বিষয়বস্তুতে চলুন

কিম বেসিঙ্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিম বেসিঙ্গার
ইংরেজি: Kim Basinger
১৯৯০ সালে ৬২তম একাডেমি পুরস্কার আয়োজনে বেসিঙ্গার
জন্ম
কিমিলা অ্যান বেসিঙ্গার

(1953-12-08) ৮ ডিসেম্বর ১৯৫৩ (বয়স ৭২)
মাতৃশিক্ষায়তনজর্জিয়া বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, গায়িকা, মডেল
কর্মজীবন১৯৭১-বর্তমান
দাম্পত্য সঙ্গীরন স্নাইডার
(বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৮৯)

আলেক বল্ডউইন
(বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০২)
সন্তানআয়ারল্যান্ড বল্ডউইন

কিমিলা অ্যান বেসিঙ্গার (ইংরেজি: Kimila Ann Basinger; জন্ম: ৮ ডিসেম্বর ১৯৫৩)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও সাবেক ফ্যাশন মডেল। কর্মজীবনে তিনি একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন এবং হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা রয়েছে। ২০১১ সালে লস অ্যাঞ্জেলেস টাইমস ম্যাগাজিন তাকে "চলচ্চিত্রে ৫০ সেরা সুন্দরী নারী" তালিকায় তৃতীয় স্থান প্রদান করে।[]

১৯৭০-এর দশকে নিউ ইয়র্কে সফল মডেলিং কর্মজীবনের পর বেসিঙ্গার ১৯৭৬ সালে লস অ্যাঞ্জেলেসে এসে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তিনি কয়েকটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করার পর নাট্যধর্মী হার্ড কান্ট্রি (১৯৮১) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে যৌন আবেদনের প্রতীক স্বীকৃতি লাভ করা বেসিঙ্গার নেভার সে নেভার অ্যাগেইন (১৯৮৩) ছবিতে বন্ড গার্ল ডোমিনো পেটাচি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।[] পরবর্তীকালে তিনি দ্য ন্যাচারাল (১৯৮৪) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা লাভ করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি কাল্ট যৌনউদ্দীপক চলচ্চিত্র নাইন অ্যান্ড হাফ উইকস (১৯৮৬) এবং টিম বার্টনের ব্লকবাস্টার ব্যাটম্যান (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করেন। ব্যাটম্যান তার অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এল.এ. কনফিডেনশিয়াল (১৯৯৭) চলচ্চিত্রে তার প্রলুব্ধকর চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ব্লাইন্ড ডেট (১৯৮৭), প্রেট-এ-পোর্টার (১৯৯৪), আই ড্রিমড অব আফ্রিকা (২০০০), এইট মাইল (২০০২), সেলুলার (২০০৪), গ্রাজ ম্যাচ (২০১৩) এবং ফিফটি শেডস ডার্কার (২০১৭)।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বেসিঙ্গার ১৯৫৩ সালের ৮ই ডিসেম্বর জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন।[] তার মাতা অ্যাল লি কর্ডেল (১৯২৫-২০১৭) ছিলেন একজন মডেল, অভিনেত্রী ও সাতারু, যিনি এস্থার উইলিয়ামসের কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন।[][] তার পিতা ডোনাল্ড ওয়েড বেসিঙ্গার (১৯২৩-২০১৬) ছিলেন বিগ ব্যান্ডের সঙ্গীতজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সৈনিক। তিনি ডি-ডে'তে নরম্যান্ডিতে নেমেছিলেন। কিম তার পিতামাতার তৃতীয় সন্তান, তার দুই ভাই জেমস মাইকেল "মিক" ও স্কিপ এবং দুই বোন অ্যাশলি ও বারবারা। বেসিঙ্গারের পূর্বপুরুষেরা ইংরেজ, জার্মান, সুয়েডীয় ও স্কট-আইরিশ ছিলেন।[][] বেসিঙ্গার মেথডিস্ট ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]
১৯৮৯ সালে ডুভিল আমেরিকান চলচ্চিত্র উৎসবে বেসিঙ্গার

তিনি কার্টিস হ্যানসনের নব্য-নোয়ার চলচ্চিত্র এল.এ. কনফিডেনশিয়াল (১৯৯৭)-এ উচ্চ-শ্রেণির যৌনকর্মী চরিত্রে অভিনয় করেন। শুরুতে তিনি দুইবার এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এবং মাতৃত্ব উপভোগ করছিলেন। দ্য ওয়াশিংটন পোস্ট লিখে বেসিঙ্গারের থেকে "এক ধরনের পবিত্রতা নির্গত হয়",[] অন্যদিকে রজার ইবার্ট এল.এ. কনফিডেনশিয়াল-কে "বছরের অন্যতম সেরা চলচ্চিত্র" বলে উল্লেখ করেন।[১০] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেসিঙ্গার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এটি প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন পোজ দেওয়া ও একাডেমি পুরস্কার বিজয়ী একমাত্র অভিনেত্রী। ২০০০ সালে চার্লি রোজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসিঙ্গার বলেন এল.এ. কনফিডেনশিয়াল ও তার পরবর্তী চলচ্চিত্র আই ড্রিমড অব আফ্রিকা (২০০০) তার কর্মজীবনের সবচেয়ে আনন্দদায়ক কাজ।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kim Basinger Biography"বায়োগ্রাফি। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  2. স্পেন্সার, ক্যাথলিন (৯ ফেব্রুয়ারি ২০১১)। "L.A Times Magazine Names Their 50 Most Beautiful Women In Film"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  3. "Bond Girls: Never Say Never Again (1983)"ফিল্মসাইট। এএমসি নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  4. 1 2 প্যারিস ২০০৭, পৃ. ৬৬।
  5. Georgia Alumni Record ১৯৪৮, পৃ. ৫৮।
  6. বালটেক, জো (২২ ডিসেম্বর ১৯৮৩)। "Kim Basinger – Information on the Academy Award Winning Actress and former fashion model"ফিলাডেলফিয়া ডেইলি নিউজ। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  7. ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও, ১৯৯৯-এ উল্লেখিত।
  8. উঞ্চ, ফিলিপ (২ আগস্ট ১৯৮৭)। "NADINE IS THAT YOU? Robert Benton needed a down-home girl to play a manicurist in his movie. He found her in Kim Basinger"দ্য ডালাস মর্নিং। ২৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  9. হাউ, ডিসন (১৯ সেপ্টেম্বর ১৯৯৭)। "Noir 'Confidential': A Clever Case"দ্য ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  10. ইবার্ট, রজার (১৯ সেপ্টেম্বর ১৯৯৭)। "L.A. Confidential"রজারইবার্ট.কম। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  11. "A conversation with Kim Basinger"চার্লিরোজ.কম। ৮ মে ২০০০। ১১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
ক্লোদিন ওজে
বন্ড গার্ল অভিনেত্রী
থান্ডারবল অবলম্বনে

১৯৮৩
উত্তরসূরী
জ্যানেট মন্টগামারি
বেতার নাটক
পূর্বসূরী
মড অ্যাডামস
বন্ড গার্ল
1983
উত্তরসূরী
তানিয়া রবার্টস