বিষয়বস্তুতে চলুন

আলজেরিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলজেরিয়া
দলের লোগো
ডাকনামالخُضر (সবুজ)[]
الأفناك (মরুভূমির খেঁকশিয়াল)[]
محاربي الصحراء (মরুভূমির যোদ্ধা)[]
অ্যাসোসিয়েশনআলজেরীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচদিয়ামেল বেলমাদি[]
অধিনায়করিয়াদ মাহরিজ
সর্বাধিক ম্যাচলাখদার বেল্লুনি (১০০)[]
শীর্ষ গোলদাতাআব্দুল হাফিজ তাসফাউত (৩৬)[]
মাঠবিভিন্ন
ফিফা কোডALG
ওয়েবসাইটwww.faf.dz
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৩০ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৫ (অক্টোবর ২০১৪)
সর্বনিম্ন১০৩ (জুন ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩৬ বৃদ্ধি ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ(ডিসেম্বর ১৯৮১)
সর্বনিম্ন৮৫ (অক্টোবর ২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 আলজেরিয়া ২–১ বুলগেরিয়া 
(আলজিয়ার্স, আলজেরিয়া; ৬ জানুয়ারি ১৯৬৩)
বৃহত্তম জয়
 আলজেরিয়া ১৫–১ দক্ষিণ ইয়েমেন 
(ত্রিপোলি, লিবিয়া; ১৭ আগস্ট ১৯৭৩)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ৯–২ আলজেরিয়া 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ১৬ আগস্ট ১৯৬৭)
বিশ্বকাপ
অংশগ্রহণ৪ (১৯৮২-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০১৪)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১৯ (১৯৬৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯০, ২০১৯)
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ২ (২০১১-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১১)

আলজেরিয়া জাতীয় ফুটবল দল (আরবি: منتخب الجزائر لكرة القدم) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আলজেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আলজেরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬৩ সালের ৬ই জানুয়ারি তারিখে, আলজেরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আলজেরিয়ার আলজিয়ার্সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আলজেরিয়া বুলগেরিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। আলজেরিয়া হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশন্সের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে সেনেগালকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

আল খাদ্রা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়ামেল বেলমাদি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ম্যানচেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় রিয়াদ মাহরিজ

আলজেরিয়া এপর্যন্ত ৪ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও আলজেরিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৯০ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে।

লাখদার বেল্লুনি, বিল্লাল দাজিরি, আব্দুল হাফিজ তাসফাউত, ইসলাম স্লিমানি এবং হিল্লাল সুদানির মতো খেলোয়াড়গণ আলজেরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৪ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আলজেরিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫তম) অর্জন করে এবং ২০০৮ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আলজেরিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮ম (যা তারা ১৯৮১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২৮অপরিবর্তিত  তিউনিসিয়া১৫২৩.২৩
২৯অপরিবর্তিত  ওয়েলস১৫২১.৮৮
৩০অপরিবর্তিত  আলজেরিয়া১৫২০.২৬
৩১অপরিবর্তিত  পোল্যান্ড১৫২০.২৪
৩২অপরিবর্তিত  ইকুয়েডর১৫১৯.২
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৩৫হ্রাস ১৮  পেরু১৭৪৩
৩৬বৃদ্ধি  আলজেরিয়া১৭৩৬
৩৭হ্রাস  তিউনিসিয়া১৭৩৫
৩৮হ্রাস  সেনেগাল১৭৩২

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফ্রান্সের অধীনে ছিলফ্রান্সের অধীনে ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২গ্রুপ পর্ব১৩তম১৬
মেক্সিকো ১৯৮৬গ্রুপ পর্ব২২তম১৩
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪১১
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০১৩১৪
জার্মানি ২০০৬১২১৫১৫
দক্ষিণ আফ্রিকা ২০১০গ্রুপ পর্ব২৮তম১৩১৭
ব্রাজিল ২০১৪১৬ দলের পর্ব১৪তম১৬
রাশিয়া ২০১৮উত্তীর্ণ হয়নি১৫১২
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট১৬ দলের পর্ব৪/২১১৩১৩১৯৮৯৪০২৩২৬১২৬৯১

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "16 November 2014"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "1982 FIFA World Cup™ - News - Algeria turn Gijon green - FIFA.com"www.fifa.com। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  3. "23 June 2014"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  4. "Officiel : Belmadi nouveau selectionneur"www.dzfoot.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  5. "Algeria - Record International Players"www.rsssf.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  6. "Algeria - Record Internationally Players"www.rsssf.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯
  7. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  8. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]