বিষয়বস্তুতে চলুন

আওকোয়াফিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আওকোয়াফিনা
২০২৫ সালে আওকোয়াফিনা
জন্ম
নোরা লুম

(1988-06-02) ২ জুন ১৯৮৮ (বয়স ৩৭)
শিক্ষাইউনিভার্সিটি অ্যাট অ্যালবানি (বিএ)
পেশাঅভিনেত্রী, র‍্যাপার, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন২০০৫-বর্তমান
পুরস্কারপূর্ণ তালিকা
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবকুইন্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ
ওয়েবসাইটwww.awkwafina.com
আওকোয়াফিনা
চীনা 林家珍

আওকোয়াফিনা নামে সুপরিচিত নোরা লুম (জন্ম: ২ জুন ১৯৮৮)[] একজন মার্কিন অভিনেত্রী, র‍্যাপার ও কৌতুকাভিনেত্রী। ২০১২ সালে তার র‍্যাপ গান "মাই ভ্যাগ" ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করলে তিনি খ্যাতি অর্জন করেন। এরপর তার প্রথম অ্যালবাম ইয়েলো র‍্যাঞ্জার (২০১৪) প্রকাশিত হয় এবং তিনি এমটিভির হাস্যরসাত্মক ধারাবাহিক গার্ল কোড (২০১৪-২০১৫)-এ অভিনয় করেন। তিনি নেইবার্স ২: সরোরিটি রাইজিং (২০১৬), ওশান্‌স এইট (২০১৮), ক্রেজি রিচ এশিয়ান্স (২০১৮), ও জুমানজি: দ্য নেক্সট লেভেল (২০১৯)-এ পার্শ্ব ও কৌতুক চরিত্রে অভিনয় করেন। দ্য ফেয়ারওয়েল (২০১৯) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

২০২০ সাল থেকে আওকোয়াফিনা কমেডি সেন্ট্রালের আওকোয়াফিনা ইজ নোরা ফ্রম কুইন্স ধারাবাহিকের সহ-নির্মাতা, লেখিকা ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এতে নিজের কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন। ২০২১ সালে তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস-এ ক্যাটি চরিত্রে অভিনয় করেন।[] তিনি কম্পিউটার অ্যানিমেটেড দি অ্যাংরি বার্ডস মুভি ২ (২০১৯), ডিজনির রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন (২০২১), ও দ্য ব্যাড গাইজ (২০২২)-এ কণ্ঠ দেব এবং ডিজনির ১৯৮৯ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রের লাইভ-অ্যাকশন পুনর্নির্মাণ দ্য লিটল মারমেইড (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আওকোয়াফিনা ১৯৮৮ সালের ২রা জুন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্টোনি ব্রুকে জন্মগ্রহণ করেন।[] তার পিতা ওয়ালি লুম একজন চীনা মার্কিন এবং মাতা টিয়া লুম কোরীয় মার্কিন।[] আওকোয়াফিনা তার পিতামাতার একমাত্র সন্তান। তার পিতা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ছিলেন।[] তার পরিবার রেস্তোরাঁ ব্যবসায়ের সাথে জড়িত ছিল। আওকোয়াফিনার প্র-পিতামহ ১৯৪০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন এবং কুইন্সের ফ্লাসিংয়ে ক্যান্টনীয় রেস্তোরাঁ লুম্‌স চালু করেন।[] ১৯৯২ সালে আওকোয়াফিনার যখন চার বছর বয়স, তখন তার মা পালমোনারি হাইপার্টেশনে মারা যান। আওকোয়াফিনা তার পিতা এবং পিতামহ ও পিতামহীর যত্নে বেড়ে ওঠেন।[] তিনি বিশেষ করে তার পিতামহী পোয়াহ লুমের ঘনিষ্ঠ ছিলেন।[][][]

২০১৮ সালে আওকোয়াফিনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "金球奖首个亚裔影后!奥卡菲娜获喜剧电影最佳女主"网易 (চীনা ভাষায়)। ৬ জানুয়ারি ২০২০। ২৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১
  2. "Awkwafina on her Shang-Chi role"Radiotimes। ২১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২
  3. 1 2 Awkwafina in Feinberg, Scott (১০ নভেম্বর ২০১৯)। 'Awards Chatter' Podcast — Awkwafina ('The Farewell')। ঘটনা সংঘটিত হয় 02:13। ৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫I was born in Stony Brook, Long Island. I was raised in Forest Hills, Queens. And my mom was, like, a painter and my dad was an IT guy.
  4. 1 2 3 ফার্নান্দেজ, আলেক্সিয়া (৩ জুলাই ২০১৯)। "Awkwafina Opens Up About How the Death of Her Mother at 4 Years Old Changed Her Life"পিপল ম্যাগ (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫
  5. চ্যাং, রেচেল (২৫ ফেব্রুয়ারি ২০১৭)। "5 Things to Know About 'Ocean's Eight' Star Awkwafina"আস উইকলি (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগে অবৈধ প্যারামিটার
  6. "September Cover Story: Awkwafina Establishing Her Presence"কোরঅ্যাম জার্নাল। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫
  7. বের্তোদানো, হেলেনা দি (১৭ জুন ২০১৮)। "Awkwafina: 'I was always the crazy one, the funny one. I'd do anything for a laugh'"দ্য গার্ডিয়ান (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। UK। আইএসএসএন 0261-3077। ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বি�]]