বিষয়বস্তুতে চলুন

কে কেন্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কে কেন্ডল
ইংরেজি: Kay Kendall
মহাকাব্যিক ঐতিহাসিক দি অ্যাডভেঞ্চার অব কোয়েন্টিন ডারওয়ার্ড (১৯৫৫)-এর ট্রেইলারে কেন্ডল
জন্ম
জাস্টিন কে কেন্ডল ম্যাকার্থি

(১৯২৭-০৫-২১)২১ মে ১৯২৭
মৃত্যু৬ সেপ্টেম্বর ১৯৫৯(1959-09-06) (বয়স ৩২)
লন্ডন, ইংল্যান্ড
সমাধিসেন্ট জন-অ্যাট-হ্যামস্টিড গির্জার প্রাঙ্গন, লন্ডন
পেশাঅভিনেত্রী, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন১৯৪৪-১৯৫৯
দাম্পত্য সঙ্গীরেক্স হ্যারিসন (বি. ১৯৫৭)
আত্মীয়ক্যাভন কেন্ডল (সৎ ভাই)
ম্যারি কেন্ডল (পিতামহী)

জাস্টিন কে কেন্ডল ম্যাকার্থি (২১ মে ১৯২৭ - ৬ সেপ্টেম্বর ১৯৫৯) একজন ইংরেজ অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী।[] তিনি লন্ডন টাউন (১৯৪৬) দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। এরপর তিনি হাস্যরসাত্মক জেনেভিভ (১৯৫৩) চলচ্চিত্র দিয়ে খ্যাতি অর্জন করেন।[] ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রখ্যাত হলেও তিনি মার্কিন দর্শকদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন এবং সঙ্গীতধর্মী-হাস্যরসাত্মক লে গার্লস (১৯৫৭)-এ তার অভিনীত চরিত্রের জন্য সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[]

হাস্যরসাত্মক দ্য কনস্ট্যান্ট হাজবেন্ড (১৯৫৫)-এ অভিনয়ের পর তিনি তার সহশিল্পী রেক্স হ্যারিসনের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং ১৯৫৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হ্যারিসন তার ডাক্তারের কাছ থেকে জানতে পারেন তিনি তীব্র অস্থিমজ্জার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তা কেন্ডলের নিকট থেকে গোপন রাখা হয় এবং তিনি জানতেন তিনি লৌহের ঘাটতিতে ভুগছেন। তিনি এই রোগে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কেন্ডল ১৯২৭ সালের ২১শে মে ইংল্যান্ডের ইস্ট রাইডিং অব ইয়র্কশায়ারের উপকূলবর্তী রিসোর্ট উইদার্নসির হাল রোডের স্ট্যানলি হাউজে জন্মগ্রহণ করেন।[] কেন্ডলের পিতা টেরেন্স "টেরি" ম্যাকার্থি (টেরি কেন্ডল নামে পরিচিত; ১৯০১-১৯৯৪) সঙ্গীত তারকা ম্যারি কেন্ডলের (১৮৭৩-১৯৬৪) পুত্র। কেন্ডলের মাতা গ্ল্যাডিস ড্রুরি (১৯৯০-১৯৯০)।[]

কেন্ডলের বড় ভাই টেরেন্স জাস্টিন "টেরি" কেন্ডল ম্যাকার্থি (জন্ম ১৯২৩) ও বড় বোন প্যাট্রিশিয়া কিম "প্যাট" কেন্ডল ম্যাকার্থি (কিম কেন্ডল নামেও পরিচিত, জন্ম ১৯২৫)।[] তার পিতার নৃত্যসঙ্গী ডোরা স্পেন্সারের সাথে তার দ্বিতীয় বিবাহ থেকে তার এক সৎ ভাই রয়েছে, তিন হলেন ক্যাভান স্পেন্সার কেন্ডল ম্যাকার্থি (ওরফে ক্যাভান কেন্ডল; ১৯৪২-১৯৯৯)।[] কেন্ডল সেন্ট লিওনার্ড'স (ব্রাইটন), সেন্ট মার্গারেট্‌স (ওবান, স্কটল্যান্ড) ও লিডিয়া কিয়াশট ড্যান্সিং একাডেমি (লন্ডন)-এ পড়াশোনা করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কর্মজীবনের শুরুতে কেন্ডলের অভিনেতা চার্লি চ্যাপলিন ও তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী লিটা গ্রের পুত্র অভিনেতা সিডনি চ্যাপলিনের সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া সুয়েডীয় যুবরাজ ও উত্তরাধিকার জেমস সেইন্সবারি সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং যুবরাজ ফিলিপ, ডিউক অব এডিনবরার সাথে তার প্রেমের গুঞ্জন ছিল।[][]

১৯৫৫ সালে দ্য কনস্ট্যান্ট হাজবেন্ড চলচ্চিত্রে রেক্স হ্যারিসনের বিপরীতে অভিনয় করার সময় তারা প্রেমের সম্পর্কে জড়ান। হ্যারিসন তখন অভিনেত্রী লিলি পালমারের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। হ্যারিসন কেন্ডলের ডাক্তারের কাছ থেকে যখন জানতে পারেন কেন্ডল তীব্র অস্থিমজ্জার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, তিনি ও পালমার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন যেন তিনি কেন্ডলকে বিয়ে করতে পারেন ও তার সেবা-শুশ্রূষা করতে পারেন।[] কেন্ডল ১৯৫৭ সালে হ্যারিসনকে বিয়ে করেন।

মৃত্যু

[সম্পাদনা]

কেন্ডল ১৯৫৯ সালের ৬ই সেপ্টেম্বর ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার সেন্ট জন-অ্যাট-হ্যামস্টিড গির্জার প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kay Kendall"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪
  2. "BFI Screenonline: Kendall, Kay (1927–1959) Biography"স্ক্রিন অনলাইন। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪
  3. "Kay Kendall"গোল্ডেন গ্লোবস। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪
  4. 1 2 "Kay Kendall: Britain's lost bombshell"দি ইন্ডিপেন্ডেন্ট। ১০ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪
  5. 1 2 3 4 5 6 গোল্ডেন, ইভ (৬ ডিসেম্বর ২০১৩)। The Brief, Madcap Life of Kay Kendall। ইউনিভার্সিটি প্রেস কেন্টাকি। পৃ. ২০৮। আইএসবিএন ৯৭৮-০-৮১৩১-৪৬৫৫-৩ গুগল বুকস এর মাধ্যমে।
  6. 1 2 "Orange and Magenta » From the Lighthouse"টমাসলিজোন্স.কম। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বি�]] [[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বি�]]