উইকিপিডিয়া:আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
|
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
|
| সরাসরি চলুন: সূচিপত্রে ↓ প্রথম আলোচনায় ↓ পাদদেশের আলোচনায় ↓ |
উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা
[সম্পাদনা]উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন পাতা তৈরি করা হয়,যার বেশিরভাগ নিবন্ধেই এক বা একাধিক নিবন্ধ পরিষ্করণ ট্যাগ বা বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা দূরীভূত করার জন্য ট্যাগ যোগ করা হলেও অনেক সময় উক্ত ব্যবহারকারীকে বার্তা দেওয়া হয় না বা নব্য ব্যবহারকারীগণকে সমস্যাসমূহের এর সমাধান সম্পর্কে বিস্তারিত বলা হয় না। এই কাজটি সহজ ও দ্রুত করার জন্য, প্রথমে আমি বার্তা প্রদান নামক একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। এরপর গ্যাজেট তৈরির নীতিমালা অনুসারে এটিকে সংশোধন এবং পরিমার্জন করে বর্তমান পর্যায়ে এনেছি। এই পাতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু প্রায় সকল উইকিপিডিয়ানদেরই বার্তা প্রদান করতে হয়, তাই এটিকে গ্যাজেট হিসাবে মনোনীত করার প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- সমর্থন — SHEIKH (আলাপন) ১০:৫৯, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- করা যেতে পারে, টহলদানে কাজে লাগে —শাকিল (আলাপ · অবদান) ১১:০৭, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- সমর্থন -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২২:২১, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- সমর্থন -- মহামতি মাʿসু়ম (আলাপ)
সমর্থন ≈ ফারহান «আলাপ» ১৫:২৫, ২৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
দৃঢ় সমর্থন Ishtiak Abdullah (আলাপ) ০৮:৪৬, ২২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
সমর্থন -- 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:০০, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)- সমর্থন। পাশাপাশি আলোচনাটি বন্ধ করার জন্য ইন্টারফেস প্রশাসকদের কাছে অনুরোধ রইল। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Yahya এবং আফতাবুজ্জামান: বাংলা উইকিপিডিয়ার একমাত্র ইন্টারফেস প্রশাসক হিসাবে আলোচনা বন্ধের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০৪:৩৭, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- ✪ দৃঢ় সমর্থন Anaf Ibn Shahibul 2 (আলাপ) ২০:৫৪, ২৩ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন — MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
দৃঢ় সমর্থন মো. মাহমুদুল আলম —তারিখবিহীন এই মন্তব্যটি আনুমানিক ২০২৫ সাল সময়ে যোগ করেছেন।
অউব্রা সংক্রান্ত নীতিমালা প্রস্তাব
[সম্পাদনা]অটো উইকি ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি উইকি সাইট সম্পাদনার সফটওয়্যার। এটি দিয়ে অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। প্রকল্প পাতায় এটি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকার কথা বলা থাকলেও এই মানদণ্ড কোনো আলোচনার ভিত্তিতে আসেনি। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না এটি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত দেখেছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে কখন এটি ব্যবহার করা যাবে না, কখন যাবে তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব-
- অউব্রা ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া হবে না। ব্যবহারকারীকে কোনো সুনির্দিষ্ট টাস্কের জন্য আবেদন করতে হবে। একজন প্রশাসক ওই টাস্ক সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়ের জন্য অনুমোদন দিবেন। নির্দিষ্ট সময়ের পরে জেসন পাতা থেকে নাম সরিয়ে ফেলা হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক ১৫০-২০০ পাতায় <cite class="citation web cs1" data-ve-.... টাইপের অপ্রয়োজনীয় কোড আছে, যা হাতে সংশোধন করা কঠিন। এগুলো সংশোধনের জন্য ১/২ দিন মেয়াদে কেউ অনুমতি চাইতে পারবেন।
- নিয়মিত সংশোধনের প্রয়োজন হলে কিংবা অনেক পাতা (সাধারণত ১০০০+) সম্পাদনার প্রয়োজন হলে বটের আবেদন করতে হবে।
- শুধু কসমেটিক চেঞ্জ টাইপের সম্পাদনা ও বানান সংশোধনের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে অন্য সংশোধন কাজের সময় এক সাথে এরকম সম্পাদনা করা যাবে।
- অন্য সম্পাদক ও প্যাট্রোলারদের সমস্যা এড়াতে সম্পাদনার গতি কম রাখতে হবে।
— ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:২০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)
মতামত
[সম্পাদনা]
সমর্থন করছি। সাথে কিছু মতামত বিবেচনায় নিলে নিতে পারেন: অনুমতির মেয়াদ আবেদনকৃত কাজ দেখে বিবেচনা করা যেতে পারে, তবে মূল কথা কাজ অস্থায়ী হতে হবে। গতির ব্যাপারটা আরো নির্দিষ্ট করা যেতে পারে, যেমন - ৬ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনা। নাহলে বিভিন্নজনের কাছে ধীরগতির সংজ্ঞা বিভিন্ন। — AKanik 💬 ১৬:১৮, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)
- সংখ্যা নির্দিষ্ট করে দেয়াই উচিত। তবে আরেকটু বাড়ানো যায়। হাতে সম্পাদনা করলেও ৬ ঘন্টায় এরচেয়ে বেশি সম্পাদনা করা যায়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
- আমি প্রথমে ৪ ঘন্টায় ২০০ লিখেছিলাম, পরে একাধিক ব্যবহারকারী একইসাথে যদি অউব্রা ব্যবহার করেন চিন্তা করে ৪ এর স্থানে ৬ লিখেছি। ভাল হয় যদি সবাই সম্পাদনা হারের বিভিন্ন মান প্রস্তাব করেন। একই মানে ঐক্যমত না হলে, শেষে গড় মান নেয়া যেতে পারে। ৬ ঘন্টায় হাতদ্বারাও অনেক সম্পাদনা করা যায়, কিন্তু হাতদ্বারা ও অউব্রা দিয়ে করার পার্থক্য থাকবে যে, অউব্রা দিয়ে ধরুন ৩০ মিনিটে ২০০ সম্পাদনা করে আপনি ৫ ঘন্টা ৩০ মিনিট বিরতি দিবেন, সাম্প্রতিক পরিবর্তন স্বাভাবিক হবার জন্য। এই বিরতিতে অন্য কাজ করবেন, ফলে সময় নষ্ট হবে না। হাতদ্বারা করলে এত বিরতি পাবেন না এবং পরিশ্রম বেশি হবে। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)
- সংখ্যা নির্দিষ্ট করে দেয়াই উচিত। তবে আরেকটু বাড়ানো যায়। হাতে সম্পাদনা করলেও ৬ ঘন্টায় এরচেয়ে বেশি সম্পাদনা করা যায়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
সমর্থন করছি। * NusJaS - আলাপ ১৬:৫০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)- এটা আগে কেন হয়নি? কথার কথা, আগে একজন ব্যবহারকারী অউব্রা ব্যবহার করে হয়ত শতাধিক সম্পাদনা করেছে, যেটা নতুন ব্যবহারকারী করতে পারবেনা। অনেকের কাছে সম্পাদনা সংখ্যা তেমন গুরুত্ব না রাখলেও অনেকের কাছে রাখে বলেই দেখেছি। তাদের প্রশ্নের কী উত্তর দিবেন? এটা অউব্রা দিয়ে কাজ শুরুর অনুমোদন করার আগে থেকেই করাটা উত্তম ছিল। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:৫৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
- সম্পাদনা সংখ্যা নয়, আলোচনা হচ্ছে স্থায়ীভাবে দেয়া হবে না। যারা মাঝে মাঝেই ব্যবহার করবেন, তাদের অধিকবার আবেদন করতে হবে। — AKanik 💬 ১৯:১৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
- আমার কথায় অস্পষ্টতা ছিল,
মাঝে মাঝেই ব্যবহার করবেন
এটা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসেন বুঝিয়েছি। যখন আপনি জানেন একই কাজ মাঝে মাঝেই করা প্রয়োজন হবে, তখন অউব্রার বদলে একবারে বট আবেদন করাই উচিত। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)- তাহলে ঠিক আছে। প্রস্তাবিত নীতিমালায়
সমর্থন ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৩৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- তাহলে ঠিক আছে। প্রস্তাবিত নীতিমালায়
- আমার কথায় অস্পষ্টতা ছিল,
- সম্পাদনা সংখ্যা নয়, আলোচনা হচ্ছে স্থায়ীভাবে দেয়া হবে না। যারা মাঝে মাঝেই ব্যবহার করবেন, তাদের অধিকবার আবেদন করতে হবে। — AKanik 💬 ১৯:১৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
সমর্থন, ৪ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনার সীমাবদ্ধতাই ঠিক আছে বলে আমার কাছে মনে হয়। প্রশাসকগণ অনুমতি দেওয়ার সময় একসাথে অনেক ব্যবহারকারীকে না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন করছি। -- মহামতি মাʿসু়ম (আলাপ)- অটো উইকি ব্রাউজার (অউব্রা) আগে ব্যবহার করিনি বলে এখানে কোনো মন্তব্য যোগ করিনি, কিন্তু সম্প্রতি উইকিমিডিয়া কমন্সে অউব্রা ব্যবহার করে প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে আমি বাংলা উইকিপিডিয়ায় এই প্রস্তাবিত নীতিমালাকে
সমর্থন করেছি, নাহলে এর অপব্যবহার যেকোনো বৃহৎ উইকিমিডিয়া প্রকল্পকে ছাড়খার করে দিতে পারে। --এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৩:০৭, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন - সাথে এই আলোচনা বন্ধ করার অনুরোধ করছি -- ䷝ কাঈম আমিন (আলাপ) ১০:০১, ৩০ মার্চ ২০২৫ (ইউটিসি)
সমর্থনপূর্বক এই আলোচনাটি বন্ধ করার অনুরোধ করছি। Ishtiak Abdullah (আলাপ) ১০:১৭, ৫ জুন ২০২৫ (ইউটিসি)
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উল্লেখযোগ্যতার নীতিমালার প্রস্তাব
[সম্পাদনা]সুপ্রিয় সবাই,
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রস্তাবনা লেখার সময় সক্রিয় ৩০টি অপসারণ প্রস্তাবনার মাঝে ২৭টি প্রস্তাবনাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব করছি। সম্প্রদায় প্রস্তাবনাটি গ্ৰহণ করলে এটি উইকিপ্রকল্প বাংলাদেশের অধীনে কার্যকর হবে এবং উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/শিক্ষা প্রতিষ্ঠান পাতায় লিপিবদ্ধ করা হবে। ইংরেজি উইকিপিডিয়া যারা নিয়মিত সম্পাদনা করেন তারা জেনে থাকবেন, সেখানে সহজে বুঝার সুবিধার্থে উইকিপ্রকল্প ভিত্তিক উল্লেখযোগ্যতার নির্দেশনা/নীতিমালার মতো পাতা তৈরি করা হয়ে থাকে।
- প্রস্তাবনা
২. মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]
৩. উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। যেসব উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় বা অনুমোদন বিহীন সেগুলো এবং যেগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে শিক্ষা-কার্যক্রম চালায় সেসব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।
এর বাইরে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে এমন যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ তৈরি করা যাবে।
এই নীতিমালার সাথে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় এমন নিবন্ধগুলো প্রশাসকগণ দ্রুত অপসারণ করতে পারবেন।
- ↑ সাধারণভাবে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত বা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগণ পড়াশোনা করেছেন এমন বিদ্যালয়।
প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত মতামত আশা করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- বর্তমানে উইকিপিডিয়ায় মৌলিক গবেষণা থেকে উদ্ভব প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধ রয়েছে। এতে যা ঘটেছে তা এরকম যে গুগল অথবা এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ করলে একটি বিদ্যালয় নিয়ে মোটামুটি চার/পাঁচটি উৎস পাওয়া যায়। এক উইকিপিডিয়া নিজেই, দুই সরকারি ওয়েবসাইট ও নিজস্ব ওয়েবসাইট, চার ইআইআইএন ডেটাবেস/ লিস্টিং সাইট আর পাঁচ ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেল। কখনো কখনো কিছু রুটিন নিউজ পাওয়া যায়। এখন বড় প্রশ্ন হলো এই নিবন্ধগুলো উইকিপিডিয়ায় আসলো কীভাবে। মূল কারণ উল্লেখযোগ্যতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণে এগুলো পড়ে আছে বহুদিন। বাস্তবে এগুলোর বেশিরভাগই উইকিপিডিয়ার মূল নীতিমালাগুলোতেই উত্তীর্ণ হতে পারে না। তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কারণে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতার কোনো মানদণ্ডই শতভাগ নিচ্ছিদ্র উল্লেখযোগ্যতা নিশ্চিত করবে না। বাংলা উইকিপিডিয়ায় যদি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতার সুযোগ রাখতেই হয় তাহলে তা কেবল নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে এমন প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া উচিত।
২ ও ৪ এর প্রতি আংশিক সমর্থন
- দেশে 'জিলা' / 'পাইলট' বিদ্যালয়গুলোর অনেকগুলো ১৯৬০/৭০ এর দশকের। 'শতবর্ষী' ও 'ব্রিটিশ আমলের' হওয়া কোনো উল্লেখযোগ্যতার মাপকাঠি হওয়া উচিত নয়। কারণ এটা পুরোপুরি সময়ের সাথে আপেক্ষিক। এমন হলে ১৯৪৮/৪৯/৫০-এর বিদ্যালয় কি বাদ দেওয়া হবে? এই শতবর্ষী বিষয়টি যদি থাকেই তাহলে এটা কতটা শিথিলযোগ্য বা নয় এটার ব্যখ্যা দরকার।
- প্রস্তাব-
- যাচাইযোগ্য উৎসের ভিত্তিতে সকল বিদ্যালয়ের উল্লেখযোগ্যতা নির্ধারণ করা হোক। সকল বিদ্যালয়কে একাধিক স্বাধীন এবং নির্ভরযোগ্য গৌণ উৎস থেকে বিস্তারিত কভারেজ পেতে হবে (রুটিন নিউজ ব্যতিত যেমন: নিয়োগ/ভর্তি বিজ্ঞপ্তি, অমুক অনুষ্ঠান অনুষ্ঠিত, সভাপতি অমুক নির্বাচিত ইত্যাদি)। এক্ষেত্রে পুরনো বলে উল্লেখযোগ্যতা থাকতে পারে এমন অনুমান উচিত নয়। অসম্পূর্ণ ট্যাগ যুক্ত করে মানোন্নয়নের সুযোগ দিয়ে শিথিলতা দেখানো যেতে পারে। একটি স্কুল যদি জাতীয় পর্যায়ে দীর্ঘদিন প্রভাব রাখে বা একটি উপজেলায় শিক্ষার সূচনাকারী (ইউনিয়ন/গ্রাম নয়) হয় তাহলে তা উল্লেখযোগ্যতা পাবে। পত্রিকার সূত্রের ক্ষেত্রে জাতীয় পত্রিকার সূত্র ব্যবহার করা উচিত। আঞ্চলিক পত্রিকার ক্ষেত্রে সর্বনিম্ন বিভাগীয় শহরের পত্রিকা যা অন্তত ২০-৩০ বছর ধরে প্রকাশিত হচ্ছে। এছাড়া অন্তত দুইজন উল্লেখযোগ্য (উইকিপিডিয়ায় ইতোমধ্যে নিবন্ধ থাকা শিক্ষায়তনিক ব্যক্তিত্ব/বিজ্ঞানী/পণ্ডিত/সাহিত্যক; তবে খেলোয়াড় বা রাজনীতিবিদ নন) ব্যক্তি মাধ্যমিক পাস করা (কেবল স্বল্প মেয়াদে যোগদান নয়; এক্ষেত্রে স্কুলের প্রভাবের কোনো প্রমাণ থাকে না) উল্লেখযোগ্যতা নিশ্চিত করবে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই যাচাইযোগ্যতা নিশ্চিত কঠিন। তাই কেবল যাচাইযোগ্য নিবন্ধগুলোই থাকবে। যেগুলো নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকবে সেগুলো স্ব স্ব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় পুনর্নির্দেশিত হবে।
- প্রতিষ্ঠাকালের বা ঘটনার অবশ্যই যাচাইযোগ্যতা থাকতে হবে। অন্তত বিদ্যালয়টি যে ১৯৪০-এ প্রতিষ্ঠিত এটার নির্ভরযোগ্য সূত্র থাকা চাই। উইকিপিডিয়ায় শ'খানেক বিদ্যালয়ের নিবন্ধ আছে যাতে কেবল সালটাই লেখা। আর কিছু নেই। দাবি আসবে 'এটা গুরুত্বপূর্ণ বিদ্যালয়'। কিন্তু যাচাইযোগ্যতা ছাড়া এটির গুরুত্ব এলাকার বাইরে তো কারো জানার কথা নয়। আমার এলাকার স্কুল কতটা গুরুত্বপূর্ণ তা আমি বুঝি। কিন্তু বিশ্বকোষে স্থান দেওয়ার জন্য আমার একার উপলব্ধি যথেষ্ট নয়। ধরুন একটি বিদ্যালয় ১৯২০ সালে বেড়ার ঘরে প্রাথমিক শ্রেণি চালু করল। কিন্তু হাইস্কুল হলো ১৯৬০-এ। তাদের ফটকে লেখা 'স্থাপিত-১৯৬০'। তখন কী করা হবে? একটি উদাহরণ: উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। নিবন্ধে এখনো ১৯৪৩ বাদে আর কিছুর উল্লেখ নেই। এমন প্রচুর নিবন্ধ স্থানীয় গুরুত্বের ভিত্তিতে তৈরি।
- আলিয়া মাদ্রাসাগুলোও স্তরবিন্যাস অনুযায়ী ২ ও ৩-এর শর্তগুলো পূরণ করবে। এক্ষেত্রে যাচাইযোগ্যতাও সাধারণ স্কুল-কলেজের মতো হবে (বিভ্রান্তি এড়াতে উল্লেখ)।
- দেশে প্রচুর আপগ্রেডেড সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোর অনেকগুলো শতবর্ষী হতে পারে এবং ৮ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালায়। এগুলো মিডল স্কুল বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
- প্রস্তাব- মাধ্যমিক মানে মাধ্যমিকই (এসএসসির অনুমোদন, অন্য স্কুলের নামে পরীক্ষার্থী পাঠানো নয়); নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নয়।
- বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গতকাল অনুমোদন পেয়ে আজ নিবন্ধ তৈরি করা উচিত নয়। অন্তত এটা যে বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়েছে এটার নিশ্চয়তা দরকার। ভারতে হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে। অনেকগুলো থেকে এখনো প্রথম ব্যাচও পাশ করে বের হয়নি। একে তো অনুমোদনের নিউজ বাদে আর কোনো কভারেজ থাকে না, তার উপর এগুলোর রাষ্ট্র ও সমাজের উপর প্রভাব ও গুরুত্ব আসলে কতটুকু?
- প্রস্তাব- যেসকল প্রতিষ্ঠান অন্তত চারটি বিভাগে (ইউজিসির নিয়ম) কার্যক্রম চালায় এবং ঐ প্রতিষ্ঠান থেকে নূন্যতম সংখ্যক (সংখ্যা আলোচনা সাপেক্ষে নির্নেয়) গবেষণাপত্র নিজে/জার্নালে প্রকাশের প্রমাণ রয়েছে সেসকল বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। এছাড়া যেসকল বিশ্ববিদ্যালয় পূর্বে অনুমোদিত ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে বা অ-অনুমোদিত কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব থাকলে, সেসকল বিশ্ববিদ্যালয় বা সমমান শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে।
৩ এর বিরোধিতা
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা উচিত হবে না। এগুলো স্কুল শিক্ষা বা K-12 এর অংশ। ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাদে বাকিগুলো স্বয়ংক্রিয় উল্লেখযোগ্যতা পাওয়ার জন্য উইকিপিডিয়ার মূল নীতিমালাগুলোতেই উত্তীর্ণ হতে পারে না। ব্যনবেইসের ডেটাবেসে ১,৫৫৫টি স্কুল এন্ড কলেজের নাম আছে, কেবল কলেজ ৩,৩৮০টি। এতগুলো বিদ্যালয় কীভাবে একসাথে উল্লেখযোগ্য হয়? বাংলাদেশে শহরাঞ্চলে এমনকি উপজেলাগুলোতেও প্রচুর 'কলেজ' ও 'স্কুল এন্ড কলেজ' রয়েছে। অথচ কয়েকটার অনুমোদন আছে, ছাত্র নেই এমন অবস্থা। কভারেজও নেই। ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে পাঁচশ'র বেশি নিবন্ধ তৈরি করা সম্ভব। এগুলো বিজ্ঞাপণ ছাড়া কিছু নয় (ইতোমধ্যে প্রচুর মূলনামস্থানেই আছে)। এগুলোর শিক্ষকদের পদবিন্যাস বিশ্ববিদ্যালয়ের মতো হলেও বর্তমান শিক্ষাক্ষেত্রের অবস্থা বিবেচনায় এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য করা উচিত হবে না। গ্রামের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন তবে অবস্থা একই। সবেমাত্র নামমাত্র শিক্ষক নিয়ে কলেজ শাখা খুললে সেটা কতটুকু উল্লেখযোগ্যতা পাবে?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স (৩-বছর মেয়াদী কোর্স) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় সব কলেজেই প্রথমে ৩ বছর মেয়াদী কোর্সের অনুমোদন দেয় এবং এরপর রেজাল্টের উপর ভিত্তি করে ৪-বছর মেয়াদী অনার্সের অনুমোদন পায়। যারা সন্তুষ্ট করতে পারে না, তারা পায় না। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আমার কোনো আক্রোশ নেই। তবে আমার তৈরি করা নিবন্ধেই আমি দুটির বেশি সূত্র খুঁজে পাচ্ছি না। কিছু কলেজে আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা নগন্য। 'স্কুল এন্ড কলেজ' বাদে প্রায় সব কলেজেই পাস কোর্সের অনুমোদন আছে। সংসদ সদস্যের সুপারিশ ও বিভাগপ্রতি একটি করে রুম দেখিয়ে এই অনুমোদন আদায় করা যায়। এটা অনার্স পর্যন্ত কম যায়; যেহেতু মান নিয়ন্ত্রণ তুলনামূলক কঠোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজ আছে প্রায় ৮৮১ এবং ডিগ্রি কলেজ আছে প্রায় ১,৯২১টি। যেখানে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যতা নিয়েই সংশয় আছে সেখানে এত পরিমাণ কলেজ একসাথে উল্লেখযোগ্য হওয়া অসম্ভব। একই যুক্তিতে যেকোনো মেয়াদের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না। যেহেতু ডিপ্লোমাও পাস কোর্সের মতো এইচএসসির উপরে কিন্তু ৪ বছরের অনার্সের নিচে।
- ৩ নং পয়েন্টে প্রস্তাব- অন্তত একটি বিষয়ে কার্যক্রম রয়েছে এমন সকল ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রদানকারী কলেজ/ ইনস্টিটিউট/একাডেমি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। ৪ বছরের অনার্সের উপরে সকল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান (যেমন: পিজিডি/মাস্টার্সের মতো আন্তর্জাতিকভাবে প্রচলিত বিষয়ে) স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। এছাড়া জাতীয় পর্যায়ে ঐ বিষয়ে বিশেষায়িত অন্যতম প্রতিষ্ঠান হলে (ডিপ্লোমা হলেও) তা উল্লেখযোগ্য হবে। এটি ন্যূনতম মানদণ্ড হওয়া উচিত।
- বিশেষ মানদণ্ড: জাতীয় বিশ্ববিদ্যালয় ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদী প্রফেশনাল কোর্স আছে। এগুলোর সমস্যা এখানে যে এদের শিক্ষার্থী সংখ্যা নগন্য এবং কভারেজ বলতে কেবল বিজ্ঞাপনই থাকে।
- কওমি মাদ্রাসার বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন
- স্পষ্টত কওমি মাদ্রাসারও উল্লেখযোগ্যতা ও যাচাইযোগ্যতা প্রয়োজন। একইসাথে ধর্মীয় ও রাজনৈতিক বিষয় হওয়ায় এটি নিয়ে মতপার্থক্য তৈরি হবে। দেশে অনিবন্ধিত মিলিয়ে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ২২,০০০ থেকে ২৫,০০০টি। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কভারেজ, ঐতিহাসিক দেওবন্দি আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার ভিত্তিতে উল্লেখযোগ্যতায় উত্তীর্ণ হবে।
- সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
- সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। যেহেতু প্রতি উপজেলায় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাই সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা উচিত হবে না। প্রতি জেলা শহরে ২-১০টির মতো স্কুলসহ প্রতি উপজেলায় ১ করে নিয়ে দেশে প্রায় ৫০০/৬০০ এমন স্কুল আছে। সবক্ষেত্রে পুরনো স্কুলটাই সরকারি হয় এমনও নয়। যেমন পটিয়া উপজেলায় সবচেয়ে পুরনো হলো, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। কিন্তু সরকারি হয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজের ক্ষেত্রেও এমন হয়েছে। যেমন সীতাকুণ্ড ডিগ্রী কলেজকে না করে করা হয়েছে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজকে। সবক্ষেত্রেই সরকারি হওয়া নিশ্চিত উল্লেখযোগ্যতা বোঝায় না। কিছু প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠা করে নিজ উদ্যোগে। যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র/টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এগুলোর কয়েকটা বাদে বাকিগুলো উল্লেখযোগ্যতা নেই। যেখানে বেসরকারি প্রতিষ্ঠান গুলো তাৎপর্যপূর্ণ কভারেজের অভাবে উইকিপিডিয়ায় থাকছে না সেখানে কেবল সরকারি হওয়ায় গণহারে এগুলোকে রাখা উচিত হবে না।
- এই স্বয়ংক্রিয় উল্লেখযোগ্যতা এবং নূন্যতম মানদণ্ডগুলো বাংলাদেশের সাথে ভারতের জন্যও অনুসরণ হোক। অন্যথায় বাংলা উইকিপিডিয়ায় বৈষম্য সৃষ্টি হবে। বাংলাদেশের কোনো কলেজ অপসারণের সময় "পশ্চিমবঙ্গের অমুক কলেজের তো নিবন্ধ আছে" এমন দাবি আসতে পারে। অন্য রাষ্ট্রগুলোর জন্য উইকিপিডিয়ায় সাধারণ নীতিমালা প্রযোজ্য হোক। প্রস্তাবিত নীতি কার্যকর হলে যে প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্যতা পাবে না সেগুলোকে সরাসরি অপসারণ বা পুনর্নির্দেশ না করে টেমপ্লেট লাগিয়ে কিছুদিন মানোন্নয়নের সুযোগ দিয়ে পর্যালোচনা করা হোক। ✷ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:২৪, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
মন্তব্য
[সম্পাদনা]
সমর্থন মেহেদী আবেদীন ১৮:০১, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
মন্তব্য ১ নং পয়েন্ট: প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী বা তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলে উল্লেখযোগ্য বিবেচিত হওয়া উচিত। বাকি পয়েন্ট
সমর্থন দেলোয়ার (✉)
- হওয়া উচিত ধরণের শব্দ নীতিমালাকে স্পষ্ট করবে না বরং এতে বিভ্রান্তি তৈরি করবে। প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারেই শুরুর দিকের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পষ্টতই এই বিদ্যালয়গুলো নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। কোন প্রাথমিক বিদ্যালয় যদি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে তবেই সেই প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা উচিত, অনেক অপসারণ প্রস্তাবনায় এটা নিয়ে আলোচনা হয়েছে। এই সুযোগ রাখা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থনমোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:৩৭, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন -- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১২:৪৮, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন ≈ ফারহান «আলাপ» ০৭:৩১, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন Yahya (আলাপ) ১৩:১৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আলোচনা শুরুর এতোদিন পর এসে "শতবর্ষী" নিয়ে নিচে Badhon-এর মন্তব্য আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। প্রতিষ্ঠানের বয়স কেবল একশ বছর হলেই যাচাইযোগ্য/নির্ভরযোগ্য তথ্যসূত্র না পাওয়া গেলেও 'বিশ্বকোষে' স্থান পবার উপযুক্ত হবে আমার তা মনে হয়না। শুধু কোনও ঐতিহাসিক গুরুত্ব (যেমন, কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ততা) থাকলে তাকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা যেতে পারে। "তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং" শব্দগুচ্ছ কেটে দিলে বাকি পয়েন্টগুলো নিয়ে আমার আপত্তি নেই। Yahya (আলাপ) ১৭:১৭, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Yahya এখানে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যপারে নীতিমালা কিছুটা শিথিল করার চেষ্টা করা হচ্ছে। যদি কোন নিবন্ধ GNG-তে উত্তীর্ণ হয়, অর্থাৎ নির্ভরযোগ্যসূত্রে তাৎপর্য প্রচারনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই আলোচনা অর্থহীন। আপনি মেবি বলতে চাচ্ছেন, যেকোন ধরনের প্রতিষ্ঠান স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়- সেটা শত বছরের পুরোনো হোক না কেন, তাৎপর্যপূর্ণ প্রচার না থাকলে নিবন্ধ রাখার যুক্তি কী?
- আমি পুরাতন সব আলোচনা পড়ে যা বুঝেছি, পুরাতন সম্প্রদায়ের যেকোনো ধরনের উচ্চ বিদ্যালয় রাখার পক্ষে ঐক্যমত ছিলো। এইজন্য বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ তৈরি হয়েছিলো, এখন সেগুলো যাচাই-বাছাই করে অপসারণ করা হচ্ছে। এমনকি বহু প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধও তৈরি হয়েছিলো সম্প্রদায়ের কোমল নীতিমালার জন্য। এখন সম্প্রদায় কিছুটা শিথিল হতে চাচ্ছে, তবে পূর্বের সিদ্ধান্তের থেকে আকাশ-পাতাল ফারাক সিদ্ধান্তে আসা উচিত নয়।
- যাইহোক শতবর্ষী বা ৭৫ বছর পুরাতন প্রতিষ্ঠানের নিবন্ধ বাংলা উইকিতে দীর্ঘদিন ধরেই রেখে দেওয়ার প্রচলন রয়েছে, সাম্প্রতিক আলোচনামুখর দুই একটি নমুনা উদা-১, উদা-২। যাইহোক শতবর্ষী প্রতিষ্ঠান রাখার যুক্তি অবশ্যই রয়েছে, কারণ যে প্রতিষ্ঠান শতবর্ষ ধরে শিক্ষাদান করছে এটাই তার গৌরবের চিহ্ন, পত্র-পত্রিকায় এভাবেই ব্যাখ্যা করা হয়। আর বেশি কথা বলতে চাইনা। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ২০:২৭, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- নীতিমালা শিথিল করার জন্য এই প্রস্তাব -প্রস্তাবক কোথাও এটা বলেছেন? নির্ভরযোগ্য তথ্যসূত্র না পাওয়া গেলে সেই নিবন্ধকে আপনি কেন রাখবেন? উইকিপিডিয়া একটি বিশ্বকোষ (পড়ুন: উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ) এবং এটি বাছবিচারহীন তথ্যের কোনো সংগ্রহ নয়। Yahya (আলাপ) ১৬:৫৭, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আলোচনা শুরুর এতোদিন পর এসে "শতবর্ষী" নিয়ে নিচে Badhon-এর মন্তব্য আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। প্রতিষ্ঠানের বয়স কেবল একশ বছর হলেই যাচাইযোগ্য/নির্ভরযোগ্য তথ্যসূত্র না পাওয়া গেলেও 'বিশ্বকোষে' স্থান পবার উপযুক্ত হবে আমার তা মনে হয়না। শুধু কোনও ঐতিহাসিক গুরুত্ব (যেমন, কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ততা) থাকলে তাকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা যেতে পারে। "তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং" শব্দগুচ্ছ কেটে দিলে বাকি পয়েন্টগুলো নিয়ে আমার আপত্তি নেই। Yahya (আলাপ) ১৭:১৭, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
সমর্থন - শুধু বাংলাদেশ নয়, ভারত সহ সকল রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিবন্ধের জন্য এমন নীতিমালা প্রয়োজন। -- খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৫৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)- তবে অনেক প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় হয়ে তাদের কলেজ শাখা খুলে নামের শেষে স্কুল ও কলেজ লিখে। কিন্তু তাদের কলেজ শাখা এমপিওভুক্ত থাকে না। আবার অনেক এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র পাওয়া যায় না। তাই এমপিওভুক্তির সাথে যথেষ্ট তথ্যসূত্র ও থাকা দরকার। তবেই তাকে উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:২৭, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
সমর্থন
সমর্থন - Dolon Prova (আলাপ) ০৩:৩৬, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন - নিচে উল্লেখিত আদিভাইয়ের পয়েন্টটিও যুক্ত করা হোক। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:১৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন - উপরের প্রস্তাবনা ও নিচের আলোচনার ভিত্তিতে চুড়ান্ত নীতিমালা তৈরির ব্যাপারে সমর্থন। ≈ MS Sakib «আলাপ» ২২:০৪, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)
মন্তব্য - :@MdsShakil এমপিওভুক্ত বা অনুমোদিত আলিম/ফাজিল/কামিল মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ক্ষেত্রে? (نقاش) عبد الله ১২:৪৫, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @MdsShakil উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত কিংবা সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা না করে মাধ্যমিক পর্যায়ের মতো শতবর্ষী, সরকারি কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কেননা এমনও হতে পারে কোন কোন এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র নাও পাওয়া যেতে পারে। (نقاش) عبد الله ১২:৫১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
বিরোধিতা বাংলা উইকিতে আলোচনা হয়েছিল, মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নিবন্ধগুলো থাকবে; প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধগুলো থাকবে না। তখন অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ মুছে ফেলা হয়েছিল। সেই অনুসারেই মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সেসব নিবন্ধ লেখা হয়েছিল। ইংরেজি উইকিপিডিয়ায় সকল মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ রাখা হয়, আমরাও সেভাবেই আলোচনা করেছিলাম। আমি আশা করছি, যেসব নিবন্ধে যথেষ্ট তথ্য ছিল এবং এই আলোচনা শুরুর পরে অপসারণ করা হয়েছে, সেসব নিবন্ধ ফেরত আনা হোক। --সাদি (আলাপ) ১১:২৩, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
- উক্ত আলোচনাটির লিংক প্রদান করার জন্য অনুরোধ করছি। ইংরেজিতে সকল মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ রাখা হয় কথাটির সাথে একমত হতে পারছি না, আমি অনেক মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ আলোচনার মাধ্যমে অপসারিত হতে দেখেছি —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
- দুটি আলোচনা খুঁজে পেলাম, একটি শিরোনাম ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা এবং আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ তৈরি ও উল্লেখযোগ্যতা প্রসঙ্গে। ইংরেজি উল্লেখযোগ্যতার পাতাটির প্রধান কথা হচ্ছে কভারেজ থাকতে হবে; লিংক এটি। কভারেজ আছে, অথচ নিবন্ধগুলিকে অপসারণে পাঠানো হচ্ছে, একটু সার্চ করে দেখা হচ্ছে না। সাদি (আলাপ) ০৬:১৬, ২৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আপনার লিংক করা ইংরেজির নীতিমালাটি সক্রিয় নয়, আলোচনাসভার আলোচনাগুলোতে
মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নিবন্ধগুলো থাকবে
এমন সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কিনা তা আমার কাছে স্পষ্ট হচ্ছে না। পুনশ্চ, যদি তথ্যসূত্র/কাভারেজ থাকে এবং তা WP:GNG পূর্ণ করে তবে যেকোন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা যাবে, প্রস্তাবিত নীতিমালায় এই সুযোগ রাখা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১১:৫০, ২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- আপনার লিংক করা ইংরেজির নীতিমালাটি সক্রিয় নয়, আলোচনাসভার আলোচনাগুলোতে
- দুটি আলোচনা খুঁজে পেলাম, একটি শিরোনাম ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা এবং আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ তৈরি ও উল্লেখযোগ্যতা প্রসঙ্গে। ইংরেজি উল্লেখযোগ্যতার পাতাটির প্রধান কথা হচ্ছে কভারেজ থাকতে হবে; লিংক এটি। কভারেজ আছে, অথচ নিবন্ধগুলিকে অপসারণে পাঠানো হচ্ছে, একটু সার্চ করে দেখা হচ্ছে না। সাদি (আলাপ) ০৬:১৬, ২৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- উক্ত আলোচনাটির লিংক প্রদান করার জন্য অনুরোধ করছি। ইংরেজিতে সকল মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ রাখা হয় কথাটির সাথে একমত হতে পারছি না, আমি অনেক মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধ আলোচনার মাধ্যমে অপসারিত হতে দেখেছি —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
বিরোধিতা ৪ নং এ বিরোধিতা, যেভাবে ব্যাঙের ছাতার ন্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন হচ্ছে তাতে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য ধরা অনুচিত। —মহাদ্বার আলাপ ০৭:০৮, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)
- বিশ্ববিদ্যালয় নিয়ে নিচের আলোচনা দেখুন —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৫, ২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
বিরোধিতা - ২, ৩ ও ৪ নং পয়েন্ট।
২ নং পয়েন্ট - ধরুন, ৭৫ বছর বা ১০০ বর্ষী একটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রণেতা নিজে মৌলিক গবেষণা করে তথ্য যুক্ত করেছে, প্রতিষ্ঠানের ইতিহাস লিখেছে, সুন্দর দৃষ্টি নন্দন একটি নিবন্ধ তৈরী করেছে। কিন্তু এসবের কোনো তথ্যসূত্র যুক্ত করেনি, অনলাইনেও নেই। এখন কথা হলো তার দেওয়া তথ্যে তিনি ভুল ইতিহাস উপস্থাপন করতে পারে, নিজের ইচ্ছামত পরিসংখ্যান উপস্থাপন করতে পারেন। আমরা কী ভাবে তার দেওয়া তথ্যগুলো যাচাই করবো ? তাই তথ্যসূত্রহীন ১০০ বর্ষী হোক বা ১০০০ বর্ষী হোক কোন প্রতিষ্ঠানের নিবন্ধ আমাদের উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত না। কারণ উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। আমরা সর্বোচ্চ একটি "বাংলাদেশের শতবর্ষী কলেজের তালিকা" বা "বাংলাদেশের শতবর্ষী উচ্চ বিদ্যালয়ের তালিকা" নিবন্ধে তার নাম যুক্ত করতে পারি। শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় উইকিতে উল্লেখযোগ্য হিসেবে ধরা হবে, যখন তার উল্লেখযোগ্যতার প্রমাণ থাকবে। শতবর্ষী তবে নিবন্ধে তথ্যসূত্র যুক্ত পড়ার মতো কোনো তথ্য নাই, তা হলে হবে না।
৩ নং পয়েন্ট - কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হিসেবে ধরা উচিত নয়। এমপিওভুক্ত বা অনুমোদনের সাথে অবশ্যই উইকিপিডিয়া পর্যায়ের তথ্যসূত্র যুক্ত একটি সুগঠিত নিবন্ধ হতে হবে। এমপিওভুক্ত কিন্তু নিবন্ধে পড়ার মতো কোনো তথ্য নেই বা প্রণেতার স্ব প্রকাশিত মৌলিক তথ্য আছে, যা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র নেই, তা হলে চলবে না।
৪ নং পয়েন্ট - বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য না ধরে শুধু মাত্র সরকারি পাবলিক, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠান কে অবশ্যই তার উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয়, কিন্তু অনলাইনে তার নাম ছাড়া উইকিপিডিয়ায় রাখার মতো অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। এ ধারণের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধ পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা অনুচিত। - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০৪, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @BadhonCR এখানে এই মন্তব্য নিষ্প্রয়োজন। এখানে আলোচনা হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠার ব্যপারে। যাচাইযোগ্যতা, তথ্যসূত্রহীন নিবন্ধ, উল্লেখযোগ্যতার প্রমাণ বা মৌলিক গবেষণা এগুলো ভিন্ন আলোচনা। উপরের ও নিচের সকল মন্তব্য মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @DeloarAkram ব্যবহারকারী Badhon-এর মন্তব্য চলমান আলোচনার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে আটকানো যৌক্তিক মনে করছি না। Yahya (আলাপ) ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- আলোচনা থেকে পুরোনো মন্তব্য মুছে ফেলবেন না, <s></s> ব্যবহার করে কেটে দিবেন। আরেকটি বিষয় মনে রাখুন, এই নীতিমালা উইকিপিডিয়ার মৌলিক কোনো নীতিমালাকে পাশ কাটাবে না বরং এই বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নির্ণয়ে সহযোগিতা করবে —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- মন্তব্য। সন্মানিত @প্রশাসক:
গণ, এই আলোচনাটি প্রায় ১ বছরের পুরাতন। আমার মনে হচ্ছে এর থেকে বেশি আলোচনার প্রয়োজন নেই, এবং যার যে মন্তব্য ছিলো তার প্রায় সবই এখানে চলে এসেছে। বহুদিন ধরেই নতুন কেউ এখানে মন্তব্য করেনি। তাই @প্রশাসক:
দের নিকট অনুরোধ করলাম আলোচনাটি একটা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করার জন্য। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:২৭, ১০ মে ২০২৪ (ইউটিসি)
বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা
[সম্পাদনা]এর বাইরেও কিছু বিচারধারা বিবেচনা করা যায়।
- মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলো শতবর্ষী না হলেও উল্লেখযোগ্য হবে।
- ইউজিসির অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না।
- এই নীতিমালা শুধু বাংলাদেশে প্রযোজ্য হবে, না কি এর সাথে ভারত ও অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ক্ষেত্রে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা” নাম দিলে বিভ্রান্তি হবে না।
সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাই • আলাপ • ১৯:২৬, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
- প্রস্তাবনার শিরোনামের পাশাপাশি শুরুতেই স্পষ্ট করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। বাকী দুই পয়েন্ট যোগ করে নিতেও আমি সমস্যা দেখি না। এভাবে সংশোধন করে লেখা যেতে পারে,
২. মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। এর বাইরের মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।
- ভুঁইফোড় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ তৈরি বন্ধে এভাবে উল্লেখ করা যেতে পারে,
—শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।
- @MdsShakil জ্বি ঠিক আছে। তবে ৪ নং টা এভাবে লিখুন
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে। তবে এ ভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি অনুমোদিত হতে হবে অথবা WP:NSCHOOL নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।- কারণ সরকারি নতুন মেরিন একাডেমি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টেক্সটাইল কলেজগুলোর তালিকা ইউজিসির ওয়েবসাইটে থাকেনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:০২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @DeloarAkram কিন্তু প্রতিষ্ঠান নিজে কিন্তু বিশ্ববিদ্যালয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের আওতায় নিজেরা কোর্স পরিচালনা করে। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর ন্যায়) আমার মনে হয় না শুধু শুধু এত জটিল বিষয় এখানে ঢুকানোর কোন প্রয়োজন আছে। বরং সহজ করে এভাবে লেখা যেতে পারে,
—শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]
- @MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- ↑ এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে।
- @MdsShakil, হ্যা এভাবেও লেখা যেতে পারে। ইউজিসির সাথে সরকারি অন্যান্য কর্তৃপক্ষ অনুমোদিত। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৩:৩৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @MdsShakil, @Meghmollar2017
বিভিন্ন জেলার সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে,
জেলা পর্যায়ের সরকারি উচ্চ বিদ্যালয়সমূহ (মাধ্যমিক স্তরের) পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে।- এরূপে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ, উপজেলা পর্যায়ের হলে, তা পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না।(কেটে দিলাম, এভাবে বেশি জটিল হয়ে যাবে, শাকিল ভাই উপরে যেরকম বলেছেন, সেরকমই ঠিক আছে। — হাসিব (আলাপ) ০৮:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি))
প্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে,
- শতবর্ষী-র পরিবর্তে ৭৫ বছর হলে ভালো হয়, ৭৫ বছর ধরলে ১৯৪৮ এর পূর্বে অথবা ১৯৪৭-এর পূর্বে বলা যেতে পারে, আমি বলতে চাচ্ছি বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের উপমহাদেশের প্রেষ্ঠাপটে যথেষ্ট প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।
৪নং পয়েন্ট সম্পর্কে,
- শুধুমাত্র ইউজিসি অনুমোদিত হলেই উল্লেখযোগ্য হয়ে যাবে এমনটা মনে করি না। উদাহরণ হিসেবে, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী, মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট উল্লেখযোগ্য বলা যায় না। এই ধারাটি এভাবে বলা হলে এসব বিশ্ববিদ্যালয় বাদ যাবে-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সেসকল শিক্ষা প্রতিষ্ঠান যাদের শিক্ষা কার্যক্রম (Academic programs) চলমান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।— হাসিব (আলাপ) ০৫:৫৯, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Haseeb55 উপরে আমার আর শাকিল ভাইয়ের আলোচনায় দেখুন! এরকম একটি বিষয় উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন প্রতিষ্ঠানকে শুধু ইউজিসি নয়, সরকারি স্বীকৃতিদানকারী যেকোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পেলেই হবে। টীকায় দেখুন। এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত।
- আর @MdsShakil ভাই, শতবর্ষী প্রতিষ্ঠানের ব্যপারে আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই আলোচনায় একটি মন্তব্য করেছি, এটা আসলে কিছু সিনিয়র উইকিপিডিয়ানের উদ্বেগ, যার সাথে আমি একমত রয়েছি। আমি শতবর্ষের স্থানে ৭৫ করার কথা বলেছি, আসলেই ব্রিটিশ আমল থেকে পাঠদানকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত, তবে নিবন্ধটিতে কিছু সারাংশমূলক তথ্য থাকা বাঞ্ছনীয়, তাছাড়া পাঠক নিবন্ধে এসে কিছুই পাবেনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @MdsShakil হ্যা, আপনি বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা উপ-অনুচ্ছেদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনায় পরিবর্তন আনতে পারেন। এবং মন্তব্যকারী সবাইকে পুনরায় মেনশন দিতে পারেন। অথবা উপনাম তৈরির মত আবার পুনরায় প্রস্তাবনা দিতে পারেন। উপরের আলোচনার সাথে সাথে শতবর্ষীর স্থানে ৭৫ বছর অথবা ব্রিটিশ আমলে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যুক্ত করতে পারেন। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:২৯, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি)
- বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
সাধারণত যেসব বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের নাম মানুষ বেশি সার্চ করে বা অধিক গুরুত্ব বহন করে ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে) এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করলে সুবিধা জনক হবে। 103.145.74.152 (আলাপ) ০৬:৩৪, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
শতবর্ষীর স্থানে ৭৫ বছরের প্রস্তাব
[সম্পাদনা]সুপ্রিয় উইকিপিডিয়ান! আপনারা জ্ঞাত রয়েছেন পূর্বে সাধারণত সকল উচ্চ বিদ্যালয়কে রেখে দেওয়া হলেও বর্তমানে সকল প্রাথমিক বিদ্যালয়কে মুছে দেওয়া হয়েছে এবং বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ পর্যাপ্ত তথ্যের অভাবে, উল্লেখযোগ্যতার অভাবে আলোচনা মুছে দেওয়া হচ্ছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি এই শব্দটা ছোটবেলায় ঐতিহাসিকের বিপরীতে ব্যবহার হতে দেখেছি। এখনো দেশীয় পত্র-পত্রিকায় ব্রিটিশ আমলের স্থাপনাকে ঐতিহাসিক হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়। তাই ৭৫ বছর পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই মুছে ফেলা উচিত নয়। পূর্বের আলোচনায় বহু সাবেক অভিজ্ঞ উইকিপিডিয়ান শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকে রেখে দেওয়ার কথা বলতে দেখেছি। আমি আলোচনাসভা ও কিছু স্থানের আলোচনা খুজে পেলাম দেখুন এখানে (এক, দুই, তিন)। এইজন্য আমি প্রস্তাব করছি নীতিমালায় ১০০ বছর পুরাতনের স্থলে ৭৫ বছর করা হোক। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
সমর্থন - কিরন ২১:৪১, ৯ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
কলেজ / মহাবিদ্যালয় সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা
[সম্পাদনা]যেকোনো কলেজ বা মহাবিদ্যালয়তো বটেই, বিশ্ববিদ্যালয়ও বাই-ডিফল্ট উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে (১৯৭১'এর পূর্বে) যেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিলো সেগুলো কেবলমাত্র এবং নিশ্চিতভাবেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠানই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এগুলোর মূল চরিত্রের বিশ্লেষণে দেখা যায় ভিন্নরূপ। আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী ও অনার্স পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা আবশ্যক। নীতিমালাটি এমন হতে পারে - কোনো বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তিত্ত্ব সেই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করেছেন বা শিক্ষা প্রদান করেছেন এবং খ্যাতিমান বলতে এখানে কেবল শিক্ষায়তনিককেই বুঝানো হবে - লেখক/সাহিত্যিক/বিজ্ঞানী/পণ্ডিত ইত্যাদিই কেবল বিবেচ্য হবে; কোনো মতেই কোনো সঙ্গীত শিল্পি/ক্রীড়াবিদ/অভিনেতা/রাজনীতিবিদের জন্য নয়। এর বিশেষ কারণ রয়েছে: জ্ঞানতাত্ত্বিক বিষয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হয়; কিন্তু প্রতিভা এখান হতে লাভ করা যায় না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:১৪, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
নামস্থানগুলোর জন্য সহজ উপনাম তৈরি (২)
[সম্পাদনা]পূর্বের অনুরোধে নামস্থানগুলোর সহজ উপনাম তৈরিতে সকলে সমর্থন দিয়েছেন। কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কোন উপনামটা দেয়া ঠিক হবে। তাই গত অনুরোধের মৌলিক কয়েকটি কথা উল্লেখ করে প্রস্তাবনাটা পুনরায় সাজাতে আগ্রহী হচ্ছি।
- ১৩জন সক্রিয় ব্যবহারকারী প্রস্তাবনাটিতে সমর্থন দিয়েছেন।
- দুই অথবা তিনজন ভিন্ন উপনামের প্রস্তাবনা দিয়েছেন।
- ব্যবহারকারীর ও বিষয়শ্রেণীর সংক্ষিপ্ত কি "ব" হতে পারে কিনা; তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
- আলাপ পাতার সংক্ষিপ্তরূপের জন্যও প্রস্তাবনা এসেছে।
- সকল নামস্থানের জন্য সংক্ষিপ্ত উপনাম তৈরির প্রস্তাবনা এসেছে।
- প্রস্তাবিত উপনামগুলো:
| নামস্থান | প্রথম প্রস্তাবনা[১] | দ্বিতীয় প্রস্তাবনা[২] | তৃতীয় প্রস্তাবনা[৩] | চতুর্থ প্রস্তাবনা[৪] |
|---|---|---|---|---|
| উইকিপিডিয়া | উ | উ | উপি | উপ |
| মিডিয়াউইকি | ম | মি | মিউ | মউ |
| টেমপ্লেট | ট | টে | টেম | টপ |
| প্রবেশদ্বার | প | প্র | প্রদা | পদ |
| সাহায্য | স | সা | সায | সহ |
| বিষয়শ্রেণী | বি (যেহেতু কম ব্যবহার প্রয়োজন হয়) | বি | বিশ | বষ |
| ব্যবহারকারী | ব | ব্য | ব্যব | বক |
| আলাপ | - | $1আ* | $1আ* | $1আ* |
তথ্যসূত্র
| ||||
চতুর্থ প্রস্তাবনায়
সমর্থনসহ আমার যুক্তি: যদি কখনও মূল নামস্থানের পাশাপাশি সহপ্রকল্পের বাংলা আন্তঃউইকি যোগের চিন্তা হয়, তাহলে যাতে বিষয়টি কঠিন না হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিষয়, আ কার হ্রস্ব-ই কার ইত্যাদি সংক্ষিপ্ততাকে কিছুটা হলেও ভঙ্গ করে। তাই সেগুলো বাদ দেয়া হয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সবগুলো নামস্থানের সংক্ষিপ্ত করা হবে কিনা। আমি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছি। তবে চাইলে সহজেই গৃহীত প্রস্তাবনার প্যাটার্ন অনুযায়ী করা যেতে পারে। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:১৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- হালনাগাদের জন্য জানিয়ে রাখছি, একক প্রস্তাবনা না আসায় বিষয়টা স্থগিত হয়ে গিয়েছে।
- https://phabricator.wikimedia.org/T382822 —মহাদ্বার আলাপ ২০:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @Greatder একক প্রস্তাবনার জন্য নয়, ঐকমত্য স্পষ্ট না হওয়ার জন্য। কারিগরি বিষয়েও ঐকমত্য যে গুরুত্ব রাখে, আগে জানা ছিল না। যেখানে দুইটা অপশনই থাকতে পারে ও একে-অপরের বিপরীত নয়; সেখানে এই ধরনের ঐকমত্যের আলাপ আমার কাছে বাচ্চাসুলভ মনে হয়েছে। ব্যাপারটা এমন যে, রোলব্যাকের যেহেতু একটি স্ক্রিপ্ট আছে, তাই দ্বিতীয় স্ক্রিপ্ট উইকিপিডিয়ায় নিষিদ্ধ করতে হবে। ― ☪ কাপুদান পাশা (✉) ২০:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
মন্তব্য
[সম্পাদনা]- দ্বিতীয় প্রস্তাবনা সমর্থন করছি। মেহেদী আবেদীন ১০:২৫, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin মন্তব্য করলে ভালো হয়। আ কার/হ্রস্ব-ই কার ঢুকানো ঠিক হবে কিনা ইত্যাদি। কারণ, অভ্র ব্যতীত বাকি সকল কীবোর্ডে সেগুলোর জন্য ক্যাপস চাপা লাগে। বিষয়টা সেই দীর্ঘ হয়ে গেল না? ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:২৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- সেটা ঠিক, কিন্তু ভেবে দেখলাম আকার ইকার ব্যবহারে বুঝতে সুবিধা হবে। সেই জন্য ২য় প্রস্তাবে সমর্থন জানিয়েছি। মেহেদী আবেদীন ১০:৩২, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin প্রস্তাবনাগুলো ব্যবহারের জন্য ছিল। সেগুলোতে বুঝার তো কিছু নেই। নইলে wp দিয়ে ওয়ার্ডপ্রেসে তো ওয়ার্ডপ্রেসকে বুঝায়, উইকিপিডিয়ায় উইকিপিডিয়াকে; এগুলো তো সংযোগ। আমার মনে হয়, ব্যবহারের দিকে গুরুত্ব দিলে উত্তম হবে। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:৩৪, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- সেটা ঠিক, কিন্তু ভেবে দেখলাম আকার ইকার ব্যবহারে বুঝতে সুবিধা হবে। সেই জন্য ২য় প্রস্তাবে সমর্থন জানিয়েছি। মেহেদী আবেদীন ১০:৩২, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin মন্তব্য করলে ভালো হয়। আ কার/হ্রস্ব-ই কার ঢুকানো ঠিক হবে কিনা ইত্যাদি। কারণ, অভ্র ব্যতীত বাকি সকল কীবোর্ডে সেগুলোর জন্য ক্যাপস চাপা লাগে। বিষয়টা সেই দীর্ঘ হয়ে গেল না? ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:২৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবনা সমর্থন করছি।--এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১০:২৭, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)- চতুর্থ প্রস্তাবে বিরোধিতা। দ্বিতীয় প্রস্তাবে
সমর্থন। আমি নিজে যখন অনুসন্ধান বক্স ব্যবহার করি, তখন উ/টে/ব্য দিয়েই শুরু করি। এটিই আমার জন্য সহজ এবং আমার বিশ্বাস অন্যদের জন্যও সহজ হবে। Yahya (আলাপ) ১০:৪৩, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Yahya কিন্তু পরে বাংলা আন্তঃউইকির পরামর্শ আসলে "উ" নিয়ে সমস্যা হবে। আমার মনে হয়, {{সংক্ষিপ্ত}}-এর জন্যও দুই বর্ণের সংক্ষিপ্ত/উপনামই ভাল হবে। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১১:৫০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- তৃতীয় ও দ্বিতীয় প্রস্তাবনায় সমর্থন। সবাই দেখি দুইটা করছে, তাই আমিও দুইটাই দিলাম। পরে সিদ্ধান্ত গ্রহণের সময় প্রথম সমর্থনকে ১ এবং দ্বিতীয় সমর্থনকে ২ ধরে যোগ করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর দুইটা সমর্থন করছি, কারণ প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পরে "উ" কে "উপি" পুনর্নির্দেশ করে দিলেও হবে। তাই আলোচনা চলুক, আমরা সবাই সবার মনোভাব বুঝি। সবার মতামতই পুনর্নির্দেশের মাধ্যমে কিছুটা হলেও পূরণ হওয়া সম্ভব। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:০১, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @খাত্তাব হাসান তবে তৃতীয় প্রস্তাবনার ঘরটি ফিলাপ করুন, এতে সবার সমর্থন বা বিরোধিতা করতে সুবিধা হবে। আর তৃতীয় ঘরের কোন শব্দ কেউ পরিবর্তন করে আরো সহজ গ্রহণযোগ্য শব্দও বলতেও পারে। আমার প্রস্তাব
- টেমপ্লেট = টেম
- প্রবেশদ্বার = প্রবে
- সাহায্য = সাহা
- বিষয়শ্রেণী = বিয়
- ব্যবহারকারী = ব্যব
- আলাপ = আ (মূল নামস্থানের পরে)
- সবার চিন্তা মাথায় রেখে এটা করা আসলেই কঠিন কাজ। যাইহোক, অন্যরাও মতামত বা শব্দ বাছাই করে দিতে পারেন। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:১৩, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- শুধুমাত্র দ্বিতীয় প্রস্তাবনা, কারণ এটি বাস্তবায়ন করলে তৃতীয়টার প্রয়োজন হবে না। —শাকিল (আলাপ · অবদান) ১১:২২, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- শুধু দ্বিতীয় প্রস্তাবনায় সমর্থন। আমার মতে একাধিক উপনাম না করাই ভাল। — AKanik 💬 ১১:২৬, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- শুধু দ্বিতীয় প্রস্তাবনায় সমর্থন। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৪৪, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- প্রথম ও দ্বিতীয় প্রস্তাবনা, উপরে যেমন বলেছিলাম, উভয় রাখা হোক। প্রথম প্রস্তাবনার এক অক্ষরের সবচেইয়ে বড় সুবিধা হল তা লিখতে সহজ হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১১, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- ১ম প্রস্তাবনা সমর্থন করছি। — ফেরদৌস • ১৫:০৪, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- কেবল ২য় প্রস্তাবনায় সমর্থন। ≈ Adkins Samba «আলাপ» ১৫:০৬, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
- শুধুমাত্র দ্বিতীয় প্রস্তাবনা তে
সমর্থন-কৃষক ০৭:০৩, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি) - আমি দ্বিতীয় প্রস্তাবনায়
দৃঢ় সমর্থন করছি। ≈ ফারহান «আলাপ» ০৭:৩৮, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি)
সমর্থন দ্বিতীয় প্রস্তাবনাটিই বেশি সহজবোধ্য এবং আকর্ষণীয় (نقاش) عبد الله ১৬:৪০, ২৪ জুলাই ২০২৩ (ইউটিসি)- ধারাবাহিকভাব দ্বিতীয়, তারপর তৃতীয় প্রস্তাবে সমর্থন। পরে উস(উইকিসংকলন), উব, উভ(উইকি ভ্রমণ), উউ(উক্তি) যোগ করা যাবে। আর উইকিপিডিয়ার ব্যবহার সবচেয়ে বেশি বলে 'উ'-ই থাকুক। —মহাদ্বার আলাপ ০৭:৩১, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)
- তৃতীয় প্রস্তাব গ্রহণ করা হলে উইকিঅভিধান, উইকিউক্তি, উইকিবই, উইকিবিশ্ববিদ্যালয়, উইকিভ্রমণ ও উইকিসংকলন হয়ে যাবে যথাক্রমে উঅ, উউ, উব, উবি, উভ্র ও উস। চতুর্থ প্রস্তাবের ক্ষেত্রে অনেক জায়গায় কার ও ফলা বাদ দেওয়া হবে (উঅ, উউ, উব, উবি, উভ ও উস)।
তবে আমি দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবকেই সমর্থন করি, কারণ কার ও ফলা যুক্ত সংক্ষেপ আমার কাছে আরও স্বাভাবিক লাগছে এবং হিন্দিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় কার ও ফলা যুক্ত সংক্ষেপ প্রচলিত (ভারতীয় জনতা পার্টি → ভাজপা, ভজপ নয়), এমনকি বাংলাদেশেও এর নমুনা পাওয়া যায় (ঢাকা বিশ্ববিদ্যালয় → ঢাবি, ঢব নয়)।এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৪:৫৩, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)- @Sbb1413 আসলে নামস্থান দ্বিতীয় পর্যায়ের প্রকল্প, যা যেকোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে। যেমন- বই নামস্থান বন্ধ হয়েছে। এখন এগুলোর জন্য প্রধান সংক্ষিপ্ত বর্ণ দিয়ে প্রথম পর্যায়ের উইকির জন্য পরবর্তী পর্যায়ের সংক্ষিপ্ত বর্ণ দেয়া মানায় না।
- আরেকটা বিষয় হচ্ছে, ঢাবি ইত্যাদির উদাহরণ এখানে গ্রহণ করতে পারলাম না। কারণ, এই সংক্ষিপ্তকরণ মেকানিজমের জন্য; নিত্যনৈমত্তিক ব্যবহারের জন্য না। যেমন- উইকিপিডিয়াকে কেউ ডব্লিউপি বলে না। একইভাবে ওয়ার্ডপ্রেসকেও আভ্যন্তরীণ ডেভেলপাররা উইকিপিডিয়ার ন্যায় একই সংক্ষিপ্ত বর্ণে ব্যবহার করে, আভ্যন্তরীণ মেকানিজমের জন্য; যা এক হওয়া সত্ত্বেও উইকিপিডিয়ার সাথে সংঘাত ঘটায় না। আ-কার, হ্রস্ব-ইকারে আরেকটা সমস্যা হলো, এটার ইউআরএল দীর্ঘ হবে: শুধু হ্রস্ব-ইকারের (ি) জন্য %E0%A6%BF ইউআরএলে ব্যবহৃত হবে। এজন্য এগুলোকে বিনাকারণে বাড়তি ঝামেলা বলে অনুভব করছি।
- প্রসঙ্গতঃ উইকিমিডিয়ার টেক ফোরামে আমি একটি প্রশ্ন রেখেছি এই ব্যাপারে। জবাব এলেই পরবর্তী ধাপে অগ্রসর হওয়া সম্ভব হবে। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৫:২৮, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- আপনার উপরের টেকনিকাল যুক্তি ও আন্তঃউইকি সংযোগের প্রস্তাবনার জন্য আমি দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবের সমর্থন থেকে সরে গিয়েছি। --এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৬:১৫, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আরেকটা বিষয় হচ্ছে, ঢাবি ইত্যাদির উদাহরণ এখানে গ্রহণ করতে পারলাম না। কারণ, এই সংক্ষিপ্তকরণ মেকানিজমের জন্য; নিত্যনৈমত্তিক ব্যবহারের জন্য না। যেমন- উইকিপিডিয়াকে কেউ ডব্লিউপি বলে না। একইভাবে ওয়ার্ডপ্রেসকেও আভ্যন্তরীণ ডেভেলপাররা উইকিপিডিয়ার ন্যায় একই সংক্ষিপ্ত বর্ণে ব্যবহার করে, আভ্যন্তরীণ মেকানিজমের জন্য; যা এক হওয়া সত্ত্বেও উইকিপিডিয়ার সাথে সংঘাত ঘটায় না। আ-কার, হ্রস্ব-ইকারে আরেকটা সমস্যা হলো, এটার ইউআরএল দীর্ঘ হবে: শুধু হ্রস্ব-ইকারের (ি) জন্য %E0%A6%BF ইউআরএলে ব্যবহৃত হবে।
- অবশ্য গুগল ক্রোমের অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক সংস্করণে আমি এরকম সমস্যা পাইনি। অন্যান্য মোবাইল ব্রাউজারের ক্ষেত্রে (এজ, ফায়ারফক্স, অপেরা) আমি এই সমস্যাটি পেয়েছি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১১:৫২, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Sbb1413 আসলে আমি টেকনিকাল বিষয়টা বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু যেহেতু সম্প্রদায়ের মত নেই আর এটা ফাউন্ডেশনের কোনো নীতিমালার সাথে দ্বন্দ্ব করছেনা, তাই এতে এগুনোর চিন্তা করছিনা। ― ☪ কাপুদান পাশা (✉) ১৫:৫৪, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Greatder এর প্রস্তাবনাকে
সমর্থন জানাচ্ছি। -- Ifteebd10 (আলাপ) ১১:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- তৃতীয় প্রস্তাব গ্রহণ করা হলে উইকিঅভিধান, উইকিউক্তি, উইকিবই, উইকিবিশ্ববিদ্যালয়, উইকিভ্রমণ ও উইকিসংকলন হয়ে যাবে যথাক্রমে উঅ, উউ, উব, উবি, উভ্র ও উস। চতুর্থ প্রস্তাবের ক্ষেত্রে অনেক জায়গায় কার ও ফলা বাদ দেওয়া হবে (উঅ, উউ, উব, উবি, উভ ও উস)।
- চতুর্থ প্রস্তাবে সমর্থন। তবে আমি বিষয়শ্রেণীর ক্ষেত্রে "বষ" উপনামের পরিবর্তে "বশ" সমর্থন করব। --এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৬:১৫, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- আমার মনে হয় দ্বিতীয় প্রস্তাবনায় অধিক সমর্থন এসেছে। তাই কোনো প্রশাসক বা ব্যুরোক্র্যাটকে সেই হিসেবে প্রস্তাবনাটি বন্ধ করতে অনুরোধ জানাব। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৩০, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- চতুর্থ প্রস্তাবনায় আমার
সমর্থন জানাচ্ছি। -- মহামতি মাʿসু়ম (আলাপ) ১৮:১১, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) - শুধুমাত্র দ্বিতীয় প্রস্তাবনায় সমর্থন। বোরহান (আলাপ) ১৪:২২, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- চতুর্থ প্রস্তাবের ক্ষেত্রে উপ, বক, পদ, সহ, টপ, বক.. এগুলো বাংলা ভাষায় স্বীকৃত শব্দ/নাম/উপসর্গ (আর ‘মউ’ অভ্র ফোনেটিক দিয়ে লিখতে গেলে তো ‘মৌ’ করে দেয় যা বাড়তি ঝামেলা)। এই পদ্ধতি অনুসরণ করলে তা ভুলবোঝাবুঝির সৃষ্টি করবে। প্রথম ও দ্বিতীয় প্রস্তাবনার ক্ষেত্রে সংক্ষিপ্তরূপ বেশি সংক্ষিপ্ত যা পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে। নিজে প্রস্তাব করার কারণে নয় বরং, এই দুই সমস্যা এড়িয়ে আমার কাছে তৃতীয় প্রস্তাবনাই গ্রহণযোগ্য হচ্ছে। আমি বিষয়গুলো বিবেচনা করার অনুরোধ করছি। ধন্যবাদ। — তানভির • ২১:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @তানভির ভাই, আপনার কথা ঠিক যে, এগুলো বাংলা পরিচিত শব্দ। কিন্তু যেমনটা আগেও একবার বলেছিলাম, এটা বাংলা উইকিপিডিয়ার নামস্থানের নিজস্ব কারিগরী শব্দ হিসেবে থাকবে; এরসাথে অন্যকিছুর মিল এখানে সমস্যার সৃষ্টি করবেনা। উদাহরণ দিয়েছিলাম, ইংরেজি wp উইকিপিডিয়া ও ওয়ার্ডপ্রেস উভয়ের সংক্ষিপ্তরূপ। কিন্তু এই সংক্ষিপ্তরূপ আভ্যন্তরীণ কারিগরী কাজেই ব্যবহৃত হয় বিধায় এগুলি একে অন্যের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেনা। প্রাসঙ্গিকভাবে, এই সংক্ষিপ্ততা শুধুমাত্র পরবর্তী কোলন দেয়ার আগে কাজ করবেনা; যেভাবে উইকিপিডিয়া শব্দটির পরে কোলন না দেয়া পর্যন্ত মূল নামস্থানের ফলাফল দেখায়।
- আমি বর্তমানে উইকিপিডিয়ায় একটু কম থাকছি ব্যস্ততার কারণে। তবে বর্তমানে আমার মনে হচ্ছে, কারিগরী দিকগুলিতে জনমতের চেয়ে কারিগরী যুক্তিগুলিকে প্রাধান্য দেয়াই উচিত। আগে আমি দ্বিতীয় প্রস্তাবনার পক্ষে আলোচনা বন্ধ করতে অনুরোধ করলেও বর্তমানে মনে হচ্ছে, কারিগরী দিককে প্রাধান্য দিয়ে তৃতীয় বা চতুর্থ প্রস্তাবনায় আগানো উচিত। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
সমর্থন চতুর্থ প্রস্তাবনা। R1F4T আলাপ ০৪:২৩, ১৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- ২য় এবং ৩য় প্রস্তাবনা সমর্থন R1F4Tআলাপ ১৫:৫৯, ২ মে ২০২৪ (ইউটিসি)
- যেহেতু বিষয়টি প্রয়োজনীয় এবং উইকিপিডিয়া আন্তঃভাষা সংযোগে বাংলা ব্যবহারের ঘটনা খুবই কম ঘটবে, সেহেতু উপরের সবগুলি দিয়ে ফাব্রিকেটরে এ আবেদন করেছি। আগ্রহীরা টাস্কটি অনুসরণ করতে পারেন। আশা করছি, বিষয়টি ব্যবহারকারীদের জন্য সহজ করবে। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:০৬, ৩০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ার বট নীতিমালা
[সম্পাদনা]আমি প্রায় চার বছর পূর্বে বাংলা উইকিপিডিয়ার একটি স্থানীয় নীতিমালা তৈরি করে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছি (এখানে দেখুন)। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাবিতই রয়েছে। সুতরাং সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হোক। যেহেতু অনেক পুরনো প্রস্তাবনা, এবং কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারীর দৃষ্টিগোচর পূর্বেই হয়েছে, তাই আমি খুব বেশি দেরি না করে সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো ‐নকীব সরকার বলুন... ১১:১৭, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar অনুগ্রহ করে তাড়াহুড়া করবেন না। কোনো নীতিমালা বিষয়ে নেতিবাচক মন্তব্য না থাকলেও সম্প্রদায়কে জানানোর পর কমপক্ষে একসপ্তাহ সময় নিন। কারণ, একজন সক্রিয় ব্যবহারকারীও হয়ত দুই-তিনদিন উইকিপিডিয়ায় না এসে থাকবেন। পাশাপাশি বর্তমানে ঈদ পরবর্তী ও পূজা পূর্ববর্তী ব্যস্ততা তো রয়েছেই। ― ☪ কাপুদান পাশা (✉) ২০:২৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- নীতিমালা পাতাটি নিয়ে কিছু বলছি না তবে নিজে থেকে কোনো কিছু প্রস্তাব করে বলে দেওয়া
তাই আমি খুব বেশি দেরি না করে আগামীকাল/সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো
উইকি স্পিরিটের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্র্যাকটিস রয়েছে আমি সেগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। অব্যশই এটি অতি জরুরী কিছু নয়, সম্প্রদায়ের মতামতের জন্য অপেক্ষা করুন, আলোচনায় ঐক্যমত্য সৃষ্টি হলে কোনো প্রশাসক কিংবা অন্য কোনো অভিজ্ঞ ব্যবহারকারী আলোচনা বন্ধ করবেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- @MdsShakil আমি আপনার বক্তব্য স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি মূলত বলেছিলাম, প্রস্তাবনাটি পূর্বেও অনেক উপস্থাপিত হয়েছিল, কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখেছেন এবং কিছু সংশোধনও করেছিলেন। আর আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে এই নীতিমালাটিকেই মোটামুটি মেনে নেয়া হচ্ছে (কারণ অন্য কোনো নীতিমালা আমি খুজে পাচ্ছি না, কিন্তু এরপরেও অনেক বট অনুমোদিত হয়েছে)। এসব বিবেচনা করেই আমি উদ্যোগী হয়েছিলাম। আর অতি জরুরী নয় ঠিকই, কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয়ও কিন্তু নয়। কারণ অন্য উইকিতে আমি যখন বট নিয়ে কাজ করেছি, আমি কিছু কিছু উইকিতে নীতিমালা পেয়েছি যেগুলো ঠিক অনুমোদিত ধরা যায় না, আবার শুধুমাত্র আদর্শ বটের নীতিমালা মেনে চলে, সেটাও ঠিক স্পষ্ট হয় নি। তো, আমি ভাবলাম, এই দিকে একটু মনোযোগ দেয়া উচিত আমাদের। কিছু অবাঙালী উইকিপিডিয়ানের মুখে শুনেছি, উপমহাদেশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে বাংলা একটি প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং তারা বাংলাকে অনুসরণ করে থাকে। তো, আমরা বাংলা উইকিপিডিয়ায় আমাদের নীতিমালাগুলোকে আরো উন্নত করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া, বাংলা উইকি বৈশ্বিক বটকে স্বয়ংক্রিয়ভাতে অনুমতি দেয় না। এর মানে হলো, বাংলা উইকির নিজস্ব কিছু মতামত আছে। তাই এই নিজস্ব মতামতগুলোরই একটি অংশ এই নীতিমালাটি। ‐নকীব সরকার বলুন... ০৮:২১, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil ভাই, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ১২ দিন সময় যথেষ্ট হয়েছে। যদি আপত্তি না থাকে, তবে নীতিমালাটি আরো দুইদিন অপেক্ষা করে (মোট দুই সপ্তাহ) চূড়ান্ত করা যায়। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- নীতিমালায় বলা হয়েছে বট দিয়ে বানান সংশোধন করা উচিত নয়, বর্তমানে AishikBot বানান সংশোধনের জন্য অনুমোদিত। ব্যপারটা উল্টো হয়ে গেলো না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আফতাবুজ্জামান ভাইকে বিশেষভাবে উল্লেখ করছি। তিনি এসংক্রান্ত ঝুঁকি নিয়ে আগেই উল্লেখ করেছিলেন, আমার বটও এমন কিছু ভুল করেছিল (আমার আলাপ পাতায় খুঁজে পাচ্ছি না আলোচনাটুকু, তাই এখানে তার সংযোগ দিতে পারছি না)। ঐশিক ভাই যেহেতু অনুমোদিত, এবং আফতাব ভাই এক্ষেত্রে উনাকে ঝুঁকি সম্পর্কে অবগত হিসেবে চিহ্নিত করেছেন, আমার কোনো আপত্তি নেই। তবুও আমি @Aishik Rehman ভাইকে নীতিমালাটি আরো একবার পড়ে একটু মতামত দেয়ার অনুরোধ জানাবো। কারণ নীতিমালায় পাদটীকায় উদাহরণ দেয়া আছে, সেটি আফতাব ভাই কর্তৃক আমার আলাপ পাতায় দেয়া বক্তব্যেরই উদ্ধৃতি ছিল। ‐নকীব সরকার বলুন... ০২:৫৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- এই নিয়ে আরেকটি আলোচনা শুরু হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১১:০৫, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান এই আলোচনা থাকুক, নিচের আলোচনা বন্ধ করে দেন। এখানে বেশি মানুষ মতামত দিয়েছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:৪৮, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
বট নীতিমালার প্রস্তাবনা
[সম্পাদনা]সুধীবৃন্দ! আমি দেখতে পেলাম, বাংলা উইকিপিডিয়ায় বটের নির্দিষ্ট কোনো প্রয়োগ করার মতো নীতিমালা নেই। একটি নীতিমালা অনেক আগে বোধহয় নকীব সরকার অনুবাদ করেছিলেন। যেটা প্রস্তাবনা হিসেবে পড়ে আছে। আমি দেখতে পেলাম, এটার প্রস্তাবনা কোথাও উত্থাপন করা হয়নি। যথাসম্ভব, অনুবাদের সময়ে বা আমদানির সময়ে ইংরেজি উইকিপিডিয়ায় এটি প্রস্তাবনা অবস্থায় ছিলো। যেহেতু, বট নিয়মিত চালনা করা হয়, তাই আমি সম্প্রদায়ের কাছে নীতিটি নিশ্চিত করতে প্রস্তাব করবো। ― ☪ কাপুদান পাশা (✉) ১৮:২৮, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রস্তাবনা পাতা: উইকিপিডিয়া:বট নীতিমালা (উল্লেখ করতে ভুলে যাওয়ায় দুঃখিত)। ― ☪ কাপুদান পাশা (✉) ২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @খাত্তাব হাসান পাতার লিংকটি দিয়ে দিলে আমরা তা সমর্থন বা বিরোধিতা করবো কিনা তা বুঝতে সুবিধা হতো। মেহেদী আবেদীন ১৮:৫৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
আলোচনা নীতিমালার প্রস্তাবনা
[সম্পাদনা]প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! আমরা দেখতে পাই, ধারাবাহিক দীর্ঘকালীন অনেক আলোচনা খোলা পরে থাকে। সেক্ষেত্রে আমাদের নিস্তব্ধ উইকিপিডিয়ানরাও দায়ী হতে পারি। সেজন্য একটি বন্ধকরণ নীতিমালা থাকা অপরিহার্য ছিলো। তাই আমি উইকিপিডিয়া:আলোচনা নীতিমালা প্রস্তাব করছি। এখানে বেশিরভাগই আমাদের কমন প্র্যাক্টিস দ্বারা ব্যবহৃত হয়ে আসছে। যেগুলি নতুন, সেগুলি হচ্ছে:
- দ্রুত বন্ধকরণ নীতি। এক্ষেত্রে দিন/সময় আমি নির্ধারণ করিনি। যারা মন্তব্য করবেন, তারা একটি আলোচনা একটি নতুন মন্তব্য ছাড়া কতদিন খোলা রাখা যেতে পারে এই বিষয়টিসহ মন্তব্য করবেন।
- অপ্রশাসক কর্তৃক বন্ধকরণ নীতি। এটা ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেও আমি বাংলা উইকিপিডিয়ার উপযোগী করে তৈরি করেছি।
- মন্তব্যবিহীন আলোচনা আলোচনা শুরুকারী দিয়ে বন্ধ করা। যেহেতু, নির্দিষ্ট সময় যাবত কোনো মন্তব্যই আসেনি, তার অর্থ কারুর বিরোধিতা নেই বা মৌন সম্মতি আছে। সেক্ষেত্রে আলোচনা শুরুকারী দিয়ে সেটি বন্ধ করে কাজ চালু রাখা। সেটাও কেবলই অপ্রাশসনিক ক্ষেত্রগুলিতে।
― ☪ কাপুদান পাশা (✉) ০৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
মন্তব্য
[সম্পাদনা]
সমর্থন, প্রস্তাবক হিসেবে। আমার মন্তব্য হচ্ছে, ১৪ দিন বা দুই সপ্তাহ। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:৩৭, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন এবং ১৫ দিন। মেহেদী আবেদীন ০৮:৩৮, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন ১৪ দিন R1F4T আলাপ ০২:৩০, ২৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন ১৫ দিন হলে ভালো হয়। বোরহান (আলাপ) ০৪:৪৫, ২৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন, ১৪ দিন একটি ভালো সময়সীমা হতে পারে। Arijit Kisku (আলাপ) ০১:৪৮, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন এবং ১৪ দিন প্রস্তাব করছি। Ishtiak Abdullah (আলাপ) ১৪:২৭, ৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন সাধারণ আলোচনা ১৫ দিন, নীতিমালা বিষয়ক আলোচনা ২ মাস। —মহাদ্বার আলাপ ১৯:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)- তিন নম্বরকে তীব্র
বিরোধিতা। নিজের আলোচনা নিজে বন্ধ করা, তাও আবার মন্তব্য না আসলেও! - কখনো ভালো প্র্যাকটিস নয়। যেখানে সম্প্রদায় নেই, বা ছোট উইকিতে আমরা এটি গ্রহণ করি, কিন্তু তা বাংলা উইকির মতো উইকিতে যেখানে প্রতিষ্ঠিত সম্প্রদায় আছে সেখানে প্রতিষ্ঠিত নীতিমালা হতে পারে না। একজন ব্যবহারকারী নানা কারণে কোনো আলোচনায় মন্তব্য না করতে পারে। -- Yahya (আলাপ | অবদান) ১৯:২৮, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
- @Yahya এখানে একজন ব্যবহারকারী দিয়ে কী বুঝাচ্ছেন একটু স্পষ্ট করবেন, একজনও নাকি শুধু একজন। আর কেউই কোনো মন্তব্য না করলেও অপ্রাশসনিক বিষয়ে সেটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছা কেন ভালো প্র্যাক্টিস নয়? যেমন- সাধারণ স্থানান্তর। আর এমন তো না যে, এটা রিভার্ট করা যাবেনা। ― ☪ কাপুদান পাশা (✉) ১৯:৪৪, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
বছরভিত্তিক বিষয়শ্রেণী ব্যবস্থার পরিবর্তন বিষয়ে
[সম্পাদনা]আমাদের উইকিপিডিয়া সম্প্রদায়ে প্রায়ই বিভিন্ন বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বছরভিত্তিক বা কালনির্ভর বিষয়শ্রেণী ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় বিষয়শ্রেণী:২০০৩-এর বই, বিষয়শ্রেণী:১৯৭১-এ বাংলাদেশ ইত্যাদি বিষয়শ্রেণী তৈরি করি। কিন্তু, মাঝে মাঝে মনে হয়, এই ধরনের শ্রেণী প্রতিষ্ঠা ব্যবহারকারী এবং পাঠকদের জন্য আরো সরল ও বোধগম্য হতে পারে যদি এগুলোর নামকরণ একটু ভিন্নভাবে করা হয়, যেমন [[বিষয়শ্রেণী:১৯৭১ সালে বাংলাদেশ]] অথবা [[বিষয়শ্রেণী:২০০৩ সালের বই]]।
এমন প্রস্তাবনার পক্ষে যুক্তি হচ্ছে স্পষ্টতা এবং সহজতা: ‘১৯৭১ সালে বাংলাদেশ’ কিংবা ‘২০০৩ সালের বই’ শিরোনামটি আরো সহজ এবং স্পষ্ট। পাঠক বা সম্পাদক যে কোনও বছর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সময়, এই ধরনের নামকরণ অধিক বোধগম্য হতে পারে, কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা ঘটনা সম্পর্কিত নির্দেশনা দেয়। '১৯৭১-এ বাংলাদেশ' বা '২০০৩-এর বই' শুনতে কিছুটা জটিল মনে হয় আমার কাছে।
তবে, এই ধরনের পরিবর্তন বাস্তবায়ন করার কিছু চ্যালেঞ্জ রয়েছে:
১. ব্যাচ প্রক্রিয়ায় পরিবর্তন: উইকিপিডিয়া কমিউনিটির অনেক ব্যবহারকারী ইতিমধ্যে প্রচুর সংখ্যক নিবন্ধ এবং বিষয়শ্রেণী তৈরি করেছেন এই পুরনো নামকরণ পদ্ধতিতে। বিষয়শ্রেণী নাম পরিবর্তন করার জন্য একটি বড়ো পরিসরে বট-ভিত্তিক কার্যক্রম প্রয়োজন হবে, যা বেশ কিছু সময় এবং শ্রমের বিষয় হতে পারে।
২. ভিন্নমত এবং ঐতিহ্যগত ধারা: পূর্ববর্তী নামকরণের ব্যবহার দীর্ঘকাল ধরে প্রচলিত। এমন পরিস্থিতিতে নতুন পরিবর্তন গ্রহণে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, কারণ তারা পুরনো ব্যবস্থায় অভ্যস্ত এবং এই পরিবর্তন তাদের জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে।
৩. গ্রহণযোগ্যতা: নতুন নামকরণ ব্যবস্থার গ্রহণযোগ্যতা সময়ের সাথে স্পষ্ট হবে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই বেশী সংখ্যক সম্পাদক কি ভাবছেন সেটা অগ্রাধিকার পাওয়া উচিত।
এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই পরিবর্তনকে কার্যকর করতে পারি? যদি সম্প্রদায়ের সদস্যরা এটি নিয়ে আলোচনা করে, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বটের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমায় নামকরণের পরিবর্তন সম্ভব হতে পারে। তবে, এটি কেবল তখনই সফল হবে যদি আমরা এটি একটা পদ্ধতিগতভাবে গ্রহণযোগ্য পরিবর্তন হিসেবে দেখতে পারি এবং পূর্বের নামকরণ ব্যবস্থার সাথে অসঙ্গতির ক্ষেত্রে যে কোনও সমস্যা সংশোধন করতে পারি।
এই প্রস্তাবটি সুবিধাজনক হলেও, এর সাথে কিছু বাস্তবিক চ্যালেঞ্জ এবং পরবর্তী কাজের পরিমাণ রয়েছে। আমি আশা করি, আমরা আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব, যা উইকিপিডিয়ার উন্নতির জন্য সহায়ক হবে।
আপনার কি মতামত এই বিষয়ে? — ফেরদৌস • ১৩:২০, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন: একমত পোষণ করছি। ভেনজেন্স • আলাপ ১৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন — তবে এরকম গণহারে পরিবর্তনের জন্য অউব্রা ব্যবহার করা যেতে পারে, যা আমি কমন্সে একবার ব্যবহার করেছিলাম। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৪:২২, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Sbb1413 ম্যানুয়ালি বা অউব্রা দিয়ে না করে বট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করলে ভালো হবে। ভেনজেন্স • আলাপ ১৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- বাংলা ভাষায় ইংরেজি আগ্রাসনের বিরোধী লোক হিসেবে
দৃঢ় সমর্থন। ― ☪ কাপুদান পাশা (✉) ১৪:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি) - @Ferdous তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার দশক জাতীয় বিষয়শ্রেণী কিভাবে লেখা হবে? "২০১০ সালের দশকের চলচ্চিত্র" এভাবে?
- আরও ব্যাপার হচ্ছে আমার মনে হয় এটা শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ রাখা উচিত না। নিবন্ধের শিরোনামেও এটা কার্যকর করা যেতে পারে। কেননা অনেক নিবন্ধের শিরোনাম তার বিষয়শ্রেণীর মতো। মেহেদী আবেদীন ১৫:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Mehedi Abedin ২০১০ সালের দশক কেনো হবে? সালের দশক আর ২০১০-এর দশক আকাশ-পাতাল পার্থক্য। ― ☪ কাপুদান পাশা (✉) ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- দশকের বিষয়শ্রেণী হবে ২০১০ দশকের চলচ্চিত্র ধরণের। দশকের হিসাব দশবছর পরপর হয়। তাই সাল কথাটি এখানে ব্যবহৃত হবেনা।
- নিবন্ধের শিরোনাম এবং বিষয়শ্রেণীর গঠন এক রকম রাখলে তা মানানসই হয়। সুতরাং, বিষয়শ্রেণীতে যেমন স্পষ্টতা প্রয়োজন, নিবন্ধের শিরোনামেও তেমন হওয়া উচিত। এটি শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ না রেখে নিবন্ধের শিরোনামেও কার্যকর করা যায়। এতে নিবন্ধ এবং বিষয়শ্রেণীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। — ফেরদৌস • ১৭:১১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Ferdous দশকের ক্ষেত্রে বোধহয় "এর" ব্যবহার হয়। যেমন- আশির দশক, নব্বইয়ের দশক ইত্যাদি। কিন্তু আমাদের দেশে একশ বছর আগের ইতিহাস পড়া বোধহয় প্রাচীনকালে পাপ ছিল। সেজন্য উনিশশো আশির দশক নাকি আঠারোশো আশির দশক; সেটা ঠিক প্রচলিত হয়নি। ― ☪ কাপুদান পাশা (✉) ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
মন্তব্য তাহলে সালের ক্ষেত্রে "০০০০ সালে(র) অমুক", দশকের ক্ষেত্রে "০০০০-এর দশকে(র) অমুক", শতাব্দী/সহস্রাব্দের ক্ষেত্রে "০০তম শতাব্দী(তে/র)/সহস্রাব্দে(র) অমুক" হবে। সবাই কি আমার সঙ্গে একমত? এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন এ রকম হলে আরো শ্রুতিমধুর হবে। Ishtiak Abdullah (আলাপ) ১৫:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন, উইকিপিডিয়ায় আসার পর প্রথমে আমি বিষয়শ্রেণী:২০০৩ সালের বই শৈলীতে লিখতাম, এরপর দেখি সবেই বিষয়শ্রেণী:২০০৩-এর বই শৈলীতে। পছন্দ না হওয়া সত্ত্বেও নিজেকে অভিযোজিত হতে হয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ, বৈশ্বিক মহামারীর পরে বাংলা উইকিতে এলেও আমি অনেক জায়গায় লক্ষ করেছি যে ইংরেজি ও বাংলার মধ্যে পার্থক্য না বুঝে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যকে বাংলায় চাপানো হচ্ছে। উইকিপিডিয়ার বাইরে উইকিভ্রমণ নিবন্ধ voy:বাক্যাংশ বইতে লক্ষ করেছিলাম যে সেখানে বেশিরভাগ বাক্য ইংরেজি পদান্বয়কে অণনুসরণ করেছিল, আর সেখানে কেবল শব্দে বাংলা ছিল। আমি গোটা নিবন্ধকে নিজের হাতে ইংরেজি থেকে অনুবাদ করেছি যাতে নিবন্ধটির বেশিরভাগ বাক্য বাংলা পদান্বয়কে অনুসরণ করে ও আড়ষ্টতা কম থাকে। উইকিপিডিয়াতেও নিশ্চয় বাংলা শব্দ রয়েছ অথচ পদান্বয় ইংরেজির ন্যায় এরকম একাধিক নিবন্ধ রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Sbb1413, @BadhonCR: মূলত কারিগরি কারণে ২০০৩ এর পরে হাইফেন দিয়ে পরের কাজ করার রীতি শুরু হয়েছে। যদি সম্প্রদায় আরও আগে খেয়াল করত, হয়ত বিকল্প খোঁজা যেত, যেমন- এখন খোঁজা হবে। যেহেতু আমাদের বর্তমান বিষয়বস্তু ইংরেজি থেকে অনুবাদ করা হচ্ছে, অনেক বৈশিষ্ট্য চলে আসা স্বাভাবিক। আমাদের উচিত হবে, যখনই নজরে পড়ে ও সময় করা যায়- এগুলোকে শোধরানোর চেষ্টা করা। যেমন- আমি উসমানীয় সাম্রাজ্য নিয়ে কাজ করি। উইকিপিডিয়ায় অনেকে ইংরেজি বা লাতিন বর্ণানুসারে খাতুনকে হাতুন লিখেন, মুহাম্মাদকে মেহমেদ লিখেন। ― ☪ কাপুদান পাশা (✉) ০৩:১৬, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ, বৈশ্বিক মহামারীর পরে বাংলা উইকিতে এলেও আমি অনেক জায়গায় লক্ষ করেছি যে ইংরেজি ও বাংলার মধ্যে পার্থক্য না বুঝে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যকে বাংলায় চাপানো হচ্ছে। উইকিপিডিয়ার বাইরে উইকিভ্রমণ নিবন্ধ voy:বাক্যাংশ বইতে লক্ষ করেছিলাম যে সেখানে বেশিরভাগ বাক্য ইংরেজি পদান্বয়কে অণনুসরণ করেছিল, আর সেখানে কেবল শব্দে বাংলা ছিল। আমি গোটা নিবন্ধকে নিজের হাতে ইংরেজি থেকে অনুবাদ করেছি যাতে নিবন্ধটির বেশিরভাগ বাক্য বাংলা পদান্বয়কে অনুসরণ করে ও আড়ষ্টতা কম থাকে। উইকিপিডিয়াতেও নিশ্চয় বাংলা শব্দ রয়েছ অথচ পদান্বয় ইংরেজির ন্যায় এরকম একাধিক নিবন্ধ রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন, এমনটা হলে ভালো শুনাবে ও নতুনেরা আরো সহজে বুঝতে পারবে ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৩:০৪, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন। অনেকদিন ধরে এটার করা ভাবলেও প্রস্তাব করা হয়ে উঠেনি। ≈ MS Sakib «আলাপ» ২৩:৩৬, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন -- R1F4T আলাপ ০৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)- সমর্থন বট দিয়ে বর্তমান ও ভবিষ্যতে সকল বিষয়শ্রেণি পরিবর্তন করা যায়। প্রশাসকরা মন্তব্য করলে ভালো হয়। —মহাদ্বার আলাপ ১৪:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
আরবি নিবন্ধের শিরোনাম নিয়ে মতামত
[সম্পাদনা]আসসালামুআলাইকুম, বেশীর ভাগ নিবন্ধে রাহমান লেখা থাকে। কিন্তু আরবি উচ্চারণ হবে রহমান। সেই বিষয়ে কোন শিরোনাম রাখা উচিত তা নিয়ে মতামত চাচ্ছি। মোবাশশির' (আলাপ) ১১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- আমার মতে রহমান হওয়া উচিত, কারণ এটা কেবল সঠিক আরবি প্রতিবর্ণীকরণই নয়, বরং বাংলায় একে সাধারণত "রহমান"ই লেখা হয় (অবশ্য কেউ কেউ "রেহমান" লেখেন, যেমন আমাদের ঐশিক, কিন্তু সেটা ব্যতিক্রম)। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- আপনার মতামতকে
সমর্থন মোবাশশির' (আলাপ) ১১:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি) - @Sbb1413 নামের রহমান আর তাসমিয়ার রহমানে পার্থক্য আছে। তাসমিয়াতে, উভয় বানানই প্রচলিত ও শুদ্ধ। আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে। সুতরাং নাম পরিবর্তনের এই অনুরোধ সঠিক নয় যে, এটা সঠিক উচ্চারণ নয় বা ভুল। আর আলাপ পাতায় আলোচনা চলমান থাকার পরও আবার আলোচনাসভায় বিষয়টির উত্থাপন আমার কাছে সঠিক মনে হচ্ছে না। ― ☪ কাপুদান পাশা (✉) ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ভাই, আপনি কি সুরা আর রাহমান বলেন নাকি সুরা আর রহমান বলেন? মোবাশশির' (আলাপ) ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @Md Mobashir Hossain আমি বা অন্য কেউ কবে থেকে উইকিপিডিয়ার কর্ণধার হয়ে গেল যে, সে যা উচ্চারণ করবে, সেটা মুখ্য হবে? আজকের আগে এই ধরনের আলাপ আমি শুনিনি।
- আপনার অপ্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর দিচ্ছি: হাফিজ হিসেবে আমি কুরআনের শুদ্ধ উচ্চারণ করি। সুতরাং আমার উচ্চারণ না রহমান, না রাহমান। উপরে যেমনটা বলেছি, সিফাত অনুযায়ীই সকল হরফে প্রয়োগ করতে অভ্যস্ত। একটা উদাহরণ দেই, হয়ত কখনো শুনে থাকবেন; ইখফার গুন্নাহ ইখফা হবে তখন, যখন নুন সাকিনকে পরবর্তী হরফের মাখরাজে নিয়ে যাওয়া হবে। কিন্তু সাধারণত অনারবরা এটা অনুশীলন করেননা। তারা অনুস্বার আর ন-এর মাঝামাঝি একটি উচ্চারণ সকল ইখফার হরফের পূর্বের নুন সাকিন বা তানভিনে করে থাকেন। যেমন- ইনশাআল্লাহের উচ্চারণ তারা ইংশাআল্লাহ করেন। কিন্তু আমাদেরকে আমাদের উস্তাদরা এই উচ্চারণ এমনভাবে শিখিয়েছেন যে, আমাদের স্বয়ংক্রিয় পরবর্তী হরফের মাখরাজে জিহ্বা চলে যায়। কিন্তু এখানে এটা মুখ্য নয়। উদাহরণ দিলে বুঝবেন, সূরা আনফাল, এটার উচ্চারণ সূরতুল আঙফাল, যেখানে ঙ/ং ফা-এর মাখরাজ থেকে উচ্চারিত হবে। বলুন, এটা বাংলায় কীভাবে লেখা হবে? সুতরাং কে কীভাবে উচ্চারণ করে; এসব কথা বলে বিষয়টি কঠিন না করাই শ্রেয়। ― ☪ কাপুদান পাশা (✉) ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ভাই, আপনি কি সুরা আর রাহমান বলেন নাকি সুরা আর রহমান বলেন? মোবাশশির' (আলাপ) ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- আপনার মতামতকে
আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে।
- @খাত্তাব হাসান: আমি ইংরেজি উইকিপিডিয়ায় ঐ মূর্ধন্য বর্ণটি দিয়েছি, আর ইংরেজি উইকিপিডিয়া আমাকে en:Resh নিবন্ধে পুনর্নির্দেশিত করেছে। সেখানে লেখা আছে, "It ranges between an alveolar trill [r], an alveolar flap [ɾ], and a uvular trill [ʀ] (the last of which is only found in a few modern varieties). It is pronounced as a postalveolar approximant [ɹ̠] in the traditional dialect of Fes." অর্থাৎ মুস্তালিয়া বর্ণটির উচ্চারণ বাংলা "র"-এর কাছাকাছি। এছাড়া এই বর্ণের আরেকটা নাম পেয়েছি, যার ইংরেজি প্রতিবর্ণী rāʾ। শুধু তাই নয়, আরবি লেখনীতে আলেফ বাদে স্বরবর্ণের মাত্রা ঐচ্ছিক। সেইসব দিক থেকে "রহমান" ও "রাহমান" উভয়ই শুদ্ধ, তবে প্রচলনের দিক থেকে আমি "রহমান" বানানকে সমর্থন করি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- ✪ আমি সমর্থন করছি। Anaf Ibn Shahibul (আলাপ) ১০:৪০, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
প্রস্তাবনা:এআই বিষয়ক নীতিমালা
[সম্পাদনা]সুধী, নীতিমালা প্রণয়ন ও সংশোধনের ধারাবাহিকতায় আমি একটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করছি: এআই বিষয়ক নীতিমালা। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা মেশিন লার্নিংভিত্তিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট দিকনির্দেশনা ও সীমারেখা নির্ধারণ করা। বর্তমানে অনেকেই এআই টুল ব্যবহার করে গণহারে বিষয়বস্তু তৈরি করছেন বা অনুবাদ করছেন, যা যাচাইহীন, ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য সৃষ্টি করছে। এই নীতিমালা এই ধরনের অনির্ভরযোগ্য ব্যবহারের বিরুদ্ধে ভূমিকা রাখতে সহায়ক হবে। বিষয়টিতে সম্প্রদায়ের মন্তব্য কামনা করছি। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:০০, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
সমর্থন
[সম্পাদনা]
দৃঢ় সমর্থন R1F4T আলাপ ০৮:২৬, ১৭ মে ২০২৫ (ইউটিসি)
সমর্থন ~~ নীল নন্দী ১৩:৩৮, ২২ আগস্ট ২০২৫ (ইউটিসি)
বিরোধিতা
[সম্পাদনা]মন্তব্য
[সম্পাদনা]- ইংরেজি Wikipedia:Artificial intelligence পাতাটির আলোকে নীতিমালা প্রণয়ন করা যেতে পারে ★Ϛąąժì 💬 ১১:০৯, ১৬ মে ২০২৫ (ইউটিসি)★
- @Saadi095 ইংরেজিতে এআই সংক্রান্ত নীতিমালা পাতা নেই। কারণ, সেখানকার টহলদার অনেক বেশি। খুব একটা সমস্যা সৃষ্টি হয়না। এগুলো ইনফরমেশনাল/রচনা পাতা। আমরা আমাদের অবস্থা বুঝেই নীতি তৈরি করতে হবে। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:১৬, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- আমি উইকিপিডিয়ায় কোনো এআই সরঞ্জাম ব্যবহার করি না, তবে প্রয়োজনে এআই সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। যাইহোক, কোনো লেখা "নিশ্চয়ই" বা অনুরূপ শব্দ দিয়ে শুরু হলে কিংবা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হলে সহজেই বোঝা যায় যে এটা চ্যাটবটের লেখা, ব্যবহারকারীর নিজস্ব লেখা নয়। তবে ব্যবহারকারীর কপি-পেস্টের দক্ষতা ভালো থাকলে "নিশ্চয়ই" দিয়ে লেখা শুরু হওয়ার বা জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে শেষ হওয়ার সম্ভাবনা থাকে না। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:২৭, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- @Sbb1413 অনেকেই আছে ইংরেজি লেখা Ai কে দিয়ে বাংলা করে কোনো পরিবর্তন না করেই প্রকাশ করে। যেটা হওয়া উচিত না! পরীক্ষা করে তো দেখা উচিত কিন্তু অনেকেই তা করে না R1F4T আলাপ ১৮:১৫, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- হ্যাঁ, এআই দিয়ে ভাষান্তর করা যায়, তবে সেটা যান্ত্রিক অনুবাদেরই নামান্তর। অবশ্য এআই-এর অনুবাদ গুগল বা মাইক্রোসফট অনুবাদের চেয়ে ভালোমানের হয়, তবুও সেখানে আনাড়ি অনুবাদের সংশোধনের প্রয়োজন। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৮:২২, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- @Sbb1413 আরও বড় সমস্যা হলে বিষয়বস্তু পরিবর্তন করে ফেলে অনেক সময় নিজের মতো লিখে দেয় অনুবাদ করতে বললেও R1F4T আলাপ ১৮:২৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- @R1F4T @Sbb1413 ভালো হতো যদি উইকিপিডিয়ার ফিল্টার এআই যুক্ত লেখা বুঝে সেটাকে প্রতিরোধ করতে পারতো। কিন্তু হয়তো আগামী দশ বছরেও এমন কোন প্রযুক্তি উইকিপিডিয়ায় আসবেনা। মেহেদী আবেদীন ১৯:৩৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- @Sbb1413 আরও বড় সমস্যা হলে বিষয়বস্তু পরিবর্তন করে ফেলে অনেক সময় নিজের মতো লিখে দেয় অনুবাদ করতে বললেও R1F4T আলাপ ১৮:২৩, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- হ্যাঁ, এআই দিয়ে ভাষান্তর করা যায়, তবে সেটা যান্ত্রিক অনুবাদেরই নামান্তর। অবশ্য এআই-এর অনুবাদ গুগল বা মাইক্রোসফট অনুবাদের চেয়ে ভালোমানের হয়, তবুও সেখানে আনাড়ি অনুবাদের সংশোধনের প্রয়োজন। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৮:২২, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
- @Sbb1413 অনেকেই আছে ইংরেজি লেখা Ai কে দিয়ে বাংলা করে কোনো পরিবর্তন না করেই প্রকাশ করে। যেটা হওয়া উচিত না! পরীক্ষা করে তো দেখা উচিত কিন্তু অনেকেই তা করে না R1F4T আলাপ ১৮:১৫, ১৬ মে ২০২৫ (ইউটিসি)
মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য
[সম্পাদনা]বিষয়শ্রেণী:মেয়াদ অনুযায়ী লোকসভার সদস্য-এ অন্তর্ভুক্ত বিষয়শ্রেণীসমূহকে মেয়াদের ক্রমিক নং থেকে সাল অনুযায়ী স্থানান্তরের প্রস্তাব করছি।
উদাহরণস্বরূপ,
বিষয়শ্রেণী:প্রথম লোকসভার সদস্য কে
অথবা,
এ স্থানান্তর করার প্রস্তাব করছি। এর ফলে নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করা এবং শতাব্দী অনুযায়ী বিষয়শ্রেণী নির্ধারণ সহজ হবে। – তুহিন (বার্তা • অবদান) ১৭:৩০, ১৯ মে ২০২৫ (ইউটিসি)
- সুবিধার কথা মাথায় রাখলাম, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়শ্রেণী:বাংলাদেশের মন্ত্রিসভা সাল উল্লেখ না রেখে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৭:৫৪, ১৯ মে ২০২৫ (ইউটিসি)
- @DeloarAkram মন্ত্রিসভা নয় বরং সংসদের নিম্নকক্ষের মেয়াদ নিয়ে প্রস্তাবনা এসেছে। ভারতের রাজ্য বিধানসভার মেয়াদের বিষয়শ্রেণী আগে থেকেই সাল অনুযায়ী আছে। – তুহিন (বার্তা • অবদান) ১৮:০৩, ১৯ মে ২০২৫ (ইউটিসি)
সমর্থন, প্রথম দ্বিতীয় এভাবে লিখলে বুঝতে অসুবিধা হয়। সাল উল্লেখ করা থাকলে সুবিধাজনক হবে। মেহেদী আবেদীন ১৮:০৬, ১৯ মে ২০২৫ (ইউটিসি)
- আমার প্রস্তাব হচ্ছে সাল আগে দেওয়া। বিষয়শ্রেণী:১৯৫২–১৯৫৭ লোকসভার সদস্য এভাবে লিখলে প্রথম লোকসভার সদস্য নামের সঙ্গে সামাঞ্জ্যস্যপূর্ণ হয়। "কোন লোকসভার সদস্য?" = "১৯৫২-১৯৫৭ লোকসভার সদস্য"।
- উল্লেখ্য, দুটো সালের মাঝে হাইফেনের (-) বদলে en dash (–) ব্যবহার করতে হবে। ≈ MS Sakib 📩 ·📝 ০৭:১৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib সাল শেষে থাকলে আর্টিকেলে বিষয়শ্রেণী যোগ করা সহজ হবে। আর আমরা সাল শেষে ব্যবহার করতেই অভ্যস্ত। – তুহিন (বার্তা • অবদান) ০৮:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib en dash সাধারণত কীবোর্ডগুলিতে (বিশেষত কম্পিউটারে) প্রচলিত নয়। হাইফেন থাকাই যুক্তিসঙ্গত বলে মনে করি। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:০৮, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, বাংলা ভাষায় হাইফেনের মতো এন ও এম ড্যাশের ব্যবহার সুনির্দিষ্ট নয়। যতটুকু সুনির্দিষ্ট, তা ধরে বলা যায়, হাইফেন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শব্দযোজক হিসেবে ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ “১৯৯৪-১৯৯৯” লেখা হলে “১৯৯৪ ও ১৯৯৯” বোঝাবে, “১৯৯৪ থেকে ১৯৯৯” বোঝাবে না। মোবাইলে অভ্র কীবোর্ডে এন ও এম ড্যাশ লেখার সুবিধা আছে। ডেস্কটপ থেকে উইকিপিডিয়ার সম্পাদনা উইন্ডোতেও এই দুইটি লেখার ব্যবস্থা আছে। এছাড়া কম্পিউটারের ক্যারেক্টার ম্যাপ থেকেও আপনি কপি করে ব্যবহার করতে পারেন। — আদিভাই • আলাপ • ০৯:৫৯, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @Meghmollar2017 আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে, ১-৫; এটাকে ১ ও ৫ বুঝায়। আবার, ইংরেজিতেও হাইফেন দিয়ে সমাসবদ্ধ হয়; কিন্তু কখনো শুনিনি তারা 1-5 কে ১ ও ৫ বুঝেছে; এটা কোথায় থেকে আনলেন; একটু স্পষ্ট করবেন। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৫০, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন ব্যবহার ব্যাকরণসিদ্ধ। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে এন ড্যাশ ব্যবহার করা হয়। যদিও বাংলায় এন ড্যাশ বলতে আলাদা কিছু এখনও স্বীকৃত নয়, সকল ক্ষেত্রে মাত্র একটি ড্যাশ ব্যবহার করা হয়, তবুও বলতে হয়, সমাসবদ্ধ পদ ছাড়া হাইফেনেশনের ব্যবহারও বাংলা ভাষায় স্বীকৃত নয়। আশা করছি, কোথায় থেকে আনলাম, বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। — আদিভাই • আলাপ • ১১:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: ফেসবুকে শুবাচ গ্রুপের পোস্ট দেখুন। রেফারেন্স হিসেবে ড. মোহাম্মদ আমীনের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে (যদিও এখন ডেড)। ড. আমীন কিন্তু হায়াৎ মামুদের সঙ্গে যৌথভাবে একটা ব্যাকরণ বইয়ের লেখক।
- ফেসবুক আদর্শ রেফারেন্স না হলেও বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য পড়ে দেখুন। ≈ MS Sakib 📩 ·📝 ১৬:২০, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib ও @Meghmollar2017 ধন্যবাদ। বুঝতে পেরেছি। ― ☪ কাপুদান পাশা (✉) ১৬:২৪, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন ব্যবহার ব্যাকরণসিদ্ধ। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে এন ড্যাশ ব্যবহার করা হয়। যদিও বাংলায় এন ড্যাশ বলতে আলাদা কিছু এখনও স্বীকৃত নয়, সকল ক্ষেত্রে মাত্র একটি ড্যাশ ব্যবহার করা হয়, তবুও বলতে হয়, সমাসবদ্ধ পদ ছাড়া হাইফেনেশনের ব্যবহারও বাংলা ভাষায় স্বীকৃত নয়। আশা করছি, কোথায় থেকে আনলাম, বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। — আদিভাই • আলাপ • ১১:০৭, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @Meghmollar2017 আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে, ১-৫; এটাকে ১ ও ৫ বুঝায়। আবার, ইংরেজিতেও হাইফেন দিয়ে সমাসবদ্ধ হয়; কিন্তু কখনো শুনিনি তারা 1-5 কে ১ ও ৫ বুঝেছে; এটা কোথায় থেকে আনলেন; একটু স্পষ্ট করবেন। ― ☪ কাপুদান পাশা (✉) ১০:৫০, ২০ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, বাংলা ভাষায় হাইফেনের মতো এন ও এম ড্যাশের ব্যবহার সুনির্দিষ্ট নয়। যতটুকু সুনির্দিষ্ট, তা ধরে বলা যায়, হাইফেন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শব্দযোজক হিসেবে ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ “১৯৯৪-১৯৯৯” লেখা হলে “১৯৯৪ ও ১৯৯৯” বোঝাবে, “১৯৯৪ থেকে ১৯৯৯” বোঝাবে না। মোবাইলে অভ্র কীবোর্ডে এন ও এম ড্যাশ লেখার সুবিধা আছে। ডেস্কটপ থেকে উইকিপিডিয়ার সম্পাদনা উইন্ডোতেও এই দুইটি লেখার ব্যবস্থা আছে। এছাড়া কম্পিউটারের ক্যারেক্টার ম্যাপ থেকেও আপনি কপি করে ব্যবহার করতে পারেন। — আদিভাই • আলাপ • ০৯:৫৯, ২০ মে ২০২৫ (ইউটিসি)
লোগো পরিবর্তনের প্রস্তাব
[সম্পাদনা]হ্যালো, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার কারণে গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং গাজায় চলমান বোমাবর্ষণ চলছে, তার আলোকে, তাদের সাথে সংহতি প্রকাশ করে আমি বাংলা উইকিপিডিয়ার লোগো (File:Arabic Wikipedia Logo Gaza (3).svg) পরিবর্তন করার প্রস্তাব করছি। এটা কোন পক্ষপাত নয়, বরং তাদের কষ্ট তুলে ধরার একটি উপায়। جودت (আলাপ) ১৮:০৬, ২৬ মে ২০২৫ (ইউটিসি)
- প্রস্তাবটা অরাজনৈতিক ও মানবিক হলে মৃদু
সমর্থন, অবশ্য আমার দেশের (ভারত) ইসরায়েলের সমর্থকদের এটা ভালো নাও ঠেকতে পারে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৪:৫৮, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন করছি। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৫:২৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)- যেহেতু প্রস্তাবনাটা অরাজনৈতিক ও মানবিক, তাই
সমর্থন করছি। (কাপুদান পাশা হিসেবে? কাপুদান পাশা হলেও সমর্থনটা সম্পূর্ণ অরাজনৈতিক।) ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:০১, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
সমর্থন করছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৪১, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন: লোগো পরিবর্তনের পক্ষে ~ ★ সাদি (বার্তা • অবদান) ★ ০৮:১৬, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
বিরোধিতা, প্রস্তাবটা মানবিক হলেও অরাজনৈতিক নয়। ~~ নীল নন্দী ০৮:৪১, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @Nil Nandy রাজনীতিটা কী এখানে? ― ☪ কাপুদান পাশা (✉) ০৯:০৬, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: বোধহয় এখানে "রাজনীতি" বলতে তিনি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বকে বোঝাতে চান। যদিও বাংলাদেশে বোধহয় বেশিরভাগই ফিলিস্তিনের পক্ষে, তবে ভারতে কেউ ফিলিস্তিন আবার কেউ ইসরায়েরলের পক্ষে আর সেখানে ফিলিস্তিনের সমর্থকদের কখনো কখনো গ্রেফতার করা হয় বলে শুনেছি (গুজবও হতে পারে)। সেইজন্য বিষয়টা অন্তত ভারতে সংবেদনশীল। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৯:১৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @Sbb1413 আরব ভূখণ্ডে হলে মেনে নিতাম। সমর্থনের বিষয়টাও এখানে আপেক্ষিক। আমরা শুধু গণহত্যার বিরোধিতা করছি; এখানে তো রাজনীতির কিছু না। বাংলাদেশ ও ভারত উভয়েই সরকারিভাবে দ্বি-রাষ্ট্র সমাধানকেই সমাধান মনে করে। হামাস বা অন্যান্য আরববাদ দল যেখানে ইসরায়েল বিলুপ্ত করে ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে। বর্তমান ফিলিস্তিনের পতাকা (যেটার প্রস্তাবনা দেয়া হয়েছে) দ্বি-রাষ্ট্র নীতিকে সমর্থন করে। এখানে পতাকার উদ্দেশ্য গণহত্যার বিরোধিতা করা, ইসরায়েলকে বাস্তুচ্যুত করা নয়। ব্যক্তিগত পর্যায়ে যা হয়; সেগুলিকে রাজনৈতিক বলার তো যৌক্তিকতা দেখছিনা। ― ☪ কাপুদান পাশা (✉) ০৯:২৪, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- আমার মন্তব্যটা বিস্তারিত লেখা উচিত ছিল। প্রস্তাবটা কার্যকর হলে তার রাজনৈতিক প্রভাব পড়বে এইটাই আমার বক্তব্য।
- ভারত সরকারের সঙ্গে উইকিপিডিয়ার সম্পর্ক কিরকম জানেন নিশ্চয়ই। এএনআই আর সম্ভাজি সংক্রান্ত ঘটনায় ইংরেজি উইকিপিডিয়া ব্যান করার সম্ভবনা দেখা গেছিল। এক্ষেত্রে ব্যাপারটা নিবন্ধ নিয়ে নয় কিন্তু সরকারের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা পুরোপুরিই আছে। এই লোগো পরিবর্তন ভারতে উইকিপিডিয়া ব্যান হওয়ার অনুঘটক হতে পারে বলে আমার আশঙ্কা আছে। ~~ নীল নন্দী ১৪:৩৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @Nil Nandy এবং খাত্তাব হাসান: বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় প্রধান পাতা ফাঁকা করার প্রস্তাবে আমি বিপক্ষে ছিলাম, কারণ সেখানে বাংলাদেশ সরকারের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে ভারত সরকার ও ডানপন্থী ভারতীয়দের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেও বলেছিলাম আজও বলছি, আমাদের পাঠকবর্গ এমন অঞ্চলে বসবাস করছে যেখানে মত প্রকাশের স্বাধীনতা নামমাত্র কিংবা সীমিত। ইংরেজি উইকিপিডিয়ার পাঠকবর্গ তো বিভিন্নরকম দেশে বিস্তৃত; কোথাও মত প্রকাশের স্বাধীনতা যথেষ্ট রয়েছে, আবার কোথাও মত প্রকাশের স্বাধীনতা নামমাত্র। আমার মনে হচ্ছে আজ সমগ্র উইকিপিডিয়া খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, আর আমি জানি না কখন এটা তার স্বর্ণযুগে ফিরতে পারবে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৫:৫৪, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: বোধহয় এখানে "রাজনীতি" বলতে তিনি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বকে বোঝাতে চান। যদিও বাংলাদেশে বোধহয় বেশিরভাগই ফিলিস্তিনের পক্ষে, তবে ভারতে কেউ ফিলিস্তিন আবার কেউ ইসরায়েরলের পক্ষে আর সেখানে ফিলিস্তিনের সমর্থকদের কখনো কখনো গ্রেফতার করা হয় বলে শুনেছি (গুজবও হতে পারে)। সেইজন্য বিষয়টা অন্তত ভারতে সংবেদনশীল। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৯:১৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- ১০০% সঠিক কথা। প্রস্তাবটি মানবিক হলেও এটি রাজনৈতিক। Anaf Ibn Shahibul (আলাপ) ১০:৪২, ১৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Nil Nandy রাজনীতিটা কী এখানে? ― ☪ কাপুদান পাশা (✉) ০৯:০৬, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- মানবিক প্রস্তাব হিসেবে ১ সপ্তাহের জন্য লোগোটি ব্যবহারের জন্য
সমর্থন জানাচ্ছি। মেহেদী আবেদীন ০৯:৩২, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন R1F4T আলাপ ১৭:৫৩, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- হয়তবা অনেকেই আবেগে সমর্থন জানাবে কিন্তু তবুও আমি এই প্রস্তাবের
বিরোধিতা করছি এবং মনে করি বাংলা উইকিপিডিয়ার লোগোতে কোনো রাষ্ট্রের পতাকা সংযুক্ত করা - সাময়িকভাবেও হোক না কেন - উপযুক্ত নয়।
- প্রথমত, উইকিপিডিয়া একটি নিরপেক্ষ, অরাজনৈতিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এর মূল নীতিগুলোর মধ্যে অন্যতম হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি (Neutral Point of View - NPOV) বজায় রাখা। কোনো একটি রাষ্ট্রের পতাকা, বিশেষত যার সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক বিরোধ জড়িত, সেটিকে উইকিপিডিয়ার লোগোতে যুক্ত করা এই নিরপেক্ষতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
- দ্বিতীয়ত, লোগো হলো একটি প্ল্যাটফর্মের পরিচয় ও বিশ্বাসযোগ্যতার প্রতীক। সেখানে কোনো রাজনৈতিক প্রতীক সংযুক্ত করা মানেই ব্যবহারকারীদের একটি বার্তা দেওয়া—যা উইকিপিডিয়ার মতো একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়। এটি একদিকে একপক্ষের প্রতি সহানুভূতি দেখানোর মতো মনে হতে পারে, আবার অন্যদিকে অন্য পক্ষের কাছে পক্ষপাতমূলক বা প্ররোচনামূলক বলে প্রতিভাত হতে পারে, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- তৃতীয়ত, উইকিপিডিয়া যদি একবার এ ধরণের ব্যতিক্রমী অনুমোদন দেয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক বা সামাজিক ঘটনার প্রতিক্রিয়াতেও একই ধরনের দাবি উঠবে। এটি একটি নীতিগত দৃষ্টান্ত তৈরি করবে, যা সামগ্রিকভাবে উইকিমিডিয়া প্রকল্পগুলোর নীতিগত ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে।
- আমি অবশ্যই মানবিক সহানুভূতি ও সহমর্মিতার মূল্য দেই, কিন্তু উইকিপিডিয়ার মতো নিরপেক্ষ প্ল্যাটফর্মে সেই সহানুভূতি প্রকাশের উপায় হওয়া উচিত তথ্যভিত্তিক, নীতিসম্মত ও পক্ষপাতহীন। এজন্য আমি প্রস্তাবিত লোগো পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিচ্ছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:৩৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- @BadhonCR আপনি এআই দিয়ে কয়েকটা যুক্তি উত্থাপন করেছেন; আমি যেটা আগে নিজেই ট্রাই করেছিলাম, দুয়েকটা বাক্য ছাড়া বাকি সব এখানেও দিয়েছে দেখতে পাচ্ছি; সে যাই হোক- আমি আপনার প্রশ্নের বিপরীতে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি:
- পতাকা যুক্ত করাই উইকিপিডিয়ার নিরপেক্ষতার লঙ্ঘন? তাহলে বাংলায় লিখলে ইংরেজির বিরোধিতা হচ্ছে না কেনো? বিশ্বের অধিকাংশ দেশের অফিশিয়াল ভাষা ইংরেজি হলে বাংলা উইকিপিডিয়া তো আজন্ম পক্ষপাতযুক্ত বিশ্বকোষ হয়ে যাচ্ছে। এরপর আমরা বিভিন্ন সমস্যায় বিভিন্নজনকে বাধাদান করি; এটা কি তাদের বিরোধিতার মাধ্যমে পক্ষপাত হয়ে যাচ্ছেনা? মূলত উইকিপিডিয়ার নিরপেক্ষতা তথ্যের ভিত্তিতে। উইকিপিডিয়ার যেই ফাউন্ডেশনের দলিল টানলেন, তারা পক্ষে গিয়ে এলজিবিটি ইত্যাদির দাবিকে প্রচার করে মানবিকতার দাবি করে। সুতরাং আপনার এই পক্ষপাতের দাবি ভিত্তিহীন।
- রাজনৈতিক লোগো আমরা কই প্রস্তাব দিলাম। রাজনৈতিক লোগো হচ্ছে হামাসেরটা, কালেমাসহ। ওগুলো প্রস্তাব দিলে আমিও বিরোধিতা করতাম। ইভেন ফাতাহের লোগোতেও অস্ত্র আছে, যেটা আমরা সমর্থন করছিনা। আমরা চাচ্ছি, গণহত্যাটা বন্ধ হোক। চাই, ইসরায়েল জিতে যাক; কিন্তু গণহত্যা না চালাক। রাজনৈতিক ব্যাখ্যা এর বিপরীতই হয়ে থাকে।
- মানবিক দাবি উঠলে ও প্রযোজ্য ক্ষেত্রে উইকিপিডিয়া সক্রিয় হবেনা কেনো? অমুকে বিরোধিতা করবে, তমুকে বিরোধিতা করবে- তাইওয়ানের বিষয়ে চীন বিরোধিতা করেনি? ইউক্রেনের বিষয়ে রাশিয়া বিরোধিতা করেনি? উইকিপিডিয়া কি এগুলি নিয়ে আদৌ মাথা ঘামিয়েছে?
- আমি হয়ত বিরোধিতা করতাম, যদি নিরাপত্তার বিষয়টা এক্ষেত্রে প্রযোজ্য হত। কিন্তু আমাদের ভৌগলিক দূরত্বের কারণে আমরা না ইসরায়েল-ফিলিস্তিন রাজনীতিতে সক্রিয়, না আমাদের নিরাপত্তায় এই দুই দেশের রাজনীতি ম্যাটার করে। এই কারণেই শেখ হাসিনাও ফিলিস্তিনকে সমর্থন করত, তার বিরোধী ড. ইউনূস বা বিএনপিও ফিলিস্তিনকে সমর্থন করেন; আবার ভারতও রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে সমর্থন করে থাকে। কারণ, এখানে এই বিষয়ে নিরাপত্তার বিষয়টা সেভাবে ম্যাটার করেনা; যেভাবে আরব ও শামের ভূমিগুলিতে করে থাকে।
- ― ☪ কাপুদান পাশা (✉) ২২:৩৫, ২৭ মে ২০২৫ (ইউটিসি)
- ধন্যবাদ আপনার প্রত্যুত্তরের জন্য। আমি মানবিক সংবেদনশীলতা সম্মান করি। কিন্তু এ প্রস্তাবনায় আমাদের কিছু বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত, যদিও এত সমর্থনের ভীড়ে অন্যান্য উইকিপিডিয়ান ও প্রশাসকবৃন্দ আমার মতামতকে কতটুকু গুরুত্ব দিবে জানি না-
- ১. উইকিপিডিয়ার নিরপেক্ষতা কেবল তথ্য উপস্থাপনেই সীমাবদ্ধ নয়, বরং প্ল্যাটফর্মের আচরণেও তা প্রতিফলিত হওয়া উচিত। উইকিপিডিয়া শুধু নিবন্ধ নয়, এর লোগো, ব্যানার, ডিজাইন, প্রচার সবই এর নিরপেক্ষ অবস্থানকে প্রকাশ করে। কোনো একটি রাষ্ট্রের পতাকা (মানবিক বার্তার উদ্দেশ্য নিয়েও) লোগোতে সংযোজন করা একটি সার্বভৌম রাজনৈতিক প্রতীক প্রদর্শন, যা ব্যবহারকারীদের কাছে একপক্ষের প্রতি অবস্থান গ্রহণ হিসেবে প্রতিভাত হতে পারে।
- ২. এলজিবিটি বা অন্যান্য বিষয়ে উইকিপিডিয়ার অবস্থান নিরপেক্ষ তথ্য উপস্থাপনার ভিত্তিতে—প্রতীক ব্যবহারের নয়। উইকিপিডিয়া কোন পক্ষের পক্ষে প্রচারণা চালায় না, বরং তথ্যমূলক নিবন্ধ দেয়। এলজিবিটি বিষয়ে উইকিপিডিয়ার ভূমিকা হচ্ছে তথ্য উপস্থাপন করা, কোনো রঙ বা পতাকা লোগোতে বসিয়ে বার্তা দেওয়া নয়।
- ৩. মানবিকতা ও নিরপেক্ষতা দুইটি পরস্পর বিরোধী নয়, তবে প্রকাশের মাধ্যম গুরুত্বপূর্ণ। মানবিক সহানুভূতি প্রকাশ করা যায় নিরপেক্ষ উপায়ে—যেমন নিরপেক্ষ ভাষায় বিষয় সম্পর্কিত উল্লেখযোগ্য নিবন্ধ তৈরি। কিন্তু মূল লোগো পরিবর্তন করে মানবিক বার্তা দেওয়ার চেষ্টা করা হলে তা নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি হবে।
- ৪. “আমরা রাজনীতি করছি না” বলা গেলেও পতাকা নিজেই একটি রাজনৈতিক প্রতীক। আপনি যদি হামাস বা ফাতাহের লোগো না চান, তাহলে একইভাবে প্যালেস্টাইনের জাতীয় পতাকাও রাষ্ট্রীয় ও রাজনৈতিক আইডেন্টিটির প্রতীক। আপনি যেভাবেই দেখাতে চান না কেন, দৃষ্টিভঙ্গির ভিন্নতা অনুযায়ী এটি রাজনৈতিকভাবে দেখা হবেই।
- ৫. নিরাপত্তা না থাকলেও বিশ্বব্যাপী দর্শকের দৃষ্টিভঙ্গি বিবেচনায় গুরুত্বপূর্ণ। তাই মানবিক অবস্থান থাকলেও, একটি নিরপেক্ষ, মুক্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মের মূল লোগোতে রাষ্ট্রীয় প্রতীক সংযোজন করা যুক্তিযুক্ত নয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০১, ২৮ মে ২০২৫ (ইউটিসি)
- @BadhonCR এক কথা এতো বারে বলা উচিত নয়। ঘুরিয়ে একই কথা বলছেন। আপনি কী বলতে চাচ্ছেন, উইকিপিডিয়ায় নিরপেক্ষতা অর্থ গণহত্যার পক্ষপাতিত্ব করা লোকও থাকতে হবে? এবং জনসাধারণকে হত্যার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে হবে? আগে জানলে আল-কায়েদার অনলাইন সমর্থকদেরকে উইকিপিডিয়া ব্যবহার করতে আহ্বান করতাম, কারণ তারা কীবোর্ড সংক্রান্ত কাজে খুব পটু হয়।
- আর এলজিবিটি, ইউক্রেন ইত্যাদি বিষয়ে ইংরেজি না হলেও অনেক উইকিপিডিয়া ও উইকিমিডিয়া লোগো পরিবর্তন করেছে। এটাকে আজপর্যন্ত ফাউন্ডেশন বা কেউই অনিরেপক্ষতা হিসেবে দেখেনি। ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:১৪, ২৮ মে ২০২৫ (ইউটিসি)
- @BadhonCR আপনি এআই দিয়ে কয়েকটা যুক্তি উত্থাপন করেছেন; আমি যেটা আগে নিজেই ট্রাই করেছিলাম, দুয়েকটা বাক্য ছাড়া বাকি সব এখানেও দিয়েছে দেখতে পাচ্ছি; সে যাই হোক- আমি আপনার প্রশ্নের বিপরীতে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি:
দৃঢ় সমর্থন জানাচ্ছি। Ishtiak Abdullah (আলাপ) ০৩:৩৬, ২৮ মে ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন করছি। Tanvir Rahat (আলাপ) ০৯:৫৩, ১ জুন ২০২৫ (ইউটিসি)
সমর্থন —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৩:৩৫, ১ জুন ২০২৫ (ইউটিসি)
সমর্থন ফারদিন (আলাপ) ১১:১০, ৯ জুন ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন জানাচ্ছি। মহামতি মাʿসু়ম (আলাপ) ০৬:০৫, ২২ জুন ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন বিষয়টি পুনরজ্জীবিত করা প্রয়োজন মোবাশশির' (আলাপ) ১৫:৫১, ৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
সমর্থন জানাই আমি ~ মোঃ মালেক ইসলাম
উইকিপিডিয়া ও এর বাংলা সহপ্রকল্পসমূহে MW:Extension:PageAssessments ইনস্টলের প্রস্তাবনা
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ায় উইকিপ্রকল্পসমূহ যদিও নিষ্ক্রিয়, তবে নিষ্ক্রিয়তার মূল কারণ প্রকল্পসমূহ হালনাগাদ রাখা, যেটি আসলে দুএকজন হালনাগাদ রাখতে চান, যা তাদের পক্ষে সম্ভবপর না হয়ে ওঠায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে। এই এক্সটেনশনের মাধ্যমে প্রতিটি নিবন্ধকে নির্দিষ্ট উইকিপ্রকল্পের অধীনে মান (অসম্পূর্ণ, শুরু, সি, বি, ভালো নিবন্ধ, নির্বাচিত নিবন্ধ) এবং গুরুত্ব (নিম্ন, মধ্য, উচ্চ, শীর্ষ) অনুযায়ী চিহ্নিত ও ডাটাবেজে সংরক্ষণ করা যায়। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়াসহ একাধিক উইকিতে (যেমন, ফরাসী উইকিপিডিয়া, ইত্যাদি) এটি ব্যবহৃত হচ্ছে। উক্ত মান নির্ধারণগুলো বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যে আমরা অনেকেই ব্যবহার করলেও এতে আসলে কোনো উপলব্ধ লাভ হয়নি, কারণ এটি শুধু এখনো শুধু আলাপ পাতাতে টেমপ্লেটেই বিদ্যমান, এর বাইরে এর কোনো জায়গায় উপলব্ধ নয়।
সম্ভাব্য কিছু সুবিধা:
- উইকিপ্রকল্পভিত্তিক নিবন্ধের মান ও গুরুত্ব সহজে ট্র্যাক করা যাবে।
- স্বয়ংক্রিয় রিপোর্ট, পরিসংখ্যান ও ড্যাশবোর্ড তৈরি সম্ভব হবে।
- কোন ক্ষেত্রে বেশি কাজ দরকার, তা চিহ্নিত করা সহজ হবে।
- নতুন সম্পাদকদের জন্য অগ্রগতি (অসম্পূর্ণ>শুরু>সি>বি>ভালো নিবন্ধ>নির্বাচিত নিবন্ধ) দেখা যাবে, যা তাদের উৎসাহিত করবে (মূলত এটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সম্পাদনার শুরুতে একটা নিবন্ধ অনুবাদ করতে গিয়ে আমি ভুল করে নির্বাচিত ট্যাগটি লাগিয়ে ফেলেছিলাম, ফলে বিষয়টি আমাকে সাময়িক আনন্দিতও করেছিল)।
- কিছু বৈশ্বিক টুলস/সরঞ্জাম (যেমন উইকিপ্রকল্প ড্যাশবোর্ড, বট, গ্রাফ ইত্যাদি) বাংলা উইকিপিডিয়াতেও ব্যবহারযোগ্য হবে।
- অন্যান্য সহপ্রকল্প, যেমন উইকিভ্রমণে কিছু টেমপ্লেট (যেমন: টেমপ্লেট:রূপরেখা ভ্রমণপথ) সঠিকভাবে কাজ করছেনা, বিশেষভাবে উইকিভ্রমণের জন্য গাইডের মান ট্র্যাকিং, গুরুত্ব নির্ধারণ (কোন শহর/গন্তব্য কতটা গুরুত্বপূর্ণ), অগ্রগতি দেখা (সম্পাদকগণ দেখতে পাবে তাদের কাজের ফলে নিবন্ধের মান বেড়েছে), বৈশ্বিক টুলস সাপোর্ট (ইংরেজি উইকিভ্রমণের মতো ড্যাশবোর্ড বাংলা উইকিভ্রমণেও ব্যবহারযোগ্য হবে)।
তবে: এক্সটেনশন চালু হলে বিদ্যমান উইকিপ্রকল্প টেমপ্লেটগুলো হালনাগাদ করতে হবে। শুরুতে কিছুটা মেইন্টেন্যান্স ও পরীক্ষণ লাগবে। ব্যবহারকারীদের (বিশেষত তুলনামূলক নতুনদের) জন্য একটি নির্দেশিকা তৈরি করতে হবে, যেন তারা সঠিকভাবে মান/গুরুত্ব নির্ধারণ করতে পারেন।
তাই আমি প্রস্তাব করছি বাংলা উইকিপিডিয়ায় PageAssessments এক্সটেনশনটি সক্রিয় করা হোক। এজন্য সকলের গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি। তবে মতামত প্রদানের পূর্বে অবশ্যই মনে রাখবেন এর কিছু উপলব্ধ সমস্যা হলো নতুন সম্পাদকরা হয়তো বুঝতে পারবে না এই অসম্পূর্ণ/শুরু/ সি.....মান বা গুরুত্ব নির্ধারণ জিনিসগুলো কেন দরকার। ফলে কেউ কেউ এড়িয়ে যাবে, আর ভুল ব্যবহার করলে উপাত্ত এলোমেলো হবে। তবে এটি খুবই রেয়ার। এছাড়া আপনাদের জানা আরও উপলব্ধ সমস্যা থাকলেও জানাতে পারেন। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন, এটা আসলেই প্রয়োজন।
- মেহেদী আবেদীন ০৪:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন ~~ নীল নন্দী ০৫:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন – তবে ইংরেজি ব্যবহার অনুযায়ী "সি" ও "বি"-এর জায়গায় "গ" ও "খ" ব্যবহার করলে আরও ভালো হবে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১০:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
মন্তব্য বাংলা উইকিপিডিয়ায় প্রকল্পগুলোতে ডেডিকেটেডলি কাজ করার মানুষ নেই। সবগুলো নিবন্ধকে এই কাঠামোয় আনতে কয়েক বছর সময় লেগে যাবে। বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ও নিষ্ক্রিয় উইকিপ্রকল্পের পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে? আমার মনে হয় হাতে গোনা এক-দুইটি উইকিপ্রকল্প বাদে বাকি টপিকগুলো কভার করার মতো যথেষ্ট সক্রিয় উইকিপ্রকল্প বাংলা উইকিপিডিয়ায় নেই। বাংলা উইকিপিডিয়ার সমস্যা হলো, কেউ একজন উদ্যমী হয়ে কাজ করার পর কোনো লিগ্যাসি থাকে না। মানে যখন ব্যবহারকারী একটি উইকিপ্রকল্পে কাজ করার উদ্যম হারিয়ে ফেলেন, তখন তার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অন্য কোনো ব্যবহারকারী থাকেন না। আবার একজনকে একটি উইকিপ্রকল্প বানিয়ে কাজ করতে দেখলে, অপরজন তা থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি উইকিপ্রকল্প বানিয়ে বসেন। ফলে কোনো উইকিপ্রকল্পের লিগ্যাসি থাকে না। ইংরেজি, ফরাসি উইকিপিডিয়ায় ডেডিকেটেডলি কাজ করার মানুষ রয়েছে অনেক। বাংলায় এই কাজ করার মানুষের অভাব। কাজেই উইকিপ্রকল্পের নিষ্ক্রিয়তা, লিগ্যাসিহীনতা, আর উইকিপিডিয়ার সমস্ত টপিক কভার করতে অক্ষমতা উইকিপ্রকল্পভিত্তিক মূল্যায়নের জন্য একটি রেড ফ্ল্যাগ বলে মনে করি। তবে উইকিপিডিয়ায় নিবন্ধ মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে বিধায় আমার পরামর্শ থাকবে উইকিপ্রকল্পভিত্তিক না করে সামগ্রিক একটি কাঠামো তৈরি করা। এতে উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধসমূহের মতো টপিক অনুযায়ী বিভক্ত রাখা যায়। এতে উইকিপ্রকল্প মেইনটেইন করার প্রয়োজনীয়তা থাকবে না। আবার সমগ্র উইকিপিডিয়ার নিবন্ধসমূহকে এই মূল্যায়ন কাঠামোর অধীনে এনে অত্যাবশ্যকীয় নিবন্ধসমূহ নিয়ে কাজ করা সহজতর হবে বলে মনে করি। আমার বার্তাটি দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। — আদিভাই • আলাপ • ১৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Meghmollar2017, যেহেতু এক্সটেনশনটি কখনো ব্যবহারের করিনি, তাই উইকিপ্রকল্পভিত্তিক না করে টপিক আকারে করা যায় কিনা তার সঠিকভাবে বলতে পারছিনা, তবে আপনার মন্তব্যে আইআরসিতে উইকিমিডিয়া প্রযুক্তিগত সাহায্যের চ্যানেল জিজ্ঞেস করলাম, তাদের কথা অনুযায়ী সম্ভবত করা যাবে, একজনের পরামর্শ অনুযায়ী, প্যাব্রিকেটরে টাস্ক খোলার সময় বলতে হবে, যে আমরা সফটওয়্যারটি আচরণ নতুনভাবে কাজ করাতে চাই। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
বিরোধিতা কথাগুলো অন্যভাবে নিবেন না। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নতুন নিবন্ধ টহল দেওয়ার লোক নেই, আগের তুলনায় অবদানকারী কমে গেছে। কোনো অপসারণ প্রস্তাবনায় ভালো পরিমান অংশগ্রহণকারী পাওয়া যায় না, ভালো নিবন্ধ বা নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা যাচাই করার লোক নেই। সেখানে এই কাজ, যা বাংলা উইকির পরিপ্রেক্ষিতে একেবারে অপ্রয়োজনীয় এবং বাস্তবতা সম্মত নয়, তার পিছনে আমাদের রিসোর্স খরচ করার প্রয়োজনীয়তাটা কি, তার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
- @MdsShakil, প্রস্তাবনায় সম্ভবত কিছুটা সংশোধন প্রয়োজন। আমি মূলত এক্সটেনশনটি বর্তমানে যেভাবে কাজ করছে সেটা অনুযায়ী প্রস্তাবনা দিয়েছি, তবে উপরে আদিভাই এবং আপনার মতে, যেহেতু অবদানকারীর সঙ্কটের বিষয়টি রয়েছে, এজন্য উইকিপ্রকল্প অনুসারে কাজগুলো আরও সহজ হয়ে গেলেও করা হয়তো সম্ভবপর হয়ে উঠবেনা, তাই আদিভাই যেমনটা বললেন, এক্সটেনশনটির মাধ্যমে যদি টপিক আকারে মান নির্ধারণ করা যায় যেটি ডেটাবেসে সংরক্ষিত থাকবে, তাহলে মনে হয় খুব একটা সমস্যা হবেনা, বরং উইকিপ্রকল্প ছাড়াই এ কাজগুলো সহজে ট্র্যাক করা যাবে, তবে আমার মনে হয় এর মূল উদ্দেশ্য ভালো/নির্বাচিত নিবন্ধ পর্যালোচনা নয়, বরং এর ফলে মূলত নিবন্ধগুলোর মান নির্ধারণ যেগুলো সহজে ট্র্যাক করা যাবে, যা বিষয়শ্রেণী অনুযায়ী খুঁজে বের করার চাইতেও সহজ হবে, এটি মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলা উইকিপিডিয়া পূর্বেও বর্তমান অবস্থানের মতো ছিলনা, ভবিষ্যতেও বর্তমান অবস্থানের মতো থাকবেনা। এজন্য আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে এই আলোচনাটি খোলা রাখতে পারি, যাতে ভবিষ্যতে (খুব দূরের ভবিষ্যত নয়) অনেক বিষয় বিবেচনা করে স্বীদ্ধান্ত নেওয়া যায়। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ১৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন। ভালো উদ্যোগ। Ishtiak Abdullah (আলাপ) ১৭:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
মন্তব্য প্রস্তাবটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। তবে কয়েকটি বিষয় নিয়ে আমার মাঝারি মাত্রার সংশয় আছে:
- আমরা জানি বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় সম্পাদকসংখ্যা তুলনামূলকভাবে কম; ফলে প্রাথমিক পর্যায়ে মান/গুরুত্ব নির্ধারণ ও নিয়মিত আপডেট রাখা কতটা সম্ভব হবে, তা পরিষ্কার নয়।
- নতুন সম্পাদকদের জন্য এই মূল্যায়ন কাঠামোটি কেন গুরুত্বপূর্ণ তা বোঝানো না গেলে অপ্রয়োজনীয় ভুল শ্রেণিবিভাগ তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে পরিষ্কার করা অতিরিক্ত কাজ তৈরি করবে।
- বিদ্যমান উইকিপ্রকল্প টেমপ্লেটগুলোর রূপান্তর ও পরীক্ষণের জন্য কিছু পরিমাণ প্রযুক্তিগত সমন্বয় লাগবে, যা কে করবে এবং কীভাবে করবে তা নিয়ে আগে পরিষ্কার নির্দেশনা থাকলে ভালো হয়।
- — ফেরদৌস • ০২:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Tanbiruzzaman, আপনার মন্তব্যকে আমি
দৃঢ় সমর্থন করছি। এটি আসলেই বাংলা উইকিপিডিয়ার জন্য অনেক ভালো হবে। তবে এর বিপরীতে যেসব
মন্তব্য আছে সেগুলোও ভাবার বিষয়। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৬:১৪, ৩ মে ২০২৬ (ইউটিসি)
বিষয়শ্রেণী নামস্থানের বানান সংশোধন (বিষয়শ্রেণী → বিষয়শ্রেণি)
[সম্পাদনা]সুপ্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
আজ থেকে ৫ বছর আগে, ২০২০ সালের নভেম্বরে আমি বাংলা উইকিপিডিয়ার বিষয়শ্রেণী নামস্থানটির বানান সংশোধন করে বিষয়শ্রেণি করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলাম। সেখানে আমার পাশাপাশি Meghmollar2017 ভাই 'শ্রেণি' বানানের পক্ষে প্রাতিষ্ঠানিক নিয়ম ও ভাষাতাত্ত্বিক যুক্তি দিলেও Zaheen ভাই সাবেকী বানানের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর ২০২১ সালের জানুয়ারিতে ব্যুরোক্রেট তানভির ভাই আলোচনাটি এই মন্তব্য করে বন্ধ করেছিলেন:
...বিভিন্ন শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা ভাষার তুলনামূলকভাবে নতুন বানানগত পরিবর্তনগুলো বাংলা উইকিপিডিয়ায় সর্বসম্মতভাবে গ্রহণ করা হবে কী না তা নিয়ে সুনির্দিষ্ট শব্দ ও শব্দের প্রয়োগের স্থানের প্রেক্ষিতে স্বতন্ত্র আলোচনার অবকাশ রয়েছে।
তানভির ভাইয়ের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে এবং তাঁর নির্দেশিত "সুনির্দিষ্ট শব্দের স্বতন্ত্র আলোচনার" অবকাশকে কাজে লাগিয়ে আজ ২০২৫ সালে আমি পুনরায় এই প্রস্তাবটি পেশ করছি।
- পরিবর্তনের যৌক্তিকতা
প্রচলনের ৮ বছর পরে এসেও ২০২০ সালের আলোচনায় কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিল 'শ্রেণি' বানানটি কতটা স্থিতিশীল বা গ্রহণযোগ্য হবে। কিন্তু ২০২৫ সালে এসে আমরা দেখছি, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকল পাঠ্যপুস্তক, সরকারি নথি, জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে 'শ্রেণি' বানানটিই এককভাবে রাজত্ব করছে। তানভির ভাই যে "স্বতন্ত্র গ্রহণযোগ্যতা"র কথা বলেছিলেন, তা আজ 'শ্রেণি' বানানের ক্ষেত্রে শতভাগ অর্জিত হয়েছে।
বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ বানানরীতি (২০১২) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিয়ম অনুযায়ী, যেসব সংস্কৃত (তৎসম) শব্দে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ' উভয়ই শুদ্ধ, বাংলায় সেসব ক্ষেত্রে শুধু হ্রস্ব 'ই' কার (ি) ব্যবহৃত হবে। আধুনিক বাংলা অভিধান (২০১৫) থেকে 'শ্রেণী' শব্দটি পুরোপুরি বাদ দিয়ে 'শ্রেণি' শব্দটিকে একমাত্র প্রমিত বানান হিসেবে গ্রহণ করা হয়েছে। একইভাবে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রমিত বানান বিধিতেও এই নীতি সমর্থন করা হয়েছে। তাদের প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এও ‘শ্রেণী’ বানানের পরিবর্তে ‘শ্রেণি’ বানানটিকে মূল ভুক্তি বা মান্য রূপ হিসেবে স্থান দেওয়া হয়েছে।
অনেকের কাছেই শ্রেণী বানান বেশি পরিচিত, কিংবা কারো কাছে দুটোই সমান পরিচিত। কিন্তু ২০২৫ সালের একজন স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীর কাছে এটি অবশ্যই বিভ্রান্তিকর। তারা ছোটবেলা থেকে ‘শ্রেণি’ পড়ে উইকিপিডিয়ায় এসে দেখছে ‘বিষয়শ্রেণী’। তাদের চোখে উইকিপিডিয়া তখন "ভুল বানানে ভরা" একটি সাইট মনে হতে পারে।
অনেকের ধারণা 'শ্রেণি' বানানটি কেবল স্কুলের পাঠ্যবইয়ে সীমাবদ্ধ, যা সম্পূর্ণ ভুল। শিক্ষা কার্যক্রমের বাইরেও দুই বাংলার প্রশাসনিক, আইনি এবং রাষ্ট্রীয় কাজে 'শ্রেণি' বানানটিই এখন দাপ্তরিক মানদণ্ড (Standard)। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা’ বইটির ৪র্থ পৃষ্ঠায় স্পষ্টভাবে শ্রেণি লিখতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬৯ পৃষ্ঠায় বলা হয়েছে "‘শ্রেণীকক্ষ’ ভুল, ‘শ্রেণিকক্ষ’ সঠিক" (পিডিএফ])। এছাড়া বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাজের মূল ভিত্তি 'সচিবালয় নির্দেশমালা ২০১৪'-এর ১৪ পৃষ্ঠায় কর্মকর্তাদের পদমর্যাদা ও শ্রেণিবিভাগে সর্বত্র ‘শ্রেণি’ ব্যবহৃত হয়েছে। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪-এর নির্দেশিকায় 'শ্রেণিবিন্যাস' (নির্দেশিকা লিংক) এবং বিভিন্ন সরকারি চাকরির গেজেটে ফলাফলের মান হিসেবে 'প্রথম শ্রেণি', 'দ্বিতীয় শ্রেণি' লেখার প্রচলন প্রতিষ্ঠিত। একই চিত্র দেখা যায় পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গ সরকারের একটি পূর্ণাঙ্গ দপ্তরের নামেই এই বানানটি রয়েছে ‘অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ’ (Backward Classes Welfare Department), যা প্রমাণ করে দাপ্তরিকভাবে এই বানানটি কতটা স্বীকৃত। পাশাপাশি শিক্ষা দপ্তরের মূল 'বাংলার শিক্ষা' পোর্টালে (লিংক) সমস্ত ক্লাসের তালিকা 'শ্রেণি' বানানে করা হয়েছে।
পূর্বের আলোচনায় আবেগ বা অভ্যাসকে প্রাধান্য দেওয়া হলেও তা সরিয়ে রেখে যদি আমরা নির্মোহভাবে ব্যাকরণ ও ভাষাতত্ত্ব বিচার করি, তবে 'শ্রেণি' বানানটিই অধিকতর যৌক্তিক। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'শ্রেণি' (হ্রস্ব ই) এবং 'শ্রেণী' (দীর্ঘ ঈ) উভয়টিই শুদ্ধ। সংস্কৃত ব্যাকরণে কোথাও বলা হয়নি যে 'শ্রেণি' ভুল। কিন্তু বাংলা উচ্চারণরীতিতে হ্রস্ব 'ই' এবং দীর্ঘ 'ঈ'-এর উচ্চারণে কোনো পার্থক্য নেই। যেহেতু বাংলায় দীর্ঘ উচ্চারণের বালাই নেই এবং মূল সংস্কৃতেও 'শ্রেণি' শুদ্ধ, তাই অহেতুক দীর্ঘ ঈ-কার ব্যবহারের মাধ্যমে বানানের জটিলতা বাড়ানো ভাষাতাত্ত্বিকভাবে অপ্রয়োজনীয়। একারণেই বাংলাদেশের বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি উভয়ই 'শ্রেণি' বানানকেই প্রমিত করেছে।
উইকিপিডিয়ার নিবন্ধের ভেতরে আমরা এখন সচেতনভাবেই 'শ্রেণিবিন্যাস', 'শ্রেণিবিভাগ' ইত্যাদি শব্দ ব্যবহার করছি। এমনকি উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম নামক রচনাশৈলী নির্দেশনা পাতার শুরুতেই শ্রেণি শব্দের কথা বলা আছে। অথচ নামস্থানের নাম 'বিষয়শ্রেণী'। এই দ্বিমুখী নীতি একটি বিশ্বকোষের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
- ২০২০ সালের আলোচনার যুক্তি খণ্ডন
২০২০ সালের আলোচনায় প্রবীণ উইকিপিডিয়ান জাহিন ভাই (Zaheen) ও সুব্রত দা (Suvray) মূলত বাংলা সাহিত্যের দীর্ঘদিনের ঐতিহ্য ও গত ১০০ বছরের ব্যবহারের প্রসঙ্গ টেনে এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন।
কিন্তু সাহিত্যে বা উইকিসংকলনে আমরা রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের বানান অবিকল রাখি কারণ তা ইতিহাসের অংশ। তবে একটি আধুনিক ওয়েবসাইটের ইন্টারফেস সর্বদা সমসাময়িক ও ব্যবহারকারী-বান্ধব হওয়া বাঞ্ছনীয়। আমরা যেমন আজ আর ১৯৩০-এর দশকের রীতি মেনে 'বাঙ্গালা' কিংবা 'কার্য্যালয়' লিখি না, তেমনই আধুনিক প্রমিত বানানে 'শ্রেণী'র পরিবর্তে 'শ্রেণি' গ্রহণ করাটা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা 'ভাষাতাত্ত্বিক ক্যু' নয়, বরং এটি ভাষার স্বাভাবিক বিবর্তন। তাছাড়া, গত আলোচনায় আশঙ্কা করা হয়েছিল যে বানানটি আবার পাল্টে যাবে কিনা। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে (২০১২–২০২৫) 'শ্রেণি' বানানটি অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে, যা প্রমাণ করে এটি কোনো সাময়িক “হুজুগ” ব্যাকরণিক সিদ্ধান্ত।
তৎসম শব্দে 'শ্রেণী' ও 'শ্রেণি' উভয় বানান শুদ্ধ হলেও বাংলায় প্রমিতকরণের স্বার্থে 'শ্রেণি' গ্রহণ করাকে জাহিন ভাই “ভাষাতাত্ত্বিক ক্যু” বা “গদ্যের ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা” হিসেবে অভিহিত করেছিলেন। তার এই মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উইকিপিডিয়ার নীতিমালার আলোকে এটি একটি ‘ব্যক্তিগত পছন্দ’ বা ‘নস্টালজিয়া-ভিত্তিক’ অবস্থান হিসেবে গণ্য হতে পারে, যা উইকিপিডিয়া:NPOV-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া গত এক যুগে কোনো ভাষাতাত্ত্বিকের লেখায় এই পরিবর্তনের বিরুদ্ধে এমন সব বিশেষণ দেখা যায়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি বলেছিলেন “উইকিপিডিয়ার স্বীয় বানান নীতিও থাকতে পারে”, যা সরাসরি উইকিপিডিয়া:NOR নীতিমালার লঙ্ঘন। মৌলিক গবেষণা এড়াতে নীতিমালা অনুসারে উইকিপিডিয়ানদের কাজ নিজস্ব বানানরীতি তৈরি করা নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ করা। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে এক যুগেরও বেশি সময় ধরে প্রচলিত প্রাতিষ্ঠানিক ও আধুনিক প্রমিত বানানটিই গ্রহণ করা সমীচীন।
- প্রস্তাবিত বাস্তবায়ন প্রক্রিয়া
এই প্রস্তাবটি গৃহীত হলে Phabricator-এর মাধ্যমে পদক্ষেপগুলো নেওয়া হবে:
- নামস্থান বিষয়শ্রেণী-কে পরিবর্তন করে বিষয়শ্রেণি করা হবে।
- বিষয়শ্রেণী শব্দটিকে নামস্থানের Alias হিসেবে যুক্ত করা হবে, যাতে পুরনো সব লিংক সচল থাকে।
- তবে সম্প্রদায় চাইলে স্বয়ংক্রিয় বট (Bot) ব্যবহার করে ধীরে ধীরে নিবন্ধের ভেতরের লিংকগুলো নতুন বানানে প্রতিস্থাপন করা যেতে পারে (যদিও অ্যালিয়াস থাকার কারণে এটি বাধ্যতামূলক নয়)। এই প্রক্রিয়ায় সম্প্রদায়ের আপত্তি না থাকলে বট দিয়ে রিপ্লেস করার কাজটা আমি করতে পারব। (উল্লেখ্য, আমি এটা প্রয়োজনীয় মনে করছি না; কেবল যদি সম্প্রদায় চায় তখন করব।)
সর্বোপরি, ব্যক্তিগত অভ্যাস বা নস্টালজিয়ার কারণে বর্তমানে অপ্রচলিত বানানকে উইকিপিডিয়ার মতো আধুনিক প্ল্যাটফর্মের মূল নামস্থানে আঁকড়ে ধরে রাখা অনুচিত। ২০২৫ সালের পাঠক এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে, আমি সম্প্রদাতের কাছে বিষয়শ্রেণি বানানটি গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে সক্রিয় সবার সুচিন্তিত মতামত ও সমর্থন প্রত্যাশা করছি।
ধন্যবাদান্তে, ≈ MS Sakib 📩 ·📝 ১২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- পূর্বের আলোচনা: উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/১১-১২#বিষয়শ্রেণী→বিষয়শ্রেণি
- পূর্বের আলোচনায়
সমর্থনকারী: @Ppt2003, Safi Mahfouz, Syfur007, আফতাবুজ্জামান, Aishik Rehman, এবং ANKAN: এবং Meghmollar2017। ≈ MS Sakib 📩 ·📝 ১৮:০৩, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন/বিরোধিতা/মন্তব্য
[সম্পাদনা]
সমর্থন — প্রগতিশীল ব্যবহারকারী হিসাবে আমি "শ্রেণি" বানানই পছন্দ করি, আর এই বানান স্রেফ স্কুল-কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়া প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে আমি "ধরণি", "সরণি" ও "সারণি"-র মতো শব্দে ঈকারের জায়গায় ইকার পছন্দ করি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১২:২৭, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন, উইকিপিডিয়ায় এখনো ভূরিভূরি পুরোনো এবং অপ্রচলিত বানান ব্যবহার হচ্ছে বিষয়শ্রেণির পাশাপাশি সেসব বানানগুলো পরিবর্তনেও উদ্যোগ নেওয়া উচিত। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১২:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন। শুধু তাই নয়, সকল শ্রেণী বানানকে শ্রেণি করে ফেলা উচিত। সেহেতু বট দিয়ে রিপ্লেস করার কাজটাও করে ফেলার প্রতি সমর্থন থাকছে। Ishtiak Abdullah (আলাপ) ০৭:০৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Ishtiak Abdullah সব শ্রেণীকে বট দিয়ে শ্রেণি করার পক্ষে না আমি। ম্যানুয়ালি করা উচিত। কারণ, কারিগরি সীমাবদ্ধতার ফলে প্রচুর ফলস পজেটিভ কেইস আসতে পারে। আর হ্যাঁ, আধুনিক ও স্বীকৃত বানানরীতির কারণে নিবন্ধে সম্পাদনা করে ম্যানুয়ালি শ্রেণীকে শ্রেণি করলে কারোর আপত্তি করার কিছু নেই, এমনকি এই আলোচনা ব্যর্থ হলেও। বানানটা নামস্থানে হওয়ায় এই আলোচনা করতে হচ্ছে। ≈ MS Sakib 📩 ·📝 ১৫:১৪, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন যেহেতু রাষ্ট্রীয় ভাষানিয়ন্ত্রক সংস্থা এবং বর্তমান ব্যবহার, বানানটি সমর্থন করে, তাই পরিবর্তনে আমার সমর্থন রইল। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:৩৩, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন: শ্রেণি বানানটিই যথাযথ। এটাই করা উচিত। ★🧿 সাদি (👋🏻) 🧿 ১৬:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)★- যুক্তিযুক্ত প্রস্তাব।
সমর্থন রইল। — আদিভাই • আলাপ • ১৭:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
সমর্থন—উইকিপিডিয়ার সবসময় প্রগতিশীল বানানরীতি অনুসরণ করা উচিত।--সাজিদ রেজা করিম ১৮:১৭, ২৭ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)- পুরাতন আলোচনার সংযোগ যুক্ত করে দিন অনুগ্রহ করে। আমার মতে, উইকিপিডিয়ার মতো গাম্ভীর্যপূর্ণ প্রকল্পগুলিতে আসলে পুরাতন ভাষার রীতিই বেশী মানায়। এছাড়া, আমাদের একটা আলোচনা হয়েছিল যে, যেখানে জল লেখা আছে, সেটাকে পানি করা যাবেনা। একইভাবে এটা পরিবর্তন করাটা আমার মনে হয়না, জরুরি। যেহেতু পুরাতন থেকে একটা বানান হয়ে আসছে, সেটা এভাবে পরিবর্তন করার কারণ দেখছিনা। আর বাংলা বানানরীতি অনুসারে বাংলাদেশের সরকারি দপ্তরে বলা কথাটি সার্বিকভাবে গ্রহণ করা ভুল, যেটা আপনিও জানেন। নতুন বানানরীতি আসতেই পারে, তার অর্থ এই নয় যে- পুরাতন বানানরীতি ভুল হবে। সুতরাং, "শ্রেণী ভুল বানান" এতোটা ওয়াইডক্ষেত্রের জন্য উদ্ধৃত করা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।
প্রযুক্তিগত মন্তব্য: মিডিয়াউইকি নামস্থানে উপনামও সমর্থন করে থাকে। সুতরাং আমার মনে হয়, এক্ষেত্রে পুরোপুরি পরিবর্তন না করে উপনাম বা এলিয়াস যুক্ত করা অধিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে। ― ☪ কাপুদান পাশা (✉) ১৪:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)- @খাত্তাব হাসান: মন্তব্যের জন্য ধন্যবাদ। পূর্বের আলোচনার লিংক যুক্ত করেছি। "গাম্ভীর্যপূর্ণ প্রকল্প" এবং "পুরাতন ভাষার রীতি"র বিষয়ে আমার কিছু দ্বিমত আছে। আমার বক্তব্য হচ্ছে, উইকিপিডিয়ার মতো একটি বিশ্বকোষ, যা মূলত শিক্ষামূলক প্রকল্প, তাতে একাডেমিক জগতে স্বীকৃত বানানই ব্যবহার করা উচিত। পুরোনো রীতি মানার কথাটা আমার কাছে একটু বিভ্রান্তিকর লেগেছে। গাম্ভীর্যপূর্ণ বা পুরোনো রীতির মানদণ্ড আসলে কী? সাধুভাষা? নব্বইয়ের দশকেও বাংলাদেশের কিছু পত্রিকা সাধুভষায় সংবাদ পরিবেশন করত। কিংবা পুরোনো রীতি বলতে কার্য্যালয়, সূর্য্য? বাংলা উইকিসম্মেলনে জনাব ফয়জুল লতিফ চৌধুরী সূর্য্য বানানের পক্ষে বলেছিলেন, তা আপনার স্মরণে আছে? এভাবে যদি প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী "পুরোনো" বানানের পক্ষে বলতে থাকেন, আমরা কোন "পুরোনো"টাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করব? আবার সবক্ষেত্রে আধুনিক বানান ব্যবহার করে এক্ষেত্রে কেন পুরোনোটা?
- এবার আসি জল-পানির হিসেবে। এটা নতুন-পুরাতন দ্বন্দ্ব না। দুই ধর্মীয় সম্প্রদায়ে দুটোই সমানভাবে প্রচলিত হওয়ায় সাম্প্রদায়িকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে স্থিতাবস্থা বা status quo রাখার নীতি গ্রহণ করা হয়েছে। তাই এই বিষয়ট শ্রেণি-শ্রেণীতে প্রাসঙ্গিক নয়।
- উল্লেখ্য, আপনার মন্তব্যে ব্যবহৃত "সরকারি", "জরুরি"র মতো বানানও কিন্তু খুব বেশিদিনের পুরোনো নয়। উইকিতে এখন আমরা ইসলামি, সরকারির মতো বানান ব্যবহার করছি, এমনকি খোদ শ্রেণির ক্ষেত্রেই প্রায় শতভাগ নিবন্ধের শিরোনামে শ্রেণি বানান ব্যবহৃত। সকল নিবন্ধের শিরোনামে এক বানান, Category-র জন্য আরেক বানান বিভ্রান্তিকর হয়ে যায় না? আমি এখানে সামাঞ্জস্য চাচ্ছি।
- এবার সরকারি দপ্তরে সীমাবদ্ধ না থেকে দৃষ্টি বিস্তৃত করি। পাঠ্যবই, সংবাদপত্র থেকে শুরু করে সবকিছুতেই একমাত্র বানান হিসেবে শ্রেণি ব্যবহৃত হয়। দুই বাংলার প্রথম আলো, কালের কণ্ঠ, আনন্দবাজার, এই সময় দেখুন, তাদের বিগত কয়েক বছরের সংবাদে কেবল শ্রেণি ব্যবহৃত হচ্ছে।
- আমার শিক্ষাজীবনের একদম সূচনালগ্নে (২য় বা ৩য় শ্রেণির পর) বানান সংস্কার হওয়ায় আমার কয়েক বছর পরে যারা পড়াশোনা শুরু করেছে, তাদের কাছে শ্রেণী বানান ভুল বা বেখাপ্পা মনে হওয়াই স্বাভাবিক।
- তাই এক যুগেরও বেশি সময় আগে সংস্কারকৃত বানান কেন এখনও উইকিপিডিয়ায় ব্যবহৃত হবে না? ≈ MS Sakib 📩 ·📝 ১৮:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- বিদ্র: খাত্তাব হাসানের রচনা উইকিপিডিয়া, সাধু ভাষা ও চলিত ভাষা। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৩:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib যদি শোধরাতেই হয়, তাহলে সঠিকভাবে শোধরানো উচিত। বিষয়শ্রেণী নামে কিছু তো বাংলা ভাষায় দেখছিনা। ক্যাটাগরি অর্থ ছিল, বিভাগ। এটাকে বিষয়শ্রেণী নাম কী হিসেবে দেয়া হল? আর আমি মনে করছি, পুরাতন আর নতুন নয়- প্রয়োজন ব্যতীত কোনো বিষয়ই পরিবর্তন করার আবশ্যকতা নেই। কোনো নতুন নিয়ম আসার অর্থ তো এই না যে, পুরাতনটা ভুল হয়ে যাবে। তবে সবদিক বিবেচনা করে আমি প্রস্তাব করব, নাম বিভাগ বা এই ধরনের কিছু রাখা হোক। ― ☪ কাপুদান পাশা (✉) ০৫:১১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: পুরো শব্দটাই বদলে ফেলা দীর্ঘ আলোচনার বিষয়। গতবারও শব্দ বদলে ফেলার আলোচনা একদমই আগায়নি। বরং শ্রেণী-শ্রেণি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। বিষয়শ্রেণি সমাসসাধিত শব্দ=বিষয়ের শ্রেণি (category of Subjects); আরও স্পষ্ট অর্থ। সংস্কৃতের প্রভাবে বাংলায় সমাসসাধিত শব্দ তৈরিতে বাধা নেই। মৌলিক গবেষণার কথা যদি বলেন, এখন এটা ২০+ বছর ধরে প্রচলিত হয়ে গেছে, তাই পুরো শব্দ বদলে ফেলা জরুরি না। তবে এই শব্দের রেফারেন্স হিসেবে বাংলাপিডিয়া ব্যবহার করতে পারি। যদিও বাংলাপিডিয়ার ডিজিটালাইজেশনে ব্যবহারকারী:Nasirkhan ভাই ছিলেন বলেই (অবদান দেখুন) সেখানে এই শব্দের আমদানি; কিন্তু যা-ই হোক, শব্দের পক্ষে একটা রেফারেন্স কিন্তু আছে। ওখানে সর্বশেষ সম্পাদনা ২৭ এপ্রিল ২০১৪ হওয়ায় এবং সরাসরি উইকিপিডিয়ার অনুকরণে ব্যবহৃত হওয়ার কারণে বানানটা পুরোনো ধাঁচেই রয়ে গিয়েছে।
- তবে শুদ্ধতার স্বার্থে বানান বদলানো জরুরি, কেনো জরুরি তা তো উপরে বলেছিই। হুট করে একটা জিনিস নজরে এলো। গুগল ট্রান্সলেটেও এখন "শ্রেণী" বানানকে ভুল হিসেবে মার্ক করে। দেখুন। ≈ MS Sakib 📩 ·📝 ০৮:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib গুগল তো আমাদের মানদণ্ড না। আপনি বারবার বলছেন, এটা অশুদ্ধ বা ভুল। কী হিসেবে? পুরাতন বানানরীতি ভুল কী হিসেবে হবে? কোনো সরকারি দপ্তরে ব্যবহারের জন্য নীতির অনুসারে?
- আর, বিষয়শ্রেণী বলতে কোনো শব্দ বাংলায় ইতোমধ্যে নেই। শব্দ তৈরিতে বাধা নেই, কিন্তু ২০ বছর যাবত মিডিয়াউইকি ব্যতীত আর কোথাও ব্যবহৃত হয়নি; এটাকে তো প্রচলন বলেনা। ― ☪ কাপুদান পাশা (✉) ২২:০১, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @MS Sakib এবং খাত্তাব হাসান: আমার মনে হয় এই আলোচনাকে বানান পরিবর্তনের মধ্যে সীমিত রাখা উচিত। আলোচনাটি সম্পন্ন হলে তবে এর উপযুক্ত বাংলা নাম নিয়ে আলোচনা করা উচিত। আমার মনে হয় নামস্থানটির নামকে বিষয়হীন করে শুধু "শ্রেণি" রাখলেই যথেষ্ট। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৪:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ‘বিষয়শ্রেণী’ (বা বিষয়শ্রেণি) শব্দটির ব্যবহারক্ষেত্র তুলনামূলকভাবে শীর্ণ (এর বিকল্পও বিদ্যমান)। তাই এটি খুব ব্যাপকভাবে প্রচলিত হবে, এমন প্রত্যাশা করা যায় না। তবে এ থেকে এই সিদ্ধান্ত টানা ঠিক নয় যে শব্দটি “কোথাও ব্যবহৃত হয়নি”। ১৩৬৩ বঙ্গাব্দে (উইকিপিডিয়ার জন্মেরও আগে) এটার ব্যবহার দেখতে পাচ্ছি (পৃষ্ঠা ১৮) [অথবা এখানে এক ক্লিকে দেখুন], এছাড়া পুরাতন ও সমসাময়িক কালেও একাধিক ব্যবহার পাচ্ছি , , , , , , (থ্রি বারে দেখুন), । এর পাশাপাশি কয়েকটি সরকারি বিজ্ঞপ্তি, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যক্তিগত পোস্টেও শব্দটি লক্ষ্য করেছি (উইকিমিডিয়ার সাথে সেসব পোস্টের সম্পর্ক নেই); তাছাড়া ইউটিউবেও একটা ব্যবহার পাচ্ছি ডেসক্রিপশন দেখুন।
- দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শ্রেণী বনাম শ্রেণি। শ্রেণী বানানটি যে ব্যাকরণগতভাবে ভুল তা বাংলা একাডেমির বানানরীতিতে উল্লেখ করতে দেখিনি। অনেকের তাই এখানে যুক্তি হচ্ছে সংস্কৃত ব্যাকরণে যেহেতু দুটি বানানই গ্রহণযোগ্য তাই শ্রেণী রাখতে দোষ নেই। শুধু শ্রেণি রাখার পক্ষে বাংলা একাডেমির যুক্তি কি তা ইতোমধ্যেই জনাব MS Sakib ব্যাখ্যা করেছেন। ভাষার ক্ষেত্রে সবসময় ভুল বা শুদ্ধতার বিচারে নয়, অপ্রয়োজনীয়তার খাতিরেও পরিবর্তন আসে। আর এরকম পরিবর্তন বাংলায় নতুন নয়। বাংলা লিপি থেকে এককালে ৠ, ঌ, ৡ, ঽ, ৺ প্রভৃতি বর্ণ বাদ দেওয়া হয়েছিল—ভুল বা অশুদ্ধ হওয়ার কারণে নয়, বরং সেগুলোর ব্যবহারিক প্রয়োজন না থাকায়। এক্ষেত্রেও একই নীতি অনুসৃত হয়েছে। একই শব্দের দুরকম বানান ইংরেজি ভাষাতেও আছে (color, colour; এবং আরও); তবে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতদ্বৈধ থাকায় সেগুলো রয়েই গেছে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে দুটি প্রধান বাংলাভাষী অঞ্চলের বহু ভাষাতাত্ত্বিকদের শ্রেণি বানানের বিষয়ে ঐকমত্য রয়েছে। তারিক মনজুর বাংলা একাডেমির বানান পরিবর্তন নীতির (বিশেষ করে বিকল্প সৃষ্টি) অনেক ক্ষেত্রে সমালোচনা করলেও বানানে বিকল্প বর্জনকে গুরুত্ব দিয়েছেন।
- রবীন্দ্রনাথের ব্যবহৃত বানানের যুক্তি দিয়ে অনেকে শ্রেনীর পক্ষে মত দিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বানানের ক্ষেত্রে উচ্চারণকে প্রাধান্য দিতেন। (পূর্বোক্ত; ১৩ এবং [পৃষ্ঠা ১৮ সংযোগ] ) আর এই পরিবর্তন উচ্চারণকে গুরুত্ব দিয়েই করা হয়েছে।
- তানভির মহাশয় প্রচলিত বানানের প্রতি তার অতীতকাতরতার কথা বলেছেন (এই যুক্তির বিপক্ষে জনাব MS Sakib ইতোমধ্যে মন্তব্য করেছেন)। আমিও মনে করি না প্রচলিত বানান যদি ব্যাকরণগতভাবে ভুল না হয় তবে খামোখা তার বিকল্প সৃষ্টির প্রয়োজন আছে (ব্যক্তিগত মন্তব্য)। কিন্তু এখানে সৃষ্টি নয় বিকল্প বাদ দেওয়া হচ্ছে। তাছাড়া উইকিপিডিয়ার নামস্থান কোনো প্রতিষ্ঠানের নাম নয়, একটা শব্দ মাত্র। এটি একটি নির্দিষ্ট বিষয় বা বস্তুকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। উইকিঅভিধানের নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছিলো; কিন্তু এটি উইকিপিডিয়ার মতোই প্রকল্পের নাম হওয়ায় তা অপরিবর্তিতই থেকে গেছে। কিন্তু নামস্থানের সেই সুবিধা নেই।
- ভাষাতাত্ত্বিক পরিবর্তনের প্রতি সারা দিতে বাঙালির গড়িমসি ঐতিহাসিক। ঌ বর্ণটি বিদ্যাসাগরের যুগে বাদ পড়লেও আমি ছোটোবেলায় বর্ণপরিচয়ে (২০০৯-১০) তার সঙ্গে পরিচিত হয়েছি বলে মনে পড়ে। কমলেশ মন্ডল (আলাপ) ১০:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
দৃঢ় সমর্থন R1F4T আলাপ ১৪:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন তাওসীফ হাসান অন্তু (আলাপ) ১৯:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
দৃঢ় সমর্থন ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ০৫:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন Ppt2003 (আলাপ) ১৭:৩৬, ২৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- গত আলোচনার পর পাঁচ বছর পার হয়েছে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা যে বেড়েছে ও বাড়ছে সে বিষয়ে একমত। সকল পাঠ্যপুস্তকে যদি ‘শ্রেণি’ লেখা হয়, তবে কয়েক প্রজন্ম এই বানান গ্রহণ করেই বেড়ে উঠবে এবং এর পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে। ‘শ্রেণি’ বানানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রস্তাবকের যুক্তি ঠিক আছে। প্রমিত বাংলা রীতি মেনে নিবন্ধের লেখায় যদি কেউ ‘শ্রেণি’ ব্যবহার করতে চান, নিয়মতান্ত্রিকভাবেই সেটা করতে পারেন। নস্টালজিয়াকে গুরুত্ব না দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, আমার কাছে সেটা হতাশাজনক। নস্টালজিয়া একেবারে গুরুত্বহীন নয়, এবং সবার-ই জীবনের বিভিন্ন সময়ে নস্টালজিয়া আসে। নস্টালজিয়াকে প্রাধান্য দিলেই কেউ অপ্রগতিশীল হয়ে যান না। উইকিপিডিয়া আমাদের বেশিরভাগের ক্ষেত্রে আবেগের বিষয়। শুরু থেকে নামস্থানের নামটি ‘বিষয়শ্রেণী’ দেখে ও লিখে আসছি। সেটাকে ‘বিষয়শ্রেণি’ লিখতে হবে তা আমার মন সায় দিচ্ছে না। নামের ক্ষেত্রে নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠান বানান নির্ধারণ করেন। আমার স্কুলের নামে ‘গবর্নমেন্ট’ আছে যা অন্য কোথাও নেই। প্রচলন নেই বা ভুল বা অন্য কোনো যুক্তিতে কোনোদিন এই নাম পরিবর্তন করার কথা কেউ বলেছে বলে শুনিনি। যাহোক, আবেগ বাদ দিয়ে যদি যুক্তির কথা বলতে হয়, তবে আমি মনে করি নামস্থানের নাম হিসেবে হলেও এই নামস্থানের নামের বানান অপরিবর্তিত রাখা উচিৎ। নাম ও দলিল অনেক ক্ষেত্রে ব্যাকরণের থেকেও বড় বিষয়। বর্তমানের বানানরীতি ‘বাংলাদেশি’ সমর্থন করলেও সংবিধানে বাংলাদেশের নাগরিকদের ‘বাংলাদেশী’ হিসেবে পরিচয় দিতে বলায় আমরা উইকিপিডিয়ায় ‘বাংলাদেশী’ লিখি। উইকিপিডিয়ার নিজস্ব বানানরীতি থাকবে কী না সেই আলোচনায় যাবো না, কিন্তু উইকিপিডিয়ার নিজস্ব নামস্থানের নাম নিজের মতো করে লেখার স্বাধীনতা থাকা উচিৎ। এটা বিশ্বকোষের নিবন্ধের বিষয়বস্তু নয়, এটি প্লাটফর্মের কাঠামোগত বিষয়। এসকল বিবেচনায় ‘বিষয়শ্রেণী’ নামস্থানের বানান পরিবর্তন করার বিষয়ে আমার
বিরোধিতা জানিয়ে গেলাম। — তানভির • ১৪:৫৫, ১২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- @তানভির আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই মন্তব্যকে
দৃঢ় সমর্থন করছি। আমরা যখন কোনো নিবন্ধ লিখি আমরা সাধারণত "বিষয়শ্রেণী" লিখে থাকি। তবে বিষয়শ্রেণিও সঠিক। তবে উইকিপিডিয়ায় বিষয়শ্রেণী ব্যবহার করা হয়। তাই আমি বিষয়শ্রেণী → বিষয়শ্রেণি করার প্রস্তাবকে
বিরোধিতা জানিয়ে গেলাম। — Anaf Ibn Shahibul (আলাপ) ১৬:৫০, ২৩ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- @তানভির আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই মন্তব্যকে
- প্রস্তাবকের বিস্তৃত গবেষণা ও পরিশ্রমের প্রতি সম্মান রেখেই আমার বিরোধিতা জানাচ্ছি। প্রথমেই পরিষ্কার করে বলি‘শ্রেণি’ বানানটি যে আধুনিক প্রমিত, প্রাতিষ্ঠানিকভাবে গৃহীত এবং নিবন্ধের ভাষায় ব্যবহারযোগ্য—এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে এই আলোচনা আমার কাছে মূলত ভাষাতাত্ত্বিক নয়; এটি নামস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সংক্রান্ত। নামস্থান কোনো সাধারণ শব্দচয়ন নয়, এটি উইকিপিডিয়ার কাঠামোগত ইন্টারফেস ও অভ্যন্তরীণ পরিচয়ের অংশ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি নামস্থানের বানান পরিবর্তন করার জন্য যে মাত্রার কার্যকর প্রয়োজনীয়তা দেখানো দরকার, তা এখানে আমি এখনো দেখতে পাচ্ছি না।
- ‘বিষয়শ্রেণী’ বানানটি ব্যাকরণগতভাবে ভুল এমন দাবি কেউই করছে না। এটি একটি গ্রহণযোগ্য বিকল্প বানান, যা শুরু থেকে উইকিপিডিয়ার নামস্থানে ব্যবহৃত হয়ে এসেছে। প্রাতিষ্ঠানিক বানাননীতি পরিবর্তিত হয়েছে বলেই প্ল্যাটফর্মের কাঠামোগত নাম অবশ্যম্ভাবীভাবে বদলাতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নীতি উইকিপিডিয়ায় আছে বলে আমার জানা নেই। বরং বহু ক্ষেত্রে আমরা স্থিতাবস্থাকেই (status quo) অগ্রাধিকার দিই, বিশেষ করে যখন সেটি ভুল নয় এবং কার্যকরভাবে কাজ করছে। তুলনামূলকভাবে নিবন্ধের ভেতরের ভাষা একটি জীবন্ত ও নমনীয় ক্ষেত্র; সেখানে প্রমিত বানান অনুসরণ করাই যুক্তিসঙ্গত। কিন্তু নামস্থান সেই শ্রেণির অন্তর্ভুক্ত নয়। এটি কোনো নিবন্ধের শিরোনাম বা সাধারণ পাঠ্য নয়; এটি সফটওয়্যার ও সম্প্রদায়-নির্ধারিত একটি কাঠামো।
- সব দিক বিবেচনায় আমি মনে করি, বর্তমান নামস্থানের বানান অপরিবর্তিত রেখে নিবন্ধের ভাষায় আধুনিক প্রমিত বানান ব্যবহারের স্বাধীনতা বজায় রাখাই অধিক সংযত ও নীতিসঙ্গত সিদ্ধান্ত হবে। সে কারণে এই প্রস্তাবের বিরোধিতা জানাচ্ছি।— ফেরদৌস • ১০:০৩, ১৬ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
দৃঢ় সমর্থন জানাচ্ছি। অধিক প্রচলিত শব্দ-বানান ব্যবহার করা উচিত। ImranAvenger (আলাপ) ১৪:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
উইকিমিডিয়ার নতুন ফিচারগুলোর আগাম ব্যবহার প্রসঙ্গে
[সম্পাদনা]সুপ্রিয় সুধী,
গত মাসে আয়োজিত উইকিমিডিয়া ফিউচার ল্যাবে অংশগ্রহণকারীরা আলোচনা করেন যে, ইন্টারনেট ও প্রযুক্তিগত পরিবেশে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে উইকিমিডিয়া কী ধরনের উদ্যোগ নিতে পারে। আলোচনার অংশ হিসেবে এমন কিছু ছোট, নিরাপদ ও পরীক্ষামূলক পরিবর্তনের প্রস্তাব উঠে আসে, যেগুলো বিভিন্ন সম্প্রদায় স্বেচ্ছায় তাদের সাইটে প্রয়োগ করতে পারে এবং যার ফলাফল থেকে অন্যান্য সম্প্রদায় শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে।
আলোচিত একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল—কিছু সম্প্রদায় স্বেচ্ছায় পরীক্ষামূলক ফিচার আগাম চালুর বিষয়ে সম্মত হতে পারে। এসব ফিচার পূর্বঘোষণার মাধ্যমে চালু করা হবে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর সীমিত পরিসরে (A/B test পদ্ধতিতে) পরীক্ষা করা হবে। যদি দেখা যায় যে ফিচারটি প্রত্যাশিত ফল দিচ্ছে না বা কোনো সমস্যা সৃষ্টি করছে, তবে দীর্ঘ আলোচনাপ্রক্রিয়া ছাড়াই দ্রুত তা প্রত্যাহার করা হবে।
এই ধরনের সফল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমাদের উইকি অন্যান্য উইকির তুলনায় আরও আধুনিক ও কার্যকর ব্যবহারকারী অভিজ্ঞতা (UX) প্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও আমাদের সম্প্রদায় উভয়ই জনসমক্ষে উপস্থাপন করতে পারবে যে আমরা উদ্ভাবনী উদ্যোগে অগ্রণী এবং নতুন ফিচার গ্রহণের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করছি। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আমরা কি নিয়মিতভাবে এ ধরনের পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করতে পারি? আপনারা কি এ উদ্যোগকে সমর্থন করেন? উল্লেখ্য, এ প্রক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় থাকবে। কোনো পরিবর্তনের ফলে সমস্যা দেখা দিলে তা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনে বাতিল করা হবে। এছাড়া, এই উদ্যোগ সফল করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কী ধরনের সহায়তা বা পদক্ষেপ প্রয়োজন বলে আপনারা মনে করেন, তা-ও অনুগ্রহ করে উল্লেখ করতে পারেন।
আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায়। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
সমর্থন R1F4T আলাপ ১৭:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
সমর্থন ✒️সাদি (💬) ০৮:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
সমর্থন ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ১৭:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
দৃঢ় সমর্থন — 👋 Anaf Ibn Shahibul (📥/✉️) 🇧🇩 🌐 ০১:০২, ১ মার্চ ২০২৬ (ইউটিসি)
দৃঢ় সমর্থন — মহামতি মাʿসু়ম (আলাপ)
Request for comment (global AI policy)
[সম্পাদনা]Apologies for writing in English. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন A request for comment is currently being held to decide on a global AI policy. আপনাকে ধন্যবাদ! MediaWiki message delivery (আলাপ) ০০:৫৭, ২৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
নিবন্ধ নির্দেশিকার রূপরেখা অনুবাদ ও সামঞ্জস্যপূর্ণ করার আমন্ত্রণ
[সম্পাদনা]হ্যালো উইকিপিডিয়ান!
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে নিবন্ধ নির্দেশিকার রূপরেখাগুলো এখন বাংলা উইকিপিডিয়ায় অনুবাদ, সামঞ্জস্যপূর্ণ করা এবং স্থানান্তরের জন্য প্রস্তুত। এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পর নতুন এবং কম অভিজ্ঞ সম্পাদকরা যাতে এই উইকিপিডিয়ার অনন্য মান ও রীতিনীতি অনুযায়ী সহায়তা পান, তা নিশ্চিত করতে এই রূপরেখাগুলোকে সামঞ্জস্যপূর্ণ করলে সহায়ক হবে।
কীভাবে একটি রূপরেখা অনুবাদ এবং মানিয়ে নেবেন তা নিচে দেওয়া হলো:
- অনুবাদ এবং মানিয়ে নেওয়ার জন্য অগ্রাধিকার তালিকা থেকে একটি রূপরেখা বেছে নিন (উদাহরণস্বরূপ: Project:ArticleGuidance/Person)।
- এই বিন্যাসটি ব্যবহার করে উইকিপিডিয়া নামস্থানে একটি নতুন পাতা তৈরি করুন: উইকিপিডিয়া:নিবন্ধ নির্দেশিকা/ [রূপরেখার নাম]। উদাহরণস্বরূপ, Project:ArticleGuidance/Person রূপরেখাটির জন্য উইকিপিডিয়া:নিবন্ধ নির্দেশিকা/ব্যক্তি ব্যবহার করুন।
- আপনি যে রূপরেখার বিষয়বস্তু অনুবাদ এবং সামঞ্জস্যপূর্ণ করতে চান, তা দেখতে 'উৎস সম্পাদনা' মোড চালু করুন।
- মূল সম্পাদনা বাক্স থেকে বিষয়বস্তু অনুলিপি (কপি) করে আপনার নতুন পাতায় যুক্ত (পেস্ট) করুন। লক্ষ্য রাখবেন, যেন মূল লেখার কোনো ট্যাগ পরিবর্তিত না হয়।
- বাংলা উইকিপিডিয়ার মান, রীতিনীতি এবং টেমপ্লেটগুলোর সাথে সামঞ্জস্য রাখতে যুক্ত করা বিষয়বস্তুটি সম্পাদনা করুন। কোনো ট্যাগ বা কোণযুক্ত বন্ধনীর ভেতরের লেখা (যেমন, <instructions>... </instructions>) মুছে ফেলবেন না বা পরিবর্তন করবেন না, কারণ বৈশিষ্ট্যটি সঠিকভাবে কাজ করার জন্য এগুলো আবশ্যক। মার্কআপ উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জানতে 'Quick guide to markups used in outlines' দেখুন।
- রূপরেখাটি অনুবাদ এবং সামঞ্জস্যপূর্ণ করা হয়ে গেলে পাতাটি প্রকাশ করুন।
অনুগ্রহ করে মনে রাখবেন, এক্সটেনশনটি স্থাপন (deploy) করার আগ পর্যন্ত পাতাগুলো প্রকাশ করার পর কিছুটা অস্বাভাবিক দেখাতে পারে। আপনি এই লিংকে গিয়ে আরও রূপরেখা অনুবাদ ও সামঞ্জস্যপূর্ণ করার কাজ চালিয়ে যেতে পারেন: https://b24e11a4f1.catalyst.wmcloud.org/wiki/Category:Pages_using_article_guidance ।
আমাদের পরিকল্পনা হলো মে মাসে বাংলা উইকিপিডিয়ায় বৈশিষ্ট্যটি চালু করা। সম্পাদকরা যদি ১৫ মে, ২০২৬-এর মধ্যে সকল অগ্রাধিকারপ্রাপ্ত রূপরেখা এবং অন্যান্য রূপরেখা অনুবাদ ও সামঞ্জস্যপূর্ণ করেন, তবে আমরা কৃতজ্ঞ থাকবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে তা এই আলাপ পাতায় জানান।
এই প্রকল্পে আপনার আত্মনিয়োগের জন্য ধন্যবাদ! UOzurumba (WMF)(会話) 2026年4月30日 (木) 00:20 (UTC) UOzurumba (WMF) (আলাপ) ০০:২৯, ৩০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
প্রধান পাতায় বিভাগ যোগের প্রস্তাবনা
[সম্পাদনা]প্রিয় উইকিপিডিয়ান,
আমি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় আজাকি, ভালো নিবন্ধের মতো নতুন একটি বিভাগ যোগের প্রস্তাব করছি। এই বিভাগের নাম হবে "আজকের দিনের ইতিহাস"
এটি অনেকটা এভাবে থাকবে-
আজকের দিনে...
- ১৫৪৪ – ‘রাফ উয়িং’ চলাকালে একটি ইংরেজ সেনাবাহিনী এডিনবরা পুড়িয়ে দেয়।
- ৩৫১ – রোমান প্রদেশ সিরিয়া প্যালেস্টিনার ইহুদিরা পূর্ব রোমান সাম্রাজ্যের সিজার কনস্টান্টিয়াস গ্যালাসের (চিত্রে প্রদর্শিত) শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ।
এটি বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি করবে এবং পাঠকদের ইতিহাস সম্পর্কে জানাতে সহযোগিতা করবে। এটির জন্য ৩৬৬টি দিনের ৩৬৬টি পাতা তৈরি করতে হবে যা দিন অনুসারে প্রদর্শিত হবে। (৩৬৬টি কারণ অধিবর্ষে দিন সংখ্যা ৩৬৬টি। এটি কোনো ভুল নয়) যদিও এটি বাস্তবায়ন বেশ সময় লাগবে। তবুও এটি বাংলা উইকিপিডিয়ার জন্য বেশ উপকারী হবে। এর জন্য ৩৬৬টি পাতা ৪ নং নামস্থানে (উইকিপিডিয়া: নামস্থান) তৈরি করা করার প্রস্তাব করছি। আমি এই সম্পর্কে অভিজ্ঞ উইকিপিডিয়ানদের পরামর্শ চাচ্ছি।
ধন্যবাদান্থে,
— 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ১২:৩১, ৭ মে ২০২৬ (ইউটিসি)
- @Anaf Ibn Shahibul, বিষয়টি নিয়ে পূর্বে একাধিকবার আলোচনা হয়েছে ও বিষয়টি প্রধান পাতায় যোগ করতে সবাই একমত। কিন্তু সমস্যা একটা। আমাদের প্রথমে বিষয়শ্রেণী:দিন অনুযায়ী নির্বাচিত বার্ষিকীতে থাকা পাতাগুলিতে লেখা যোগ করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৭, ৮ মে ২০২৬ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ঠিক আছে। আমি চেষ্টা করব যতগুলো তে পারি যোগ করব। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৬:০৩, ৯ মে ২০২৬ (ইউটিসি)
- @Anaf Ibn Shahibul @আফতাবুজ্জামান একটা সমস্যা আছে। সব পাতায় লেখা যুক্ত করা গেলেও সেগুলোতে অনেক লাল লিংক রয়ে যাবে যেহেতু অনেক নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় নেই। প্রধান পাতায় লাল লিংক রাখা কি ঠিক হবে? মেহেদী আবেদীন ১৮:৫৬, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
- @মেহেদী আবেদীন,
- আমারও সেটিই মনে হয়েছিল। তবে @আফতাবুজ্জামান ভাইয়ের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছি আগে পাতাগুলোতে তথ্য যোগ করি। তারপর লাল লিংক সংশোধন নিয়ে ভাবা যাবে। কিছু নিবন্ধ আবার এশীয় মাস, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা প্রভৃতি এডিটাথনের নিবন্ধ তালিকাতেও যুক্ত করা যাবে। আর কিছু হয়তো আমিই তৈরি করব। আর যাইহোক, প্রধান পাতায় লাল লিংক রাখা হবে না। এ বিষয়ে কোনো সমস্যা হবে না।
- ধন্যবাদান্থে,
— 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ২১:২৭, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
- @মেহেদী আবেদীন,
- @Anaf Ibn Shahibul @আফতাবুজ্জামান একটা সমস্যা আছে। সব পাতায় লেখা যুক্ত করা গেলেও সেগুলোতে অনেক লাল লিংক রয়ে যাবে যেহেতু অনেক নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় নেই। প্রধান পাতায় লাল লিংক রাখা কি ঠিক হবে? মেহেদী আবেদীন ১৮:৫৬, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ঠিক আছে। আমি চেষ্টা করব যতগুলো তে পারি যোগ করব। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৬:০৩, ৯ মে ২০২৬ (ইউটিসি)
পুনর্নির্দেশ পাতা প্রয়োজন
[সম্পাদনা]টেমপ্লেট:দেশের উপাত্ত চ্যানেল দ্বীপপুঞ্জের জন্য টেমপ্লেট:দেশের উপাত্ত GB-CHA ও টেমপ্লেট:দেশের উপাত্ত Channel Islands পুনর্নির্দেশ দুটি তৈরি করা প্রয়োজন। কমলেশ মন্ডল (আলাপ) ০৭:০২, ৯ মে ২০২৬ (ইউটিসি)
- @কমলেশ মন্ডল যে সকল জায়গায় ইংরেজি লেখা সহ টেমপ্লেট ব্যবহার করা হচ্ছে সেখানে বাংলা টেমপ্লেট দিয়ে প্রতিস্থাপন করুন R1F4T আলাপ ০৭:১৩, ৯ মে ২০২৬ (ইউটিসি)
[স্বেচ্ছাসেবক আহ্বান] বাংলা উইকিসম্মেলন ২০২৬-এর আয়োজক দলে যোগ দিন!
[সম্পাদনা]সুপ্রিয় উইকিমিডিয়ান ও শুভানুধ্যায়ী,
আশা করি ভালো আছেন।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আমাদের আসন্ন ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’ সফলভাবে আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। উইকিমিডিয়া আন্দোলনের এই বৃহত্তর আয়োজনকে সফল করতে আমরা একদল উৎসাহী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক খুঁজছি।
আপনি যদি এই সম্মেলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী হন, তবে আমরা আপনাকে নিচের যেকোনো একটি দলে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি:
আমরা মূলত তিনটি দলের জন্য স্বেচ্ছাসেবক খুঁজছি:
[সম্পাদনা]- অনুষ্ঠান বিন্যাস দল: সেশন পরিকল্পনা, স্পিকারদের সাথে সমন্বয় এবং ইভেন্টের সার্বিক এজেন্ডা ব্যবস্থাপনা।
- কার্য পরিচালন দল: লজিস্টিকস, ভেন্যু ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা।
- বৃত্তি পর্যালোচনা দল: অংশগ্রহণকারীদের বৃত্তির আবেদনগুলো যাচাই-বাছাই ও মূল্যায়ন।
আবেদন করবেন যেভাবে:
[সম্পাদনা]আপনি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে অনুগ্রহ করে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে নিচের লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন: https://docs.google.com/forms/u/5/d/e/1FAIpQLSdlX3Bm-A2zyBDFbeawk5rSjYuGCGjdOcsSBeP_pd03BWZkJA/viewform?usp=send_form
আপনার শ্রম ও মেধা বাংলা উইকিসম্মেলনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে আমাদের বিশ্বাস।
আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৬:২৪, ১১ মে ২০২৬ (ইউটিসি)
- @MdsShakil টেলিগ্রাম ব্যতীত অন্য কোনো মাধ্যমে যুক্ত হওয়ার কি কোনো বিকল্প সুযোগ রয়েছে? আমার বর্তমান অবস্থান এবং এখানকার কিছু আইনি বাধ্যবাধকতার কারণে আমার জন্য টেলিগ্রাম ব্যবহার করা একেবারেই অসম্ভব। ― ☪ কাপুদান পাশা (✉) ১৯:১৩, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান আপনি গতবার কাজ করেছিলেন, আপনি হয়তো অবগত আছেন আমাদের মূল যোগাযোগের মাধ্যম হচ্ছে টেলিগ্ৰাম। টেলিগ্ৰাম ছাড়া হচ্ছে না সেক্ষেত্রে। —শাকিল (আলাপ · অবদান) ০৪:১২, ১৪ মে ২০২৬ (ইউটিসি)
- @MdsShakil হ্যাঁ। সেজন্যই জিজ্ঞাসা করা। দেখা যাক, ভবিষ্যতে কখনো যুক্ত হবো ইনশাআল্লাহ। আপনাদের কাজের জন্য শুভকামনা! ― ☪ কাপুদান পাশা (✉) ০৫:৩৪, ১৪ মে ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান আপনি গতবার কাজ করেছিলেন, আপনি হয়তো অবগত আছেন আমাদের মূল যোগাযোগের মাধ্যম হচ্ছে টেলিগ্ৰাম। টেলিগ্ৰাম ছাড়া হচ্ছে না সেক্ষেত্রে। —শাকিল (আলাপ · অবদান) ০৪:১২, ১৪ মে ২০২৬ (ইউটিসি)
Invitation to participate in Abstract Wikipedia pilot
[সম্পাদনা]Hi everyone, I’m Luca, and I’m part of the team working on Abstract Wikipedia.
Abstract Wikipedia is a recently launched Wikimedia project that aims to create community-written, language-independent articles that can be output into many languages using Wikifunctions. This approach allows Wikipedia communities to leverage these articles to expand content and close the existing knowledge gaps between different language versions of Wikipedia.
We would love to explore working with you as a pilot community for Abstract Wikipedia, especially given your current work with Wikidata lexemes and Wikifunctions functions. These two aspects are the cornerstone of Abstract Wikipedia, as it combines them to create language-independent articles.
With this in mind, we would like to hear your thoughts on a few questions:
- Are you interested in participating in an Abstract Wikipedia pilot? This would mean that abstract content from Abstract Wikipedia could be integrated into your Wikipedia, in place of currently non-existing. Your community will be in full control of which articles to integrate.
- Would you be open to working with our partners in Wikimedia Deutschland to improve coverage of Wikidata lexemes in your language? This would involve creating missing lexemes, fixing issues on existing lexemes, adding forms and senses, improving overall quality, and linking them to Wikidata Items.
- Would you be interested in working with the Wikifunctions community to improve coverage of language functions in your language? Or would you be interested in collaborating with a partner to do so?
- Does an affiliate or group in your community currently have funding (General Support Fund, Rapid Fund etc.) to organize any workshops or events for you to engage your community?
We want to stress again that your community will remain fully in control of its content, as existing local articles would never be replaced, and contributors could improve shared content from Abstract Wikipedia.
Thank you in advance for sharing your thoughts! We’re here to listen and learn. You can address us in your own language, if you want. -- Sannita (WMF) (আলাপ) ১১:৪৩, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
- ৩ এর প্রতি সমর্থন কেননা আমার মনে হয় এটা বাংলা অনলাইন কনটেন্ট জগতে বিপ্লব নিয়ে আসবে। মেহেদী আবেদীন ১৮:৫২, ১৩ মে ২০২৬ (ইউটিসি)
মন্তব্য আমার মতে,
- ১নং পয়েন্টে অংশগ্রহণের ইচ্ছা আছে কারণ একটা কোড আকারে শব্দ লিখে রাখলে সেগুলো অনেক ভাষায় অনূদিত হচ্ছে এতে করে কাজের চাপ কমবে বলে মনে হয়।
- আর ৩নং পয়েন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। উইকিফাংশনের কাজ করলে এখানে যত বেশি বাংলার ব্যাকরণগত এবং ভাষাগত ফাংশন তৈরি হবে বাংলা উইকিপিডিয়া এই প্রযুক্তির সুবিধা নিতে পারবে। এতে নিজের ভাষার কার্যকারিতা আরও বাড়বে এবং উন্নত করা যাবে।
- এর সাথে আমি ২নং পয়েন্টাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছি কারণ লেক্সিম নিয়ে কাজ করলে লেক্সিমের মান উন্নত হবে এবং আগের থেকে যাওয়া ভুল কাজগুলোও সংশোধন করা যাবে এবং এর সাথে বিভিন্ন শব্দের রুপ ও অর্থ যুক্ত করা যাবে যাতে সর্বোপরি লেক্সিমের উন্নতি হবে
সামগ্রিকভাবে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় প্রকল্প এবং আমি এর পাইলট সংস্করণে যুক্ত হতে ইতিবাচক বোধ করছি। মানিক(আলাপ) ২১:১০, ১৫ মে ২০২৬ (ইউটিসি)
- উইকিফাংশনসে বাংলা ব্যাকরণগত এবং বিমূর্ত বাক্য নির্মাণ সম্পর্কিত কয়েকটি ফাংশনের তালিকা এখানে দেখতে পারেন। আগ্রহী হলে এগুলোকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সে সম্পর্কে আপনাদের পরামর্শ দিতে পারেন অথবা চাইলে আরও বাংলা ব্যাকরণগত ফাংশন তৈরি করেও অবদান রাখতে পারেন। গত বছর উইকিফাংশন্স এবং বিমূর্ত উইকিপিডিয়াকে ব্যাখ্যা করে একটি উইকিপত্রিকা প্রতিবেদন লিখে ছিলাম যা কিছু সামান্য ধারণা দিতে পারে উভয় প্রকল্প সম্পর্কে (কিন্তু অনেক তথ্য আউটডেটেড এখন)। -- Asked42 (আলাপ) ১৮:৫০, ২৮ মে ২০২৬ (ইউটিসি)
টহলঘরের সাম্প্রতিক পরিবর্তন ও নতুন পাতা অংশে ফিল্টার চালু
[সম্পাদনা]টহলঘরের সাম্প্রতিক পরিবর্তন ও নতুন পাতার অংশে বিষয় অনুযায়ী ফিল্টার চালু করলে কেমন হয়? যেমন ধরুন কারো চলচ্চিত্র নিয়ে ইন্টারেস্ট, চলচ্চিত্র সম্পর্কিত নিবন্ধে কোনো পরিবর্তন বা নতুন চলচ্চিত্র সম্পর্কিত নিবন্ধ তৈরি হলে তা যদি সকল নিবন্ধ ও পরিবর্তনের ভীড়ে আলাদাভাবে দেখা যেত। উল্লেখ্য ইংরেজি উইকির পোর্টালগুলোতে (যেমন: en:Portal:Bangladesh) ওই পোর্টাল সম্পর্কিত নিবন্ধ সৃষ্টি ও পরিবর্তন নিচে শো করে। এমন ব্যবস্থা চালুর অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:৫০, ২২ মে ২০২৬ (ইউটিসি)
সংবেদনশীল ছবির জন্য ঐচ্ছিক সতর্কবার্তা ও ব্লার ব্যবস্থা প্রস্তাব
[সম্পাদনা]সুপ্রিয় সম্পাদকবৃন্দ,
আমি বাংলা উইকিপিডিয়ায় সংবেদনশীল ছবির জন্য একটি ঐচ্ছিক সতর্কবার্তা ও ব্লার ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে সম্প্রদায়ের মতামত ও পরামর্শ জানতে চাই।
এই প্রস্তাবের উদ্দেশ্য কোনো ছবি অপসারণ, সেন্সর করা বা তথ্য সীমিত করা নয়। বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধে চিকিৎসাবিজ্ঞান, মানবদেহ, যৌন শিক্ষা, প্রজনন, নগ্নতা এবং অন্যান্য সংবেদনশীল বিষয়ের ছবি রয়েছে, যেগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং উইকিপিডিয়ার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- প্রেক্ষাপট
এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে। সম্প্রতি আমার ছোট ভাই একটি শিক্ষামূলক নিবন্ধ পড়ার সময় কিছু সংবেদনশীল ছবি দেখে ফেলে। পরে আমি লক্ষ্য করি সে একই ধরনের আরও ছবি খুঁজতে আগ্রহী হয়ে ওঠে।
এই অভিজ্ঞতা থেকেই আমি মনে করেছি যে, তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখেও ব্যবহারকারীদের জন্য একটি ঐচ্ছিক সতর্কতা ব্যবস্থা থাকা উচিত।
- প্রস্তাবিত ধারণা
আমি একটি পরীক্ষামূলক টেমপ্লেট এবং ব্যক্তিগত CSS ব্যবহার করে একটি ডেমো তৈরি করেছি। এটি বর্তমানে শুধু আমার অ্যাকাউন্টে কাজ করে এবং অন্য ব্যবহারকারীরা ব্লার ইফেক্ট দেখতে পান না।
- প্রস্তাবনা হলো
- সংবেদনশীল ছবির জন্য একটি নির্দিষ্ট টেমপ্লেট ব্যবহার করা।
- ছবির আগে সতর্কবার্তা দেখানো।
- ভবিষ্যতে সম্প্রদায়ের সম্মতি ও প্রযুক্তিগত সক্ষমতা থাকলে ঐচ্ছিক ব্লার ব্যবস্থা যুক্ত করা।
- ব্যবহারকারী চাইলে এক ক্লিকে ছবিটি দেখতে পারবেন।
- কোনো ছবি অপসারণ বা তথ্য গোপনের উদ্দেশ্য থাকবে না।
- ডেমো
ডেমো পাতা: ব্যবহারকারী:TheAhasan/সংবেদনশীল ছবির টেম্পলেট পরিক্ষা
এই পাতায় একটি কার্যকর টেমপ্লেট উদাহরণ দেখানো হয়েছে।
- আলোচনার জন্য প্রশ্ন
আমি সম্প্রদায়ের কাছ থেকে জানতে আগ্রহী:
- এই ধরনের একটি ব্যবস্থা কি নীতিগতভাবে গ্রহণযোগ্য হবে?
- এটি বাস্তবায়নের ক্ষেত্রে কী কী প্রযুক্তিগত বা নীতিগত বাধা থাকতে পারে?
- অন্য ভাষার উইকিপিডিয়ায় কি এমন কোনো ব্যবস্থা আগে থেকেই আছে?
- কীভাবে এটি আরও উন্নত করা যেতে পারে?
- শেষ কথা
এটি একটি প্রাথমিক ধারণা মাত্র। আমি অভিজ্ঞ সম্পাদকদের মতামত, সমালোচনা এবং পরামর্শকে আন্তরিকভাবে স্বাগত জানাই।
ধন্যবাদ — TheAhasan (আলাপ) ১৩:১০, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
মন্তব্য আপনি যে বিষয়টি নিয়ে ভেবেছেন তার জন্য ধন্যবাদ। তবে বলে রাখা দরকার যে, উইকিপিডিয়া সেন্সরকৃত নয়। অর্থাৎ উইকিপিডিয়ায় কোনো ফিল্টারিং ব্যবহার করা যাবে না। তাই এই ধরনের টুল উইকিপিডিয়ায় নীতিগতভাবে ব্যবহার সম্ভব নয়। তবে এটা একটি গ্যাজেট/স্ক্রিপ্ট হিসেবে চালু করা যেতে পারে যা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ব্যবহার করা যাবে। বড় সমস্যা এখানে যে, কোনটা 'সংবেদশীল' বা আর কোনটা নয়- এটা নিয়ে তীব্র বিতর্ক হবে। তখন ধর্মীয় বিষয়, সামাজিক বিষয়, সাংস্কৃতিক বিষয়সহ আরও অনেক বিষয় চলে আসবে। অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও এটি সবার জন্য ব্যবহারযোগ্য হবে না। ✷ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ১৩:৫৩, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
- ধন্যবাদ , বিষয়টি বুঝতে পেরেছি । TheAhasan (আলাপ) ১৫:৩২, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
Article guidance enabled for the experimentation phase
[সম্পাদনা]হ্যালো বাংলা উইকিপিডিয়ান,
নিবন্ধ নির্দেশিকা দল আনন্দের সাথে জানাচ্ছে যে, নিবন্ধ নির্দেশিকা বা আর্টিকেল গাইডেন্স বৈশিষ্ট্যটি এই উইকিপিডিয়ায় সক্রিয় করা হয়েছে। খুব শীঘ্রই নিয়ন্ত্রিত একদল সম্পাদকের ওপর একটি এ/বি (A/B) পরীক্ষা পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এটি যুক্ত করা হয়েছে। এই বৈশিষ্ট্যটি সম্পাদকদের, বিশেষ করে স্বল্প অভিজ্ঞদের, সম্প্রদায়ের নিজস্ব নির্দেশিকা অনুযায়ী সম্প্রদায়ের রীতিনীতি মেনে নতুন নিবন্ধ তৈরিতে সহায়তা করে। উন্মোচনের অংশ হিসেবে, আমরা গত কয়েকদিন ধরে প্রাথমিক মতামত সংগ্রহ করেছি এবং সম্প্রদায়ের মন্তব্যের ভিত্তিতে বেশ কয়েকটি সমস্যার সমাধান করেছি। সেই সাথে প্রধান সমস্যাগুলো সমাধানের পর এখন আমরা আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচনের ঘোষণা দিচ্ছি। এই মাইলফলকটি সম্প্রদায়ের সাথে যোগাযোগ ও সহযোগিতার ভিত্তিতে অর্জিত হয়েছে (পূর্ববর্তী যোগাযোগের লিংকগুলো দেখুন: ১ ২ ৩)। যারা এই বৈশিষ্ট্যটি পরীক্ষা করেছেন, রূপরেখাগুলো পর্যালোচনা ও পরিমার্জন করেছেন, প্রশ্নমালার উত্তর দিয়েছেন, অফিস আওয়ারে অংশগ্রহণ করেছেন এবং নিজেদের মতামত শেয়ার করেছেন—তাদের সবাইকে, বিশেষ করে আমাদের সহযোগীদের আমরা সাধুবাদ জানাই। আপনাদের অন্তর্দৃষ্টি প্রতিটি পর্যায়ে এই বৈশিষ্ট্যটিকে সমৃদ্ধ করেছে।
এই বৈশিষ্ট্যের মূল লক্ষ্য হলো কনিষ্ঠ সম্পাদকদের সম্প্রদায়ের রীতিনীতি মেনে মানসম্মত নিবন্ধ তৈরিতে সাহায্য করা (এবং প্রস্তাবিত নিবন্ধটি উইকির জন্য উপযুক্ত না হলে তা আগেই শনাক্ত করা)। কনিষ্ঠ সম্পাদকদের ওপর মনোযোগ দেওয়া হলেও, অভিজ্ঞ সম্পাদকদের সম্পৃক্ততাও এখানে গুরুত্বপূর্ণ। এই পরীক্ষামূলক পর্যায়ে, বৈশিষ্ট্যটি অভিজ্ঞ অবদানকারীদের জন্যও উন্মুক্ত করা হবে, যাতে তাঁরা এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা পেলে তা জানাতে পারেন এবং এর সাথে পরিচিত হতে পারেন। এছাড়া, আরও অভিজ্ঞ সম্পাদকরা পরিমার্জিত রূপরেখাগুলোকে আরও উন্নত করতে পারবেন এবং কনিষ্ঠ সম্পাদকদের যে ধরনের নিবন্ধের রূপরেখা প্রয়োজন বলে তাঁরা মনে করেন, সে অনুযায়ী নতুন রূপরেখা তৈরি করতে পারবেন। এর পাশাপাশি, আমরা এটিও নিশ্চিত করতে চাই যে, বৈশিষ্ট্যটি উইকিউপাত্ত সংযোগের মতো একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয় করার মাধ্যমে অভিজ্ঞ সম্পাদকদেরও সাহায্য করতে পারে। নতুন এই বৈশিষ্ট্যটি যেন অভিজ্ঞ সম্পাদকদের কাজে কোনো ব্যাঘাত না ঘটায় তা নিশ্চিত করতে (এবং প্রাথমিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করতে) তাঁদের মতামত শোনা সত্যিই গুরুত্বপূর্ণ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈশিষ্ট্যটি উন্মুক্ত করার পর এবং পরীক্ষার ফলাফল পেতে শুরু করলে, আমরা উভয় গোষ্ঠীর ওপর এর প্রভাব তুলনা করতে পারব। এর মাধ্যমে নিশ্চিত করা যাবে যে, এক পক্ষের উন্নতি করতে গিয়ে যেন অন্য পক্ষের কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
অভিজ্ঞ অবদানকারীরা যদি এই বৈশিষ্ট্যে দেওয়া নির্দেশিকা ছাড়াই নতুন নিবন্ধ তৈরি করতে চান, তবে তাঁরা তা করতে পারবেন। নিচে দেখানো ছবির মতো "Edit without community guidance" (সম্প্রদায়ের নির্দেশিকা ছাড়াই সম্পাদনা করুন) অপশনে ক্লিক করে এটি করা যাবে। এই অপশনটি কেবল তখনই অভিজ্ঞ অবদানকারীদের জন্য দৃশ্যমান হবে, যখন তাঁরা বৈশিষ্ট্যটিতে নিবন্ধের একটি শিরোনাম প্রদান করবেন।
নতুন নিবন্ধ তৈরি করছেন এমন একদল সম্পাদকের ওপর এই পরীক্ষাটি চালানো হবে। নির্দেশিকা মেনে নিবন্ধ তৈরি করলে নতুন নিবন্ধের ৩০ দিনের টিকে থাকার হার উন্নত হয় কি না, তা অন্যান্য পরিমাপের মধ্যে মূল সূচক হিসেবে পরিমাপ করা হবে। এই গোষ্ঠীটি স্বয়ংক্রিয়ভাবে তাদের নিবন্ধ-তৈরির কাজের প্রবাহের অংশ হিসেবে বৈশিষ্ট্যটি দেখতে পাবেন।
নতুন অবদানকারীদের প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ অবদানকারীরা নির্দিষ্ট ধরনের নিবন্ধের জন্য রূপরেখা তৈরি করা চালিয়ে যেতে পারেন। তথ্যসূত্র হিসেবে, সাধারণ ইংরেজি উইকিপিডিয়ায় ৩০টিরও বেশি রূপরেখা উপলব্ধ রয়েছে, যা অন্যান্য উইকিপিডিয়ার জন্য নিজস্ব রূপরেখা সংজ্ঞায়িত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে কার্যকর হতে পারে। আপনার উইকিপিডিয়ার রীতিনীতি অনুযায়ী রূপরেখা তৈরি করতে এবং তথ্যসূত্রের রূপরেখাগুলোতে থাকা ট্যাগ ও মার্কআপগুলো অন্তর্ভুক্ত করতে নির্দ্বিধায় কাজ করুন। রূপরেখায় ব্যবহৃত মার্কআপগুলোর একটি দ্রুত নির্দেশিকা আপনি এই পাতায় পেতে পারেন।
যেহেতু বৈশিষ্ট্যটি নতুন, তাই আমরা অবদানকারীদের দ্বারা চিহ্নিত উন্নতিগুলো বাস্তবায়ন করছি এবং এটিকে আরও পরিমার্জিত করতে আরও মতামতের ওপর নির্ভর করব। যদি আপনি এমন কিছু লক্ষ্য করেন যা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না, তবে অনুগ্রহ করে তা জানান এবং প্রকল্পের আলাপ পাতায় আপনার মতামত শেয়ার করুন।
রূপরেখাগুলো কীভাবে তৈরি বা কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে আপনার যদি আরও তথ্যের প্রয়োজন হয়, তবে নির্দেশিকা প্রদান এবং যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সম্প্রদায়ের সাথে একটি ভার্চুয়াল মিটিং আয়োজন করতে পারলে আমরা আনন্দিত হবো।
পরীক্ষাটি এগিয়ে চলার সাথে সাথে আমরা আপডেট শেয়ার করা চালিয়ে যাব।
এই কাজের অংশ হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
বিনীত,
স্ক্রিপ্ট প্রসঙ্গে
[সম্পাদনা]আমরা সাধারণত কিছু লেখার পর অনেক ঝামেলা থাকে তাই একজন ইংরেজি ব্যবহারকারীর javascript ফাইল অনুবাদ করলাম। এবং সাথে সাথে নাম মাত্র আপডেট ও করেছি। আপনার চাইলে দেখতে পারেন। এখানে - ব্যবহারকারী:Md Mobashir Hossain/এআই প্রুফ রিডার.js কাজ -
- এটি আপনার লেখার ভুল ও সংশোধন ধরিয়ে দিবে।
- আপনি ডিরেক্ট অনুবাদ শুদ্ধিকরণ করে পরিবর্তন চাইলে @Yahya ভাই এর অনুবাদ শুদ্ধি ব্যবহার করতে পারেন। (মূলত পরামর্শ চাই তাই আলোচনা সভায় উপস্থাপন)
মোবাশশির' (আলাপ) ১৩:০৩, ১০ জুন ২০২৬ (ইউটিসি)
- @Md Mobashir Hossain কারটা থেকে কীভাবে অনুবাদ করেছেন? অনুগ্রহ করে কৃতিত্ব/স্বত্ব প্রদান করুন। এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, ব্যবহারকারী:Md Mobashir Hossain/এআই প্রুফ রিডার নামে পৃষ্ঠা খুলে সেখানে আপনি স্ক্রিপ্টের বিবরণ, ইনস্টল করার পদ্ধতি ও কোথায় থেকে স্ক্রিপ্টটা নিয়েছেন ও স্ক্রিপ্ট কী ব্যবহার করছে, তার সংক্ষিপ্ত বিবরণ দিবেন। দ্বিতীয় পন্থা ছিল, আপনি সম্পাদনা সারাংশে যদি কৃতিত্ব দিতেন। যাইহোক, মনে হচ্ছে ভালো একটা কাজ, শুভেচ্ছা রইল! ― ☪ কাপুদান পাশা (✉) ১৫:৫৪, ১০ জুন ২০২৬ (ইউটিসি)
- আচ্ছা। তবে একটা কথা প্রশ্ন এই ক্ষেত্রে আন্তভাষা সংযোগ প্রদান করা যাচ্ছে না কেন? অনেকের স্ক্রিপ্টেই অটোমেটিক আন্তভাষা সংযোগ আছে তবে আমারটার ক্ষেত্রে নাই। তবে Js ফাইলে উপরে কমেন্টে স্বীকৃতি দেওয়া বোধহয় সেরা হবে। মোবাশশির' (আলাপ) ০৭:২৩, ১১ জুন ২০২৬ (ইউটিসি)
- @Md Mobashir Hossain স্ক্রিপ্টে
// [[en:FULLPAGENAME]]এভাবে কমেন্টে যুক্ত করলে আন্তভাষা সংযোগ হিসেবে যুক্ত হবে। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:২৮, ১১ জুন ২০২৬ (ইউটিসি)- ধন্যবাদ। @খাত্তাব হাসান মোবাশশির' (আলাপ) ১৩:০৮, ১১ জুন ২০২৬ (ইউটিসি)
- @Md Mobashir Hossain স্ক্রিপ্টে
- আচ্ছা। তবে একটা কথা প্রশ্ন এই ক্ষেত্রে আন্তভাষা সংযোগ প্রদান করা যাচ্ছে না কেন? অনেকের স্ক্রিপ্টেই অটোমেটিক আন্তভাষা সংযোগ আছে তবে আমারটার ক্ষেত্রে নাই। তবে Js ফাইলে উপরে কমেন্টে স্বীকৃতি দেওয়া বোধহয় সেরা হবে। মোবাশশির' (আলাপ) ০৭:২৩, ১১ জুন ২০২৬ (ইউটিসি)