ব্যবহারকারী আলাপ:চ্যাম্পিয়ন স্টার ১
আলোচনা যোগ করুনবিষয়বস্তু অনুবাদ সরঞ্জাম ব্যবহার করার অনুরোধ
[সম্পাদনা]@চ্যাম্পিয়ন স্টার ১ সুধী, আপনি যদি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ সরঞ্জাম ব্যবহার করেন, তবে দেখবেন বিষয়শ্রেণীগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে হয়ে যাবে। তাছাড়া দেখবেন আরো অনেক কাজ স্বল্প সময়ে ও সহজে করতে পারছেন। ধন্যবাদ। -- কুউ পুলক
০৮:০৯, ১৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
এটা দিয়ে ইংরেজি পাতা সরাসরি বাংলায় অনুবাদ করে নতুন নিবন্ধ তৈরী করা যাবে? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:১১, ১৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
ক্রীড়া পদক
[সম্পাদনা]| ক্রীড়া পদক | |
| বাংলা উইকির ক্ষুদ্র ভাণ্ডারে ক্রীড়া বিষয়ক অবদান রেখে একে সমৃদ্ধ করে যাচ্ছেন। তার জন্য আমি আপনাকে এই পদকটি দিলাম। চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) |
অসংখ্য ধন্যবাদ....বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে যাব যতদিন পারব.... চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৬:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১৩, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman, কয়েকটা মহিলা ফুটবল দল সম্পর্কে লিখেছি, সেগুলো কি তালিকাভুক্ত করা যেতে পারে? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:৩৭, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১ তালিকা দিতে পারেন, আমি নিবন্ধগুলো না দেখে তো বলতে পারব না। যদি ২০২৩ এর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তৈরিকৃত হয় আর নারীবাদের সাথে কোনভাবে সম্পৃক্ত থাকে তবে জমা নেওয়া যেতে পারে। Aishik Rehman (আলাপ) ০৯:৪০, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman,
হাইতি
আয়ারল্যান্ড
পানামা চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:৪৩, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১ এগুলোর কোনটাতেই ২০০ শব্দ নেই (১০০রও নিচে), জমা হলেও গৃহীত হবে না। তবে এরপরও প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় মহিলা ফুটবল দল নিবন্ধটি ২০০ শব্দের কাছাকাছি হওয়ায় জমা নিয়ে নিয়েছি। চাইলে তালিকা থেকে নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন। আরেকটা বিষয় হল যে এগুলোও জমা নেওয়া যাবে যদি শব্দসংখ্যা বাড়াতে পারেন আরকি। Aishik Rehman (আলাপ) ০৯:৫১, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman, আচ্ছা শব্দ বাড়ানোর চেষ্টা করছি, আসলে তথ্য সংগ্রহ করা হয়নি। শীঘ্র চেষ্টা করব চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:৫৩, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman, আর দুজন মহিলা ক্রিকেটার সম্পর্কে শিখেছিলাম। জেন ম্যাগুয়ার, অ্যাশলি গার্ডনার চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১০:৫৩, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১ অ্যাশলি গার্ডনার
জমা নেওয়া হয়েছে, তবে জেন ম্যাগুয়ার ১১৯ শব্দের মাত্র, সেটা জমা নেওয়া হয় নি। তবে এটাকে বড় করার ইচ্ছে থাকলে আমি জমা নিয়ে নিব এখনি। Aishik Rehman (আলাপ) ১১:০৭, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১ অ্যাশলি গার্ডনার
- @চ্যাম্পিয়ন স্টার ১ এগুলোর কোনটাতেই ২০০ শব্দ নেই (১০০রও নিচে), জমা হলেও গৃহীত হবে না। তবে এরপরও প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় মহিলা ফুটবল দল নিবন্ধটি ২০০ শব্দের কাছাকাছি হওয়ায় জমা নিয়ে নিয়েছি। চাইলে তালিকা থেকে নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন। আরেকটা বিষয় হল যে এগুলোও জমা নেওয়া যাবে যদি শব্দসংখ্যা বাড়াতে পারেন আরকি। Aishik Rehman (আলাপ) ০৯:৫১, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman,
- @চ্যাম্পিয়ন স্টার ১ তালিকা দিতে পারেন, আমি নিবন্ধগুলো না দেখে তো বলতে পারব না। যদি ২০২৩ এর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তৈরিকৃত হয় আর নারীবাদের সাথে কোনভাবে সম্পৃক্ত থাকে তবে জমা নেওয়া যেতে পারে। Aishik Rehman (আলাপ) ০৯:৪০, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষক
[সম্পাদনা]
সুপ্রিয় চ্যাম্পিয়ন স্টার ১, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষক পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ১২ জুন ২০২৩ (ইউটিসি)
অভিনন্দন
[সম্পাদনা]সাম্প্রতি আপনি বাংলা উইকিপিডিয়াতে ১০,০০০ সম্পাদনা সম্পূর্ণ করেছেন। সেজন্য আপনাকে অভিনন্দন। — সজল রানা আলাপ ১৭:২৫, ৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
বিজ্ঞান এডিটাথন ২০২৪-এ নিবন্ধ পর্যালোচনা
[সম্পাদনা]@চ্যাম্পিয়ন স্টার ১, আপনার দ্বারা জমা করা নিবন্ধসমূহ বাতিল করা হয়নি। ওই নিবন্ধসমূহের পর্যালোচনা বাকি আছে। এডিটাথন ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে, ফলে তালিকা থেকে নিবন্ধ অনুবাদ ও জমা করুন। সকল নিবন্ধ পর্যালোচনা শেষে গৃহীত অথবা বাতিল (যদি আধিক মাত্রায় যান্ত্রিক অনুবাদ হয়) করা হবে। - খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:২২, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @খাঁ শুভেন্দু, দাদা তালিকাতে basic science এর প্রচুর নিবন্ধ যোগ করুন পারলে। Quantum mechanics না বুঝলে অনুবাদ করতেও সমস্যা হয়। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৬:৩৭, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১, বিষয়টি এডিটাথনের আলোচনা বিভাগে (এখানে) উত্থাপন করতে পারেন। আমার পরামর্শ থাকবে, আপনি যে নিবন্ধসমূহ লিখতে ইচ্ছুক সেই সকল নিবন্ধের তালিকা আলোচনায় যোগ করে দিন। প্রস্তাবিত নিবন্ধগুলি মানদণ্ড সম্পন্ন হলে সেগুলি এডিটাথনের মূল তালিকায় যুক্ত করে দেওয়া হবে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:২৮, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক
[সম্পাদনা]| ক্রীড়া পদক | |
| একাধারে শুধু ক্রীড়া সংক্রান্ত নিবন্ধে মনোনিবেশ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। আপনার অবদানে বাংলা উইকি আরো সমৃদ্ধ হোক। ~ ফায়সাল বিন দারুল (২০২৪) ১৭:৪৪, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) |
- @FaysaLBinDaruL, অনেক ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়াকে এভাবেই সমৃদ্ধ করে যাব। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৮:২৫, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
Wikipedia Asian Month 2023 Barnstar
[সম্পাদনা]
Dear চ্যাম্পিয়ন স্টার ১ :
- Congratulations! Thank you so much for participating in the Wikipedia Asian Month 2023. We are very grateful for your dedication to the Wikimedia movement and effort in promoting Asian content. Hope to see you again this year and celebrate the 10th year of Wikipedia Asian Month together.
- Sincerely,
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)
উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪-এর পুরস্কার
[সম্পাদনা]| প্রিয় উইকিপিডিয়ান, সাম্প্রতিক উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য আপনাকে এই সনদপত্রটি (দ্বিতীয় স্থান) প্রদান করা হলো। বিজ্ঞান এডিটাথনে অংশগ্রহণ করে বিজ্ঞান বিষয় নিবন্ধ রচনার মাধ্যমে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে। এডিটাথনের সংগঠক, |
- @খাঁ শুভেন্দু, অনেক ধন্যবাদ। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:১৬, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন
[সম্পাদনা]সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ৩০ এপ্রিল ২০২৪
[সম্পাদনা]~ ফায়সাল বিন দারুল (২০২৪) ১৯:৩১, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @FaysaLBinDaruL, একটা তথ্য দিয়েছি চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৭:০৫, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
Translation request
[সম্পাদনা]Hello, চ্যাম্পিয়ন স্টার ১.
Can you translate and upload the article about the national currency en:Azerbaijani manat in Bengali Wikipedia?
Yours sincerely, Oirattas (আলাপ) ২০:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- Yes, almost done. চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Oirattas, you can check আজারবাইজানি মানাত article চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- Thank you very much for the new article! Oirattas (আলাপ) ২১:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
Translation request
[সম্পাদনা]Hello, চ্যাম্পিয়ন স্টার ১.
Can you translate and upload the article en:Azerbaijani manat sign in Bengali Wikipedia? This is my last request for this year.
Yours sincerely, Oirattas (আলাপ) ১৬:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Oirattas, Yes done. You can see আজারবাইজানি মানাতের প্রতীক. চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৪:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- Thank you very much for the new article! Oirattas (আলাপ) ১৫:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!
[সম্পাদনা]
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
[সম্পাদনা]
প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সন্তোষ ট্রফি নিয়ে
[সম্পাদনা]@চ্যাম্পিয়ন স্টার ভাই, আমার শুভেচ্ছা নিবেন। কেমন আছেন?? আপনি সময় পেলে সন্তোষ ট্রফির বাকি মৌসুম গুলো সাহায্য বা সম্পাদনা করিয়েন। অনুরাগ (আলাপ) ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
[সম্পাদনা]সুধী সম্প্রদায়ের সদস্যগণ,
আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।
উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।
সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6
সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫
উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
আশা করি এই ঝনঝনে রোদ আর হালকা ঠাণ্ডায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন। সদ্য বিদায়ী ২০২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এডিট-আ-থনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
(ব্যবহারকারী:Aishik Rehman)
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ — ২০২৪
১১:৪২, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় চ্যাম্পিয়ন স্টার ১, |
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:২৭, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)
উইকিপদক: উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
[সম্পাদনা]আশা করি পরবর্তী বছরগুলোতেও আপনাকে আমরা পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।- Aishik Rehman (আলাপ) ০৬:২২, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
- @Aishik Rehman, অসংখ্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০১:৫৪, ৫ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
Wikipedia Asian Month 2024 Barnstar
[সম্পাদনা]Dear চ্যাম্পিয়ন স্টার ১,
Thank you for joining us in celebrating the 10th year of Wikipedia Asian Month!
We truly appreciate your contributions, and we look forward to seeing more articles about Asia written in different languages.
We also hope you continue to participate each year!
Sincerely,
Wikipedia Asian Month User Group

"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
- 📅 আয়োজনের খুঁটিনাটি
- সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
- পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন।
প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Bayjid Alam T--C ০৫:৫০, ১৫ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- @Bayjidalam, ঠিক আছে :) চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৫:৫৫, ১৫ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- @Bayjidalam, দেখুন কয়েকটি তথ্যসূত্র যোগ করেছি চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৭:৩২, ১৫ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ এডিটাথনের ফর্ম পূরণ
[সম্পাদনা]সুধী,
আপনার অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ - এর অবদানের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার সার্টিফিকেট প্রদানের জন্য কিছু তথ্য প্রয়োজন, তাই এই ফর্মটি পূরণ করার জন্যে অনুরোধ করছি।
শুভেচ্ছান্তে,
SamihaRahman (আলাপ) ১৮:৪৪, ১৯ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৫
[সম্পাদনা]অভিনন্দন! আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০২৫ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন। প্রতিযোগিতার আন্তর্জাতিক দল আপনাকে একটি পোস্টকার্ড পাঠতে চাচ্ছে। এজন্য অনুগ্রহ করে এই লিংকের পাতায় থাকা গুগল ফর্মটি পূরণ করুন। ধন্যবাদ। -- Yahya (আলাপ | অবদান) ১৯:১২, ৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @Yahya, আমি এই বিষয়ক এখনও কোনোরকম মেইল পাইনি। খোঁজ দিতে পারলে উপকৃত হব। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৩:৩৮, ১ মে ২০২৬ (ইউটিসি)
অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি পদক ২০২৫
[সম্পাদনা]| অংশগ্রহণকারী পদক | |
| সুধী, অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ - এ অংশগ্রহণ করায় জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে। |
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬
০৮:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৫-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
আশা করি এই বসন্তলগ্নে হালকা ঠাণ্ডায় বেশ ভালোই আছেন। সদ্য বিদায়ী ২০২৫ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৫ এডিট-আ-থনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
(ব্যবহারকারী:Aishik Rehman)
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ — ২০২৫
০৮:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
@চ্যাম্পিয়ন স্টার কিছু অব্যবহৃত বাক্য রয়েছে মুছে ফেললে ভালো হতো। ~2026-57361-5 (আলাপ) ০১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications
[সম্পাদনা]দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for WikiConference India 2026 are currently open and the deadline is just around the corner.
