তাইনা এল্গ
তাইনা এল্গ | |
|---|---|
ফিনীয়: Taina Elg | |
২০১২ সালে মিডনাইট সান ফিল্মে এল্গ | |
| জন্ম | তাইনা এলিজাবেথ এল্গ ৯ মার্চ ১৯৩০ |
| নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী |
| কর্মজীবন | ১৯৪১-২০০৬ |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | রাউল বিয়োর্কেনহাইম |
তাইনা এলিজাবেথ এল্গ (জন্ম: ৯ মার্চ ১৯৩০) একজন ফিনীয়-মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তিনি ১৯৫৭ সালে বর্ষসেরা নতুন বিদেশি তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন[১] এবং পরের বছর সঙ্গীতধর্মী-হাস্যরসাত্মক লে গার্লস (১৯৫৭)-এ অভিনয়ের জন্য তার সহশিল্পী কে কেন্ডলের সাথে যৌথভাবে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]এল্গ ১৯৩০ সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা আকে এল্গ (জন্ম: লুডভিগ) একজন ফিনীয় পিয়ানোবাদক এবং মাতা হেলেনা দোরোমোভা রুশ বংশোদ্ভূত ছিলেন। তিনি তার পিতামাতার সাথে তুরকু শহরে বেড়ে ওঠেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]
১৯৫৮ সালে তিনি সেরা নতুন নারী ব্যক্তিত্ব হিসেবে লরেল পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৫৯ সালে তিনি কেনেথ মোরের সাথে দ্য থার্টি নাইট স্টেপস চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে তিনি হোয়্যারস চার্লি? নাটকে ডোনা লুসিয়া ডালভাদোরেজ চরিত্রে অভিনয় করে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ব্রডওয়ে মৌলিক নাটক নাইন-এ গুইদো কন্তিনির মায়ের চরিত্রে অভিনয় করেন। তিনি ১৯৮০ সালে সিবিএসের দীবাকালীন নাট্যধর্মী সোপ অপেরা গাইডিং লাইট-এ ডক্টর ইংরিড ফিশার চরিত্রে এবং ১৯৮০-১৯৮২ সালে এবিসির সোপ অপেরা ওয়ান লাইফ টু লাইভ-এ অ্যাসা বুকানানের প্রথম স্ত্রী অলিম্পিয়া বুকানান চরিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি কোলেতের রচিত উপন্যাস থেকে আনিটা লুসের নাট্যরূপ শেরি নাটকে লিয়া চরিত্রে অভিনয় করেন।[৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]এল্গ ১৯৫৩ সালে কার্ল-গুস্তাভ বিয়োর্কেনহাইমকে বিয়ে করেন। ১৯৬০ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[৫] তাদের এক পুত্র রাউল বিয়োর্কেনহাইম ফিনীয়-মার্কিন জ্যাজ গিটারবাদক। এরপর এল্গ ১৯৮৫ সালে ইতালীয় শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক রক্কো কাপোরালেকে বিয়ে করেন। কাপোরালে ২০০৮ সালে মৃতুবরণ করেন। এল্গ নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- দ্য প্রোডিজাল (১৯৫৫)
- ডায়ান (১৯৫৬)
- গ্যাবি (১৯৫৬)
- লে গার্লস (১৯৫৭)
- ইমিটেশন জেনারেল (১৯৫৮)
- দ্য থার্টি নাইন স্টেপস (১৯৫৯)
- ওয়াটুসি (১৯৫৯)
- লে বাক্কান্তি (১৯৬১)
- হারকিউলিস ইন নিউ ইয়র্ক (১৯৭০)
- লিবেস্ট্রাউম (১৯৯১)
- দ্য মিরর হ্যাজ টু ফেসেস (১৯৯৬)
মঞ্চনাটক
[সম্পাদনা]- লুক টু দ্য লিলিস
- টু বাই টু (মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর)
- নাইন
- হোয়ার্স চার্লি'?
- দ্য আটার গ্লোরি অব মোরিসি হল
- আ লিটল নাইট মিউজিক (অস্ট্রেলিয়ায়)
- শেরি (অফ-ব্রডওয়ে, নিউ ইয়র্ক)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "THE 14TH ANNUAL GOLDEN GLOBE AWARDS (1957)"। গোল্ডেন গ্লোবস। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪।
- 1 2 "Interview with a Finnish-American acting legend, Taina Elg"। ফিনল্যান্ড সেন্টার ফাউন্ডেশন (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪।
- ↑ তোইভিয়াইনেন, সাকারি (২০০৩)। "Elg, Taina (1930–)"। Suomen kansallisbiografia 2। Studia Biographica, 3 (Finnish ভাষায়)। হেলসিঙ্কি: সুমালাইসেন কিরজিয়ালিসুদেন সোরা। পৃ. ৫৪০। আইএসবিএন ৯৫১-৭৪৬-৪৪৩-৬। আইএসএসএন 1456-2138।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ নেমি, ইনিড (২৮ এপ্রিল ১৯৮৯)। "On Stage"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৪।
- ↑ Finlands ridderskaps och adels kalender 1992, p. 92. Esbo 1991. আইএসবিএন ৯৫১-৯৪১৭-২৬-৫
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে তাইনা এল্গ (ইংরেজি)
- Soap Central character brief ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ এপ্রিল ২০২১ তারিখে
[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বি�]]
- ১৯৩০-এ জন্ম
- ২০শ শতাব্দীর ফিনীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ফিনীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- রুশ বংশোদ্ভূত ফিনীয় ব্যক্তি
- ফিনীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ফিনীয় টেলিভিশন অভিনেত্রী
- ফিনীয় নারী নৃত্যশিল্পী
- ফিনীয় মঞ্চ অভিনেত্রী
- মার্কিন গীতিনাট্য অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন নারী নৃত্যশিল্পী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- মার্কিন সোপ অপেরা অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ফিনীয় অভিবাসী
- মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ শিল্পী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকীকৃত নাগরিক
- মার্কিন নৃত্যশিল্পী
- ২০২৫-এ মৃত্যু
- ২১শ শতাব্দীর মার্কিন নারী