বিষয়বস্তুতে চলুন

হবিগঞ্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হবিগঞ্জ জেলা সদর
শহর
ডাকনাম: হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা সদর বাংলাদেশ-এ অবস্থিত
হবিগঞ্জ জেলা সদর
হবিগঞ্জ জেলা সদর
বাংলাদেশে হবিগঞ্জ শহরের অবস্থান
স্থানাঙ্ক: স্থানাঙ্ক: ২৪°২২′৩০″ উত্তর ৯১°২৫′০″ পূর্ব / ২৪.৩৭৫০০° উত্তর ৯১.৪১৬৬৭° পূর্ব / 24.37500; 91.41667
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাহবিগঞ্জ সদর উপজেলা
মহকুমা শহর১৮৭৮
পৌরশহর১৯৭২
জেলা শহর১৯৮৪
সরকার
  ধরনপৌরসভা
  শাসকহবিগঞ্জ পৌরসভা
  পৌরমেয়র[]
আয়তন
  মোট৯.০৫ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৩,৫৮,৮৮৬ জন
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

হবিগঞ্জ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি হবিগঞ্জ জেলা এবং হবিগঞ্জ সদর উপজেলার সদর। এটি হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। খোয়াই নদীর পাড়ে হবিগঞ্জ শহর অবস্থিত। হবিগঞ্জ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিভাগীয় শহর সিলেট থেকে হবিগঞ্জ শহরের দূরত্ব ৭৪কি.মি.।[] হবিগঞ্জ এর পূর্ব নাম ছিল হাবিবগঞ্জ। 

জনসংখ্যা

[সম্পাদনা]

হবিগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় ২৩,৫৮,৮৮৬ জন।

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪°২৩′০২″ উত্তর ৯১°২৫′০১″ পূর্ব / ২৪.৩৮৪০০৫৫° উত্তর ৯১.৪১৬৮৯৭৪° পূর্ব / 24.3840055; 91.4168974[]। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১২.৯২ মিটার[]

প্রশাসন

[সম্পাদনা]
হবিগঞ্জ পৌরসভার মহল্লা জিওকোড ম্যাপ

১৯৭২ সালে হবিগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে হবিগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৭৩টি মহল্লায় বিভক্ত । ৯.০৫ বর্গ কি.মি. আয়তনের হবিগঞ্জ শহর এলাকাটি হবিগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

রেলপথ

[সম্পাদনা]

হবিগঞ্জ বাজার–শায়েস্তাগঞ্জ–বাল্লা রেলপথ

উপনবেশিক ব্রিটিশ শাসন আমলে তৎকালীন (অবিভক্ত ব্রিটিশ-ভারতের) আসাম প্রভেন্সির সিলেট জেলার হবিগঞ্জ মহুকুমায় রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। ব্রিটিশ সরকার ১৯২৮ সালে হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ নির্মাণ করে গড়ে তুলে অবকাঠামো।[] ২০০৩ সালে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

হবিগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৯.৩২ ভাগ। গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা:

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হবিগঞ্জ পৌরসভার মেয়র"। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯
  2. "Distance from Habiganj to Khulna (Bangladesh)"। geodatos.net। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  3. "habiganj Latitude and Longitude"। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  4. "elevation for Habiganj, Bangladesh"। distancesto.com। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 14 নং অবস্থানে no-break space character রয়েছে (সাহায্য)
  5. "এক নজরে পৌরসভা"। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯
  6. 1 2 "হাজার কোটি টাকার সরকারি সম্পদ লুট"mzamin.com। ৩১ অক্টোবর ২০১৯। ২৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২২