ডেনমার্ক জাতীয় ফুটবল দল
| ডাকনাম | ডে রড-ইভিডে (লাল-সাদা) ড্যানিশ ডিনামাইট (ডেনীয় ডিনামাইট) | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | ডেনীয় ফুটবল ইউনিয়ন | ||
| কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
| প্রধান কোচ | ক্যাস্পার ইউলম্যান্ড | ||
| অধিনায়ক | সিমন কেয়ার | ||
| সর্বাধিক ম্যাচ | পিটার স্মাইকেল (১২৯) | ||
| শীর্ষ গোলদাতা | পল নিলসেন ইয়ন ডেল টমাসন (৫২) | ||
| মাঠ | পার্কেন স্টেডিয়াম | ||
| ফিফা কোড | DEN | ||
| ওয়েবসাইট | www | ||
| |||
| ফিফা র্যাঙ্কিং | |||
| বর্তমান | ২১ | ||
| সর্বোচ্চ | ৩ (মে ১৯৯৭, আগস্ট ১৯৯৭) | ||
| সর্বনিম্ন | ৫১ (এপ্রিল ২০১৭) | ||
| এলো র্যাঙ্কিং | |||
| বর্তমান | ১৮ | ||
| সর্বোচ্চ | ১ (জুন – অক্টোবর ১৯১৬) | ||
| সর্বনিম্ন | ৬৫ (মে ১৯৬৭) | ||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||
(লন্ডন, ইংল্যান্ড; ১৯ অক্টোবর ১৯০৮) | |||
| বৃহত্তম জয় | |||
(লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯০৮) | |||
| বৃহত্তম পরাজয় | |||
(ভ্রৎসওয়াফ, জার্মানি; ১৬ মে ১৯৩৭) | |||
| বিশ্বকাপ | |||
| অংশগ্রহণ | ৫ (১৯৮৬-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৯৮) | ||
| উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
| অংশগ্রহণ | ৯ (১৯৬৪-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৯২) | ||
| কনফেডারেশন্স কাপ | |||
| অংশগ্রহণ | ১ (১৯৯৫-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৯৫) | ||
ডেনমার্ক জাতীয় ফুটবল দল (ডেনীয়: Danmarks fodboldlandshold) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ডেনমার্কের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ডেনমার্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ডেনীয় ফুটবল ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৮ সালের ১৯শে অক্টোবর তারিখে, ডেনমার্ক প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ডেনমার্ক ফ্রান্স বি দলকে ৯–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৩৮,০৬৫ ধারণক্ষমতাবিশিষ্ট পার্কেন স্টেডিয়ামে ডেনীয় ডিনামাইট নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ডেনমার্কের প্রয়েনপিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্যাস্পার ইউলম্যান্ড এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এসি মিলানের রক্ষণভাগের খেলোয়াড় সিমন কেয়ার।
ডেনমার্ক এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৮ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ব্রাজিলের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক এপর্যন্ত ৯ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ১৯৯২-এর শিরোপা জয়লাভ করা, যেখানে তারা জার্মানিকে কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। এছাড়াও, ডেনমার্ক ১৯৯৫ ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়লাভ করেছে।
ডেনিস রমেটেল, পিটার স্মাইকেল, ইয়ন ডেল টমাসন, প্রেবেন এলকেয়ার এবং ক্রেস্টিয়ান এরিকসনের মতো খেলোয়াড়গণ ডেনমার্কের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের মে মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ডেনমার্ক তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৫১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ডেনমার্কের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা ১৯১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ১৯ | ১৬৫১.২৯ | ||
| ২০ | ১৬৩৪.৭ | ||
| ২১ | ১৬১৯.৪৭ | ||
| ২২ | ১৬০৯.৮৫ | ||
| ২৩ | ১৫৯৮.৮২ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ১৬ | ১৮৮২ | ||
| ১৭ | ১৮৭১ | ||
| ১৮ | ১৮৬৯ | ||
| ১৮ | ১৮৬৯ | ||
| ২০ | ১৮৫২ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]| ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
| অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
| উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ০ | ৪ | ৪ | ১৩ | |||||||||
| অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
| উত্তীর্ণ হয়নি | ৬ | ১ | ১ | ৪ | ৭ | ১৮ | |||||||||
| ৬ | ২ | ১ | ৩ | ৬ | ১০ | ||||||||||
| ৪ | ০ | ১ | ৩ | ২ | ১৩ | ||||||||||
| ৬ | ২ | ০ | ৪ | ১৪ | ১২ | ||||||||||
| ৮ | ৪ | ০ | ৪ | ১৪ | ১১ | ||||||||||
| ১৬ দলের পর্ব | ৯ম | ৪ | ৩ | ০ | ১ | ১০ | ৬ | ৮ | ৫ | ১ | ২ | ১৭ | ৬ | ||
| উত্তীর্ণ হয়নি | ৬ | ৩ | ২ | ১ | ১৫ | ৬ | |||||||||
| ১২ | ৭ | ৪ | ১ | ১৫ | ২ | ||||||||||
| কোয়ার্টার-ফাইনাল | ৮ম | ৫ | ২ | ১ | ২ | ৯ | ৭ | ৮ | ৫ | ২ | ১ | ১৪ | ৬ | ||
| ১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৫ | ১০ | ৬ | ৪ | ০ | ২২ | ৬ | ||
| উত্তীর্ণ হয়নি | ১২ | ৬ | ৪ | ২ | ২৪ | ১২ | |||||||||
| গ্রুপ পর্ব | ২৪তম | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৬ | ১০ | ৬ | ৩ | ১ | ১৬ | ৫ | ||
| উত্তীর্ণ হয়নি | ১০ | ৪ | ৪ | ২ | ১৭ | ১২ | |||||||||
| ১৬ দলের পর্ব | ১১তম | ৪ | ১ | ৩ | ০ | ৩ | ২ | ১২ | ৭ | ৩ | ২ | ২৫ | ৯ | ||
| অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
| মোট | কোয়ার্টার-ফাইনাল | ৫/২১ | ২০ | ৯ | ৫ | ৬ | ৩০ | ২৬ | ১২২ | ৫৮ | ৩০ | ৩৪ | ২১২ | ১৪১ | |
অর্জন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
- 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট

- ফিফা-এ ডেনমার্ক জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ অক্টোবর ২০১৪ তারিখে (ইংরেজি)