ব্যবহারকারী:আলাব্যবহারকারী:পন
আপনি যদি আপনার কোনো সম্পাদনা বাতিল কিংবা নিবন্ধে অপসারণ ট্যাগ লাগানোয় এই পাতায় এসে থাকেন তবে দয়া করে বার্তা দেয়ার আগে এই পাতাটি পড়ে নিন। |
| এই ব্যবহারকারী বাস্তব জীবনে ব্যস্ত এবং সম্ভবত কোনো প্রশ্নের বা বার্তার ত্বরিত উত্তর দেবেন না। |
| ||||||
ঈদ মোবারক
[সম্পাদনা]| الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক SHEIKH ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
বাংলা উইকিসম্মেলন ২০২৬: সেশন প্রস্তাবের আহ্বান
[সম্পাদনা]
প্রিয় সুধী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর — ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের সেশন প্রস্তাব জমা দিতে পারেন:
- ঝটপট বক্তব্য (৫ মিনিট)
- উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
- ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
- কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)
প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে: https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp
আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠান বিন্যাস উপদল
১৭:৪১, ৬ আগস্ট ২০২৬ (ইউটিসি)

