বিষয়বস্তুতে চলুন

শরীফ আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শরীফ আহমেদ
প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৩ ফেব্রুয়ারি ২০২০  ১১ জানুয়ারী ২০২৪
পূর্বসূরীশ ম রেজাউল করিম
উত্তরসূরীউবায়দুল মোকতাদির চৌধুরী
প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৯  ১৩ ফেব্রুয়ারি ২০২০
পূর্বসূরীনুরুজ্জামান আহমেদ
উত্তরসূরীউবায়দুল মোকতাদির চৌধুরী
জাতীয় সংসদ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
ডিসেম্বর ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-01-25) ২৫ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৬)
ময়মনসিংহ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশেফালী বেগম
পিতামাতা
  • মো. শামসুল হক (পিতা)
  • আম্বিয়া খাতুন (মাতা)[]
শিক্ষাস্নাতক[]
প্রাক্তন শিক্ষার্থীআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
পেশারাজনীতি
জীবিকাব্যবসায়ী[]

শরীফ আহমেদ (জন্ম: ২৫ জানুয়ারি ১৯৭০) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।[][] ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

শরীফ আহমেদ ১৯৭০ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রমণ করেন। তিনি ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভাষাসৈনিক মোঃ শামসুল হকের ছেলে।[][] তিনি ১৯৮৬ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি এবং ফুলপুর সরকারি কলেজ থেকে বিএ (পাস) এবং ১৯৯৭ সালে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে ইতিহাসে এমএ পাস করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

বাবা শামসুল হকের পদানুসরণ করে শরীফ আহমেদ ২০১৩ সালে তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। ২০১৪ সালে তিনি ময়মনসিংহ-২ নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান। ২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ময়মনসিংহে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চের উদ্বোধন"www.banglanews24.com। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  2. 1 2 "Sharif Ahmed"www.amarmp.com। ৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  3. 1 2 3 "শরীফ আহমেদকে প্রতিমন্ত্রী করায় তারাকান্দায় উল্লাস"www.mzamin.com। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  4. "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শরীফ আহমেদ"www.bangladeshtoday.net। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