তারাকান্দা উপজেলা
| তারাকান্দা | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে তারাকান্দা উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°৫০′৪৮″ উত্তর ৯০°২৫′৫১″ পূর্ব / ২৪.৮৪৬৬৭° উত্তর ৯০.৪৩০৮৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| জেলা | ময়মনসিংহ জেলা |
| সংসদীয় আসন | ১৪৭ |
| সরকার | |
| আয়তন | |
| • মোট | ৩১৪.৩৩ বর্গকিমি (১২১.৩৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১২) | |
| • মোট | ৪,১২,২৬১ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪২.৮৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ২২৫২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তারাকান্দা উপজেলা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা।[১]
ইতিহাস
[সম্পাদনা]উপজেলাটি ২০১৩ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] এর আগে এটি ফুলপুর উপজেলার অধীন একটি থানা ছিল যা ১৯ মে, ১৯৯৯ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] উত্তর ময়মনসিংহে মরা খড়িয়া নদীর তীরে ময়মনসিংহ-ফুলপুর পাকা রাস্তার পাশে তারাকান্দা উপজেলা সদরের অবস্থান। তারাকান্দা উপজেলার আয়তন ৫৮৯ বর্গ কিলোমিটার।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে এ উপজেলা ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
ভৌগোলিক পরিচিতি
[সম্পাদনা]তারাকান্দা উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°৯৫' এবং ৯০°৩৫' পূর্ব। রাংসা নদীর তীরে এ উপজেলা অবস্থিত। এ উপজেলার উত্তরে ফুলপুর উপজেলা, হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা, দক্ষিণে ময়মনসিংহ সদর উপজেলা, পূর্বে গৌরীপুর উপজেলা,পশ্চিমে শেরপুর জেলার নকলা উপজেলা। এই উপজেলার উল্লেখযোগ্য খাল হচ্ছে- কংশ খাল।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]তারাকান্দা উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম তারাকান্দা থানার আওতাধীন।[২]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]উপজেলায় ১১টি কলেজ, ৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ
[সম্পাদনা]- সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ
- ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ
- এইচ এ ডিজিটাল স্কুল এন্ড কলেজ
- শেখ মুজিব কলেজ
- চান্দপুর ডিগ্রি কলেজ
- হাবিবুর রহমান কলেজ
মাদ্রাসা
[সম্পাদনা]- কুটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা।
- ভাটিয়াপাড়া দাখিল মাদ্রাসা
- কাগচর আব্দুল্লাহ নাসির ওমর দাখিল মাদ্রাসা
- তিলাটিয়া দাখিল মাদ্রাসা
- শর্ষিনাবাদ কামিল মাদ্রাসা
- রাজ দারিকেল দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
[সম্পাদনা]- তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়
- তালদিঘী উচ্চ বিদ্যালয়
- কাকনী মডেল একাডেমি
- বকশিমুল উচ্চ বিদ্যালয় ও কলেজ
- গোপালপুর উচ্চ বিদ্যালয়
- তারাকান্দা রেসিডেন্সিয়াল মডেল স্কুল
- চরপাড়া উচ্চ বিদ্যালয়
- চাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
- বাট্টা মিলন বহুমূখী উচ্চ বিদ্যালয়
- চাড়িয়া উচ্চ বিদ্যালয়
- গালাগাঁও উচ্চ বিদ্যালয়
- বাট্টাবাট পাড়া উচ্চ বিদ্যালয়
- আশ্বিয়া উচ্চ বিদ্যালয়
- চান্দপুর উচ্চ বিদ্যালয়
- বিসকা আনির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ঢাকির কান্দা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- হলোই বিল
- আইলী বিল
- কৈলাকুঁড়ি বিল
- সোয়াই নদী
- হালমারা বিল
অর্থনীতি
[সম্পাদনা]তারাকান্দা উপজেলার অধিকাংশ ভূমি কৃষিজ নির্ভর হওয়ায় এখানের অর্থনীতিও কৃষিনির্ভর। অধিকাংশ ভূমিতে দুই ফসলি আবাদ হয় এবং ধান হলো এ এলাকার প্রধান উৎপাদিত কৃষিজ পণ্য যা স্থানীয় চাহিদা পূরণ করেও দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণ করতে ভূমিকা পালন করে। এর পাশাপাশি জলজ ভূমি থাকার সুবাদে মৎস্য সম্পদ এ এলাকার আয়ের অন্যতম দ্বিতীয় উৎস। বিভিন্ন খাল-বিলে প্রচুর দেশীয় তাজা মাছ পাওয়া যায়। তবে ইদানিংকালে আশঙ্কাজনক হারে দেশীয় মাছের অভয়াশ্রম ধ্বংস হয়ে যাওয়ায় উৎপাদন কমে গিয়েছে। পানির প্রবাহ বন্ধ, খাল-বিল ভরাট এর অন্যতম কারণ।
এ ছাড়া প্রাণিজ উৎপাদনও যথেষ্ট হয়ে থাকে যেমন: গোরু, হাঁস ,মুরগি, কবুতর,ছাগল পালন করা হয়ে থাকে। তবে এখনও যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয় যা অর্থনীতির ক্ষেত্রে কিছুটা বাঁধা তৈরি করেছে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- শরীফ আহমেদ, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
- এম শামসুল হক, ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি (একুশে পদক প্রাপ্ত)
- আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, ইসলামি পণ্ডিত ও লেখক
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে তারাকান্দা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নসমূহ - তারাকান্দা উপজেলা"। tarakanda.mymensingh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- তারাকান্দা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |