গজালিয়া ইউনিয়ন, লামা
| গজালিয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে গজালিয়া ইউনিয়ন, লামার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৪৯′৫৫″ উত্তর ৯২°১৫′১৪″ পূর্ব / ২১.৮৩১৯৪° উত্তর ৯২.২৫৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | লামা উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | বাথোয়াইচিং মার্মা |
| আয়তন | |
| • মোট | ১২৪.৩২ বর্গকিমি (৪৮.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১৩,৮৭৮ |
| • জনঘনত্ব | ১১০/বর্গকিমি (২৯০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২২.৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬৪১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গজালিয়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গজালিয়া ইউনিয়নের আয়তন ৩০,৭২০ একর (১২৪.৩২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৩,৮৭৮জন। এর মধ্যে ৬,১৫৫জন বৌদ্ধ, ৪,৩২১জন মুসলিম, ২,৭২০জন খ্রিস্টান, ৭৮জন হিন্দু ও ৬০৪জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
নৃতাত্ত্বিকভাবে ৪,৪৯৭জন বাঙালি, ৪,৪৫৩জন মারমা, ২,৮৮৫জন ম্রো, ১,৮৮৭জন ত্রিপুরা ও ১৫৬জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লামা উপজেলার মধ্য-পূর্বাংশে গজালিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সরই ইউনিয়ন, পশ্চিমে ফাইতং ইউনিয়ন ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন, দক্ষিণে লামা সদর ইউনিয়ন এবং পূর্বে রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গজালিয়া ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আকিরামপাড়া
- ক্রংতংপাড়া
- গজালিয়া হেডম্যানপাড়া
- নাজিরাম ত্রিপুরাপাড়া
- বটতলীপাড়া
- বড় ফারংগা
- বড় বমু পাড়া
- বাইশপাড়ি
- বোচাপাড়া
- রে মং মেম্বারপাড়া
- গাইন্দ্যা পাড়া
- বড় বমু হেডম্যান পাড়া
- কোলাক্যা পাড়া
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গজালিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২২.৩%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- আকিরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্রংতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গজালিয়া হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিনতাবাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাজিরাম ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় ফারংগা খুজ্জানুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বোচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রে মং মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]গজালিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-বান্দরবান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]গজালিয়া ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে ফাইতং খাল।
বমু খাল,ফাদু খাল, ফারাংগা খাল ইত্যাদি।
হাট-বাজার
[সম্পাদনা]গজালিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল গজালিয়া বাজার এবং ডিসি রোড বাজার।[৬]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: নেই[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "Schools/Colleges in LAMA - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "হাটবাজার - লামা উপজেলা - লামা উপজেলা"। lama.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "জনাব বাথোয়াইচিং মার্মা - গজালিয়া ইউনিয়ন - গজালিয়া ইউনিয়ন"। gajaliaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
