বিষয়বস্তুতে চলুন

ঝিনাইগাতী উপজেলা

ঝিনাইগাতী
উপজেলা
মানচিত্রে ঝিনাইগাতী উপজেলা
মানচিত্রে ঝিনাইগাতী উপজেলা
স্থানাঙ্ক: ২৫°১১′২″ উত্তর ৯০°৩′৫৩″ পূর্ব / ২৫.১৮৩৮৯° উত্তর ৯০.০৬৪৭২° পূর্ব / 25.18389; 90.06472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাশেরপুর জেলা
আসন১৪৫ শেরপুর-৩
সরকার
  সংসদ সদস্যএডিএম শহিদুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২৪২.০৭ বর্গকিমি (৯৩.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট১,৬০,৪৫২
  জনঘনত্ব৬৬০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৮৯ ৩৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ঝিনাইগাতী উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলার আয়তন ২৪২.০৭ বর্গ কিলোমিটার (৫৯,৮১৭ একর)।[] ২৫°০৪´ থেকে ২৫°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৮´ থেকে ৯০°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান। শেরপুর জেলা শহর হতে এ উপজেলার দূরত্ব ২০ কিলোমিটার। এ উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে শেরপুর সদর উপজেলাশ্রীবরদী উপজেলা, পূর্বে নালিতাবাড়ী উপজেলা, পশ্চিমে শ্রীবরদী উপজেলা অবস্থিত।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

ঝিনাইগাতী থানা গঠিত হয় ১৯৭৫ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।[] ঝিনাইগাতী উপজেলায় বর্তমানে ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ঝিনাইগাতী থানার আওতাধীন।[]

এ উপজেলা ৭টি ইউনিয়ন, ৭৫টি গ্রাম ও ১১৭টি মৌজার সমন্বয়ে গঠিত। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ঝিনাইগাতী থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

ইতিহাস

[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার মোট জনসংখ্যা ১,৬০,৪৫২ জন। এর মধ্যে পুরুষ যার মধ্যে ৭৯,৫৪৮ জন পুরুষ এবং মহিলা ৮০,৯০৪ জন। মোট পরিবার ৪১,১১৭টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার সাক্ষরতার হার ৩৮.৭% (পুরুষ ৪১.২%, মহিলা ৩৬.৩%)। এ উপজেলায় ২টি বেসরকারি কলেজ, ১টি মহিলা কলেজ, ২টি কারিগরি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি সিনিয়র মাদরাসা, ১৩টি দাখিল মাদরাসা, ১০টি হাফেজী মাদরাসা, ২৩টি এবতেদায়ী মাদরাসা, ৩টি কওমী মাদরাসা ও ১০টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ
  • ড. আশরাফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (২০১৮)
  • আলহাজ্ব শফিউদ্দীন আহাম্মদ কলেজ (১৯৮৬)
  • ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজ (২০০২)
  • তিনানী আদর্শ কলেজ (১৯৮৬)
মাধ্যমিক বিদ্যালয়
  • বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় (১৯৭২)
  • শালচূড়া উচ্চ বিদ্যালয়(১৯৯৪)
  • রাংটিয়া উচ্চ বিদ্যালয়
  • গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৯৪)
  • আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় (১৯৬০)
  • মালিঝিকান্দা হাই স্কুল (১৯৪৮)
  • ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৬১)
  • হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৭৭)
  • ধানশাইল উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
মাদ্রাসা
  • দীঘিরপাড় আলিম মাদ্রাসা (১৯৬২)
  • পানবর ইসলামীয়া দাখিল মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলায় ৭০ কিলোমিটারপাকারাস্তা, ২৮৩ কিলোমিটার আধা-পাকারাস্তা ও ২৮৩টি কাঁচারাস্তা রয়েছে।

স্বাস্থ্য

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলায় ১টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতাল, ১টি দাতব্য চিকিৎসালয়, ১টি পরিবার কল্যাণ কেন্দ্র, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও ১টি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে।

অর্থনীতি

[সম্পাদনা]

কৃষি ৭০.১৮%, অকৃষি শ্রমিক ৩.৫৭%, শিল্প ০.৬৯%, ব্যবসা ৯.৭২%, পরিবহণ ও যোগাযোগ ৩.০৯%, চাকরি ৩.১৩%, নির্মাণ ০.৪৩%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৮% এবং অন্যান্য ৮.৮৪%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৫.৪৩%, ভূমিহীন ৪৪.৫৭%। শহরে ৩৭.৭১% এবং গ্রামে ৫৬.০২% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, পিঁয়াজ, রসুন, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, ডাল, অড়হর।

প্রধান ফল-ফলাদি কাঁঠাল, কলা, পেঁপে।

প্রধান রপ্তানিদ্রব্য ধান, চাল, কলা, শাকসবজি, পাথর, বালি।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলায় ২৫৩টি মসজিদ, ৩৭টি মন্দির ও ১১টি গির্জা রয়েছে।

মুক্তিযুদ্ধের ঘটনা

[সম্পাদনা]
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
  • স্মৃতিফলক: ১টি
  • বধ্যভূমি: ১টি

নদ-নদী

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলার প্রধান নদীগুলো হল মহারশি,সোমেশ্বরী, চিলাখালী ও মালিঝি নদী। এছাড়া উল্লেখযোগ্য খাল ও বিলের মধ্যে রয়েছে সোনাইকরা বিল, ঢোলী বিল, পলকা বিল, বান্ধাপোল বিল, বাইদাধাঙ্গা বিল, রুরলী বিল ও গুর খাল।

হাটবাজার

[সম্পাদনা]

ঝিনাইগাতী উপজেলায় ২২টি হাটবাজার রয়েছে।

উল্লেখযোগ্য হাটবাজার
  • ঝিনাইগাতী হাট
  • বনগাঁও নতুন বাজার
  • ধানশাইল হাট
  • তিনআনী হাট
  • বাকাকুড়া বাজার

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ঝিনাইগাতী উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  2. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. 1 2 সৈয়দ মারুফুজ্জামান (জানুয়ারি ২০০৩)। "ঝিনাইগাতী উপজেলা"। সিরাজুল ইসলাম (সম্পাদক)। ঝিনাইগাতী উপজেলাঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৪
  4. "ইউনিয়নসমূহ - ঝিনাইগাতী উপজেলা"jhenaigati.sherpur.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]