বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতাটি ব্যবহারকারীরা তাদের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন। একাউন্ট তৈরির সময় যে নাম ব্যবহার করেছিলেন সেই নামটি যদি পরিবর্তন করতে চান তাহলে এই পাতাতে আবেদন করুন। আপনার আবেদন বৈশ্বিক নামপরিবর্তনকারী দলের সদস্যদের দ্বারা সম্পন্ন হবে, যদি নতুন অনুরোধকৃত নামটি এখনো কোন উইকিমিডিয়া প্রকল্পে কেউ ব্যবহার না করে থাকে

ব্লক বা বাধাদানকৃত একাউন্ট

আপনার ব্যবহারকারী নামটি আমাদের ব্যবহারকারী নামের নীতিমালা (উদাহরণস্বরুপ: প্রচারমূলক, "বাস্তব" কোন গ্রুপ বা সংস্থার সঙ্গে সম্পর্কিত, বিভ্রান্তিমূলক, আক্রমণাত্মক ইত্যাদি) অনুসরণ না করলে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসকগণ সংশ্লিষ্ট একাউন্টটিতে বাধাপ্রদান করে থাকেন। আপনি এরকম বাধার সম্মুখীন হলে আপনার ব্যবহারকারী নামটি পরিবর্তনের অবেদন করতে পারেন। নাম পরিবর্তনের জন্য আপনার আলাপ পাতার নির্দেশনা অনুসরণ করুন অথবা এই ফর্মটি ব্যবহার করুন। নীতিমালা অনুসারে আপনার নামটি নতুন নামে পরিবর্তন হওয়ার পর বাধা অপসারণ করা হবে। এই অনুচ্ছেদটি শুধুমাত্র যাদের একাউন্ট বাধাদানকৃত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ব্যবহারকারীগণ নিচের নির্দেশনা অনুসরণ করুন।

নির্দেশনা

নিজের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য আবেদনের পূর্বে অবশ্যই:

  1. ব্যবহারকারী নামের নীতি পাতাটি পড়ে নিন।
  2. অবেদনের পূর্বে এখানে অনুসন্ধান করে যাচাই করে নিন আপনার অনুরোধকৃত নামটি পূর্বেই কেউ ব্যবহার করছে কিনা। যদি অনুসন্ধানে অন্য কোন প্রকল্পেও কোন ফলাফল প্রদর্শন করে তাহলে আপনি অন্য একটি নামে চেষ্টা করুন।
  3. এখানে আবেদনের পূর্বে আপনার বর্তমান একাউন্টে লগ-ইন (প্রবেশ) করুন। আপনি যদি প্রবেশ অবস্থায় না থাকেন তাহলে অনুরোধটি বাতিল বলে বিবেচনা করা হবে
  4. নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন
    • নতুন= -এর পর আপনার আকাঙ্ক্ষিত নতুন নামটি যুক্ত করুন
    • কারণ= -এর পর নাম পরিবর্তনের একটি কারণ যুক্ত করুন
  5. নিশ্চিত হয়ে নিন আপনি নামগুলো সঠিকভাবে লিখেছেন। এরপর পাতাটি সংরক্ষণ করুন।
  6. যাদের অধিক সম্পাদনাযুক্ত একাউন্ট রয়েছে তাদের এই আবেদনটি করার পরপরই একাউন্ট থেকে লগ-আউট বা প্রস্থান করা উচিত।
  7. আবেদনের পর এই পাতাটি মাঝে মাঝে ব্রাউজ করুন, এমন হতে পারে আপনার আবেদনটি সম্পন্ন করতে নাম পরিবর্তনকারী দলের কিছু জিজ্ঞাসা থাকতে পারে।
বর্তমান আবেদন

Magic Earth Magic Earth → The Magical Writer

[সম্পাদনা]

