দক্ষিণ সুরমা উপজেলা
| দক্ষিণ সুরমা | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে দক্ষিণ সুরমা উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°৪৯′১৬.০৩২″ উত্তর ৯১°৫৩′২৫.৪০৪″ পূর্ব / ২৪.৮২১১২০০০° উত্তর ৯১.৮৯০৩৯০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | সিলেট জেলা |
| আয়তন | |
| • মোট | ১৮৭.৬৭ বর্গকিমি (৭২.৪৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ২,৫৩,৩৮৮ |
| • জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৯.১৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

দক্ষিণ সুরমা উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি সিলেট জেলার নবীন উপজেলা; যা ২০০৫ সালের ২৯ জানুয়ারি তে অনুষ্ঠিত নিকার-এর ৯১ তম বৈঠকের নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গঠিত হয়। এখানে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি সিলেট রেঞ্জ এর কার্যালয়, সিলেট শিক্ষা বোর্ড ভবন, কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভাগীয় পর্যায়ের সরকারি সকল প্রতিষ্ঠানের দপ্তর অবস্থিত।[২]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এই উপজেলার সিলেট সদর উপজেলা, দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা, পূর্বে গোলাপগঞ্জ উপজেলা, পশ্চিমে বিশ্বনাথ উপজেলা ও ওসমানীনগর উপজেলা। এই উপজেলাটি সিলেট জেলা হতে মাত্র ০৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]দক্ষিণ সুরমা থানা গঠিত হয় ১৯৮৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ২০০৫ সালে।[৩]
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৫৯.১৪% (পুরুষ - ৬৩.০৯%, মহিলা - ৫৪.৬১%)
কৃষি
[সম্পাদনা]প্রধান কৃষি ফসল ধান, গম, সুগন্ধি চাল। প্রধান ফল-ফলাদি আম, আনারস, লেবু (আঞ্চলিক শব্দ : লেম্বু), কতবেল, পেয়ারা (আঞ্চলিক শব্দ : শফরি)।
স্বাস্থ্য
[সম্পাদনা]উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০১টি (৩১ শয্যা বিশিষ্ট)
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- বসন্ত কুমার দাস - রাজনৈতিক ব্যক্তিত্ব
- দিলওয়ার - বাংলা সাহিত্যের কবি
- ই.এ. চৌধুরী - বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এবং প্রথম ডিএমপি কমিশনার
- হাবিবুর রহমান - রাজনৈতিক ব্যক্তিত্ব।
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দক্ষিণ সুরমা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "দক্ষিণ সুরমা উপজেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
- ↑ বাংলাপিডিয়া (২০১২)। "দক্ষিণ সুরমা উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |