মহামান্য কাপুদান পাশার দফতর
আলোচনা যোগ করুন| ব্যবহারকারী পাতা কে এই কাপুদান পাশা? | আলাপ পাতা সংগ্রহশালা | ব্যবহারকারী স্ক্রিপ্ট আমার তৈরি বা সম্পাদিত ব্যবহারকারী স্ক্রিপ্ট সম্পর্কে | রররররোবট আমার অবদান • পরিসংখ্যান |
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
প্রিয় খাত্তাব হাসান,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬
০৮:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications
[সম্পাদনা]দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for WikiConference India 2026 are currently open and the deadline is just around the corner.
WikiConference India 2026 is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
- You can find the more information and the application form at the Scholarship page here at Meta wiki
- Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
on behalf of the WikiConference India 2026 Organising Team
This message was sent with MediaWiki message delivery (আলাপ) on ১৮:৩০, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
আপনি হয়তো ইউ৪সি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য
[সম্পাদনা]আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি কারণ আপনি পূর্বে সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি)-সংক্রান্ত নির্বাচনে ভোট দিয়েছিলেন। আপনি বর্তমানে চলমান ইউ৪সি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হতে পারেন। এই নির্বাচন এখন চলমান রয়েছে এবং ২ জুন ২০২৬ তারিখে শেষ হবে। আপনি মেটায় নির্বাচনী পাতায় প্রার্থীদের ও নির্বাচন সম্পর্কে আরও জানতে পারবেন, এবং সেখান থেকে ভোট প্রদান করতে পারবেন। উইকিমিডিয়া সম্প্রদায়গুলোর পরিচালনায় এই নির্বাচনে আপনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, এবং প্রার্থীদের সম্পর্কে জেনে ভোট দেওয়ার জন্য আমরা আপনার সময় ও আগ্রহকে অভিবাদন জানাই।
-- ইউ৪সি-র পক্ষে, Keegan (WMF) (talk)
ঈদ মোবারক!
[সম্পাদনা]|
ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অনন্ত সুখ। |
― 𝐅𝐮𝐫𝐚𝐭 ✉ ১৬:৫৮, ২৭ মে ২০২৬ (ইউটিসি)
- @ABDULLAH AL ARAF FURAT ধন্যবাদ! আপনাকেও ঈদ মুবারক! ― ☪ কাপুদান পাশা (✉) ২৩:৪৫, ২৭ মে ২০২৬ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!
[সম্পাদনা]
সুপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।
বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
[সম্পাদনা]নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
- উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
- আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
- আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।
কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?
[সম্পাদনা]বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন।
গুরুত্বপূর্ণ সময়রেখা
[সম্পাদনা]- আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
- আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
০৫:৩৮, ২০ জুন ২০২৬ (ইউটিসি)
মাইক্রোসফট উইন্ডোজ এসডিকে নিবন্ধটি সম্পর্কে
[সম্পাদনা]
সুপ্রিয় খাত্তাব হাসান, আমি TheAhasan। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৩ জুলাই, ২০২৬ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের দিন মাইক্রোসফট উইন্ডোজ এসডিকে নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে
আপনি যা করতে পারেন:
- অনুবাদটি সংশোধন করুন।
- সরাসরি যান্ত্রিক অনুবাদ নিবন্ধে যোগ করবে না।
- যান্ত্রিক ভাবে অনুবাদ করলেও অনুবাদটি সংশোধন করুন।
- যান্ত্রিক অনুবাদ করার জন্য উইকিপিডিয়ার অনুবাদক পাতা ব্যবহার করতে পারেন। এতে অনুবাদের মান কিছুটা ভালো হয়।
- যান্ত্রিক অনুবাদ করার জন্য অনুবাদক পাতা ব্যবহার করলেও অনুবাদটি সংশোধন করে বোধগম্য করুন।
- অনুবাদে যান্ত্রিকতার অস্বাভাবিক ব্যবহার থাকলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। TheAhasan (আলাপ) ১০:১৮, ২৩ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @TheAhasan এই ধরনের সমস্যার জন্য বার্তা বা ট্যাগ না দিয়ে সংশোধন করুন। আমি বুঝতে পারছি, কিছু সমস্যা ছিল। সেজন্যই টহল দেয়ার নিয়ম রয়েছে। বড় কোনো সমস্যার জন্য বার্তা/ট্যাগ যুক্ত করুন। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৪১, ২৩ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ধন্যবাদ,আমি মুলত এরকম করি না, তবে বার্তাপ্রদান গাজেট টি পরিক্ষা করছিলাম TheAhasan (আলাপ) ১০:৫১, ২৩ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @TheAhasan আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৫৮, ২৩ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ধন্যবাদ,আমি মুলত এরকম করি না, তবে বার্তাপ্রদান গাজেট টি পরিক্ষা করছিলাম TheAhasan (আলাপ) ১০:৫১, ২৩ জুলাই ২০২৬ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৬: সেশন প্রস্তাবের আহ্বান
[সম্পাদনা]
প্রিয় সুধী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর — ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের সেশন প্রস্তাব জমা দিতে পারেন:
- ঝটপট বক্তব্য (৫ মিনিট)
- উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
- ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
- কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)
প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে: https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp
আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠান বিন্যাস উপদল
১৭:৪১, ৬ আগস্ট ২০২৬ (ইউটিসি)
