বিষয়বস্তুতে চলুন

ফ্রান্স জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রান্স
দলের লোগো
ডাকনামলে ব্লু (নীল)
অ্যাসোসিয়েশনফরাসি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচদিদিয়ে দেশঁ
অধিনায়ককিলিয়ান এমবাপে
সর্বাধিক ম্যাচউগো ইয়োরিস (১৪৫)
শীর্ষ গোলদাতাঅলিভিয়ে জিরু (৫১)
মাঠস্তাদে দে ফ্রান্স
ফিফা কোডFRA
ওয়েবসাইটwww.fff.fr
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানঅপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ(মে ২০০১ – মে ২০০২, আগস্ট – সেপ্টেম্বর ২০১৮)
সর্বনিম্ন২৬ (সেপ্টেম্বর ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমানবৃদ্ধি ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ(১৬ আগস্ট ২০১৮)
সর্বনিম্ন৪০ (মার্চ – জুলাই ১৯৩০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বেলজিয়াম ৩–৩ ফ্রান্স 
(ব্রাসেল্‌স, বেলজিয়াম; ১ মে ১৯০৪)
বৃহত্তম জয়
 ফ্রান্স ১৪–০ জিব্রাল্টার 
(নিস, ফ্রান্স; ১৮ নভেম্বর ২০২৩)
বৃহত্তম পরাজয়
 ডেনমার্ক ১৭–১ ফ্রান্স 
(লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯০৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ১৫ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯৮, ২০১৮)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১০ (১৯৬০-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৪, ২০০০)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ২ (২০০১-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০০১, ২০০৩)

ফ্রান্স জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe de France de football) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফ্রান্সের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফরাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৪ সালের ১লা মে তারিখে, ফ্রান্স প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজিয়াম ব্রাসেল্‌সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফ্রান্স বেলজিয়ামের কাছে ৩–৩ গোলে ড্র করেছিল। ফ্রান্স হচ্ছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৮০,৬৯৮ ধারণক্ষমতাবিশিষ্ট স্তাদে দে ফ্রান্সে লে ব্লু নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিদিয়ে দেশঁ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক উগো লরিস

ফ্রান্স ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ২ বার (১৯৯৮ এবং ২০১৮) বিশ্বকাপ জয়লাভ করেছে। এছাড়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও ফ্রান্স অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৮৪ এবং ২০০০) শিরোপা জয়লাভ করেছে। ফ্রান্স দ্বিতীয় দল হিসেবে ফিফা আয়োজিত তিনটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগীতার শিরোপা জয়লাভ করেছে।

রেমোঁ কোপা, জুস্ত ফোঁতেন, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান এবং দিদিয়ে দেশঁর মতো খেলোয়াড়গণ ফ্রান্সের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

খেলোয়াড় তালিকা

[সম্পাদনা]

বর্তমান দল: ২৩ জন খেলোয়াড়কে ৭ এবং ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং জার্মানি দলের বিপক্ষে একটি ইউরো 2024 কোয়ালিফাই ম্যাচ এবং একটি প্রীতি ম্যাচের জন্য আহ্বান জানানো হয়।[]

গত মাসে ফ্রান্স জাতীয় ফুটবল দল খেলোয়াড় নাম প্রকাশ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন[]

0#0 অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব
1গো ব্রাইস সাম্বা (1994-04-26) ২৬ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩১) ফ্রান্স লেন্স
১৬ 1গো মাইক মাইনান (1995-07-03) ৩ জুলাই ১৯৯৫ (বয়স ৩০) ১০ ইতালি মিলান
২৩ 1গো আলফঁস আরেওলা (1993-02-27) ২৭ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩৩) ইংল্যান্ড ওয়েস্ট হ্যাম ইউনাইটেড

2 বাঁজামাঁ পাভার (1996-03-28) ২৮ মার্চ ১৯৯৬ (বয়স ৩০) ৫১ ইতালি ইন্টার মিলান
2 আক্সেল দিসাসি (1998-03-11) ১১ মার্চ ১৯৯৮ (বয়স ২৮) ইংল্যান্ড চেলসি
2 দায়োত উপামেকানো (1998-10-27) ২৭ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৭) ১৬ জার্মানি বায়ার্ন মিউনিখ
2 জুল কুন্দে (1998-11-12) ১২ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৭) ২৩ স্পেন বার্সেলোনা
১৩ 2 জঁ-ক্লেয়ার তোদিবো (1999-12-30) ৩০ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৬) ফ্রান্স ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস
১৭ 2 উইলিয়াম সালিবা (2001-03-24) ২৪ মার্চ ২০০১ (বয়স ২৫) ১০ ইংল্যান্ড আর্সেনাল
২১ 2 লুকাস এরনঁদেজ (1996-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ৩০) ৩৪ ফ্রান্স প্যারিস সেন্ট-জার্মেন
২২ 2 তেও এরনঁদেজ (1997-10-06) ৬ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৮) ১৯ সৌদি আরব আল হিলাল

3 এদুয়ার্দো কামাভিঙ্গা (2002-11-10) ১০ নভেম্বর ২০০২ (বয়স ২৩) ১২ স্পেন রিয়াল মাদ্রিদ
3 ওরেলিয়াঁ চুয়ামেনি (2000-01-27) ২৭ জানুয়ারি ২০০০ (বয়স ২৬) ২৭ স্পেন রিয়াল মাদ্রিদ
১৪ 3 আদ্রিয়ান রাবিয়ো (1995-04-03) ৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ৩১) ৩৯ ইতালি মিলান
১৮ 3 ইউসুফ ফোফানা (ফুটবলার, ১৯৯৯ জন্ম) (1999-01-10) ১০ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৭) ১১ ফ্রান্স মোনাকো[]
১৯ 3 বুবাকার কামারা (1999-11-23) ২৩ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৬) ইংল্যান্ড অ্যাস্টন ভিলা

4 অঁতোয়ান গ্রিয়েজমান (ভাইস-ক্যাপ্টেন) (1991-03-21) ২১ মার্চ ১৯৯১ (বয়স ৩৫) ১২৩ ৪৪ স্পেন আটলেটিকো মাদ্রিদ
১০ 4 কিলিয়ান এমবাপে ([ক্যাপ্টেন) (1998-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৭) ৭১ ৪০ স্পেন রিয়াল মাদ্রিদ
১১ 4 উসমান দেম্বেলে (1997-05-15) ১৫ মে ১৯৯৭ (বয়স ২৮) ৩৯ ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
১২ 4 রঁদাল কলো মুয়ানি (1998-12-05) ৫ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৭) ১০ ফ্রান্স প্যারিস সেন্ট-জার্মেন
১৫ 4 মার্কুস তুরাম (1997-08-06) ৬ আগস্ট ১৯৯৭ (বয়স ২৮) ১২ ইতালি ইন্টার মিলান
২০ 4 কিংসলে কোমঁ (1996-06-13) ১৩ জুন ১৯৯৬ (বয়স ২৯) ৫১ জার্মানি বায়ার্ন মিউনিখ

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০১ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফ্রান্সের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বশেষ ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
অপরিবর্তিত  আর্জেন্টিনা১৮৫৫.২
অপরিবর্তিত  ফ্রান্স১৮৪৫.৪৪
অপরিবর্তিত  ইংল্যান্ড১৮০০.০৫
অপরিবর্তিত  বেলজিয়াম১৭৯৮.৪৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
অপরিবর্তিত  আর্জেন্টিনা২১৩৮
বৃদ্ধি  ফ্রান্স২১১০
বৃদ্ধি  স্পেন২০৩৩
বৃদ্ধি  পর্তুগাল২০৩৩

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০গ্রুপ পর্ব৭মআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
ইতালি ১৯৩৪১৬ দলের পর্ব৯ম
ফ্রান্স ১৯৩৮কোয়ার্টার-ফাইনাল৬ষ্ঠআয়োজক হিসেবে উত্তীর্ণ
ব্রাজিল ১৯৫০মূলত উত্তীর্ণ হয়নি, পরবর্তীতে আমন্ত্রণ পাওয়া পর তা প্রত্যাখ্যান করেছে
সুইজারল্যান্ড ১৯৫৪গ্রুপ পর্ব১১তম২০
সুইডেন ১৯৫৮৩য় স্থান নির্ধারণী৩য়২৩১৫১৯
চিলি ১৯৬২উত্তীর্ণ হয়নি১০
ইংল্যান্ড ১৯৬৬গ্রুপ পর্ব১৩তম
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮গ্রুপ পর্ব১২তম
স্পেন ১৯৮২৩য় স্থান নির্ধারণী৪র্থ১৬১২২০
মেক্সিকো ১৯৮৬৩য় স্থান নির্ধারণী৩য়১২১৫
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি১০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪১০১৭১০
ফ্রান্স ১৯৯৮ফাইনাল১ম১৫আয়োজক হিসেবে উত্তীর্ণ
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২গ্রুপ পর্ব২৮তমপূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন হিসেবে উত্তীর্ণ
জার্মানি ২০০৬ফাইনাল২য়১০১৪
দক্ষিণ আফ্রিকা ২০১০গ্রুপ পর্ব২৯তম১২২০১০
ব্রাজিল ২০১৪কোয়ার্টার-ফাইনাল৭ম১০১০১৮
রাশিয়া ২০১৮ফাইনাল১ম১৪১০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট২টি শিরোপা১৫/২১৬৬৩৪১৩১৯১২০৭৭১১১৬৫২৩২৩২১৬৮৮

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. "বিশদ ত্রয়োদশ ব্লু" [বিশদ ত্রয়োদশ ব্লুস]fff.fr (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ৩১ আগস্ট ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |অ্যাক্সেস-তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. "ফ্রান্স জাতীয় ফুটবল দল খেলোয়াড় নাম"। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩
  5. "ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে"। Khela18। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. ফরাসি ফুটবল লিগ প্রণালী-এ খেলা মোনাকো দল।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি