বিষয়বস্তুতে চলুন

নবীগঞ্জ উপজেলা

নবীগঞ্জ
উপজেলা
মানচিত্রে নবীগঞ্জ উপজেলা
মানচিত্রে নবীগঞ্জ উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৩৪′০″ উত্তর ৯১°৩০′৫৪″ পূর্ব / ২৪.৫৬৬৬৭° উত্তর ৯১.৫১৫০০° পূর্ব / 24.56667; 91.51500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
আসনহবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)
সরকার
আয়তন
  মোট৪৩৯.৬২ বর্গকিমি (১৬৯.৭৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট২,৮৫,০৪০
  জনঘনত্ব৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নবীগঞ্জ উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

২৪°২৫´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°২৪´ থেকে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এই উপজেলার উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাজগন্নাথপুর উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর উপজেলাবাহুবল উপজেলা, পূর্বে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলাসিলেট জেলার বালাগঞ্জ উপজেলা, পশ্চিমে বানিয়াচং উপজেলা

ইতিহাস

[সম্পাদনা]

১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশী বিপর্যয়ের ৮ বছর পর ১৭৬৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহারউড়িষ্যার দেওয়ানী সনদ লাভ করে। এবছরই সিলেট ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৮৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিলেট ছিল ঢাকা বিভাগের অধীনে। ১৯০৫ খ্রিষ্টাব্দে বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি করা হলে সিলেটকে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৭ সালের ১৩ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বদিন পর্যন্ত সিলেট আসামের একটি জেলা হিসেবে গণ্য ছিল। অর্থাৎ এই সময়ে নবীগঞ্জ আসাম প্রদেশের একটি জেলা হিসেবে সিলেটের অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ব্রিটিশের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম পাকিস্তান কায়েম হলে সিলেট তদানীন্তন পূর্ব পাকিস্তানের একটি জেলায় পরিণত হয়। তখন সিলেটকে পুনরায় চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করা হলে নবীগঞ্জকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়। ১৯৮৪ সালে সাবেক সেনাশাসক (রাষ্ট্রপতি) হুসেইন মুহাম্মদ এরশাদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মহকুমাগুলোকে জেলায় পরিণত করলে সিলেট জেলাকে ৪টি জেলায় বিভক্ত করা হয়। যথা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারহবিগঞ্জ। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক উপরিউক্ত ৪টি জেলার সমন্বয়ে বাংলাদেশের ৬ষ্ঠ বিভাগ হিসেবে সিলেট বিভাগ ঘোষণা করেন। ১৯৯৫ সালের ১লা আগস্ট আনুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হয়।

রাজস্ব জেলা নবীগঞ্জ ও এর আওতাধীন পরগনা সমূহ:

জন উইলস এর আমলে ১০ টি রাজস্ব জেলার মধ্যে নবীগঞ্জ ছিল ১টি অন্যতম রাজস্ব জিলা এবং এর অধীনস্থ ছিল মোট ১৬ টি পরগনা। এগুলো হচ্ছে-

  1. দিনারপুর
  2. মান্দারকান্দি
  3. চৌকি
  4. মুড়াকরি
  5. বানিয়াচং
  6. কুর্শা
  7. জোয়ার বানিয়াচং
  8. আগনা
  9. বিথঙ্গল
  10. জলসুখা
  11. জন্তরী
  12. বাজেসুনাইত্যা
  13. সত্রসতী
  14. জোয়ানশাহী
  15. বাজেসত্রসতী
  16. কিংকুর্শা

নামকরণ

[সম্পাদনা]

সমতল, হাওড় ও পাহাড় ঘেরা হযরত শাহজালাল (র:)’র সিলেট বিজয়ের প্রথম অভিযানের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি নবীগঞ্জের নামকরণের ক্ষেত্রে বহুল প্রচলিত জনশ্রুতি মতে, হযরত শাহ নবী বক্স (র:) নামে জনৈক কামিল দরবেশ ইসলামের মহান বাণী প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন এবং প্রবাহিত শাখা-বরাক নদীর তীরে আস্তানা গাড়েন। তাঁর স্থাপিত আস্তানাকে কেন্দ্র করে লোকসমাগম বাড়তে থাকার ফলে এখানে একটি গঞ্জ বা বাজারের গোড়াপত্তন শুরু হয়। পরবর্তীতে তাঁর নামের সম্মানার্থে এ গঞ্জ বা বাজারের নামকরণ করা হয় নবীগঞ্জ।

নবীগঞ্জ নামকরণের ক্ষেত্রে অন্য একটি ভিন্নমত প্রচলিত আছে, যে ইসলামের নবী মুহাম্মাদ এর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নবীগঞ্জ নামকরণ করা হয়েছিল।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]
নবীগঞ্জ উপজেলার মৌজা জিওকোড ম্যাপ

নবীগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নবীগঞ্জ থানার আওতাধীন।[]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

নদ-নদী

[সম্পাদনা]

ঐতিহাসিক ইলিশা খাল, বরাক নদী, বিবিয়ানা নদী, বিজনা নদী, কুশিয়ারা নদী

সাংস্কৃতিক বৈশিষ্ট্য

[সম্পাদনা]

বাংলা, নবীগঞ্জী

খেলাধুলা

[সম্পাদনা]

ফুটবল, ক্রিকেট, দাবা এবং গাপলা।

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষাপ্রতিষ্ঠান

[সম্পাদনা]

মাধ্যমিক উচ্চ বিদ্যালয়

[সম্পাদনা]
উচ্চ বিদ্যালয় স্থান স্থাপিত তারিখ
নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়রাজাবাদ পয়েন্ট,নবীগঞ্জ পৌরসভা১৯১৬
দিনারপুর উচ্চ বিদ্যালয় গজনাইপুর, নবীগঞ্জ ১৯৪৫
নবীগঞ্জ মডেল হাই স্কুল শেরপুর রোড, নবীগঞ্জ ২০১১
হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজদত্তগ্রাম রোড, নবীগঞ্জ পৌরসভা২০০৮
হিরা মিয়া গার্লস স্কুলওসমানী সড়ক, নবীগঞ্জ পৌরসভা
বঙ্গবন্ধু একাডেমিকলেজ পাড়া,নবীগঞ্জ পৌরসভা২০১১
ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ইনাতগঞ্জ ইউনিয়ন১৯৭৭
হযরত শাহ তাজ উদ্দিন(র) উচ্চ বিদ্যালয়বাউসা, বাউসা ইউনিয়ন২০০৬
গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। গোপলার বাজার, দেবপাড়া ইউনিয়ন
অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়বাজকাশারা, কুর্শি ইউনিয়ন২০১৬
আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় ও কলেজহীরাগঞ্জ বাজার, আউশকান্দি ইউনিয়ন
পানিউমদা রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজপানিউন্দা, পানিউমদা ইউনিয়ন
নাদামপুর উচ্চবিদ্যালয়ইনাতগঞ্জ ইউনিয়ন
হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়শাখোয়া, করগাঁও ইউনিয়ন
বাগাউড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাগাউড়া, নবীগঞ্জ উপজেলা
রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ইমামবাড়ী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন
বিবিয়ানা আদর্ম উচ্চ বিদ্যালয় হলিমপুর,১নং বড় ভাকৈর,নবীগঞ্জ
দিনারপুর উচ্চবিদ্যালয়দিনারপুর,
এন.পি উচ্চবিদ্যালয়জগন্নাথপুর, ১ নং বড় ভাকৈর ইউনিয়ন
নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলজয়নগর,২০১৭
দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজদীঘলবাক,১৯৪৮
বাগাউড়া উচ্চবিদ্যালয়বাগাউড়া১৯৬৩

দাখিল মাদ্রাসা

[সম্পাদনা]
দাখিল স্থান স্থাপিত
মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসাইনাতগঞ্জ ইউনিয়ন
কাজিগনজ বাজার দাখিল মাদ্রাসাকাজিগনজ বাজার
রুস্তুমপুর নয় মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা দেবপাড়া ইউনিয়ন
দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা নবীগঞ্জ পৌরসভা
তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা কুর্শি ইউনিয়ন
সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা আউশকান্দি ইউনিয়ন
নবীগঞ্জ নহরপুর শাহ জালাল(র) দাখিল মাদ্রাসা নবীগঞ্জ পৌরসভা
দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা গজনাইপুর ইউনিয়ন
তাজিয়া মুবাশ্বিরিয়া আলিম মাদ্রাসাধুলচাতল
কলেজের নাম স্থান স্থাপিত তারিখ
নবীগঞ্জ সরকারি কলেজকলেজ রোড, নবীগঞ্জ উপজেলা১৯৮৪
ইনাতগঞ্জ কলেজইনাতগঞ্জ১৯৯৫
আইডিয়াল উইমেনস কলেজওসমানী রোড, নবীগঞ্জ২০১৬
নয় মৌজা কলেজনয় মৌজা২০১৭
দিনারপুর কলেজদিনারপুর
কীর্তি নারায়ন কলেজহলিমপুর
এনায়েত খান মহিলা কলেজনবীগঞ্জ -হবিগঞ্জ রোড২০২২

গ্রন্থাগার

ক্র: নাম প্রতিষ্ঠা ঠিকানা প্রতিষ্ঠাতা
০১ নবীগঞ্জ গণপাঠাগার ১৯৯৩ শেরপুর রোড, নবীগঞ্জ ...............
০২ বীর মুুুুুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার ২০১৫ মুক্তাহার, ৭ নং করগাঁও ইউনিয়ন ১. রত্নদীপ দাস

২.রত্নেশ্বর দাস

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

জনসংখ্যা- ২৮৫০৪০ জন, জনসংখ্যার ঘনত্ব- ৬৪৮।[]

উপজেলা পরিষদ

[সম্পাদনা]
ক্রম নংনামপদবী
০১মুজিবুর রহমান চৌধুরী শেফুচেয়ারম্যান[]
০২শেখ ছইফা রহমান ককলীমহিলা ভাইস চেয়ারম্যান[]
০৩সাইফুল জাহান চৌধুরীভাইস চেয়ারম্যান[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • সাজু মনি (রঃ) এর মাজার (ছোট ভাকৈর)
  • হযরত শাহ্‌ খিজির শাহ্‌ - দরগাহ শরীফ (দরগাহ পাড়া, দরগাহ বাড়ি, গজনাইপুর);
  • বিবিয়ানা গ্যাস ফিল্ড;
  • রাজা ভগদত্তের উপরাজধানী (সদরঘাট);
  • নবীগঞ্জের চৌকি;
  • শাহ তাজউদ্দিন কোরেশী-এর মাজার;
  • শাহ সদরউদ্দিন কোরেশী-এর মাজার;
  • সৈয়দ শাহনূর (রঃ) এর মাজার;
  • টঙ্গীটিলার মাজার ও
  • চা-বাগানসমূহ।
  • বিবিয়ানা গ্যাস ফিল্ড।
  • দিনারপুর পরগনা (পাহাড়ী অঞ্চল)
  • টিলার ওপর রহস্যময় এক কালো পাথর https://www.jagonews24.com/m/travel/news/680091

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নবীগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫
  2. "ইউনিয়নসমূহ - নবীগঞ্জ উপজেলা"nabiganj.habiganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০
  3. 1 2 3 নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি (জুন ২০১৪)। "নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেফু-সাইফুল ও কাকলী বিজয়ী"। আমার সংবাদ। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]