বিষয়বস্তুতে চলুন

ঘানা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ghana national football team থেকে পুনর্নির্দেশিত)
ঘানা
দলের লোগো
ডাকনামকালো তারা
অ্যাসোসিয়েশনঘানা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচচার্লস আকোনোর
অধিনায়কঅ্যান্ড্রু আইয়ু
সর্বাধিক ম্যাচআসামোয়াহ জান (১০৯)
শীর্ষ গোলদাতাআসামোয়াহ জান (৫৯)
মাঠবিভিন্ন
ফিফা কোডGHA
ওয়েবসাইটwww.ghanafa.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬১ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৪ (ফেব্রুয়ারি ২০০৮, এপ্রিল–মে ২০০৮)
সর্বনিম্ন৮৯ (জুন ২০০৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৬৯ হ্রাস ৭ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৩ (জুন ১৯৬৬)
সর্বনিম্ন৯৭ (জুন ২০০৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 গোল্ড কোস্টযুক্তরাজ্য ব্রিটিশ টোগোল্যান্ড ১–০ নাইজেরিয়া 
(আক্রা, ব্রিটিশ গোল্ড কোস্ট; ২৮ মে ১৯৫০)
বৃহত্তম জয়
টেমপ্লেট:দেশের উপাত্ত Nyasaland ০–১২ ঘানা []
(মালাউই; ১২ ডিসেম্বর ১৯৬৫)[][]
বৃহত্তম পরাজয়
 বুলগেরিয়া ১০–০ ঘানা 
(লেওন, মেক্সিকো; ১৪ অক্টোবর ১৯৬৮)[]
বিশ্বকাপ
অংশগ্রহণ৩ (২০০৬-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০১০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ২২ (১৯৬৩-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২)
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০০৯-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ ২০০৯, ২০১৪

ঘানা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Ghana national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ঘানার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ঘানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬০ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৫০ সালের ২৮শে মে তারিখে, ঘানা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ব্রিটিশ গোল্ড কোস্টের আক্রায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে ঘানা নাইজেরিয়াকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

কালো তারা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ঘানার রাজধানী আক্রায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন চার্লস আকোনোর এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সোয়ানসি সিটির মধ্যমাঠের খেলোয়াড় অ্যান্ড্রু আইয়ু

ঘানা এপর্যন্ত ৩ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা উরুগুয়ের সাথে ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে ঘানা অন্যতম সফল দল, যেখানে তারা ৪টি (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে; যেখানে তারা ২ বার রানার-আপ হয়েছে।

আসামোয়াহ জান, অ্যান্ড্রু আইয়ু, রিচার্ড কিংসন, সুলে মুন্তারি এবং জর্ডান আইয়ুর মতো খেলোয়াড়গণ ঘানার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ঘানা তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১৪তম) অর্জন করে এবং ২০০৪ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৮৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ঘানার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩তম (যা তারা ১৯৬৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৯৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫৯অপরিবর্তিত  ফিনল্যান্ড১৪০১.৩১
৬০অপরিবর্তিত  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৩৯৯.৬
৬১অপরিবর্তিত  ঘানা১৩৮৪.১৯
৬২অপরিবর্তিত  আলবেনিয়া১৩৮২.৬৯
৬৩অপরিবর্তিত  ইরাক১৩৬৫.৯৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬৭হ্রাস  ওমান১৫৬৬
৬৮বৃদ্ধি  মন্টিনিগ্রো১৫৫০
৬৯হ্রাস  ঘানা১৫৪৪
৭০হ্রাস  কাতার১৫৩৩
৭১বৃদ্ধি ১৩  হন্ডুরাস১৫৩২

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০উত্তীর্ণ হয়নিউত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২উত্তীর্ণ হয়নি
ইংল্যান্ড ১৯৬৬প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭৪১৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৮৬উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০১০
জার্মানি ২০০৬১৬ দলের পর্ব১৩তম১২২৪
দক্ষিণ আফ্রিকা ২০১০কোয়ার্টার-ফাইনাল৭ম১২২০
ব্রাজিল ২০১৪গ্রুপ পর্ব২৫তম২৫
রাশিয়া ২০১৮উত্তীর্ণ হয়নি
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটকোয়ার্টার-ফাইনাল৩/২১১২১৩১৬৮৩৪০২৩২০১২৬৬২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. 1 2 Ghana (formerly Gold Coast) – List of International Matches. RSSSF
  4. "Kenya International matches"। RSSSF। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৭
  5. "MATCH: 27.03.1996 Ghana – Brazil 2:8"। eu-football.info। ২৭ মার্চ ১৯৯৬। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫
  6. CAF and FIFA, 50 years of African football – the DVD, 2009, Ghana Correspondence 18 June 1963. "MEMBERSHIP OF AFRICAN FOOTBALL CONFEDERATION: I refer to your letter No.RC/Vr of 22 March 1963, and inform you that my Association has been a member of the African Football Confederation since December 1960."

বহিঃসংযোগ

[সম্পাদনা]