বিষয়বস্তুতে চলুন

তিলকরত্নে দিলশান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিলকরত্নে দিলশান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
তিলকরত্নে মুদিয়ানসিলেঙ্গে দিলশান
জন্ম (1976-10-14) ১৪ অক্টোবর ১৯৭৬ (বয়স ৪৯)
কালুতেরা, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ-ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৮০)
১৮ নভেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে
শেষ টেস্ট১৬ মার্চ ২০১৩ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০২)
১১ ডিসেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২৫ ডিসেম্বর ২০১৩ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং২৩
টি২০আই অভিষেক১৫ জুন ২০০৬ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই১৩ ডিসেম্বর ২০১৩ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬–১৯৯৭কালুতেরা টাউন ক্লাব
১৯৯৭–১৯৯৮সিংহ স্পোর্টস ক্লাব
১৯৯৮–২০০০সিবাসটিয়েনিটেস ক্রিকেট এন্ড এথলেটিক ক্লাব
২০০০–বর্তমানব্লুমফিল্ড ক্রিকেট এন্ড এথলেটিক ক্লাব
২০০৭–বর্তমানবাসনাহিরা সাউথ ক্রিকেট টিম
২০০৮–২০১০দিল্লি ডেয়ারডেভিলস
২০১১–বর্তমানরয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি-২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৮৭ ২৭৪ ৫০ ২২৬
রানের সংখ্যা ৫,৪৯২ ৭,৯৬৯ ১,২০৩ ১৩,৭০১
ব্যাটিং গড় ৪০.৯৮ ৩৭.৯৪ ২৯.৩৪ ৩৯.২৫
১০০/৫০ ১৬/২৩ ১৭/৩৪ ১/৭ ৩৮/৫৭
সর্বোচ্চ রান ১৬০* ১০৪* ২০০*
বল করেছে ৩,৩৮ ৪,৪৯৬ ১৯২ ৬,২৫৫
উইকেট ৭৬ ৮৭
বোলিং গড় ১২.৮৭ ৪৬.৭৬ ৩৯.০০ ৩৫.৮২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/১০ ৪/৪ ২/৪ ৫/৪৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৮৮/– ১০২/১ ২৫/২ ৩৫২/২৩
উৎস: ইসপিএন ক্রিকইনফো, ২৬ ডিসেম্বর ২০১৩

তিলকরত্নে মুদিয়ানসেলাগে দিলশান (সিংহলি: තිලකරත්න ඩිල්ශාන්, জন্ম: ১৪ অক্টোবর ১৯৭৬); একজন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক[] ১৯৯৯ সাল থেকেই তিনি জাতীয় দলের সদস্য হিসেবে খেলে আসছেন। বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হবার আগে তিনি তুয়ান মোহাম্মদ দিলশান নামে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত মারমুখি ডানহাতি ব্যাটসম্যান। দিলস্কুপ নামক একধরনের বিশেষ স্ট্রোক তিনি উদ্ভাবন করেন যেখানে বল উইকেট-রক্ষকের মাথার উপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। তিনি স্পিন বোলার হিসেবেও যথেষ্ট কার্যকর, প্রধানত একদিনের আন্তর্জাতিক খেলায় তার বোলিং ব্যবহৃত হয়। বিশ ওভারের আন্তর্জাতিক খেলায় দিলশান দুর্দান্ত খেলোয়াড়। ২০০৯ সালের আইসিসি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শ্রীলঙ্কার ৪র্থ ও বৈশ্বিকভাবে ১১শ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১০,০০০ রান সংগ্রহ করেন।

কীর্তিগাঁথা

[সম্পাদনা]

বিশ্বকাপে তিলকরত্নে দিলশান এবং উপুল থারাঙ্গা’র ১ম উইকেট জুটিতে ২৮২ রান আসে। ২৬ মার্চ, ২০১১ সালে পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটে তারা এ সর্বোচ্চ রানের জুটি গড়েন।[]

আন্তর্জাতিক শতকসমূহ

[সম্পাদনা]

