বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ৭ দিন আগে "সেপ্টেম্বর ২০২৬" অনুচ্ছেদে
২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২০ ২০২১ ২০২২ ২০২৩ ২০২৪ ২০২৫
২০২৬ সালে প্রাপ্ত বার্তাসমূহ


প্রশাসকত্ব অপসারণ সতর্কবার্তা

[সম্পাদনা]

সুপ্রিয় আশিক ভাই, আপনাকে এই বার্তাত মাধ্যমে জানাচ্ছি যে, নিষ্ক্রিয়তার কারণে বাংলা উইকিপিডিয়াতে আপনি আপনার প্রশাসক অধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন।

আপনি যদি আপনার প্রশাসক সরঞ্জামটি রেখে দিতে চান সেক্ষেত্রে নিষ্ক্রিয় প্রশাসক নীতিমালা অনুসারে, এখন থেকে ৭ দিনের মধ্যে আলোচনাসভায় বার্তা রাখার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করুন যে, আপনি অধিকারটি রাখতে ইচ্ছুক। ৭ দিনের মধ্যে যদি আপনার কাছ থেকে কোন সাড়া না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রশাসক অধিকারটি নীতিমালা অনুসারে বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। -- রকি (আলাপ) ১১:১৮, ১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি আপাতত:দূরে আছি; শীঘ্রই ফিরবো। ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১২:০৭, ১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা সভায় বার্তা রাখার মাধ্যমে আমি অদ্য সম্প্রদায়কে অবহিত করলাম যে, আমি অধিকারটি রাখতে ইচ্ছুক। - Ashiq Shawon (আলাপ) ০৫:০৫, ৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, ভাই। -- রকি (আলাপ) ১৬:০৭, ১৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বিশ্বকাপ ২০২৬ অংশ নিন!

[সম্পাদনা]
উইকিপিডিয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ এডিটাথন

প্রিয় Ashiq Shawon,

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে! এই উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ফুটবল ও বিশ্বকাপ সংক্রান্ত তথ্যের ঘাটতি পূরণে আজ ১১ জুন থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এডিটাথন। জ্ঞানকোষের এই মাঠে ফুটবল উৎসবে যোগ দিয়ে বাংলা উইকিপিডিয়াকে আরও তথ্যসমৃদ্ধ করতে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

  • সময়কাল: ১১ জুন – ১৯ জুলাই ২০২৬
  • লক্ষ্য: ফুটবল সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি ও বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন
  • স্বীকৃতি: সফল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল উইকিপদক, শীর্ষ ৩ জনের জন্য সার্টিফিকেট এবং বিশেষ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার!

আপনি আপনার সুবিধামতো খেলোয়াড়, দল বা স্টেডিয়ামের নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করে এই এডিটাথনে অংশ নিতে পারেন।

আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। শুভ সম্পাদনা!

ধন্যবাদান্তে,
ঐশিক রেহমান
০৫:০৯, ১১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!

[সম্পাদনা]

সুপ্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।

বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা

[সম্পাদনা]

নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:

  1. উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
  2. আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
  3. আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।

কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?

[সম্পাদনা]

বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন।

গুরুত্বপূর্ণ সময়রেখা

[সম্পাদনা]
  • আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
  • আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)

নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
০৫:৩৮, ২০ জুন ২০২৬ (ইউটিসি)

বাংলা উইকিসম্মেলন ২০২৬: সেশন প্রস্তাবের আহ্বান

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর — ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের সেশন প্রস্তাব জমা দিতে পারেন:

  1. ঝটপট বক্তব্য (৫ মিনিট)
  2. উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
  3. ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
  4. কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)

প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)

সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে: https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp

আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠান বিন্যাস উপদল
১৭:৪১, ৬ আগস্ট ২০২৬ (ইউটিসি)

সেপ্টেম্বর ২০২৬

[সম্পাদনা]

একজন সম্পাদক পরিবেশগত সম্পদ ব্যবস্থাপনা পাতাটি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা নামে স্থানান্তরের প্রস্তাব করেছেন। যেহেতু আপনার 'পরিবেশগত সম্পদ ব্যবস্থাপনা' পাতার সাথে সম্পৃক্ততা রয়েছে, সেহেতু আপনাকে স্থানান্তর আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। খাত্তাব হাসান (আলাপ) ১০:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৬ (ইউটিসি)উত্তর দিন