ডিহর, বাঁকুড়া
অবয়ব
(ডিহর থেকে পুনর্নির্দেশিত)
| ডিহর | |
|---|---|
| গ্রাম, প্রাগৈতিহাসিক প্রত্নস্থল | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | বাঁকুড়া |
| ভাষাসমূহ | |
| • প্রাতিষ্ঠানিক | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+5:30) |
| যানবাহন নিবন্ধন | WB- |
| তটরেখা | ০ কিলোমিটার (০ মাইল) |
| ওয়েবসাইট | wb |
ডিহর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতী একটি শহর। এই শহর বিষ্ণুপুর শহর থেকে ৮ কিলোমিটার (৫ মাইল) উত্তরে ধারাপাট গ্রামের নিকট অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ডিহরে বাংলার অন্যতম প্রাগৈতিহাসিক প্রত্নস্থলটি আবিষ্কৃত হয়েছে। প্রায় ১২০০-১০০০ খ্রিষ্টপূর্বাব্দে ক্যালকোলিথিক জনগোষ্ঠী এইখানে দ্বারকেশ্বরের উত্তর তীরে বসতি স্থাপন করে। খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীতে ডিহর শৈবধর্মের একটি কেন্দ্রে পরিণত হয়।[১]
মন্দির
[সম্পাদনা]শরেশ্বর বা শৈলেশ্বর শিবমন্দির ডিহর গ্রামের একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ। মল্লরাজ পৃথ্বীমল্ল ১৩৪৬ সালে এই মন্দির নির্মাণ করেন। লাল ইঁটের এই মন্দিরে অপূর্ব সুন্দর ফুল ও মানবমূর্তি খোদিত আছে। কয়েকটি দেবমূর্তির মুখ ধ্বংস হয়ে গেছে। শিবরাত্রির দিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দাস, দীপকরঞ্জন। "দিহার"। বাংলাপিডিয়া। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৯।
- ↑ "Next weekend you can be at ... Dihar"। The Telegraph, 17 August 2008। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০০৯।