বিষয়বস্তুতে চলুন

ক্যাথলিন টার্নার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যাথলিন টার্নার
ইংরেজি: Kathleen Turner
২০১৩ সালে টার্নার
জন্ম
ম্যারি ক্যাথলিন টার্নার

(1954-06-19) ১৯ জুন ১৯৫৪ (বয়স ৭২)
শিক্ষাআমেরিকান স্কুল ইন লন্ডন
মাতৃশিক্ষায়তনমিজুরি স্টেট বিশ্ববিদ্যালয়
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়, বাল্টিমোর কাউন্টি (বিএফএ)
পেশাঅভিনেত্রী, গায়িকা, মঞ্চ পরিচালক
কর্মজীবন১৯৭৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীজে ওয়েইস (বি. ১৯৮৪; বিচ্ছেদ. ২০০৭)
সন্তান
ওয়েবসাইটkathleenturner.net

ম্যারি ক্যাথলিন টার্নার (জন্ম ১৯ জুন ১৯৫৪) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। তিনি তার ভিন্নধর্মী কণ্ঠের জন্য সুপরিচিত।[][] টার্নার দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এবং একটি একাডেমি পুরস্কার, একটি গ্র্যামি পুরস্কার ও দুটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।[]

টার্নার ১৯৮০-এর দশকে বডি হিট (১৯৮১), দ্য ম্যান উইথ টু ব্রেইন্স (১৯৮৩), ক্রাইমস অব প্যাশন (১৯৮৪), রোম্যান্সিং দ্য স্টোন (১৯৮৪), ও প্রিজিস অনার (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন। শেষোক্ত দুটি চলচ্চিত্রের জন্য তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি পেগি সু গট ম্যারিড (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৮০-এর দশকের শেষভাগে ও ১৯৯০-এর দশকের শুরুতে টার্নার দি অ্যাক্সিডেন্টাল টুরিস্ট (১৯৮৮), দ্য ওয়ার অব দ্য রোজেস (১৯৮৯), ও সিরিয়াল মম (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টার্নার ১৯৫৪ সালের ১৯ই জুন মিজুরির স্প্রিংফিল্ডে জন্মগ্রহণ করেন।[] তার মাতা প্যাটসি (বিবাহপূর্ব ম্যাগি, ১৯২৩-২০১৫)[] এবং পিতা অ্যালেন রিচার্ড টার্নার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তা।[] অ্যালেন চীনে বেড়ে ওঠেন, সেখানে তার পিতামহ মেথডিস্ট মিশনারী ছিলেন। তার সুজান নামে এক বোন এবং দুই ভাই রয়েছে।[][][] ক্যাথলিন তার চার ভাইবোনের মধ্যে তৃতীয় এবং ভাইবোনদের মধ্যে কেবল তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন।[]

তিনি মিজুরি স্টেট বিশ্ববিদ্যালয়ে দুই বছর নাট্যকলা বিষয়ে অধ্যয়ন করেন। এই সময়ে পরিচালক হার্বার্ট ব্লাউ তাকে দ্য হাউজ অব ব্লু লিভস নাটকে অভিনয় করতে দেখেন এবং তাকে বিশ্ববিদ্যালয়ের শেষের বছরগুলো বাল্টিমোর কাউন্টির ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের আমন্ত্রণ জানান।[১০] ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭৭ সালে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন।[১১] এই সময়ে টার্নার চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক স্টিভ ইয়েগারের পরিচালনায় একাধিক মঞ্চনাটকে অভিনয় করেন।[১২]

কর্মজীবন

[সম্পাদনা]
১৯৯৯ সালে টার্নার

টার্নার বডি হিট (১৯৮১) চলচ্চিত্রে ম্যাটি ওয়াকার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন, যার মাধ্যমে যৌনতার প্রতীক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।[১৩] এই চলচ্চিত্রের পর তিনি এই ধরনের চরিত্রগুলো এড়িয়ে যান। এরপর তিনি হাস্যরসাত্মক দ্য ম্যান উইথ টু ব্রেইন্স (১৯৮৩)-এ অভিনয় করেন। তিনি মাইকেল ডগলাস ও ড্যানি ডিভিটোর সাথে রোম্যান্সিং দ্য স্টোন (১৯৮৪) চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র সমালোচক পলিন কেল লেখিকা জোন ওয়াইল্ডার চরিত্রে তার অভিনয় সম্পর্কে লিখেন, "টার্নার জানেন কীভাবে তার গালের টোল চমৎকারভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে নাচতে না জানা নারীর মত নাচতে হয়; তার তারকা-উজ্জ্বল অভিনয় পারদর্শিতা আনন্দদায়ক।"[১৪] চলচ্চিত্রটি বিস্ময়করভাবে ব্যবসাসফল হয় এবং এটি ১৯৮৪ সালের সর্বাধিক আয়কারী দশটি চলচ্চিত্রের একটি।[১৫] টার্নার এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১৬] টার্নার পুনরায় ডগলাস ও ডিভিটোর সাথে এই চলচ্চিত্রের পরবর্তী পর্ব দ্য জুয়েল অব দ্য নাইল-এ অভিনয় করেন।[১৭]

জুয়েল অব দ্য নাইল-এর কয়েক মাস পূর্বে তিনি প্রিৎজিস অনার (১৯৮৫) চলচ্চিত্রে জ্যাক নিকোলসনের সাথে অভিনয় করেন, যার জন্য তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরেকটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১৮] তিনি নিকোলাস কেজের সাথে পেগি সু গট ম্যারিড (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট তার অভিনয় সম্পর্কে লিখেন, "বিশ্বাস করতে হলে দেখতে হবে। কীভাবে তিনি ১৭ বছর বয়সী হিসেবে অভিনয় করেছেন? ১৭ বছর বয়সী না দেখানোর চেষ্টা করেও ... তার অভিনয় শারীরিক ভাষার পাঠ্যবইয়ের অধ্যয়ন।"[১৯] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন[২০] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্টুয়ার্ট, জাকারি (২৩ মে ২০১৮)। "Kathleen Turner Finds Her Voice"থিয়েটার ম্যানিয়া। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  2. লি, অ্যান (৯ জানুয়ারি ২০২৩)। "'I'll never drink like that again': Kathleen Turner on booze, health and falling in love with Michael Douglas"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  3. টার্নার, ক্যাথলিন; মরো, ডাস্টিন (২০০৮)। "News & Notable Press - Kathleen Turner"KathleenTurner.Net (ইংরেজি ভাষায়)। Kathleen Turner - Official Website। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০
  4. 1 2 টার্নার ও ফেল্ডট ২০০৮, পৃ. ২৭।
  5. "Obituary for Patsy Magee Turner at Gorman-Scharpf Funeral Home, Inc."গরম্যানস্কার্প (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  6. "Kathleen Turner Biography" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  7. টার্নার, ক্যাথলিন। "I'm still a dip kid"Association for Diplomatic Studies and Training। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  8. "Kathleen Turner"Biography Channel (ইংরেজি ভাষায়)। বায়োগ্রাফি.কম। ৩০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  9. "Star Kathleen Turner focuses on peace during first Israel trip" (ইংরেজি ভাষায়)। জিউইশএস। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  10. টার্নার ও ফেল্ডট ২০০৮, পৃ. ৫২।
  11. "University of Maryland--Baltimore County"ইউএস নিউজ (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  12. "His Movies Bring to Life Those Living on the Edge"দ্য বাল্টিমোর সান (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০০৯। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  13. বেল, কিটন (১৩ ডিসেম্বর ২০২১)। "The Many Lives of Kathleen Turner"ভোগ। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  14. কেল, পলিন। 5001 Nights at the Movies. নিউ ইয়র্ক: হেনরি হল্ট অ্যান্ড কোম্পানি, ১৯৮২, ১৯৮৪, ১৯৯১। পৃষ্ঠা ৬৩৮।
  15. "1984 domestic grosses"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  16. "Winners & Nominees 1985"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  17. মার্চেস, ডেভিড (৭ আগস্ট ২০১৮)। "In Conversation: Kathleen Turner"ভালচার। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  18. "Winners & Nominees 1986"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  19. ইবার্ট, রজার (৮ অক্টোবর ১৯৮৬)। "Peggy Sue Got Married movie review (1986)"রজারইবার্ট.কম (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  20. "1986 Award Winners"ন্যাশনাল বোর্ড অব রিভিউ। ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  21. "The 59th Academy Awards (1987) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বি�]]