বিষয়বস্তুতে চলুন

মরক্কো জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মরক্কো
দলের লোগো
ডাকনামলেস লায়ন্স দে ল'আতলাস (আতলাসের সিংহ)
অ্যাসোসিয়েশনমরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচভাহিদ হালিলহোদজিচ
অধিনায়কহোমাঁ সাইস
সর্বাধিক ম্যাচনুরুদ্দিন নায়বিত (১১৫)[]
শীর্ষ গোলদাতাআহমেদ ফারাস (৩৬)[]
মাঠবিভিন্ন
ফিফা কোডMAR
ওয়েবসাইটfrmf.ma
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৩ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১০ (এপ্রিল ১৯৯৮, মার্চ ১৯৯৮, ফেব্রুয়ারি ১৯৯৭[])
সর্বনিম্ন৯৫ (সেপ্টেম্বর ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৭ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৭ (ডিসেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন৮১ (মে ২০১৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মরক্কো ৩–৩ ইরাক 
(বৈরুত, লেবানন; ১৯ অক্টোবর ১৯৫৭)
বৃহত্তম জয়
 মরক্কো ১৩–১ সৌদি আরব 
(কাসাব্লাঙ্কা, মরক্কো; ৬ সেপ্টেম্বর ১৯৬১)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ৬–০ মরক্কো 
(টোকিও, জাপান; ১১ অক্টোবর ১৯৬৪)
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৭০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০২২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১৭ (১৯৭২-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৭৬)
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০১৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৮)

মরক্কো জাতীয় ফুটবল দল ফরাসি: Équipe du Maroc de football, স্পেনীয়: Selección de fútbol de Marruecos, আরবি: منتخب المغرب لكرة القدم, তামাজিঘত: ⵜⴰⵔⴰⴱⴱⵓⵓⵜ ⴰⵏⴰⵎⵓⵔ ⵏ ⵍⵎⵖⵔⵉⴱ) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মরক্কো প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মরক্কো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ১৯শে অক্টোবর তারিখে, মরক্কো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত মরক্কো এবং ইরাকের মধ্যকার উক্ত ম্যাচটি ৩–৩ গোলের ড্র হয়েছে। মরক্কো হচ্ছে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে নাইজেরিয়াকে ৪–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

লেস লায়ন্স দে ল'আতলাস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভাহিদ হালিলহোদজিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের রক্ষণভাগের খেলোয়াড় হোমাঁ সাইস

মরক্কো এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে [[২০২২ ফিফা বিশ্বকাপ|২০২২ সেমিফাইনালে পৌছানো, যেখানে তারা ফ্রান্সের কাছে ২ –০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মরক্কো অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, মরক্কো ২০১৮ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের সিরপা জয়লাভ করেছে।

আব্দুলমজিদ দোলমি, আল্লাল বিন কাসু, নুরুদ্দিন নায়বিত, হাকিম জিয়েশ এবং ইউসুফ আল-আরবির মতো খেলোয়াড়গণ মরক্কো জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মরক্কো তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১০ম) অর্জন করে এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৯৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মরক্কো সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১অপরিবর্তিত  উরুগুয়ে১৬৬৫.৯৯
১২অপরিবর্তিত  মার্কিন যুক্তরাষ্ট্র১৬৬৫.২৭
১৩অপরিবর্তিত  মরক্কো১৬৬১.৬৯
১৪বৃদ্ধি  কলম্বিয়া১৬৫৫.২৯
১৫হ্রাস  মেক্সিকো১৬৫২.৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫বৃদ্ধি  ইকুয়েডর১৮৮৩
১৬বৃদ্ধি  ইউক্রেন১৮৫০
১৭হ্রাস  মরক্কো১৮৪৮
১৮বৃদ্ধি ১৬  অস্ট্রিয়া১৮৩৫
১৯বৃদ্ধি  হাঙ্গেরি১৮৩৪

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফ্রান্সের অংশ ছিলফ্রান্সের অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
চিলি ১৯৬২উত্তীর্ণ হয়নি
ইংল্যান্ড ১৯৬৬প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৭০গ্রুপ পর্ব১৪তম১০১১
পশ্চিম জার্মানি ১৯৭৪উত্তীর্ণ হয়নি১০১২১৩
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬১৬ দলের পর্ব১তম১২
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪গ্রুপ পর্ব২৩তম১০১৯
ফ্রান্স ১৯৯৮গ্রুপ পর্ব১৮তম১৪
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি১০১১
জার্মানি ২০০৬১০১৭
দক্ষিণ আফ্রিকা ২০১০১০১৪১৩
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮গ্রুপ পর্ব২৭তম১৩
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট১৬ দলের পর্ব৫/২১১৬১৪২২১১৬৫৩৪১২২১৫৯৮০

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Morocco - Record International Players
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. "Morocco's FIFA World Ranking April 1998"। FIFA Ranking। ২২ এপ্রিল ১৯৯৮।
  4. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. অতিরিক্ত সময়ের পর ফাইনাল ম্যাচটি মূলত সেনেগালের ১–০ গোলে জয় দিয়ে শেষ হয়েছিল। ২০২৬ সালের ১৭ই মার্চ, সিএএফ আপিল বোর্ড রায় দেয় যে, রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে যাওয়ার কারণে সেনেগাল ম্যাচটি বর্জন করেছে।[] প্রতিযোগিতা বিধিমালার ৮২ ও ৮৪ নং ধারা অনুসারে, ফাইনালটি মরক্কোর পক্ষে ৩–০ গোলের জয় হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে তাদেরকে পূর্ববর্তী তারিখ থেকে ২০২৫ আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় এবং সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয়।[]
উদ্ধৃতি ত্রুটি: "টীকা" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="টীকা"/> ট্যাগ পাওয়া যায়নি
  1. "Morocco awarded Afcon title after CAF overturns result"BBC Sport। ১৭ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৬
  2. "CAF Appeal Board Media Statement"Confederation of African Football। ১৭ মার্চ ২০২৬। ১৭ মার্চ ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৬