মানসিকতা নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই সেই মানসিকতা দেখানো উচিত। এসব বিবেচনায় আমি বলবো যে আপনি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার বদলে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতাটি পড়ে দেখতে পারেন। মেহেদী আবেদীন ১৬:১৪, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
[সম্পাদনা]

(Apologies for cross-posting in English, translating it will help spread the message)

Earlier last month, all Wikis were contacted for feedback on our proposal to remove language link changes, this change has already been deployed to Wikisource, Wikibooks, Wikivoyage, Wikiquote, Wikiversity and Wiktionary.

The same change is now being rolled out globally to all Wikipedias on October 13, 07:00 UTC. Editors will no longer see notifications after this time on their Recent Changes and Watchlist when a link to another language version of a page is added, removed, or changed in its Wikidata item (it does not affect language link notifications to the home wiki). There will then be a two-week monitoring period to observe if a reduction of high-volume but low-value notifications takes place, or if higher-value changes become easier to identify. Editors who rely on these notifications should be aware of the change and can share feedback or concerns on the Wikidata For Wikimedia Projects talk page.
Wikidata's own Recent Changes page is not affected as it serves as the repository for these changes.

Please reach out if you have any questions, or if your wiki would like to opt-out, thank you! -- Danny Benjafield (WMDE) (talk) sent via MediaWiki message delivery (আলাপ) ০৯:২৮, ৯ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

হাজাম নিবন্ধটি দ্রুত অপসারণের প্রতিবাদ

[সম্পাদনা]

হাজাম নিবন্ধটিতে দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়ে অপসারণ করার বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করছি। কারণে হিসেবে বলা হয়েছেঃ নি৭: একটি সংগঠিত ঘটনা (ভ্রমণ, অনুষ্ঠান, সভা, পার্টি, ইত্যাদি) সম্পর্কিত এই নিবন্ধটির গুরুত্ব নির্ধারণের জন্য যথেষ্ট পরিমাণ তথ্য নেই। অপসারণকারী খুবই অন্যায্য কাজ করেছেন। যে কারণ দেথানো হয়েছে তা হাস্যকর ও অযৌক্তিক। উইকির নীতিমালা অনেকেই স্পষ্ট বোঝেন না। ‘হাজাম’ একটি সংগঠিত ঘটনা (ভ্রমণ, অনুষ্ঠান, সভা, পার্টি, ইত্যাদি) সম্পর্কিত এই নিবন্ধ নয়। এটি একটি পেশা সম্বন্ধীয় নিবন্ধ। এরকম নিবন্ধ অসংখ্য আছে। যেমন নাপিত। এটিও কি অপসারণের করা হবে? এরকম অনেক উদাহরণ দেয়া যায়। যেমন মুয়াযযিন, পুরোহিত, যৌনকর্মী, ধোপা, ময়রা। যিনি অপসারণ করেছেন আশা করি তিনি ভুল বুঝতে পারবেন এবং নিজ দায়িত্বে তা পুনঃস্থাপন করবেন। রায়হান খান ০০ (আলাপ) ০৩:৪৯, ১০ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

শহর ও শহরাঞ্চল বিতর্ক

[সম্পাদনা]

বাংলাদেশের আদমশুমারী ২০২২ Urban Area Report অনুযায়ী, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রোথ সেন্টার, উপজেলা সদর ও সেনানিবাসগুলে শহরাঞ্চল (Urban Area)। শহর (Town) গুলো পৌরসভা শাসিত হয়, কিন্তু পরের তিনটি শহরাঞ্চল পৌরসভা শাসিত না। অর্থাৎ সব শহর শহরাঞ্চল হলেও, সব শহরাঞ্চল শহর নয়। উপজেলা সদর, উল্লেখযোগ্য হাটবাজার নিয়ে নিবন্ধ তৈরী করে শহর বিষয়শ্রেণী যুক্ত করা হচ্ছে। পৌরসভাহীন উপজেলা সদর ও বড় হাটবাজারগুলো মূলত গ্রোথ সেন্টার। মহানগর (megacity), নগর (city), শহর(town) ও শহরাঞ্চল (urban area) নিয়ে বিতর্ক নিরসন প্রয়োজন। ধন্যবাদ Emon (আলাপ) ১৫:৫১, ১৩ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিস্কলার ২০২৭-এর সেন্ট্রালনোটিশ ব্যানার

[সম্পাদনা]

সুপ্রিয় সবাই, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ইংরেজি উইকিপিডিয়ার জন্য আমরা একটি সেন্ট্রালনোটিশ ব্যানারের আবেদন জানিয়েছি, সে বিষয়ে আগাম বার্তা দিতে এবং এ নিয়ে আপনাদের মতামত পেতেই মূলত এই বার্তা। মূল আবেদনটি দেখতে পাবেন এখানে: m:CentralNotice/Request/WikiScholar 2027।

ইদানীং সরাসরি উইকিপিডিয়ায় এসে নিবন্ধ পড়ার প্রবণতা অনেকটাই কমে গেছে। এআই চ্যাটবট কিংবা সার্চ ইঞ্জিনের সারাংশ উইকিপিডিয়ার কনটেন্ট ব্যবহার করেই চটজলদি উত্তর দিয়ে দিচ্ছে; ফলে পাঠকরা আর মূল লেখায় ঢুকছে না, তথ্যসূত্র যাচাই করছে না, এমনকি এর পেছনের স্বেচ্ছাসেবী সমাজকেও জানতে পারছে না। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে, তারা এমন এক সময়ে বড় হচ্ছে যখন মনে করা হচ্ছে এআই সারাংশই যথেষ্ট। অথচ এই তরুণদের ওপরই নির্ভর করছে উইকিপিডিয়ার ভবিষ্যতের সম্পাদক সমাজ।

‘উইকিস্কলার ২০২৭’ হলো বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় কুইজ প্রতিযোগিতা, যার পুরো সিলেবাস সাজানো হয়েছে উইকিপিডিয়ার একগুচ্ছ নিবন্ধ নিয়ে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবেই সরাসরি উইকিপিডিয়ায় আসতে হবে। সিলেবাসে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়া তথ্য ও তথ্য সুরক্ষার মতো সময়োপযোগী বিষয় রাখা হয়েছে, যাতে তারা বুঝতে পারে মানুষের হাতে যাচাই করা নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব কতখানি। এছাড়া আঞ্চলিক পর্বগুলোতে থাকবে উইকিপিডিয়ায় সম্পাদনার ওপর হাতে-কলমে কর্মশালা, যা আগ্রহী পাঠকদের অবদানকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ২০২৬ সালের পাইলট পর্বে ১৮টি স্কুলের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম। এবার এটি সারা দেশে বিস্তৃত করা হচ্ছে, তাই কয়েকগুণ বেশি মানুষের কাছে পৌঁছানোর আশা করছি।

স্কুল পরিদর্শন, সোশ্যাল মিডিয়া প্রচারণার পাশাপাশি এই ব্যানারটি আমাদের মূল ক্যাম্পেইনেরই একটি অংশ।

ব্যানারের ভাষা, প্রদর্শনের ফ্রিকোয়েন্সি বা যেকোনো বিষয়ে আপনাদের গঠনমূলক পরামর্শ সাদরে গৃহীত হবে। বর্তমানে বাংলা অনুবাদ নেই, শীঘ্রই এটি যোগ করা হবে। ধন্যবাদ! Yahya (WMBD) (আলাপ) ২২:১২, ১৩ অক্টোবর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন