গোল্ডি হন
গোল্ডি হন | |
|---|---|
Goldie Hawn | |
২০০৮ সালে হন | |
| জন্ম | গোল্ডি জিঅ্যান হন ২১ নভেম্বর ১৯৪৫ |
| পেশা | অভিনেত্রী, প্রযোজক, গায়িকা |
| কর্মজীবন | ১৯৬৭-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | গাস ট্রিকোনিস (বি. ১৯৬৯; বিচ্ছেদ. ১৯৭৬) বিল হাডসন (বি. ১৯৭৬; বিচ্ছেদ. ১৯৮২) |
| সঙ্গী | কার্ট রাসেল (১৯৮৩-বর্তমান) |
| সন্তান | অলিভার হাডসন কেট হাডসন ওয়াইট রাসেল |
গোল্ডি জিঅ্যান হন (ইংরেজি: Goldie Jeanne Hawn; জন্ম: ২১ নভেম্বর ১৯৪৫)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী, প্রযোজক, ও গায়িকা। তিনি এনবিসির স্কেচ হাস্যরসাত্মক অনুষ্ঠান রোয়ান অ্যান্ড মার্টিন্স লাফ-ইন (১৯৬৮-৭০)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পরে ক্যাকটাস ফ্লাওয়ার (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া প্রাইভেট বেঞ্জামিন (১৯৮০) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
হন তিন দশকের বেশি সময় তারকা খ্যাতি ধরে রাখেন, এবং এই সময়ে দেয়ার্স আ গার্ল ইন মাই সোপ (১৯৭০), বাটারফ্লাইজ আর ফ্রি (১৯৭২), দ্য সুগারল্যান্ড এক্সপ্রেস (১৯৭৪), শ্যাম্পু (১৯৭৫), ফাউল প্লে (১৯৭৮), সিমস লাইক ওল্ড টাইমস (১৯৮০) চলচ্চিত্রে অভিনয় করেন। হনের পরবর্তী কাজগুলো হল অভারবোর্ড (১৯৮৭), বার্ড অন ওয়্যার (১৯৯০), ডেথ বিকামস হার (১৯৯২), হাউজসিটার (১৯৯২), দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব (১৯৯৬), দ্য আউট-অব-টাউনার্স (১৯৯৯), এবং দ্য ব্যাঙ্গার সিস্টার্স (২০০২)। পনের বছর অভিনয় থেকে দূরে থাকার পর তিনি ২০১৭ সালে স্ন্যাচড চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরেন।
হন অলিভার হাডসন, কেট হাডসন ও ওয়াইট রাসেলের মাতা। সঙ্গীতজ্ঞ বিল হাডসন তার প্রাক্তন স্বামী ছিলেন, ১৯৮৩ সাল থেকে অভিনেতা কার্ট রাসেল তার সঙ্গী। ২০১৩ সালে হন ফাউন্ডেশন গঠন করেন, যা সুবিধা-বঞ্চিত শিশুদের সহায়তা করে থাকে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হন ১৯৪৫ সালের ২১শে নভেম্বর ওয়াশিংটন, ডি.সি.তে জন্মগ্রহণ করেন।[১] তার মাতা লরা (জন্ম: স্টাইনহফ, ২৭ নভেম্বর ১৯১৩ - ২৭ নভেম্বর ১৯৯৩) ছিলেন একজন স্বর্ণের দোকান ও নৃত্য স্কুলের মালিক এবং পিতা এডওয়ার্ড রুটলেজ হন (২৮ সেপ্টেম্বর ১৯০৮ - ৭ জুন ১৯৮২)[২] ছিলেন একজন ওয়াশিংটন ভিত্তিক সঙ্গীতদলের সঙ্গীতজ্ঞ।[৩] তার নাম রাখা হয় তার মায়ের খালার নামানুসারে।[৪] তার এক বোন বিনোদন প্রচারকর্মী প্যাটি হন (জ. ২৪ মার্চ ১৯৩৮) এবং এক ভাই এডওয়ার্ড জুনিয়র (জ. ১০ ফেব্রুয়ারি ১৯৩৭) প্যাটিকে গর্ভধারণের কিছুদিন পূর্বে শিশু অবস্থায় মারা যায়।
তার পিতা প্রেসবাইটেরিয়ান ধর্মাবলম্বী এবং জার্মান ও ইংরেজ বংশোদ্ভূত। তার মাতা ইহুদি ধর্মাবলম্বী এবং হাঙ্গেরি থেকে আসা এক অভিবাসী দম্পতির কন্যা।[ক][৬][৭][৮][৯][১০] হন ইহুদি ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[৪][৫][১১][১২] তার শৈশব কাটে ম্যারিল্যান্ডের টাকোমা পার্কে,[১৩] এবং তিনি ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিংয়ের নিকটবর্তী মন্টগামারি ব্লেয়ার হাই স্কুলে পড়াশোনা করেন।[১৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি
[সম্পাদনা]হ্যান ধ্যান নিয়ে পড়াশোনা করেছেন। ২০১২ সালে, হন তার ধর্মীয় বিশ্বাসকে " ইহুদি বৌদ্ধ " হিসেবে বর্ণনা করেছেন। [১৫] হ্যান এলজিবিটি সম্প্রদায়ের একজন সমর্থক।
বিবাহ এবং পরিবার
[সম্পাদনা]
প্রাথমিক সম্পর্ক
[সম্পাদনা]হ্যানের খ্যাতির আগেকার প্রেমিকদের মধ্যে ছিলেন অভিনেতা মার্ক গডার্ড এবং গায়ক স্পিরো ভেন্ডুরাস। [১৬] তার প্রথম স্বামী ছিলেন নৃত্যশিল্পী (পরবর্তীতে পরিচালক) গাস ট্রিকোনিস, যিনি ওয়েস্ট সাইড স্টোরিতে হাঙ্গর গ্যাং সদস্য হিসেবে উপস্থিত হয়েছিলেন। তারা ১৬ মে, ১৯৬৯ সালে বিয়ে করেন এবং ৯ এপ্রিল, ১৯৭৩ সালে আলাদা হয়ে যান। [১৭] এরপর হ্যান স্টান্টম্যান টেড গ্রসম্যান, সুইডিশ অভিনেতা ব্রুনো উইন্টজেল[১৮] এবং ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরোর সাথে ডেটিং করেন, কিন্তু ১৯৭৫ সালের নববর্ষের আগের দিন পর্যন্ত ট্রিকোনিসের সাথে বিবাহবিচ্ছেদের আবেদন করেননি, হাডসন ব্রাদার্সের সঙ্গীতশিল্পী বিল হাডসনের সাথে বাগদানের পর, যার সাথে তিনি আগের গ্রীষ্মে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার প্রথম শ্রেণীর ফ্লাইটে দেখা করেছিলেন। [১৯] তাদের দুটি সন্তান ছিল, ছেলে অলিভার (জন্ম ৭ সেপ্টেম্বর, ১৯৭৬) এবং মেয়ে কেট (জন্ম ১৯ এপ্রিল, ১৯৭৯)।
দ্য হ্যান ফাউন্ডেশন
[সম্পাদনা]২০০৩ সালে, হ্যান হ্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, এটি একটি অলাভজনক সংস্থা যা "সুস্থতার জন্য জীবন-বর্ধক কৌশল" এর মাধ্যমে একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে যুব শিক্ষা কর্মসূচি প্রদান করে। [২০][২১] হন ফাউন্ডেশন শিশুদের জন্য তাদের শিক্ষামূলক কর্মসূচি, যার নাম মাইন্ডআপ, এর কার্যকারিতা মূল্যায়নের জন্য বহিরাগত গবেষকদের দ্বারা পরিচালিত গবেষণা সমীক্ষাকে সমর্থন করেছে। [২২]
কর্মজীবন
[সম্পাদনা]
এনবিসির স্কেচ হাস্যরসাত্মক অনুষ্ঠান রোয়ান অ্যান্ড মার্টিন্স লাফ-ইন (১৯৬৮-৭৩)-এ একজন বোকাসোকা ব্লন্ডি চরিত্রে তার অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই অনুষ্ঠানে তাকে কোন কৌতুকের মধ্যবর্তী পর্যায়ে হেসে ফেটে পড়তে দেখা যায় এবং এর পরপরই মার্জিত অভিনয় করতে দেখা যায়। বিকিনি-পোশাকে তার অভিব্যক্তির জন্য পরিচিত গোল্ডি হনকে ১৯৬০-এর দশকের যৌন আবেদনময় ও আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন "ইট" গার্ল হিসেবে দেখা হত।[২৩]
হনের চলচ্চিত্রের অভিষেক ঘটে ১৯৬৮ সালের দ্য ওয়ান অ্যান্ড অনলি, জেনুইন, অরিজিনাল ফ্যামিলি ব্যান্ড চলচ্চিত্রে একজন হাস্যময় নৃত্যশিল্পী ভূমিকায় ছোট চরিত্রে। এই ছবিতে পর্দায় তার নাম দেখা যায় "গোল্ডি জিঅ্যান"। তার লাফ-ইন অনুষ্ঠানের ব্যক্তিত্ব তাকে ১৯৬০-এর দশকের শেষভাগে ও ১৯৭০-এর দশকের শুরুতে তিনটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজের সুযোগ পাইয়ে দেয়। সেগুলো হল ক্যাকটাস ফ্লাওয়ার (১৯৬৯), দেয়ার্স আ গার্ল ইন মাই স্যুপ (১৯৭০) এবং বাটারফ্লাইজ আর ফ্রি (১৯৭২)। ক্যাকটাস ফ্লাওয়ার ছিল তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে কাজ এবং এই চলচ্চিত্রে ওয়াল্টার ম্যাথাউয়ের আত্মহননকারী বাগদত্তা চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। একই বছর তাকে ববি গেন্ট্রি ও নোয়েল হ্যারিসনের সঞ্চালনায় এনবিসির বিশেষ সঙ্গীতধর্মী টেলিভিশন অনুষ্ঠান দ্য স্প্রিং থিং-এ দেখা যায়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা ছিলেন মেরেডিথ ম্যাকরে, আরউইন সি. ওয়াটসন, রড ম্যাকুয়েন, শার্লি ব্যাসি, ও হারপার্স বিজের।[২৪]
টীকা
[সম্পাদনা]- ↑ বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারে হন বলেন, "আমি ইহুদি... আমি বৌদ্ধধর্ম সম্পর্কে পড়েছি। আমি খ্রিস্টধর্ম বিশ্বাস সম্পর্কে পড়েছি। আমি সুফিবাদ সম্পর্কে পড়েছি। আমি সকল ধর্ম, তুলনামূলক ধর্ম নিরীক্ষণ করার পর একজন ধর্মবিশ্বাসী... আমি জিউবু নই। আমি মূলত একজন ইহুদি মায়ের ঘরে জন্মেছিলাম এবং ইহুদি ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেছিলাম। কিন্তু আমার পিতা ছিলেন প্রেসবাইটেরিয়ান। ফলে আমি প্রেসবাইটেরিয়ান গির্জায়ও যেতাম।"[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Goldie Hawn"। বায়োগ্রাফি (মার্কিন ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
- ↑ "Edward Rutledge Hawn, 73, Leader of Godfrey Orchestra"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১০ জুন ১৯৮২। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ "Goldie Hawn Biography" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- 1 2 ২০০৮ সালে ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিওর সাক্ষাৎকারে বলেছিলেন।
- 1 2 হন, গোল্ডি (৬ মার্চ ২০১২)। Woman's Hour (ইংরেজি ভাষায়)। বিবিসি রেডিও। ঘটনা সংঘটিত হয় 10:17। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ আচাথ, স্যাটি (জুন ২০১১)। Hollywood Celebrities: Basic Things You've Always Wanted to Know। আইএসবিএন ৯৭৮১৪৬৩৪১১৫৭২। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭।
- ↑ গ্রসকপ, ভিভ (৪ মার্চ ২০১২)। "Goldie Hawn: Hollywood's happiness guru"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ রায়ান, জেমস (১ ডিসেম্বর ১৯৯৬)। "Hawn in Her Golden Years: Forever Blond, Forever Smart"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ হোয়াইট, টিমথি (৫ মার্চ ১৯৮১)। "Private Goldie"। রোলিং স্টোন (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ গিবসন, চ্যারিটি (১৩ মে ২০১৭)। "Goldie Hawn on Son's Near Death Experience: 'I Asked God ... Heal My Son'"। দ্য ক্রিশ্চিয়ান পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ Hawn in ক্যাডওয়েল, ডেবরা (আগস্ট ২০০৫)। "Goldie: Buddhist, Jew, Jesus Freak"। বিলিফ নেট (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ "Goldie Hawn A Wallflower?" (ইংরেজি ভাষায়)। সিবিএস নিউজ। ২৮ এপ্রিল ২০০৫। ১২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ হাডসন, কেট (২৭ এপ্রিল ২০১৭)। "Goldie Hawn"। ইন্টারভিউ (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ উইলিয়ামস, ক্রিশ্চিয়ান (২২ অক্টোবর ১৯৮০)। "Goldie in The Fishbowl"। দ্য ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ Groskop, Viv (৪ মার্চ ২০১২)। "Goldie Hawn: Hollywood's happiness guru"। The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ Wilson, Christopher (১৯৯৯)। Absolutely Goldie। HarperCollins। আইএসবিএন ০০০২৫৭০১৮১।
- ↑ "Goldie wants divorce"। San Antonio Express। Associated Press। ২ জানুয়ারি ১৯৭৬।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "closeup" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Armstrong, Lois (May 17, 1976). She's Golden: With Motherhood and a New Husband on the Way, Life Is a Laugh-In for Goldie Hawn ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত এপ্রিল ৩, ২০১৬ তারিখে, People; accessed May 4, 2017.
- ↑ About Us ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ডিসেম্বর ৮, ২০১৩ তারিখে, The Hawn Foundation
- ↑ Forbes.com। ৩১ জুলাই ২০১৩ https://www.forbes.com/sites/danschawbel/2013/07/31/goldie-hawn-how-her-foundation-is-supporting-our-youth/। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Schonert-Reichl, Kimberly A.; Lawlor, Molly Stewart (২০১০)। "The Effects of a Mindfulness-Based Education Program on Pre- and Early Adolescents' Well-Being and Social and Emotional Competence": ১৩৭–১৫১। ডিওআই:10.1007/s12671-010-0011-8। আইএসএসএন 1868-8527।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ হেম্যান, মার্শাল (১৭ মে ২০১৭)। "Solid Goldie: Goldie Hawn Is Back and Better Than Ever"। হারপার্স বাজার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ টেরেস, ভিনসেন্ট (৬ জুন ২০১৩)। Television Specials: 5,336 Entertainment Programs, 1936-2012, 2d ed. (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন ৯৭৮১৪৭৬৬১২৪০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গোল্ডি হন (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে গোল্ডি হন (ইংরেজি)
- ১৯৪৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- হাঙ্গেরীয় ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ওয়াশিংটন ডি.সি.র অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- মার্কিন স্মৃতিকথাকার
- আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- মার্কিন এলজিবিটিকিউ অধিকার কর্মী
- মার্কিন ইহুদি অভিনেত্রী
- ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেত্রী
- জার্মান বংশোদ্ভূত অভিনেত্রী
- মার্কিন নারী নৃত্যশিল্পী
- ইহুদি সঙ্গীতশিল্পী
- ২০শ শতাব্দীর মার্কিন সঙ্গীতশিল্পী
- ২০শ শতাব্দীর মার্কিন গায়িকা
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- মার্কিন নারী স্মৃতিকথাকার
- মার্কিন বৌদ্ধ
- মার্কিন কৌতুকাভিনেত্রী
- ২০শ শতাব্দীর মার্কিন ইহুদি
- ইহুদি গায়িকা
- ইহুদি কৌতুকাভিনেত্রী