বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:DeloarAkram

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: DeloarAkram কর্তৃক ৬ দিন আগে "টেমপ্লেট:চিত্র সতর্কতা ব্যবহার প্রসঙ্গে" অনুচ্ছেদে

আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম

ডার্ক ওয়েব নিয়ে FF jihad-এর প্রশ্ন (০৫:১২, ১৯ জুন ২০২৬)

[সম্পাদনা]

Apnar sathe amar kotha bolar ache kichu --FF jihad (আলাপ) ০৫:১২, ১৯ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@FF jihad উইকিপিডিয়া নিয়ে কোন প্রশ্ন থাকলে বলুন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৫১, ১৯ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!

[সম্পাদনা]

সুপ্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।

বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা

[সম্পাদনা]

নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:

  1. উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
  2. আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
  3. আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।

কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?

[সম্পাদনা]

বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন।

গুরুত্বপূর্ণ সময়রেখা

[সম্পাদনা]
  • আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
  • আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)

নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
০৫:৩৮, ২০ জুন ২০২৬ (ইউটিসি)

Share your Wiki Loves Ramadan 2026 journey!

[সম্পাদনা]

Dear Organizer,

On behalf of the Wiki Loves Ramadan International Team, I want to send a massive thank you for your leadership and hard work during the 2026 campaign. Organizing local events, coordinating juries, and tracking metrics takes a lot of effort, and your dedication has been vital to bridging the knowledge gap regarding Islamic heritage and traditions.

As we wrap up this year's campaign, we would love to hear how things went in your community. We have put together the Organizer Feedback Form to capture your successes, challenges, and metrics.

Thank you again for championing this campaign. We couldn't do this without you.


Warm Regards, ZI Jony (Project Lead) for the Wiki Loves Ramadan 2026 International Team. ২০:১২, ২৯ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

Thank you for joining Wiki Loves Ramadan 2026!

[সম্পাদনা]

Dear Participant,

Thank you so much for participating in the Wiki Loves Ramadan 2026 campaign! Whether you were writing articles or uploading photos to Wikimedia Commons, your contributions have helped share beautiful traditions, Islamic history, and cultural heritage with the rest of the world.

We want to make sure next year's campaign is even better, and we need your help to do it! We would love it if you could take 3–5 minutes to fill out our quick Participant Feedback Form.

Thank you again for sharing your knowledge and creativity with the Wikimedia movement. Keep an eye on your talk page and our social media for the final winner announcements soon! Happy editing,


Warm Regards, ZI Jony (Project Lead) for the Wiki Loves Ramadan 2026 International Team. ২০:১৩, ২৯ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ সম্পাদিত ৬টি পরিবর্তন প্রত্যাখ্যান প্রসঙ্গে

[সম্পাদনা]

@DeloarAkram শুভেচ্ছা নিবেন। সম্প্রীতি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমার করা ৬টি সম্পাদনা প্রত্যাখ্যান করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল Motto/নীতিবাক্য এখনও পর্যন্ত ইংরেজিতে Learn,Create, Inspire, যার কোনো অফিসিয়াল বঙ্গানুবাদ করা হয়নি। আমি এইশব্দগুলো ভাব অনুবাদ করে "জ্ঞান, সৃজন, প্রেরণা" করি। এটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নীতিবাক্য নয়, সাথে আমি এর লাতিন অনুবাদও করি। এছাড়া আমি নিবন্ধটিতে চিত্রশালায় আমার নিজের কাজ করা প্রতিটি কলেজ ক্যাম্পাসের ছবি ধাপে ধাপে সংযোজন করেছিলাম যা বর্তমানে কোনো কারণদর্শানো ছাড়াই অপসারণ করা হয়েছে। এছাড়াও "অধিভুক্ত সাতটি কলেজকে একাডেমিক ভাবে একীভূত করার মাধ্যমে প্রতিষ্ঠিত...." শব্দটিও অপসারণ করা হয়েছে। এটি অতীতে এইশব্দগুচ্ছই ছিল। এবং এর পাশে রেফারেন্সগুলোতেও একাডেমিকভাবে একীভূত হওয়ার কথাই উল্লেখ করা আছে, সংযুক্ত শব্দটি রেফারেন্সে নেই। আশা করি উপরোক্ত আলোচ্য প্রত্যাখ্যানকৃত বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখবেন। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ০৯:২১, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Syedsadi387681 আলোচনার জন্য ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি শব্দ পরিহার বিশেষত তথ্যছকে ইংরেজি শব্দ থাকা উচিত নাহ। এটা হলো মূল কথা।
এখন যদি কোন জিনিসের বাংলা না পাওয়া যায়, তখন বাংলা প্রতিবর্ণীকরণে লেখা উচিত। আর বাকি সম্পাদনাগুলো ঠিক আছে। ইতিহাস সেকশনে গেলে সব লেখা পাবেন। সেখান থেকে কপি করে এনে আবার লিখতে পারবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:১৬, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ঠিক আছে, তাহলে আমি সেটাই করি। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ১৫:১৮, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:চিত্র সতর্কতা ব্যবহার প্রসঙ্গে

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম।

আমি সংবেদনশীল বা কিছু পাঠকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে—এমন চিত্রের জন্য পরীক্ষামূলকভাবে টেমপ্লেট:চিত্র সতর্কতা তৈরি করেছি। টেমপ্লেটটি ব্যবহৃত হলে চিত্রটি সরাসরি প্রদর্শিত না হয়ে প্রথমে একটি সতর্কবার্তা দেখা যায়। পাঠক চাইলে "চিত্র দেখান" অপশনে ক্লিক করে এরপর চিত্রটি দেখতে পারবেন।

এই টেমপ্লেটটি কোনো চিত্র অপসারণ বা সেন্সর করার উদ্দেশ্যে নয়; বরং পাঠককে আগে থেকে অবহিত করে এবং তিনি চাইলে নিজ বিবেচনায় চিত্রটি দেখতে পারবেন।

এটি ব্যবহার করার আগে আপনার মতামত জানতে চাই। আপনার মতে, এ ধরনের টেমপ্লেট কি সংবেদনশীল বা সম্ভাব্য অস্বস্তিকর চিত্রের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে পারে? এ বিষয়ে আপনার কোনো পরামর্শ বা সংশোধনের প্রস্তাব থাকলে জানালে উপকৃত হব।

আপনার মতামতের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ। তালপাতার সেনাপতি ০৮:১৩, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@তালপাতার সেপাই হ্যা, আপনার টেমপ্লেটটি দেখলাম। এমন টেমপ্লেট সংবেদনশীল চিত্রের জন্য উপযোগী হতে পারে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:৪৭, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন