মহামান্য কাপুদান পাশা
আমি খাত্তাব হাসান, কাল্পনিক উসমানীয় ইসলামি খিলাফতের কাপুদান পাশা ও উজিরে আজম। আমার সদর দফতর বর্তমানে বাংলা উইকিপিডিয়া ও উইকিউক্তিতে। আমার এই একাউন্টটি ২০২২ সালের শুরুতে তৈরি হলেও আমি উইকিপিডিয়ায় আ হ ম সাকিব অ্যাকাউন্ট দিয়ে আছি ২০১৫ সালের নভেম্বর থেকে। বাংলা উইকিপিডিয়ায় আমার পছন্দের সম্পাদনার ক্ষেত্র হচ্ছে, মধ্যযুগীয় ইসলামি ইতিহাস, কম্পিউটার বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়াবলী, কিছু সফটওয়্যার আর হার্ডওয়্যার ইত্যাদি। আমি বর্তমানে উইকিপত্রিকার সম্পাদনা দলের সাথে কাজ করছি।
কাজের ক্ষেত্র
আমি আগে নিবন্ধ অনুবাদ করতাম ও এখনও প্রায়ই করি। তবে, আমার বর্তমানে কাজের প্যাটার্ন একটু পরিবর্তন হয়েছে। আমি সম্প্রসারণে মনোযোগ দিচ্ছি। আর আমার খেলাঘর পাতা অনুবাদ বা উন্নয়নে কোনো বাধা নেই। তবে সেটি অবশ্যই উন্নয়ন হতে হবে।
সাধারণ
বাংলা উইকিপিডিয়ায় এশীয় ও আফ্রিকি নাম, পণ্য বা স্থানগুলির বানান পশ্চিমা বানানের অনুকরণে করবেন না। যেটা বিভিন্ন কারণে প্রচলিত হয়ে গেছে, সেটার বিষয় আলাদা। আবার যেটা এশীয় ও পশ্চিমা উভয় বানান প্রচলিত হয়েছে, সেক্ষেত্রে এশীয় বানান ব্যবহার করুন।
উইকিপত্রিকা
বেশি সংক্ষিপ্ত কলাম গৃহীত হয়না। উইকিপত্রিকার সম্পাদক ব্যতীত অন্যদেরকে বার্তাকক্ষ পাতা হতে বা পরবর্তী সংখ্যা পাতার উপপাতা তৈরি করতে নিরুৎসাহিত করা হয়। স্বয়ংক্রিয় কার্যক্রমের জন্য কখনো আপনার লেখা/অবদান অপসারিত হয়ে যেতে পারে। লেখা জমাদানের জন্য জমাদান পাতায় যেতে পারেন।
উইকিপত্রিকায় কীভাবে পরিসংখ্যানের কাজ করবেন: https://peertube.wtf/w/qWoWFLJFVDShLegqidw5MK
সম্মাননা ও পুরস্কার
আমাকে বিভিন্নজন বিভিন্ন পদক দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাকে এখনও কোনো পদক দেয়া হয়নি। এতো বড় একজন কাপুদান পাশা ও উজিরে আজমকে কেনো স্মারক-পদক দেয়া হলো না, সেই বিষয়ে গবেষণা চলমান। নিচে আমার প্রাপ্ত পদকগুলির তালিকা:
| ক্রম | পদকের নাম | প্রদানকারী কর্তৃপক্ষ | প্রদানের তারিখ | মন্তব্য |
|---|---|---|---|---|
| ১ | আপনার জন্য একটি চিজবার্গার! | মজুমদার সাহেব | ১ এপ্রিল ২০২২ | |
| ২ | উসমানীয় সাম্রাজ্য পদক! | Deloar Akram | ৩০ জুলাই ২০২২ | |
| ৩ | ইসলাম বিষয়ক এডিটাথন পদক | উইকিপ্রকল্প ইসলাম | ৭ জুন ২০২৩ | |
| ৪ | বিশেষ পদক (২টি!) | তারেক বাবলু | ২৩ ডিসেম্বর ২০২৪ | |
| ৫ | উইকিপিডিয়া গণিত এডিটাথন পদক | Ishtiak Abdullah | ৬ জানুয়ারি ২০২৫ | |
| ৬ | জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪ পদক | WaqilOmatrik | ২ মার্চ ২০২৫ |