তানভীর-এর সাথে আলাপ
আলোচনা যোগ করুন
| |
বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!
[সম্পাদনা]
সুপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।
বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
[সম্পাদনা]নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
- উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
- আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
- আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।
কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?
[সম্পাদনা]বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন।
গুরুত্বপূর্ণ সময়রেখা
[সম্পাদনা]- আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
- আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
০৫:৩৮, ২০ জুন ২০২৬ (ইউটিসি)
আপনার তৈরি খসড়া:.অনলাইন সম্পর্কে
[সম্পাদনা]
সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ২৯ জুন ২০২৬ (ইউটিসি)