বিষয়বস্তুতে চলুন

সুদান জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুদান
দলের লোগো
ডাকনামজেদিয়ানের বাজপাখি
অ্যাসোসিয়েশনসুদান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচউবের ভেলুদ
অধিনায়কআকরাম আল হাদি সালিম
সর্বাধিক ম্যাচমুহান্নদ আল তাহির (৭১)
শীর্ষ গোলদাতানাসরদ্দিন আব্বাস (২৭)
মাঠখার্তুম স্টেডিয়াম
ফিফা কোডSDN
ওয়েবসাইটsudanfa.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১২৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৭৪ (ডিসেম্বর ১৯৯৬)
সর্বনিম্ন১৬৪ (জুলাই ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৩ বৃদ্ধি ৩ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৩১ (জুলাই ১৯৭১)
সর্বনিম্ন১৫৫ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সুদান ৫–১ ইথিওপিয়া 
(সুদান; ১৩ মে ১৯৫৬)[]
বৃহত্তম জয়
 সুদান ১৫–০ মাস্কট ও ওমান
(কায়রো, মিশর; ২ সেপ্টেম্বর ১৯৬৫)
বৃহত্তম পরাজয়
 দক্ষিণ কোরিয়া ৮–০ সুদান 
(সিউল, দক্ষিণ কোরিয়া; ১০ সেপ্টেম্বর ১৯৭৯)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৮ (১৯৫৭-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৭০)

সুদান জাতীয় ফুটবল দল (ইংরেজি: Sudan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সুদানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সুদানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সুদান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৭ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৬ সালের ১৩ই মে তারিখে, সুদান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সুদানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সুদান ইথিওপিয়াকে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট খার্তুম স্টেডিয়ামে জেদিয়ানের বাজপাখি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উবের ভেলুদ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আলামাল আতবারার গোলরক্ষক আকরাম আল হাদি সালিম

সুদান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে সুদান অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭০) শিরোপা জয়লাভ করেছে।

হাইতাম মুস্তফা, ফয়সাল আগব, আল মুয়েজ মাহগুব, মুহান্নদ আল তাহির এবং নাসরদ্দিন আব্বাসের মতো খেলোয়াড়গণ সুদানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সুদান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৪তম) অর্জন করে এবং ২০১৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সুদানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩১তম (যা তারা ১৯৭১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৬অপরিবর্তিত  গাম্বিয়া১১৪০.০৬
১২৭অপরিবর্তিত  সিয়েরা লিওন১১৩৮.৫৩
১২৮অপরিবর্তিত  সুদান১১২৮.৭৪
১২৯অপরিবর্তিত  নাইজার১১২৭.৭৫
১৩০অপরিবর্তিত  মালয়েশিয়া১১২২.৮৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩১হ্রাস ১৪  সাইপ্রাস১৩২২
১৩২বৃদ্ধি ১৮  লিথুয়ানিয়া১৩২০
১৩৩বৃদ্ধি  মাদাগাস্কার১৩১৬
১৩৩বৃদ্ধি  সুদান১৩১৬
১৩৫হ্রাস ১২  সিয়েরা লিওন১৩১১

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮প্রত্যাহার
চিলি ১৯৬২প্রত্যাহারপ্রত্যাহার
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি১৫১৬
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮প্রত্যাহারপ্রত্যাহার
স্পেন ১৯৮২উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০১০১২
জার্মানি ২০০৬১২২২
দক্ষিণ আফ্রিকা ২০১০১০১৫
ব্রাজিল ২০১৪১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৬১১৪১৮২৯৫২৯৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. "World Football Elo Ratings: Sudan"World Football Elo Ratings। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]