ব্যর্থ

@Magic Earth The magical writer নামে একটি অ্যাকাউন্ট রয়েছে, তাই আপনি এই নামটি নিতে পারবেন না। অনুগ্রহ করে ভিন্ন আরেকটি নাম নির্বাচন করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিচে পুনরায় আবেদন করেছেন। -- Yahya (আলাপ | অবদান) ২২:০৬, ১১ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]

Magic Earth → AhmeD'z TaHsIn

[সম্পাদনা]

ব্যর্থ

@Magic Earth আপনার অনুরোধ করা নাম AhmeD'z TaHsIn -এ একাধিক ছোট ও বড় হাতের অক্ষর রয়েছে, যা অ্যাকাউন্ট লগইন করতে জটিলতা তৈরি করতে পারে। প্রত্যেকবার লগইনে ঠিক এই ফরম্যাটে নাম টাইপ করতে হবে। আপনি কি নিশ্চিত এই নামই নিতে চান? -- Yahya (আলাপ | অবদান) ২২:০৫, ১১ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
জি! আমি নিতে চাই Magic Earth (আলাপ) ১০:১৯, ১২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি আপনি ইংরেজি উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বাধাপ্রাপ্ত, তাই আপনার নাম পরিবর্তন করা যাবে না। আপনার অ্যাকাউন্টের বাধা তুলে নেওয়া হলে পুনরায় নাম পরিবর্তনের আবেদন করবেন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৩৮, ১২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]

রিজওয়ান আহমেদ → Rizwan

[সম্পাদনা]

ব্যর্থ

@রিজওয়ান আহমেদ এই নামে অন্য একজন ব্যবহারকারী আছেন। অনুগ্রহ অন্য নাম বাছাই করুন। অথবা m:USURP পাতায় নামটি অধিগ্রহণের আবেদন করুন। -- Yahya (আলাপ | অবদান) ০৭:৪৪, ১১ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি মেটায় অধিগ্রহণের আবেদন করেছেন। -- Yahya (আলাপ | অবদান) ২২:০১, ১১ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসক → প্রশাসক (অধিগ্ৰহণকৃত)

[সম্পাদনা]

সফল

অধিগ্রহণ ও অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৯:৫৩, ১৬ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil পুরাতন একাউন্টের আলাপ পাতায় আপনার বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, ২০২৩ সালের। ওটা কি বাস্তবেই প্রশাসকদের নিয়ন্ত্রণে ছিল? ―    কাপুদান পাশা () ০৪:০৭, ১৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান পুরোনো অ্যাকাউন্ট প্রশাসকদের নিয়ন্ত্রণে থাকলে ব্লক করা, নাম পরিবর্তন করা অথবা পুনরায় অধিগ্রহণ করার কি দরকার ছিলো? —শাকিল (আলাপ · অবদান) ০৪:১০, ১৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil প্রথমে আপনার কাজ বুঝিনি। এখন বুঝতে পেরেছি যে, ঐ নামটি সেখানে স্থানান্তরিত করে তারপর এই নামে একাউন্ট খুলতে যাচ্ছেন। ―    কাপুদান পাশা () ০৪:৪৮, ১৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ হাসান আলী সরকার মোঃ হাসান আলী সরকার → মোঃ হাসান আলী

[সম্পাদনা]

প্রক্রিয়াধীন

ManikDas1122 → MANIK

[সম্পাদনা]

ব্যর্থ

 করা হয়নি মানিক: MANIK নামে একটা অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে, m:SRUC পাতায় নাম অধিগ্রহণের আবেদন করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ ওসমান গনি উইকিপিডিয়া

[সম্পাদনা]

ব্যর্থ

@মোঃ ওসমান গনি উইকিপিডিয়া আপনি নতুন নাম হিসাবে কোন নাম ব্যবহার করতে চান? —শাকিল (আলাপ · অবদান) ০৫:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নিSpecial:GlobalRenameQueue/request/166178-এ সম্পন্ন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)[উত্তর দিন]