WikiConference India 2026 is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
- You can find the more information and the application form at the Scholarship page here at Meta wiki
- Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
on behalf of the WikiConference India 2026 Organising Team
This message was sent with MediaWiki message delivery (আলাপ) on ১৮:৩০, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
আজাকি হালনাগাদ
[সম্পাদনা]Wikipedia Asian Month 2025 Golden Barnstar
[সম্পাদনা]বিশ্বকাপ ২০২৬ অংশ নিন!
[সম্পাদনা]প্রিয় চ্যাম্পিয়ন স্টার ১,
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে! এই উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ফুটবল ও বিশ্বকাপ সংক্রান্ত তথ্যের ঘাটতি পূরণে আজ ১১ জুন থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এডিটাথন। জ্ঞানকোষের এই মাঠে ফুটবল উৎসবে যোগ দিয়ে বাংলা উইকিপিডিয়াকে আরও তথ্যসমৃদ্ধ করতে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
- সময়কাল: ১১ জুন – ১৯ জুলাই ২০২৬
- লক্ষ্য: ফুটবল সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি ও বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন
- স্বীকৃতি: সফল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল উইকিপদক, শীর্ষ ৩ জনের জন্য সার্টিফিকেট এবং বিশেষ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার!
আপনি আপনার সুবিধামতো খেলোয়াড়, দল বা স্টেডিয়ামের নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করে এই এডিটাথনে অংশ নিতে পারেন।
আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। শুভ সম্পাদনা!
ধন্যবাদান্তে,
ঐশিক রেহমান
০৫:০৯, ১১ জুন ২০২৬ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!
[সম্পাদনা]
সুপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন।
বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
[সম্পাদনা]নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
- উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)।
- আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
- আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।
কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন?
[সম্পাদনা]বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন।
গুরুত্বপূর্ণ সময়রেখা
[সম্পাদনা]- আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়)
- আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
নির্দিষ্ট সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
০৫:৩৮, ২০ জুন ২০২৬ (ইউটিসি)
আজাকি হালনাগাদ
[সম্পাদনা]বাংলা উইকিসম্মেলন ২০২৬: সেশন প্রস্তাবের আহ্বান
[সম্পাদনা]
প্রিয় সুধী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর — ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন প্রস্তাব গ্রহণ শুরু হয়েছে! আপনারা নিম্নলিখিত চার ধরণের সেশন প্রস্তাব জমা দিতে পারেন:
- ঝটপট বক্তব্য (৫ মিনিট)
- উপস্থাপনা / প্রেজেন্টেশন ( ১৫ বা ৩০ মিনিট)
- ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)
- কর্মশালা (৪৫ বা ৬০ মিনিট)
প্রস্তাব গ্রহণ শেষ হবে ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
সেশনের প্রস্তাব জমা দেওয়ার জন্য Eventyay প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে। আপনাদের সেশন প্রস্তাব জমা দিতে পারবেন এই লিংকে: https://wikimedia.eventyay.com/bangla/bwcon26/cfp
আপনাদের জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
বিভিন্ন সেশন বিন্যাস এবং সেশন বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://w.wiki/SppX
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠান বিন্যাস উপদল
১৭:৪১, ৬ আগস্ট ২০২৬ (ইউটিসি)