নিচে তিলকরত্নে দিলশানের সকল আন্তর্জাতিক শতকের তালিকা দেখানো হয়েছে।

টেস্ট শতক

[সম্পাদনা]
  • * চিহ্ণ দ্বারা অপরাজিত বোঝানো হয়েছে।
দিলশানের টেস্ট শতক'
রানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠবছর
[১]১৬৩ জিম্বাবুয়েহারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব১৯৯৯
[২]১০০১১ ইংল্যান্ডক্যান্ডি, শ্রীলঙ্কাআসগিরিয়া স্টেডিয়াম২০০৩
[৩]১০৪১৩ অস্ট্রেলিয়াগালে, শ্রীলঙ্কাগালে আন্তর্জাতিক স্টেডিয়াম২০০৪
[৪]১৬৮২৭ বাংলাদেশকলম্বো, শ্রীলঙ্কাপি সারাভাসৃমজততু স্টেডিয়াম২০০৫
[৫]১২৫৪৬ ভারতকলম্বো, শ্রীলঙ্কাসিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড২০০৮
[৬]১৬২50 বাংলাদেশচট্টগ্রাম, বাংলাদেশচট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম2009
[৭]১৪৩
[৮]১৪৫৫২ পাকিস্তানলাহোর, পাকিস্তানগাদ্দাফি স্টেডিয়াম২০০৯
[৯]১২৩*৫৬ নিউজিল্যান্ডগালে, শ্রীলঙ্কাগালে আন্তর্জাতিক স্টেডিয়াম২০০৯
[১০]১১২৫৮ ভারতআহমেদাবাদ, ভারতসরদার প্যাটেল স্টেডিয়াম২০০৯
[১১]১০৯৬০ ভারতমুম্বাই, ভারতব্রাবোর্ন স্টেডিয়াম২০০৯
[১২]১৯৩৬৮ ইংল্যান্ডলন্ডন, ইংল্যান্ডলর্ড’স ক্রিকেট গ্রাউন্ড২০১১
[১৩]১০১৮০ পাকিস্তানগালে, শ্রীলঙ্কাগালে আন্তর্জাতিক স্টেডিয়াম২০১২
[১৪]১২১৮১ পাকিস্তানকলম্বো, শ্রীলঙ্কাসিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড২০১২
[১৫]১৪৭৮৩ অস্ট্রেলিয়াহোবার্ট, অস্ট্রেলিয়াবেলিরাভ ওভাল২০১২

একদিনের আন্তর্জাতিক শতক

[সম্পাদনা]
দিলশানের একদিনের আন্তর্জাতিক শতক
রানখেলাপ্রতিপক্ষশহর/দেশস্থানবছর
[১]১১৬৯৪ নেদারল্যান্ডসএ্যামস্টেলভেন, নেদারল্যান্ডভিআরএ গ্রাউন্ড২০০৬
[২]১৩৭*155 পাকিস্তানলাহোর, পাকিস্তানগাদ্দাফি স্টেডিয়াম২০০৯
[৩]১০৬১৬৪ দক্ষিণ আফ্রিকাসেঞ্চুরিয়ান, দক্ষিণ আফ্রিকাসুপার স্পোর্টস পার্ক২০০৯
[৪]১৬০১৬৭ ভারতরাজকোট, ভারতমাধাভরাও স্কিন্দিয়া ক্রিকেট গ্রাউন্ড২০০৯
[৫]১২৩১৬৮ ভারতনাগপুর, ভারতবিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ড2009
[৬]১০৪১৭২ বাংলাদেশমিরপুর, বাংলাদেশশের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম২০১০
[৭]১০৮*১৭৯ জিম্বাবুয়েহারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব২০১০
[৮]১১০১৮৮ ভারতডাম্বুলা, শ্রীলঙ্কাডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম২০১০
[৯]১৪৪১৯৯ জিম্বাবুয়েকান্দি, শ্রীলঙ্কাপাল্লাকেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম২০১১
[১০]১০৮*২০১ ইংল্যান্ডকলম্বো, শ্রীলঙ্কাআর প্রেমানদাসা স্টেডিয়াম২০১১
[১১]১৬০*২৩১ ভারতহোবার্ট, অস্ট্রেলিয়াবেলারাইভ ওভাল২০১২
[১২]১০৬২৩৪ অস্ট্রেলিয়াএডিলেড, অস্ট্রেলিয়াএ্যাডিলেড ওভাল২০১২
[১৩]১১৯*২৪০ পাকিস্তানকান্দি, শ্রীলঙ্কাপল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম২০১২
[১৪]১০২*২৫০ নিউজিল্যান্ডকান্দি, শ্রীলঙ্কাপল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম২০১২

টি২০ আন্তর্জাতিক শতক

[সম্পাদনা]
দিলশানের টুয়েন্টি২০ আন্তর্জাতিক শতক
রানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠসাল
[১]১০৪*33 অস্ট্রেলিয়াপল্লেকেলে, শ্রীলঙ্কাপল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম২০১১

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
কুমার সাঙ্গাকারা
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
২০১১-২০১২
উত্তরসূরী
মাহেলা জয়াবর্ধনে